Thursday, June 4

খেলা

বিশ্বকাপে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল ভারত

বিশ্বকাপে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল ভারত

খেলা
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই স্নায়ুচাপ, উত্তেজনায় টইটম্বুর। চাপ ধরে রেখে যে দল এগিয়ে যায় খেলার ফল তার ভাগ্যেই জুটে। তবে এবার যেন সেসবের ধার ধারল না ভারতের নারী ক্রিকেট দল। নারী বিশ্বকাপে পাকিস্তানকে হেসেখেলেই হারাল তারা। নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গানুয়ে রোববার পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে বিশ্বকাপ শুরুটা দারুণভাবে করেছে ভারত। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পাকিস্তানের বোলারদের মোকাবিলা করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে ভারত। ২৪৫ রানের তাড়ায় ভারতীয় বোলারদের তোপে ৪৩ ওভারে ১৩৭ রানে গুড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান আসে ওপেনার সিদ্রা আমিনের ব্যাট থেকে। ৬৪ বলে ৩০ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে টেলএন্ডার দিয়ানা বেগের ব্যাট ছুয়ে। ৩৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তান ইনিংসের এমন করুণ পরিণতি এনে দেওয়ার জন্য ...
‘৫ ম্যাচে মিস ৯ ক্যাচ’, যা বললেন পাপন-ডমিঙ্গো

‘৫ ম্যাচে মিস ৯ ক্যাচ’, যা বললেন পাপন-ডমিঙ্গো

খেলা
‘অল্স ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল’। আর শেষটি ভালো না হওয়ায় আফগানিস্তান সিরিজটা প্রশ্নবিদ্ধ হয়েই রইল। শুধু খারাপই নয়; সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটিং-ফিল্ডিং-বোলিং কোনো ডিপার্টমেন্টেই বাঘের গর্জন শোনা যায়নি। বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট হাতে ১১৫ রান করে বাংলাদেশ। ফলে ৮ উইকেটের বড় ব্যবধানে মাহমুদউল্লাহর দলকে হারিয়েছে মোহাম্মদ নবির দল। অন্যদিকে গোটা সিরিজে ক্যাচ মিসের মহড়া দেখিয়েছেন টাইগাররা। ওয়ানডে আর টি-টোয়েন্টির ৫ ম্যাচে ৯ ক্যাচ মিস করেছেন টাইগাররা। টাইগারদের এমন পারফরম্যান্সে যারপরনাই হতাশ নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির মতে, মিরপুর শেরেবাংলায় শনিবারের ম্যাচে টাইগারদের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল ওরা খেলার মধ্যে ছিল না। পাপন বলেন, ‘মাত্র ১১৫ রান নিয়ে আপনি ফাইট দেবেন কী করে? ১৩০-১৪০ হলেও একটা ফাইট দেওয়া যেত। এর পরও হতে...
হেসে-খেলে জিতল আফগানিস্তান

হেসে-খেলে জিতল আফগানিস্তান

খেলা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। জবাবে ১৭ ওভার ৪ বল ব্যাট করে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান। তারা ২ উইকেট হারিয়ে করে ১২১ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট ‍তুলে নিয়েছেন মেহেদি হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানদের এই জয়ে এখন সিরিজ ১-১ সমতায় শেষ হলো। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন ওপেনার হজরতউল্লাহ জাজাই। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন ওসমান গনি। ওয়ান ডাউনে খেলতে নামা গনি দলের জয়ে বড় অবদান রাখেন। এর আগে ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। এর মাধ্যমে ২০ ওভারের খেলায় আফগানদে...
বেশি আগ্রাসী হতে গিয়ে লিটন আউট

