Thursday, June 4

খেলা

বাংলাদেশ দল পাবে ৩ কোটি টাকা পুরস্কার

বাংলাদেশ দল পাবে ৩ কোটি টাকা পুরস্কার

খেলা
বুধবার সেঞ্চুরিয়নে ১৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জিতেছে বাংলাদেশ, যা অবিশ্বাস্য ও অবিস্মরণীয়। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের দিনে পুরস্কার হিসেবে বাংলাদেশ দলের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। সেঞ্চুরিয়নে বাংলাদেশের খেলা দেখতে যাওয়া বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। বিসিবির এ কর্মকর্তা জানান, বিদেশের মাটিতে এমন ঐতিহাসিক জয়ের পরই বোর্ড সভাপতি নাজমুল হাসান ক্রিকেটারদের পুরস্কৃত করার ঘোষণা দেন। জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো অবিশ্বাস্য। এটি অবশ্যই ঐতিহাসিক এক জয়। কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। আমরা সিরিজ জিতেছি, অবশ্যই বড় প্রাপ্তি। এ জয়ের পর পর খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি...
বাংলাদেশের সঙ্গে পরাজয় নিয়ে যা বলছে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম

বাংলাদেশের সঙ্গে পরাজয় নিয়ে যা বলছে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম

খেলা
অফ-স্টাম্পের বাইরে রাবাদার খাটো লেন্থের বল কাট করে পয়েন্ট দিয়ে সীমানার বাইরে পাঠালেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এরই সঙ্গে সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ল বাংলাদেশ। দীর্ঘ অচলায়তন ভাঙার পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় করল বাংলাদেশ। ১৪১ বল ও নয় উইকেট হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ নিজেদের করে নিল তামিম বাহিনী। বাংলাদেশের এমন অবিস্মরণীয় জয়ে টাইগারদের ভূয়সী প্রশংসা করেছে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমগুলো। ঐতিহাসিক জয়ে টাইগারদেরকেই কৃতিত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকার মিডিয়া। জোহানেসবার্গ টাইমস-এর সাংবাদিক টিসেতসো মালিপা শিরোনাম করেছেন, ‘প্রোটিয়াদের বিব্রত করে বাংলাদেশি অতিথিদের প্রথম সিরিজ জয়। ’ প্রতিবেদনে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে যাওয়া বাংলাদেশি সমর্থকদেরও প্রশংসা করা হয়েছে। ‘দ্য সিটিজেন’ লিখেছে, ‘প্রোটিয়াদের হতবাক করে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। ’ প্রতিবেদনে লেখা হয়েছে,...
‘সাকিব যে খেলছে এটা তো অবশ্যই আমাদের জন্য বিরাট ব্যাপার’

‘সাকিব যে খেলছে এটা তো অবশ্যই আমাদের জন্য বিরাট ব্যাপার’

খেলা
আফগান সিরিজে প্রত্যাশিত রান না পাওয়ায় মানসিক অবসাদ কাটাতে ছুটি নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। ক্রিকেট বোর্ড তার চাওয়া অনুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটিও দেয়। কিন্তু ব্যক্তিগত কাজে দুবাই সফরে যাওয়া সাকিব দেশে ফিরে জানান তিনি দক্ষিণ আফ্রিকায় খেলার জন্য প্রস্তুত। আফ্রিকা গিয়ে প্রথম ওয়ানডে শেষে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানান ঢাকায় তার পরিবারের সবাই অসুস্থ। সাকিবের দুই মেয়ে এক ছেলে, মা এবং শাশুড়ি অসুস্থ হওয়ায় বিসিবি এই অলরাউন্ডারকে সিরিজের মাঝপথেই দেশে ফেরার সুযোগ দেয়। কিন্তু সাকিব দেশের স্বার্থে পারিবারিক সমস্যার মধ্যেও আফ্রিকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সাকিবের এমন ত্যাগে মুগ্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার পাপন বলেন, সাকিব আমাকে প্রথম ওয়ানডের পরই বলেছিল ওর পরিবারের সবাই অসুস্থ। আমি বলেছি- ও আসতে পারে। পরিবার সবসময়ই গুরুত্বপূর্ণ। তাদের জন্য অবশ্যই যেকো...
তাসকিনকে না পেয়ে কাকে নিচ্ছে লখনৌ

