Thursday, June 4

খেলা

মুমিনুলের ভালো বিকল্প নেই: সাকিব

মুমিনুলের ভালো বিকল্প নেই: সাকিব

খেলা
ফিক্সিং কাণ্ডে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর তার পরিবর্তে ২০১৯ সালে টেস্ট দলের অধিনায়ক করা হয় মুমিনুল হক সৌরভকে। অধিনায়ক হিসেবে ১৭তম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল। তার অধীনে মাত্র ৩টি টেস্টে জয় পায় বাংলাদেশ। আর ১১ টেস্টে হেরে যায়। দুটি টেস্ট ড্রয়ে মীমাংসা হয়। চলমান ঢাকা টেস্টেও পরাজয়ে শঙ্কিত টাইগাররা। দুই ইনিংসেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া দলকে খেলায় ফেরান মুশফিক-লিটন। তাদের ২৭২ রানের জুটিতে ভর করে শেষ পর্যন্ত ৩৬৫ রান করে বাংলাদেশ। ১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। এবার ২৩ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যর্থ অধিনায়ক মুমিনুল। সবশেষ সাত ইনিংসে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ফেরেন যথাক্রমে-০, ২, ৬, ৫, ৯ ও ০ রানে। তারপরও মুমিনুলের পক্ষেই সাফা...
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু উমর গুলের

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু উমর গুলের

খেলা
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন উমর গুল। এক বছরের চুক্তিতে আফগানিস্তান দলের নতুন বোলিং কোচ হয়েছেন পাকিস্তানের এই সাবেক তারকা পেসার। চুক্তির মেয়াদ এ বছরের শেষ পর্যন্ত। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জুনে জিম্বাবুয়েতে সাদা বলের সিরিজ দিয়ে শুরু হবে গুলের কোচ জীবন। আফ্রিকার দলটির বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ থেকেই রশিদ খানদের দায়িত্ব নেবেন গুল। আন্তর্জাতিকে অভিষেক বলা হলেও কোচ হিসেবে অভিজ্ঞতা অনেক আগেই অর্জন করেছেন গুল। গত বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বোলিং কোচ হিসাবে শুরু হয় গুলের কোচিং ক্যারিয়ার। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের ক্যাম্পে বোলিং পরামর্শক হিসাবে কাজ করেন গুল। ওই ক্যাম্পে আফগান দলের ব্যাটিং উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয় সাবেক পাকিস্তান অধিনায়ক ইউনুস খানকে। ...
ফের সাকিবের শিকার ধনাঞ্জয়া

ফের সাকিবের শিকার ধনাঞ্জয়া

খেলা
সেই সাকিবের বলেই আউট হলেন ধনাঞ্জয়া ডি সিলভা। চট্টগ্রাম টেস্টে পরপর দুই ইনিংসে ৬ ও ৩৩ রানে সাকিবের স্পিনে বিভ্রান্ত হন ধনাঞ্জয়া ডি সিলভা। চলমান ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেই সাকিবের বাঁ-হাতি স্পিনেই বিভ্রান্ত লংকান তারকা ব্যাটসম্যান। চট্টগ্রামে ৬ ও ৩৩ রানে আউট হলেও ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রান করেন ধনাঞ্জয়া। ক্যারিয়ারের ৪২তম টেস্টে দশম ফিফটি তুলে নেন তিনি। টেস্টে ৮টি সেঞ্চুরিও করেছেন ধনাঞ্জয়া। ধনাঞ্জয়া ডি সিলভার বিদায়ের মধ্য দিয়ে ২৬৬ রানে ৫ উইকেট হারায় শ্রীলংকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৭১ রান। এখনও ৯৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। ৫৫ ও ২ রানে ব্যাট করে যাচ্ছেন সাবেক দুই অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। এর আগে ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। কিন্তু মুশফিকু রহিম...
ঢাকা টেস্টে বৃষ্টির হানা

ঢাকা টেস্টে বৃষ্টির হানা

খেলা
সকালের সেশনে দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিলেন লংকানরা। তবে সময়ের সঙ্গে ক্রিজে সেট হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনাঞ্জয়া ডি সিলভা। এরই মধ্যে হানা দিল বৃষ্টি। খেলা আপাতত বন্ধ রয়েছে। ৭০.১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রানে ব্যাট করছে শ্রীলংকা। ২৫ রানে ম্যাথুস ও ৩০ রানে ব্যাট করছে ধনাঞ্জয়া ডি সিলভা। এর আগে দিনের খেলা শুরু হতেই দলকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলেই নাইটওয়াচম্যান রাজিথাকে বোল্ড করে সাজঘরের পথ দেখালেন। ১২ রানে ফিরলেন তিনি। এর পর লংকান অধিনায়ক দিমুখ করুনারত্নকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন সাকিব আল হাসান। রাউন্ড দ্য উইকেট থেকে বাঁহাতি এই ওপেনারকে বোল্ড করেন তিনি। ৮০ রানে সাজঘরে ফিরেছেন করুণারত্নে। সাকিব পেয়ে গেলেন নিজের দ্বিতীয় উইকেট। খেলার দ্বিতীয় দিন মুশফিক-লিটন দাসের রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংস করেছে ৩৬৫ রান। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৫ ...
অভিষেকের আগেই ‘বিপদে’ লংকান তরুণ

