Thursday, June 4

খেলা

অবশেষে সাব্বিরের সেঞ্চুরি

অবশেষে সাব্বিরের সেঞ্চুরি

খেলা
ঢাকা লিগে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৬ সালে। সেবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মিরপুর শেরেবাংলায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ৯৭ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির। সেই সেঞ্চুরির পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া সাব্বিরকে। ঢাকা লিগের চলতি আসরে সোমবারের আগে ১০ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরিতো দূরে থাক, একটি ফিফটির ইনিংসও খেলতে পারেননি সাব্বির। তবে লিগের সুপার লিগ পর্বের প্রথম ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন সাব্বির। সোমবার বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১১ বলে ৮টি চার ও সমান ছক্কার সাহায্যে ১২৫ রানের ইনিংস খেলেন সাব্বির। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ইনিংস এটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬৯ ম্যাচে সাব্বিরের মাত্র চতুর্থ সেঞ্চুরি এটি। এই সংস্করণ...
নেইমার-এমবাপ্পের গোলে শিরোপার আরও কাছে পিএসজি

নেইমার-এমবাপ্পের গোলে শিরোপার আরও কাছে পিএসজি

খেলা
লিগ টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখাল পিএসজি। গোলের দেখা পেলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। মার্সেইকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল। ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। আবারও তারা এগিয়ে গেছে ১৫ পয়েন্টে, বাকি আর ছয় রাউন্ড। গত দুই রাউন্ডে গোল উৎসব করে ক্লেহমোঁকে ৬-১ ও লরিয়েঁকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল প্যারিসের দলটি। ১২তম মিনিটে প্রথম ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠের কাছাকাছি থেকে মার্কো ভেরাত্তির লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে প্রথম স্পর্শে চিপ শটে জালে পাঠান নেইমার। এ নিয়ে সবশেষ তিন ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল এখন ৬টি। ক্লেহমোঁর বিপক্ষে হ্যাটট্রিকের আগে লরিয়েঁর বিপক্ষে করেছিলেন টি। ১৮তম মিনিটে দানিলো পেরেইরার থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে বাইরে মারেন এমবাপ্পে। যদিও অফসাইডের বাঁ...
এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের বাৎসরিক ইফতার মাহফিল ও নৈশভোজ

এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের বাৎসরিক ইফতার মাহফিল ও নৈশভোজ

এক্সক্লুসিভ, খেলা, পড়ালেখা
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ ১৬ই এপ্রিল ২০২২ অনুষ্ঠিত হলো এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন এর আয়োজন, ৫ম বাৎসরিক ইফতার মাহফিল ও নৈশভোজ। মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা এই গ্রুপের প্রায় ৯ শতাধিক সদস্য। এদিন, পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর চলে বাৎসরিক ক্রিকেট ট্যুর্নামেন্টের পুরষ্কার বিতরনী। অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল ৯৬৯৮ বিশেষ সম্ভাবনা, যাতে সাতজন কীর্তিময় বন্ধুকে দেয়া হয় সম্মাননা। এছাড়াও সারাবছর গ্রুপের নানান উদ্যোগে নিবেদিত প্রাণ বন্ধুদের ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষনে সাহায্যকারী বন্ধুদের ও দেয়া হয় সম্মাননা। ৯৬৯৮ গ্রুপের প্যানেল ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ কমিটির সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয় এই অনুষ্ঠানে। হাসি, আনন্দ, স্মৃতিচারণ আর ছবির ক্লিকে স্মৃতিধারণ করার মধ্যে দিয়...
‘আনফিট’ ক্রিকেটারদের কোচের হুঁশিয়ারি

