Thursday, June 4

খেলা

‘তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়’

‘তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়’

খেলা
প্রচন্ড ব্যথা নিয়ে ডারবান টেস্টে খেলা তাসকিন আহমেদের দেশের প্রতি আন্তরিকতা দেখে মুগ্ধ বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম কারিগর তাসকিন। ডানহাতি পেসারের আগুন ঝরা বোলিং নৈপুণ্যে সিরিজের ‘অঘোষিত ফাইনাল’ তথা তৃতীয় ওয়ানডে জিতে (২-১) আফ্রিকায় সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে ডারবান টেস্ট পেইন কিলার খেয়ে, কাঁধে স্কচটেপ পেঁচিয়ে বোলিং করে তাসকিন শিকার করেন ২ উইকেট। তাসকিনের প্রশংসা করে ডোনাল্ড বলেন, তাসকিন যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ওয়ানডে সিরিজে তাকে দেখে আমি খুব খুশি ছিলাম। যেভাবে সে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছে! প্রথম টেস্টে কাঁধে একটু ব্যথা শুরু হয়। সময়ের সাথে সাথে ব্যথা তীব্র হচ্ছিল। দ্বিতীয় ইনিংসে টেপ পেঁচিয়ে বোলিং করেছে। এই অবস্থায়ও সে দেশের জন্য কিছু করতে প্রস্...
এবার ‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব

এবার ‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব

খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাননি সাকিব আল হাসান। যেটি নিয়ে অনেক সমালোচনা সইতে হয়েছে দেশসেরা এই অলরাউন্ডারকে। এবার অবিক্রীত রয়ে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও। সোমবার এ টুর্নামেন্টের ড্রাফটের আয়োজন করা হয়। মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়াড়দের তালিকা। এ তালিকায় নাম ছিল না সাকিবের। টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক এক লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। দেশসেরা এ অলরাউন্ডারের এমন নিয়তি অবশ্য নতুন নয়। সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই ড্রাফটেও দল পাননি। করোনা ভাইরাসের কারণে অবশ্য প্রথমবার ড্রাফট হওয়ার পরও মাঠে গড়ায়নি এ টুর্নামেন্টটি। সাকিব অবশ্য একা নন। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার নাম দিয়েছিলেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। দল পাননি কেউ-ই। সেই আট ক্রিকেটার হলেন— তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হ...
চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন টেলর

চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন টেলর

খেলা
আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে আর দেখা যাবে না রস টেলরকে। নিউজ়িল্যান্ডের হয়ে শেষ ম্যাচটা হ্যামিল্টনের সেডন পার্কে তিনি খেলে ফেললেন সোমবার, নেদারল্যান্ডসের বিরুদ্ধে। মাঠে নামার আগে এ দিন টেলরকে ‘গার্ড অব অনার’ দেন প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। খবর স্কাই স্পোর্টসের। ম্যাচের শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে বিদায়বেলায় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন টেলর। কোনও মতে তাকে কান্না চাপতে দেখা যায়। এর আগে এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের শেষ টেস্ট খেলেন টেলর। কিন্তু নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটা ঘরের মাঠে খেলার জন্য এত দিন অপেক্ষা করে ছিলেন নিউজ়িল্যান্ডের এই কিংবদন্তি ব্যাটার। তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ১১২টি টেস্টে ৭৬৮৩ রান করেন টেলর। সর্বোচ্চ ২৯০, সেঞ্চুরি ১৯টি। পাশাপাশি ২৩৬টি ওয়ান ডে ম্যাচে ৮৬০৭ রান করেছেন তিনি। সেঞ্চুরির সংখ্যা ২১। আইপিএলেও একটা সময় ঝড় তুলেছিলেন টেলর...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