অভিষেকের আগেই ‘বিপদে’ লংকান তরুণ

খেলা
বাংলাদেশ সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় ছিলেন শ্রীলংকান তরুণ ক্রিকেটার কামিল মিশারা। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। এর আগে দেশের হয়ে মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান মিশারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে ৬টি ফিফটির সাহায্যে ৬৬৬ রান করা মিশারার বিরুদ্ধে অভিযোগ ঢাকা সফরে নিয়ম ভেঙেছেন। যে কারণে তাকে সফর শেষ হওয়ার আগেই দেশে ফিরিয়ে নিচ্ছে লংকান ক্রিকেট বোর্ড। আজ মঙ্গলবারই ২১ বছর বয়সী এই ওপেনারের শ্রীলংকায় ফিরে যাওয়ার কথা। দেশে ফেরার পর মিশারার ব্যাপারে তদন্ত করা হবে। এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- শ্রীলংকান ক্রিকেট বোর্ড কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। তবে কী কারণে এ অভিযোগ উঠছে, সেটি সেখা...
ওশাদাকে ফিরিয়ে জুটি ভাঙলেন এবাদত

ওশাদাকে ফিরিয়ে জুটি ভাঙলেন এবাদত

খেলা
অবশেষে শ্রীলংকার ওপেনিং জুটি ভাঙতে পারলেন টাইগাররা। ঢাকা টেস্টে ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ অতিথিদের ওপেনিং জুটি ভাঙতেই খরচ করল ৯৫ রান। ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নের মধ্যকার ওপেনিং জুটির বিচ্ছেদ ঘটান পেসার এবাদত হোসেন। তার বলে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হাসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওশাদা। তার আগে ৯১ বলে ৮টি চার আর এক ছক্কায় ৫৭ রান করেন লংকান এ ওপেনার। ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুটা টাইগারদের জন্য যতটা হতাশার, শেষটা ততটাই আনন্দময়। দিনের শুরুটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন দিয়েই হয়েছিল রীতিমতো। টস জিতে ব্যাটিংয়ে নেমেই ৬.৫ ওভারে ২৪ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। অবশ্য মুশফিকুর রহিম ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ২৭২ রানের জুটি গড়ার পথে মুশফিক-লিটন দুজনেই তুলে নেন সেঞ্চুরি। লিটন ১৪১ রানে ...
৭ ওভারেই নেই ৫ উইকেট, ‘ডাক’ মারলেন ৩ জন!

৭ ওভারেই নেই ৫ উইকেট, ‘ডাক’ মারলেন ৩ জন!

খেলা
রীতিমতো দুঃস্বপ্ন দিয়ে সূচনা হয়েছে ঢাকা টেস্ট। টস জিতে ব্যাটিং নেওয়াটাই কাল হয়ে দাঁড়াল মুমিনুলদের। মাঠে বল গড়াতেই আউট ওপেনার মাহমুদুল হাসান জয়। লংকান পেসার কাসুন রাজিথার প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ব্যাট প্যাডের ফাঁক গলে বোল্ড হয়েছেন জয়। রানের খাতাই খুলতে পারেননি তিনি। পরের ওভারেই বিদায় নেন অভিজ্ঞ তামিম ইকবাল। আসিথা ফার্নান্ডোর ওভারের চতুর্থ বলটি লেগ সাইডে খেলতে গেলে উল্টো দিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন। তিনিও ফিরে যান রানের খাতা না খুলেই। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে বিধ্বস্ত দলের হাল ধরবেন কি উল্টো সাজঘরে ফিরে দলকে আরও ডোবালেন অধিনায়ক মুমিনুল। ব্যর্থতার বলয় এই ইনিংসের ছিঁড়তে পারলেন না মুমিনুল হক। আসিথা ফার্নান্দোর দ্বিতীয় শিকার তিনি। অফ স্টাম্পে পিচ করে অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বলটি অনায়াসেই ছেড়ে দিতে পারতেন মুমিনুল। বাংলাদেশ অধিনায়ক খেলবেন কী ছাড়...
১৩ বছর পর ‘গোল্ডেন ডাক’ সাকিবের

