Thursday, May 28

খেলা

‘আনন্দ দেওয়াই আমাদের কাজ’

‘আনন্দ দেওয়াই আমাদের কাজ’

খেলা
হেডিংলি টেস্ট শুরুর আগে সতীর্থদের উদ্দেশ্যে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, আমাদের সবাইকে ভাবতে হবে- আমরা বিনোদন জগতের মানুষ, মানুষকে আনন্দ দেওয়াই আমাদের কাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস এবং নটিংহ্যামে টানা দুই টেস্টে দাপুটে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। বিশেষ করে নটিংহ্যাম টেস্টের শেষ দিনের প্রথম সেশনের পানিপান বিরতির পর ২৯৯ রানের বিশাল টার্গেট তাড়ায় টি-টোয়েন্টির আদলে ব্যাটিং করে অবিশ্বাস্য জয় পায় ইংল্যান্ড। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকস। টানা দুই টেস্টে জয়ের পর ইংলিশদের এখন একটাই চাওয়া সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করা। এমনটি জানিয়েছেন চলতি সিরিজে অধিনায়কত্ব পাওয়া ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস। তিনি বলেন, বুধবার অনুশীলন শুরুর আগে সতীর্থদের বলেছি, টেস্টের ফল পাঁচ দিন পর জানা যাবে। কিন্তু আপাতত আমরা শেষ দুই সপ্তাহে যা করেছি, সেটিই হেডিংলিতে ক...
৫ বছর বয়সি ছেলের বলে বোল্ড সরফরাজ

৫ বছর বয়সি ছেলের বলে বোল্ড সরফরাজ

খেলা
ছেলের বলে বোল্ড বাবা। তাও আবার পাঁচ বছর বয়সি ছেলে। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমদের ক্ষেত্রে এমনটিই হয়েছে। রাস্তায় ক্রিকেট খেলার সময় ব্যাট হাতে দাঁড়ান সরফরাজ। বোলার ছেলে আবদুল্লাহ। তার ম্যাজিক্যাল ডেলিভারিতে পরাস্ত হন সরফরাজ। ফল ক্লিন বোল্ড। আবদুল্লাহর বলটি ছিল ইয়র্কার লেংন্থের। বাবা-ছেলের ক্রিকেটের এই চমৎকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ...
‘মেসির ভয়ে সেদিন খেলা ছেড়ে পালাতে চেয়েছিলাম’

‘মেসির ভয়ে সেদিন খেলা ছেড়ে পালাতে চেয়েছিলাম’

খেলা
লিওনেল মেসির পর আর্জেন্টিনা দলের অন্যতম সেরা খেলোয়াড় ভাবা হয় লিয়ান্দ্রো পেরেদেসকে। নীল-সাদা জার্সিতে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দারুণ সময় পার করছেন পেরেদেস। অথচ একসময় মেসির প্রতিপক্ষ ছিলেন পেরেদেস। তা ক্লাব ফুটবলে। সেই সময় দুজনের মুখোমুখি খেলায় নাকি পেরেদেসের ওপর মেসি খুবই ক্ষিপ্ত হয়ে ওঠেন। পেরেদেসের ভাষায়, মেসি একদিন পারলে তাকে খুনই করে ফেলে, এমন পরিস্থিতি চলছিল! ঘটনাটি ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে। সেই সময় বার্সেলোনার হয়ে খেলতেন মেসি। প্রতিপক্ষ পিএসজি। সে দলের তারকা পেরেদেস। খেলার একটা পর্যায়ে মেসিকে কড়া ট্যাকল করেন পেরেদেস। এর পরও শান্ত ছিলেন মেসি। এ সময় পেরেদেস সতীর্থদের চিৎকার করে কিছু বলতে থাকেন। সেটিই কানে যায় মেসির। প্রচণ্ড রেগে যান তিনি। এতটাই রেগে যান যে, তাকে খুন পর্যন্ত করতে চেয়েছিলেন! ভয় পেয়ে মেসির আর্জেন্টাইন সত...
‘বোলারদের নিয়ে কোনো অভিযোগ নেই’

‘বোলারদের নিয়ে কোনো অভিযোগ নেই’