‘আনফিট’ ক্রিকেটারদের কোচের হুঁশিয়ারি

খেলা
কোনো প্রতিযোগিতায় জিততে হলে টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত ক্রিকেটারদের ফিটনেস উঁচুতে থাকা উচিত। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে ক্রিকেটারদের ফিটনেস দেখে রীতিমতো হতাশ প্রাইম ব্যাংক ক্রিকেট দলের প্রধান কোচ সালাউদ্দিন। দেশের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা লিগে গ্রুপপর্বে ১০ ম্যাচে ৬ জয় নিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক। সুপার লিগ পর্ব শুরুর আগে সংবাদমাধ্যমকে সালাউদ্দিন বলেন, আমার মনে হয় আমার দলের বেশির ভাগ ক্রিকেটারই আনফিট। এনার্জি তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না। মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। মৌসুম শুরুর পর ফিটনেস নিয়ে কাজ করা কঠিন। ঢাকা লিগ শুরুর আগে তামিম ইকবাল, মুমিনুল হক সৌরভ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে দল সাজালেও জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের কারণে তারকা ক্রিকেটারদের লিগের গ্রুপপর্বের ম্যাচগুলোতে পাননি কো...
কোহলি নিজেকে ‘সাধারণ খেলোয়াড়’ মনে করুক: শোয়েব আখতার

কোহলি নিজেকে ‘সাধারণ খেলোয়াড়’ মনে করুক: শোয়েব আখতার

খেলা
সাম্প্রতিক সময়ে রান খরায় ভুগছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। চলতি আইপিএলে ৫ ম্যাচে ব্যাট হাতে নেমে মাত্র ১০৭ রান করেছেন এই তারকা ব্যাটার। ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলিকে রানে ফিরতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার শোয়েব আখতার বলেছেন, আইপিএল পারফরম্যান্সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে পারফর্ম করতে না পারলে যে কাউকেই বাদ দিতে হতে পারে। বিরাট কোহলি একজন ভালোমানের ব্যাটসম্যান। আমি চাই সে শুধু একবারে একটা জিনিসের দিকেই ফোকাস করুক। একটি মিডিয়া আউটলেটের সাথে আলাপকালে তিনি বলেন, কোহলি যদি নিজেকে একজন সাধারণ খেলোয়াড় মনে করেন তাহলে তার জন্য পারফর্ম করা সহজ হবে। তখন চাপ মুক্ত থেকে নিজের সেরাটা ‍উজাড় করে দিতে পারবে। তার পারফরম্যান্স নিম্নমুখী হওয়ায় লোকেরা ইতোমধ্যে তার দিকে আঙুল তুলতে শুরু করেছে...
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা শ্রীলংকার

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা শ্রীলংকার

খেলা
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে ও চরিথ আসালাঙ্কা। তবে দলে চমক হিসেবে থাকছেন রোশান সিলভা ও ওশাধা ফার্নান্দো। শুক্রবার শ্রীলংকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেএক বিজ্ঞপ্তিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ভয়াবহ সংকটে টালমাটাল শ্রীলংকা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ঘাটতির ফলে বেশ বিপাকে দ্বীপ রাষ্ট্রটি। এর প্রভাব পড়েছে লংকান ক্রিকেটাঙ্গনে। শঙ্কা ছিল আগামী মে মাসে বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজ আয়োজন নিয়েও। তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য শ্রীলংকার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণার মধ্য দিয়ে। লংকান বোর্ডের দেওয়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারত সফরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। জায়গা হারিয়েছেন লাহিরু থিরিমান্নে ও চরিথ আসালাঙ্কা। ...
সানিয়াকে নিয়ে পিলে চমকানো তথ্যফাঁস করলেন শোয়েব

সানিয়াকে নিয়ে পিলে চমকানো তথ্যফাঁস করলেন শোয়েব

খেলা
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ২০১৮ সালে ছেলেসন্তানের মা হয়েছেন। এতদিন পর মির্জা পরিবারের এক পিলে চমকানো তথ্য প্রকাশ করেছেন সানিয়ার স্বামী ক্রিকেটার শোয়েব মালিক। তিনি জানিয়েছেন, সন্তান যেন ফর্সা হয় সে জন্য গর্ভাবস্থায় তার স্ত্রীকে বেশি বেশি আপেল খাওয়ানো হয়েছিল। পাকিস্তানের নিদা ইয়াসিরের মর্নিং শো 'শান-ই-সুহুরে'তে অভিনেত্রী উশনা শাহের সঙ্গে উপস্থিত হয়েছিলেন শোয়েব। সেখানে ফর্সা ত্বকের সৌন্দর্যের ওপর সমাজের ধারণা নিয়ে কথা উঠলে শোয়েব বলেন, 'আমার শাশুড়ি আমার স্ত্রীকে প্রচুর আপেল খেতে বাধ্য করেন। তারা বলে যে এতে শিশুর ত্বক ফর্সা হয়।' এটি শোনার পর মালিককে উদ্দেশ্য করে উশনা বলেন, 'তোমার ছেলে তো ফর্সাই হয়েছে। জবাবে মালিক হেসে বলেন, হ্যাঁ খুবই ফর্সা। এটি কাজ করেছে। উশনা শাহ জোর দিয়ে বলেন, কালো ত্বকের তুলনায় ফর্সা ত্বককে চূড়ান্ত সৌন্দর্যের মান হিসাবে বিবেচনা করা অযৌক্তিক। তিনি ব...
বল ছুড়ে মারায় খালেদের শাস্তি