খেলা
শেষ দিন মাত্র ১৩ ওভার খেলতে পারল বাংলাদেশ। এর মধ্যে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে কেবল ৪২ রান। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ডারবানে দুদলের মধ্যকার প্রথম টেস্টে প্রোটিয়ারা ২২০ রানে জিতেছে। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন স্বাগতিকরা। এর আগে চতুর্থ দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত দক্ষিণ আফ্রিকান ওপেনার ডেন এলগার ও মারউই। দিনের শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের। ৫১ বলে ব্যক্তিগত মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন ওপেনার সারেল মারউই। দ্বিতীয় উইকেটে কেগান পিটারসনকে সঙ্গে নিয়ে আপনতালেই খেলতে থাকেন ওপেনার ও অধিনায়ক এলগার। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তাসকিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে করেন ৬৪ রান। এলগারের আউট হওয়ার পর কিছুক্ষণ পরে সাজঘরে ফেরেন কেগান পিটারসেনও। আউট হওয়ার আগে ৮৫ বল খেলে করেন ৩৬ রান। আর...
বিশ্বকাপে সৌদি আরবের গ্রুপে আর্জেন্টিনা, যা বললেন স্কালোনি

বিশ্বকাপে সৌদি আরবের গ্রুপে আর্জেন্টিনা, যা বললেন স্কালোনি

খেলা
কাতার বিশ্বকাপ ২০২২ এর চূড়ান্ত গ্রুপ জানা হয়ে গেছে। শুক্রবার রাতে গ্রুপ প্রকাশের পর থেকে এ নিয়ে ফুটবলবিশ্বে তোলাপাড় চলছে। অনেকের মতে, ব্রাজিলের তুলনায় অনেকটাই দুর্বল প্রতিপক্ষের গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। যে গ্রুপ থেকে সহজেই দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে পারবেন মেসি-ডি মারিয়ার দল। সহজ গ্রুপে পড়ে স্বভাবতই খুশি হওয়ার কথা আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির। কিন্তু স্কালোনি জানালেন তিনি খুশি নন। এ গ্রুপকে সহজ মানেন না তিনি। গতকাল কাতারের দোহায় আয়োজিত ড্র-তে আর্জেন্টিনার ভাগ্য নির্ধারিত হয় ‘সি’ গ্রুপে। লিওনেল মেসির দলের প্রতিপক্ষ যেখানে সৌদি আরব, মেক্সিকো, ও পোল্যান্ড। ড্রয়ের পর আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে স্কালোনি বলেন, ‘আমরা এখন অভিযোগ করতে পারি না, খুশিও হতে পারি না। আমরা ঠিকঠাক আছি। সৌদি আরবকে নিয়ে এই গ্রুপটা দারুণ হয়েছে। বাছাইপর্বে আরব ভালো খেলেছে। আসল...
কাতার বিশ্বকাপে চূড়ান্ত জায়গা করে নিয়েছে যে ২৯ দল

কাতার বিশ্বকাপে চূড়ান্ত জায়গা করে নিয়েছে যে ২৯ দল

খেলা
চলতি বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরেও অংশ নেবে ৩২ টি দল। স্বাগতিক হওয়ার সুবাদে কাতার সবার আগে সরাসরি বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে। আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে যোগ দেবে আরও ৩১ দল। এর মধ্যে ২৯ দল চূড়ান্ত করেছে নিজেদের জায়গায়। দেশগুলো হলো— কাতার। আফ্রিকা- ক্যামেরুন, ঘানা, মরক্কো, সেনেগাল, তিউনিসিয়া। এশিয়া- ইরান, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া। নর্থ, সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান- কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। ইউরোপ- বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড। দক্ষিণ আমেরিকা- আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে। আগামী জুনের মধ্যে বাকি তিন দলও নির্ধারণ হয়ে যাবে। বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র হবে আগামী ১ এপ্রিল। ...
উইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া

উইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া

খেলা
নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নকআউট পর্বে ওয়েস্ট ইন্ডিজ পাত্তাই পায়নি অজি নারীদের কাছে। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচ তারা হেরেছে ১৫৭ রানের ব্যবধানে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বুধবারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে বোলিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বল হাতে বৃষ্টির সুবিধা করতে পারেনি ক্যারিবীয় মেয়েরা। দুই অজি ওপেনার রাচায়েল হায়নেস ও অ্যাসলে হ্যালি দুর্দান্ত শুরু করেন। ওপেনিং জুটিতে তারা করেন ৩২ ওভারে ৪ বলে ২১৬ রান। উইকেটরক্ষক ব্যাটার হ্যালি ফিরে যান ১০৭ বলে ১৭ চার ও এক ছক্কায় ১২৯ রান করে। তার সঙ্গী হায়নেস ১০০ বলে ৯ চারে ৮৫ রান করেন। শেষ দিকে মেঘ লেনিং ২৬ বলে ২৬ ও বেথ মনি ৩১ বলে ৪৬ রান করে দলকে ৩০৫ রানের সংগ্রহ এনে দেন। জবাব ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সব উইকেট হারায় মা...
‘আইপিএলে পাকিস্তানের সবচেয়ে দামি খেলোয়াড় হবেন বাবর’

‘আইপিএলে পাকিস্তানের সবচেয়ে দামি খেলোয়াড় হবেন বাবর’

খেলা
ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সংঘাতের কারণে ২০০৯ সাল থেকে আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলা শোয়েব আখতারের আফসোস পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমকে নিয়ে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতারের ধারণা বাবর আজম আইপিএলে খেলার সুযোগ পেলে নিলামে তাকে নিয়ে টানাটানি হতো। আর সে ক্ষেত্রে তার মূল্য হতে পারত ১৫ থেকে ২০ কোটি রুপি। আইপিএলের চলমান ১৫তম আসরের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছেন ভারতীয় তরুণ তারকা ওপেনার ঈশান কিষান। তাকে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে নিলামের আগে কিছু খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেয়ে সবচেয়ে বেশি ১৭ কোটি রুপিতে ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুলকে নিয়েছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ। সম্প্রতি ভারতের সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে...
‘টেস্ট সিরিজও জিততে চাই’

‘টেস্ট সিরিজও জিততে চাই’

খেলা
দক্ষিণ আফ্রিকায় ২০ বছর পর প্রথম জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজ জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজেও জয়ে প্রত্যয়ী বাংলাদেশ দল। রোববার ডারবানে অনুশীলন শেষে জাতীয় দলে তারকা পেসার এবাদত হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জেতা খুবই কঠিন ছিল। আমাদের পেসাররা খুব ভালো বোলিং করেছে, তামিম ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, লিটন খুব ভালো ব্যাটিং করেছে। ওয়ানডেতে সিরিজ জেতার পর সবাই আরও উজ্জীবিত। সবার মধ্যে আত্মবিশ্বাস জেগেছে, এই আত্মবিশ্বাস নিয়ে আমরা টেস্ট ম‍্যাচ শুরু করতে চাই। ইনশাল্লাহ আমরা এই টেস্টে ভালো কিছু করব। ডারবানের চ্যাটসওয়ার্থ ক্রিকেট ওভালে থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় গতিময় পেসার এবাদত বলেন, প্রস্তুতি ম্যাচের জায়গায় আজ আমরা ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন করেছি। উইকেট খুব ভালো। আশা করছি, ম্যাচেও...
‘টেস্ট সিরিজও জিততে চাই’

‘টেস্ট সিরিজও জিততে চাই’

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকায় ২০ বছর পর প্রথম জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজ জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজেও জয়ে প্রত্যয়ী বাংলাদেশ দল। রোববার ডারবানে অনুশীলন শেষে জাতীয় দলে তারকা পেসার এবাদত হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জেতা খুবই কঠিন ছিল। আমাদের পেসাররা খুব ভালো বোলিং করেছে, তামিম ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, লিটন খুব ভালো ব্যাটিং করেছে। ওয়ানডেতে সিরিজ জেতার পর সবাই আরও উজ্জীবিত। সবার মধ্যে আত্মবিশ্বাস জেগেছে, এই আত্মবিশ্বাস নিয়ে আমরা টেস্ট ম‍্যাচ শুরু করতে চাই। ইনশাল্লাহ আমরা এই টেস্টে ভালো কিছু করব। ডারবানের চ্যাটসওয়ার্থ ক্রিকেট ওভালে থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় গতিময় পেসার এবাদত বলেন, প্রস্তুতি ম্যাচের জায়গায় আজ আমরা ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন করেছি। উইকেট খুব ভালো। আশা করছি, ম্...