খেলা
ব্যাটিং এবং বাজে ফিল্ডিংয়ের কারণেই অ্যান্টিগা টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পরাজয়ের জন্য ব্যাটসম্যানদেরই দায়ী করছেন অধিনায়ক সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ৪৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ, অলআউট হয় ১০৩ রানে। বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে আটকে রাখলেও দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে ৬ উইকেট হারানোর পর দলকে খেলায় ফেরাতে যথেষ্ট চেষ্টা করেন অধিনায়ক সাকিব ও নুরুল হাসান সোহান। সপ্তম উইকেটে তাদের ১২৩ রানের জুটিতে শেষ পর্যন্ত ২৪৫ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। ৬৩ ও ৬৪ রান করেন সাকিব-সোহান। ৮৪ রানের মামুলি স্কোর তাড়ায় এবাদত হোসেনের গতির মুখে পরে ৯ রানে ৩ উইকেট হারানো উইন্ডিজ, ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে। অ্যান্টিগায় হারের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেন, পরাজয়ে টসও উল্লে...
উইন্ডিজ সফরে টি ২০ দলেও তাসকিন

উইন্ডিজ সফরে টি ২০ দলেও তাসকিন

খেলা
দুর্দান্ত ফর্মে ফেরা পেসার তাসকিন আহমেদ ইনজুরির দরুন দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। একই কারণে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজেও অনুপস্থিত ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের জন্য তাকে বিবেচনা করা হয়নি পুরোপুরি চোটমুক্ত না হওয়ায়। ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর বাংলাদেশ তিনটি করে টি ২০ ও ওয়ানডে খেলবে। প্রথমে তাকে শুধু ওয়ানডে দলে রাখা হয়েছিল। মঙ্গলবার টি ২০ দলেও অন্তর্ভুক্ত হলেন এই ডান-হাতি পেসার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে তাসকিনকে। ফিজিওর পরামর্শ অনুযায়ী খেলবে সে।’ ১৬ জুন প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের উইন্ডিজ সফর।...
বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়

বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়

খেলা
বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায় গত মার্চে দুবাই থেকে ফিফা বিশ্বকাপ ট্রফি ঘুরছে। গন্তব্য বিশ্বের ৫১ দেশের শহর। নানা দেশ নানা শহর ঘুরে কাতার পৌঁছবে ট্রফি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে এসে পৌঁছেছে বিশ্বকাপের ট্রফি। বাণিজ্যিক কোনো ফ্লাইটে নয়, চার্টার্ড বিমানে আসবে ক্রীড়া বিশ্বের অন্যতম আকর্ষণীয় এ সোনায় মোড়ানো ট্রফিটি। চার্টার্ড বিমানে ট্রফির সঙ্গে থাকবেন ফিফার সাত কর্মকর্তার মধ্যে একজন ১৯৯৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ক্রিশ্চিয়ান কারেম্বু। সঙ্গে থাকবেন ফিফার অফিসিয়াল পার্টনার কোকা-কোলার কয়েকজন কর্তাব্যক্তি। মঙ্গলবার বিশ্বকাপের ট্রফিটি পাকিস্তান পৌঁছেছে। পাকিস্তান থেকে বুধবার সকালে বাংলাদেশে আসবে। ঢাকা থেকে ট্রফিটি পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হবে। এটি কখন ঢাকা ছাড়বে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সো...
হ্যারির শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত জার্মানি

হ্যারির শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত জার্মানি

খেলা
উয়েফা নেশনস লিগে ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে হ্যারি কেইনের শেষ মুহূর্তের গোলে জার্মানিকে জয়বঞ্চিত করেছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। পুরো ম্যাচে ইংলিশদের রক্ষণের কাজে ব্যস্ত রেখেও ১-১ গোলে ড্র করেছে জার্মানি। গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়েছে ইতালি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয়বঞ্চিত ছিল জার্মানি-ইংল্যান্ড দুই পাওয়ার হাউস। তাই আলিয়াঞ্জ অ্যারেনার এই ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল হান্সি ফ্লিক ও গ্যারেথগেটের দল। ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল স্বাগতিক জার্মানির। মুসিয়ালা, মুলার, হ্যাভার্জরা ইংলিশ রক্ষণে আক্রমণের ঢেউ বইয়ে দিলেও আসেনি গোল। কাঙ্ক্ষিত গোলের জন্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় হ্যান্সি ফ্লিক শিষ্যদের। ৫০ মিনিটে জশুয়া কিমিখের অ্যাসিস্টে জার্মানিকে এগিয়ে দেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার ইয়োনাস হফমান। পিছিয়ে পড়ে কিছুটা ছন্দ ফিরে পায় ইংল্যান্ড। ম্...
জিদানের ‘ঢুস’ শোভা পাচ্ছে কাতারে