তাসকিনকে না পেয়ে কাকে নিচ্ছে লখনৌ

খেলা
আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের পাঁচ তারকার মধ্যে তাসকিন আহমেদের নামও ছিল। তালিকায় নাম থাকলেও বাংলাদেশের এই গতিময় ক্রিকেটারকে নিলামে নেয়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। আইপিএল ১৫তম আসরের নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান। নিলাম শেষ হওয়ার এক মাসেরও বেশি সময় পর অপ্রত্যাশিতভাবেই ডাক পড়ে তাসকিন আহমেদের। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌয়ের হয়ে খেলার কথা ছিল ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মার্ক উডের। ৩২ বছর বয়সী এই ইংলিশ পেসার চোটাক্রান্ত হওয়ায় লখনৌয়ের টিম ম্যানেজমেন্টে থাকা ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর তাসকিন আহমেদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফোন করেন। ২৬ মার্চ শুরু হবে আইপিএল। লখনৌর চাওয়া অনুযায়ী পুরো টুর্নামেন্টেই তাসকিন তাদের হয়ে খেললে তাকে দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যেতে হতো ওয়...
ভালো শুরুর পর ফিরে গেলেন তামিম-লিটন

ভালো শুরুর পর ফিরে গেলেন তামিম-লিটন

খেলা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নামে টাইগাররা। আর ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে ভালো শুরু এনে দিয়ে প্রায় একই সময়ে দুইজন আউট হয়ে যান। উদ্বোধনী জুটিতে তামিম-লিটন বাংলাদেশকে এনে দেন ৯৫ রান। এ সময় তামিম ৬৭ বল খেলে ৪১ রান করে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফিরে যান। তাকে আউট করেন আন্দিলে ফেলুকায়ো। তামিম বিদায় নেওয়ার পর লিটন দাস ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৬৭ বল খেলে ৫০ রান পূর্ণ করেই তিনি আউট হন। তাকে সরাসরি বোল্ড আউট করেন দেন কেশভ মহারাজ। তখন বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০৫। এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। কিন্তু ৯ দেখায় একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা। ফলে শুক্রবারের ম্যাচটি বাংলাদেশের জন্...
বার্সার মুখোমুখি হওয়ার আগেই বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

বার্সার মুখোমুখি হওয়ার আগেই বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

খেলা
চ্যাম্পিয়নস লিগে দাপট দেখিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার হ্যাটট্রিকে প্যারিসের শক্তিশালী দল পিএসজিকে উড়িয়ে দিল স্প্যানিশ জায়ান্টরা। জয়রথ থামেনি মায়োর্কার বিপক্ষেও। একই ব্যবধানে মেডিটারেনিয়ানদের বিপক্ষে দারুণ জয় পায় রিয়াল। চ্যাম্পিয়নস লিগে কার্লো আনচেলত্তির দল এবার মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। তার ঠিক আগেই বড় দুই দুঃসংবাদ পেল দলটি। লেফট ব্যাক ফেরলান্দ মেন্দিকে আগামী রোববার রাতের ম্যাচে পাচ্ছে না রিয়াল। আরো একটি দুঃসংবাদ- দলের সেরা স্ট্রাইকার করিম বেনজেমার চোট। রোববারের আগে ফরাসি ফরোয়ার্ড ফিটনেস ফিরে না পেলে এস্তাদিও সান্তিয়াগো বের্নাবিউর মাঠে তাকে পাওয়া যাবে না। আর দেম্বেলে-অবামেয়াংদের বিপক্ষে বেনজেমাকে না পেলে ম্যাচটা কঠিনই হয়ে পড়বে আনচেলত্তির জন্য। গত কয়েক মৌসুম ধরেই রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা হয়ে উঠেছেন বেনজেমা। তাকে ছাড়া একাদশ কল্পন...
বাবর শফিক রিজওয়ানের ব্যাটে পরাজয় এড়াল পাকিস্তান