বেশি আগ্রাসী হতে গিয়ে লিটন আউট

খেলা
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৬১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ দল। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল ৩টায় দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয় পেলে সিরিজ নিশ্চিত। তাই বাংলাদেশের জন্য ম্যাচটি অবশ্যই গুরুত্বপূর্ণ। একই রকম গুরুত্বপূর্ণ মুশফিকুর রহিমের কাছে। দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের সেঞ্চুরি পূরণ হয়েছে বাংলাদেশ দলের এ অভিজ্ঞ তারকার। আঙুলের চোট কাটিয়ে দলে ফেরার মাধ্যমেই ১০০তম ম্যাচ খেলতে নামছেন তিনি। টসে জিতে ব্যাট হাতে নিয়ে শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ শিবিরে আঘাত হানলেন আফগানিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ নবি। ভারের দ্বিতীয় বলেই মিড অফে চার মেরেছেন মুনিম, বাংলাদেশ ইনিংসে প্রথম চার সেটি। কিন্তু এক বল পরই বাংলাদেশ ইনিংসের প্রথম উইকেটের পতনও হলো মুনিমের আউটে। ওভারের দ্বিতীয় কবলে মিডঅফে ক্যাচ হা...
বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরে গেল বাংলাদেশ

বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরে গেল বাংলাদেশ

খেলা
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত সুযোগ পেয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। যদিও বল হাতে ভালো পারফরম্যান্স দেখিয়েছে বাঘিনীরা। কিন্তু শেষে রক্ষা হয়নি। ব্যাটাররা এনে দিতে পারেনি কাঙ্ক্ষিত জয়। ডানেডিনে শনিবার বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে জাহানারা-ফারিহাদের তোপে এক বল বাকি থাকতে ২০৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। প্রথম জয় তুলে নিতে ২০৮ রানের তাড়ায় ব্যাট করতে নেমে ৪৯.৩ বলে ১৭৫ রানে থেমে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাট হাতে শুরুটাও ভালোই করে বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আখতার ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ২০তম ওভারের তৃতীয় ডেলিভারিতে ২৭ রানে শামিমা আউট হলে বেশিক্ষণ টেকেননি শারমিনও। ৭৫ বলে ৩৪ রানের ধৈর্যশীল ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেটের পতন হতে থাকে বাংলাদেশের। তবে মিডলঅর্...
‘শততম টেস্টে সেঞ্চুরি খরা কাটুক কোহলির’

‘শততম টেস্টে সেঞ্চুরি খরা কাটুক কোহলির’

খেলা
ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার দুয়ারে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। শুক্রবার শ্রীলংকার বিপক্ষে মোহালিতে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কোহলির ক্যারিয়ারের ১০০তম টেস্ট। ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে অভিজাত এই ক্লাবের সদস্যপদ পেতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী কোহলি। পূর্বসূরি সেঞ্চুরির মঞ্চে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে রোহিত শর্মার। নতুন অধ্যায় শুরুর আগে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার কোহলিকে কাল কুর্নিশ জানালেন রোহিত- টেস্ট দল হিসেবে ভারত আজ যেখানে দাঁড়িয়ে, তার পুরো কৃতিত্ব বিরাটের। তার দেখানো পথেই দলকে এগিয়ে নিতে চাই আমি। শততম টেস্টের আগে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তিন কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। বর্তমান কোচ দ্রাবিড় বলেছেন, একটি টেস্ট খেলতে পারাও দারুণ কিছু। সেখানে ১০০ টেস্ট খেলতে পারা তো অসাধারণ। এটা এমন এক অর্জন...
টানা ৮ হারের পর টাইগারদের স্বস্তির জয়

টানা ৮ হারের পর টাইগারদের স্বস্তির জয়

খেলা
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে টানা আট ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। আফগানদের দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের ব্যবধানে হারাল টাইগাররা। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে নাসুম আহমেদের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ২০ রানে টপঅর্ডার ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আফগানিস্তান। পঞ্চম উইকেটে নজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি ৩৭ রানের জুটি গড়েন। এই দুই সেট ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। এক উইকেট নেন মোস্তাফিজ আর ৩ উইকেট নিয়ে আফগানদের ১৭.৪ ওভারে ৯৪ রানে গুঁড়িয়ে দেন তরুণ পেসার শরিফুল ইসলাম। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব...
যে কারণে রাতে টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকলেন সোহান