বল ছুড়ে মারায় খালেদের শাস্তি

খেলা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোমবার শেষ হওয়া পোর্ট এলিজাবেথ টেস্টে আগ্রাসী মনোভাব দেখাতে গিয়ে বিপাকে পড়লেন পেসার খালেদ আহমেদ। প্রোটিয়া ব্যাটসম্যান কাইল ভেরেইনার দিকে বল ছুড়ে মারার অপরাধে শাস্তি পেতে হলো বাংলাদেশের এই পেসারকে। মঙ্গলবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে খালেদকে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের ৯৫তম ওভার বল করতে আসেন খালেদ। তার লেংথ বল ডিফেন্স করে রান নেওয়ার কোনো চেষ্টাই করেননি ভেরেইনা। তিনি ক্রিজেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বোলার খালেদ বল তুলে ছুড়ে মারেন ভেরেইনার দিকে। বলটি গিয়ে লাগে ভেরেইনার গ্লাভসে। তিনি চমকে যান, তেতেও ওঠেন। খালেদ হাত উঁচিয়ে দুঃখপ্রকাশ করেন। তবে ভেরেইনা তখন বেশ ক্ষিপ্ত। স্লিপ থেকে ইয়াসির আলি দৌড়ে গিয়ে ভেরেইনাকে থামান। আম্পায়ার মারা...
মুশফিকের পর ফিরলেন মুমিনুলও

মুশফিকের পর ফিরলেন মুমিনুলও

খেলা
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। পোর্ট এলিজাবেথ টেস্টেও দেখা দিয়েছে বড় হারের শঙ্কা। দক্ষিণ আফ্রিকার দেয়া ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে রোবার শেষ বিকালে হারিয়ে বসে প্রথম তিন উইকেট। ফলে জিততে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হবে বড় পথ। এমন কঠিন পথকে সামনে রেখে আজ চতুর্থদিনের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ৩৮৬ রানে পিছিয়ে দিন শুরু করেছে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত মুমিনুল হকের সঙ্গে নামেন নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তারা দুজননি আউট হয়ে গেছে। এখন ব্যাট করেছ ইয়াসির আলী ও লিটন দাস।...
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলা
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পুরনো টেস্ট ভেন্যুগুলোর একটি পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক। এ ভেন্যুতেই দক্ষিণ আফ্রিকার অভিষেক হয় ১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ২০২০ সাল পর্যন্ত সর্বশেষ ১৩৩ বছরে এখানে টেস্ট হয়েছে ৩১টি। ডিন এলগারের সঙ্গে মুমিনুল হক শুক্রবার টস করতে নামলেই ইতিহাসের সোনালি পাতায় ব্রাকেটবন্দি হবেন। পোর্ট এলিজাবেথে টেস্ট অভিষেক হবে বাংলাদেশের। ডারবানেও প্রথমবারের মতো টেস্ট খেলে টাইগাররা। চতুর্থ দিনের শেষ সেশনের শেষ ঘণ্টা ছাড়া বাকি সময় সমানে সমান লড়াই করেছে মুমিুনল বাহিনী। শেষ ঘণ্টা ও পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় কেশব মহারাজ ও সাইমন হার্মারের ঘূর্ণিতে মাত্র ১৯ ওভারে ৫৩ রানে অলআউট হয়ে যায়। যা নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। ম্যাচটি শুরু হবে ...