১৩ বছর পর ‘গোল্ডেন ডাক’ সাকিবের

খেলা
রীতিমত দুঃস্বপ্ন দিয়ে সূচনা হয়েছে ঢাকা টেস্ট। টস জিতে ব্যাটিং নেওয়াটাই কাল হয়ে দাঁড়ালো মুমিনুলদের। ৭ ওভারেই দলের অর্ধেক ব্যাটার হাওয়া। এর মধ্যে শূন্য রানে ফিরেছেন তিনজন! তিনজনের মধ্যে অলরাউন্ডার সাকিব মারলেন ‘গোল্ডেন ডাক’। ১৩ বছরের বেশি সময় পর টেস্টে প্রথম বলে আউট হলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে প্রথম ‘গোল্ডেন ডাক’ পেয়েছিলেন তিনি সেই ২০০৯ সালের জানুয়ারিতে। প্রতিপক্ষ সেবারও ছিল শ্রীলঙ্কা, চট্টগ্রামে এলবিডব্লিউ হয়েছিলেন অজান্ত মেন্ডিসের বলে। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে ১১১ ইনিংসে তার পঞ্চম শূন্য এটি। পেসার রাজিথার তৃতীয় শিকার সাকিব। রাউন্ড দা উইকেটে ক্রিজের বেশ দূর থেকে করা তার ডেলিভারিটি লেগ সাইডে খেলতে গিয়ে মিস করেন সাকিব। বল লাগে পায়ে। জোরাল আবেদনে একটু ভেবে আঙুল তুলে দেন আম্পায়ার। সাকিব রিভিউ নেন সঙ্গে সঙ্গেই। তবে রিভিউয়ে দেখা যায়, ব্যাটে লাগেনি বল। বল ট্র্যাকিংয়ে দেখা ...
আইপিএলে ৮ ম্যাচ খেলে কত পাচ্ছেন মোস্তাফিজ

আইপিএলে ৮ ম্যাচ খেলে কত পাচ্ছেন মোস্তাফিজ

খেলা
আইপিএলের চলতি ১৫তম আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করেন মোস্তাফিজুর রহমান। তাকে বেস প্রাইজ ২ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটাল। আইপিএল শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলায় ব্যস্ত থাকায় সময়মতো আইপিএল খেলতে ভারত যেতে পারেননি। তাকে ছাড়াই প্রথম ম্যাচ খেলে দিল্লি। দ্বিতীয় ম্যাচ থেকে টানা ৮ ম্যাচ খেলেন মোস্তাফিজ। আইপিএল খেলতে ভারত সফরে গিয়ে দুই-তিনটি ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন মোস্তাফিজ। কিন্তু ৮ ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় দিল্লির একাদশে সুযোগ হয়নি তার। তাকে ছাড়াই শেষ ৫ ম্যাচ খেলে দিল্লি। কিন্তু দলের বাজে পারফরম্যান্সের কারণে প্লে অফের আগেই বিদায় নেয় দিল্লি। মোস্তাফিজ দিল্লির হয়ে ১৪ ম্যাচের মধ্যে ৮টিতে অংশ নিয়ে ৩২ ওভার বোলিং করে ৭.৬ ইকোনোমি রেটে ২৪৪ রান খরচ করে শিকার করেন ৮ উইকেট। মোস্তাফিজ যেহেতু দিল্লির হয়ে সব ম্যাচ খেলায় ...
লাঞ্চের পর ছন্দপতন, প্রথম দুই বলে আউট লিটন-তামিম

লাঞ্চের পর ছন্দপতন, প্রথম দুই বলে আউট লিটন-তামিম

খেলা
মধ্যাহ্ন বিরতির পর ফিরেই ছন্দপতন হল বাংলাদেশের। বদলি কাসুন রাজিথার করা পরপর দুই বলে ফিরে গেলেন শতকের দ্বারপ্রান্তে থাকা লিটন দাস। এর পরের বলে আউট হলেন রিটায়ার্ড হার্ট থেকে ফেরা তামিম ইকবাল। টানা দুই সেশন ব্যাট করা লিটন দাস শতক থেকে মাত্র ১২ রান দূরে ছিলেন। মধ্যাহ্ন বিরতির পর টেস্টে নিজের তৃতীয় শতক তুলে নেবেন, সেটাই ছিল সবার প্রত্যাশা। তবে সেই আশায় গুঁড়ে বালি! বিরতির পর প্রথম বলেই উইকেট উপহার দিয়ে ৮৮ রানে সাজঘরের পথ ধরলেন তিনি। কনকাশন বদলি কাসুন রাজিথার খাটো লেংথের ওয়াইড বলটিকে রিচ করার চেষ্টা করেন লিটন, তবে বল তার ব্যাটের কানা ছুঁয়ে চলে গেল উইকেট রক্ষক নিরোশন ডিকওয়েলার হাতে। ১৮৯ বলে ৮৮ রানের ইনিংসটির অপমৃত্যুই হলও যেন! লিটনের ফেরার পরের বলেই টাইগার সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ফিরে গিয়েছেন তামিম ইকবালও। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন রিটায়ার্ড হার্ট হয়ে দ্বিতীয় সেশনের পর আর মাঠে নামেননি।...