যে কারণে রাতে টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকলেন সোহান

খেলা
চট্টগ্রামে প্রথম ওয়ানডের পর বাংলাদেশকে টি-টোয়েন্টি ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতে দেখা যায়। শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে থাকা চার ক্রিকেটারকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেই অনুশীলনে বাড়তি আকর্ষণ ছিলেন মুনিম শাহরিয়ার। তবে ম্যাচের আগের রাতে বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে নুরুল হাসান সোহানকে। সোহানকে দলে অন্তর্ভুক্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও গত ২১ ফেব্রুয়ারি ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না সোহান। তবে সিরিজ শুরুর প্রাক্বালে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করায় আফগানিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টির একাদশেই বিবেচিত হবেন এ উইকেটকিপার। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় আফগানিস্তান সিরিজের জন্য বিবেচনায় ছিলেন না সোহান। তবে বুধবার অনুশীলনের সময় হাতে চোট পান জাতীয় দলের সেরা উইকেটকিপার মুশফিকুর রহিম। তাই প্রথম টি-টোয়েন্টিতে মুশফিকের খেলাও অনিশ্চি...
‘এখানে খেলার একটা আলাদা ইচ্ছা ছিল’

‘এখানে খেলার একটা আলাদা ইচ্ছা ছিল’

খেলা
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে ৪ মার্চ প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ৩৬ বছর বয়সি ক্রিকেটার উসমান খাজা। তিনি পাকিস্তান সফরে গিয়ে বলেছেন, ‘পাকিস্তানে এসে ক্রিকেট খেলতে পারার অনুভূতিটাই আলাদা।’ খাজার জন্ম হয়েছিল ইসলামাবাদে। পরে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। পাকিস্তান বংশোদ্ভূত এই ক্রিকেটার বলেন, পাকিস্তানের মাটিতে এসে খেলার ইচ্ছা আমার অনেক দিনের। রাওয়ালপিন্ডির পুরনো স্টেডিয়ামে আমি ছোটবেলায় যেতাম। তাই এখানে খেলার একটা আলাদা ইচ্ছা ছিল।’ সফরের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন অজি তারকা ক্রিকেটাররা। তার কারণ জানুয়ারি মাসে পাকিস্তানের বেলুচিস্তানের দুটি সামরিক ঘাঁটিতে বোমা হামলায় ৭ সেনা সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। এমন ঘটনায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা পাকিস্তান...
এতে লজ্জার কিছু নেই: তামিম

এতে লজ্জার কিছু নেই: তামিম

খেলা
শ্রীলংকার বিপক্ষে সিরিজেও প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে হেরে বসেন তামিমরা। এবার আফগানিস্তানের বিপক্ষে একই একাদশ তিন ম্যাচে খেলিয়েও পুরো ৩০ পয়েন্ট ঝুলিতে ভরতে পারল না বাংলাদেশ। বিষয়টি নিয়ে হতাশায় পুড়ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তবে সেই কষ্ট ছাপিয়ে এখন আলোচনায় তিন ম্যাচেই একই বোলারের করা একইরকম ডেলিভারিতে তামিমের আউট হওয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পার করা তামিমের ২১ বছর বয়সি আফগান পেসার ফজল হক ফারুকির কাছে বারবার পরাস্ত হওয়াকে মেনে নিতে পারছেন না বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। সাড়ে তিনশর বেশি ম্যাচ খেলেছেন তামিম, একটি দলের অধিনায়কও তিনি। আর তিনিই কিনা মাত্র ৩টি আন্তর্জাতিক ওয়ানডে খেলা পেসার ফারুকির কাছে ধরাশায়ী হলেন। তবে বিষয়টি নিয়ে লজ্জিত হন তামিম। বললেন, ‘এতে লজ্জার কিছু নেই, আরও ভালো হতে হবে আমাকে।’ ফারুকির হ্যাটট্রিক শিকারে পরিণত হয়ে সিরিজে তামিমে মোট সংগ্রহ...