বাবর শফিক রিজওয়ানের ব্যাটে পরাজয় এড়াল পাকিস্তান

খেলা
৫০৬ রান তাড়ায় মাত্র ২১ রানেই ২ উইকেট হারিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পাকিস্তান। সেই অবস্থা থেকে দলকে উত্তরণ করেন অধিনায়ক বাবার আজম। বাবরকে দারুণ সঙ্গ দিয়েছেন ওপেনার আব্দুল্লাহ শফিক ও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এই তিন ব্যাটারের দায়িত্বশীলতায় নিশ্চিত পরাজয়ের ম্যাচে এক সময়ে জয়ের আশা জাগানো পাকিস্তান শেষ পর্যন্ত ড্র করে। করাচি টেস্টে পাকিস্তানের এই ড্র জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। তার কারণ অস্ট্রেলিয়ার করা ৫৫৬/৯ রানের জবাবে প্রথম ইনিংসে ১৪৮ রানেই অলআউট হয়েছিল পাকিস্তান। স্বাগতিকদের ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৭ রান করে ৫০৬ রানের টার্গেট ছুড়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখছিল সফরকারী অস্ট্রেলিয়া। কিন্তু অসিদের সেই জয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে দেননি বাবর আজম, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই তিন ব্যাটার উইকেটে থিতু হওয়ার পর মাটি কামড়ে ব্যাটিং করে যান। ...
টাইগারদের পাওয়ার হিটিং কোচ মরকেল

টাইগারদের পাওয়ার হিটিং কোচ মরকেল

খেলা
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার অ্যালবি মরকেল। দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বাংলাদেশ দল। শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজে টাইগারদের সঙ্গে কাজ করবেন মরকেল। গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পরই পাওয়ার হিটিং কোচের আলোচনা উঠেছিল। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে এ পদে নিয়োগ পেলেন মরকেল। বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, মরকেল খুবই অভিজ্ঞ। আশা করি, আমাদের ব্যাটসম্যানরা তার কোচিংয়ে উপকৃত হবে। মরকেল দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি টেস্ট, ৫৮টি ওয়ানডে আর ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে...
‘সাকিব নিজে সরে না গেলে তাকে সরানো কঠিন’

‘সাকিব নিজে সরে না গেলে তাকে সরানো কঠিন’

খেলা
দুদিন ধরে ক্রিকেটপাড়ায় আলোচনায় সাকিব আল হাসান। বিসিবি ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের পরের দিন তিন সংস্করণেই কেন্দ্রীয় চুক্তিতে রাখার ঘোষণা দেয়। এ নিয়ে কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এমন সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখান, ‘সাকিব অনেক বড় মাপের খেলোয়াড়। বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। তার কাছে সব সময় আমরা সেরাটা চাই। সেজন্যই চুক্তিতে তিন সংস্করণেই রাখা হয়েছে তাকে।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আরেক নির্বাচক আবদুর রাজ্জাকও অভিন্ন সুরে বললেন, ‘সাকিব সেই মাপের খেলোয়াড়, যে নিজে কোনো সংস্করণ থেকে সরে না গেলে তাকে সরানো কঠিন।’ কিন্তু বাস্তবতা হলো, নিষেধাজ্ঞা থেকে ফেরার পর মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন সাকিব। এ সময়ে বাংলাদেশ খেলেছে সব মিলিয়ে নয়টি টেস্ট। দক্ষিণ আফ্রিকা সফর থেকে সাকিবের সরে যাওয়াটাকে প্রধান নির্বাচক যদিও মনে করেন দলের জন্য বিপর্যয়, রাজ্জাক বলেন, ‘সাকি...
যে কারণে ৩ সংস্করণের চুক্তিতে সাকিব

যে কারণে ৩ সংস্করণের চুক্তিতে সাকিব

খেলা
সাকিব আল হাসান ছুটি চাইবেন আর বিসিবি তাকে ছুটি দেবে না, তা হয়নি এখনবধি। এবার দক্ষিণ আফ্রিকা সফরেও ছুটি পেয়ে গেলেন এ অলরাউন্ডার। ২০১৭ থেকে এ পর্যন্ত চারবার ছুটি চেয়েছেন সাকিব। সব বারেই সফল তিনি। মূলত টেস্ট ক্রিকেটে সাকিবের আগ্রহটা প্রশ্নবিদ্ধ। ছুটি নিয়ে সেসব সফরের টেস্টে সিরিজে অনুপস্থিত ছিলেন সাকিব। আর জাতীয় দলের খেলায় এভাবে ছুটি নেওয়া ও টেস্টে অনাগ্রহী সাকিবকে পাওয়া গেল তিন সংস্করণের চুক্তিতে! গত তিনটি সফরের টেস্ট সিরিজ না খেলা ক্রিকেটার কি করে টেস্ট চুক্তিতেও রাখা হয়-সেই প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, তিন সংস্করণেই সাকিবকে পাওয়া যাবে তথ্য নিশ্চিত করেই তাকে কেন্দ্রীয় চুক্তিতে সব সংস্করণে রাখা হয়েছে। চুক্তির তালিকা প্রকাশের পর দিন আজ সকালে বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এর ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। নান্নু বলেন, ‘বোর্ড...