জিদানের ‘ঢুস’ শোভা পাচ্ছে কাতারে

খেলা
জিনেদিন জিদানের সেই বিখ্যাত ঢুস শোভা পাচ্ছে কাতার বিশ্বকাপে। ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনালে হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত ঘটে। ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মারেন ফরাসি তারকা জিদান। যে কারণে তিনি দেখলেন লাল কার্ড। ফ্রান্সও পারেনি সেই ধাক্কা সামলাতে। কাতার বিশ্বকাপ উপলক্ষে সেই ঢুস ফিরিয়ে আনছেন আয়োজকরা। ২০০৬ বিশ্বকাপের সেই ঘটনা চাইলেও কেউ ভুলতে পারবেন না। ২০১৩ সালে সেই ঘটনাকে চিরস্থায়ী করে তুলেছিল এক ভাস্কর্য। আলজেরিয়ায় জন্ম নেওয়া ফ্রেঞ্চ শিল্পী আদেল আবদেস সামাদ ব্রোঞ্জের এই ভাস্কর্যটি বানিয়েছিলেন। ১৫ ফুটেরও বেশি উচ্চতার সেই ভাস্কর্য কিনে নিয়েছিল কাতার জাদুঘর। দোহায় সমুদ্রের পাশে এক পদচারী সড়কে ২০১৩ সালের ৭ অক্টোবর সেটি বসানো হয়েছিল। কিন্তু জনগণের ক্ষোভের মুখে দ্রুতই সেটা সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ। মাত্র তিন সপ্তাহ পর অর্থাৎ ২৮ অক্টোবর সেটি সরিয়ে নেওয়া হয়। কাতারের অধিকাংশ মানুষে...
ভালো উইকেটকিপারের ৩টি বৈশিষ্ট্য

ভালো উইকেটকিপারের ৩টি বৈশিষ্ট্য

খেলা
উইকেটের পেছনে কিপিংয়ে পারদর্শী হতে হলে বেশ কিছু গুণাগুণ থাকা প্রয়োজন। তেমনই কিছু বেসিক গুণের কথাই বললেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। মহেন্দ্র সিং ধোনির অবর্তমানে ভারতীয় দলের কিপিংয়ের গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন পন্থ। তিনি বলেন, সব সময় তৎপর থাকার গুণটা থাকতে হবে। বিভিন্ন কন্ডিশনে উইকেটকিপিং করতে হয়, তৎপর থাকলে সেটি কাজে লাগে। আরেকটি বিষয়, বলটা শেষ পর্যন্ত দেখতে হয়। এসজি টিভির পডকাস্টে পন্ত বলেন, অনেক সময় হয় কী, উইকেটকিপাররা নির্ভার হয়ে পড়েন, কারণ, বল আসছে এবং কোন দিক দিয়ে আসছে, সেটা তাদের জানা থাকে। তাই ধরার আগপর্যন্ত বলটা দেখা উচিত। কিপারের তৃতীয় বেসিকগুণ নিয়ে ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, তৃতীয়টি হলো, নিয়ম মেনে চলতে হবে এবং নিজের টেকনিক নিয়ে কাজ করতে হবে। সবার টেকনিক এক নয়, একেকজনের একেকরকম। কিন্তু মৌলিক কাজটা ঠিকমতো করতে পারলে তা সাহায্য করবে।...
এক ম্যাচেই মেসির ভূরি ভূরি রেকর্ড

এক ম্যাচেই মেসির ভূরি ভূরি রেকর্ড

খেলা
রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি। মাঠে নামলেই কিছু না কিছু অর্জন করে ফেরা যেন তার রীতি। আন্তর্জাতিক সূচির বিরতিতেও সেই ধারাবাহিকতা রাখলেন ফুটবলের আর্জেন্টাইন জাদুকর। আগের ম্যাচে ইতালিকে হারিয়ে অর্জন করেছিলেন ফাইনালিসিমা। এবার ইউরোপের আরেক দল এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করে দলকে এনে দিলেন ৫-০ গোলের বড় জয়। আর তাতেই ক্যারিয়ারে ভূরি ভূরি রেকর্ড জমা করলেন লিওনেল মেসি। এদিন ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিক গড়লেন তিনি। এ ছাড়া জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম কোনো ম্যাচে তিনের বেশি গোল করলেন আর্জেন্টিনা দলের অধিনায়ক। এতেই শেষ নয়; আরও বেশ কয়েকটি কীর্তি গড়েছেন মেসি। জাতীয় দলের হয়ে প্রথমবার ৫ গোল করলেন তিনি। বিশ্বের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ফুটবলার মেসি, যিনি ক্লাব ও জাতীয় উভয় দলের হয়েই এক ম্যাচে ৫ গোল করার রেকর্ড গড়েছেন। এর আগে বার্সেলোনার হয়ে ২০১২ উয়েফা চ্যাম্পিয়...