Wednesday, June 24

খেলা

এতে লজ্জার কিছু নেই: তামিম

এতে লজ্জার কিছু নেই: তামিম

খেলা
শ্রীলংকার বিপক্ষে সিরিজেও প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে হেরে বসেন তামিমরা। এবার আফগানিস্তানের বিপক্ষে একই একাদশ তিন ম্যাচে খেলিয়েও পুরো ৩০ পয়েন্ট ঝুলিতে ভরতে পারল না বাংলাদেশ। বিষয়টি নিয়ে হতাশায় পুড়ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তবে সেই কষ্ট ছাপিয়ে এখন আলোচনায় তিন ম্যাচেই একই বোলারের করা একইরকম ডেলিভারিতে তামিমের আউট হওয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পার করা তামিমের ২১ বছর বয়সি আফগান পেসার ফজল হক ফারুকির কাছে বারবার পরাস্ত হওয়াকে মেনে নিতে পারছেন না বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। সাড়ে তিনশর বেশি ম্যাচ খেলেছেন তামিম, একটি দলের অধিনায়কও তিনি। আর তিনিই কিনা মাত্র ৩টি আন্তর্জাতিক ওয়ানডে খেলা পেসার ফারুকির কাছে ধরাশায়ী হলেন। তবে বিষয়টি নিয়ে লজ্জিত হন তামিম। বললেন, ‘এতে লজ্জার কিছু নেই, আরও ভালো হতে হবে আমাকে।’ ফারুকির হ্যাটট্রিক শিকারে পরিণত হয়ে সিরিজে তামিমে মোট সংগ্রহ...
১০ পয়েন্ট হারিয়ে হতাশ তামিম

১০ পয়েন্ট হারিয়ে হতাশ তামিম

খেলা
কপালে হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকলেন বাঁ-হাতি পেসার শরীফুল ইসলাম। বসারই কথা। তার বলে তিনবার ‘জীবন’ পেয়েছেন আফগানিস্তানের জয়ের নায়ক রহমানউল্লাহ গুরবাজ। শরীফুল ভাবতেই পারেন কপালের দোষ। দুজনেরই বয়স ২০ বছর। লড়াইটাও জমেছিল বেশ। কিন্তু শরীফুলের তৈরি করা সুযোগ কাজে লাগাতে পারেননি মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমরা। উলটো ৬০, ৬১ এবং ৬৩ রানে ‘জীবন’ পাওয়া গুরবাজ শেষ পর্যন্ত অপরাজিত ১০৬ রান করে দলকে সিরিজে প্রথম জয় উপহার দিয়েছেন। দেশের মাটিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া হওয়ায় ভীষণ হতাশ বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। শ্রীলংকার বিপক্ষে সিরিজেও প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে হেরে বসেন তামিমরা। এবার আফগানিস্তানের বিপক্ষে একই একাদশ তিন ম্যাচে খেলিয়েও পুরো ৩০ পয়েন্ট ঝুলিতে ভরতে পারল না বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক তামিম বলেন, ‘হারটা খুবই হতাশার। আইসিসি ওয়ানডে সুপার লিগে একই অবস্থানে থ...
হেসে খেলে জয় পেয়ে যা বললেন আফগান অধিনায়ক

হেসে খেলে জয় পেয়ে যা বললেন আফগান অধিনায়ক

খেলা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হেসে খেলে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। প্রথমে বাংলাদেশকে মাত্র ১৯২ রানে আটকে দেওয়ার পর তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। এমন জয়ের পর আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী জানিয়েছেন, তিনি দলের এমন পারফরমেন্সের পর গর্ববোধ করছেন। তাছাড়া তিনি জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল যখন টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন তখন তিনি বেশ খুশি হয়েছিলেন। কারণ উইকেটে ঘাস ছিল। আর ঘাসের উইকেটে ব্যাটিং করাটা কঠিন এ ব্যাপারে শাহিদী বলেন, যে ভাবে দলের সবাই মাথা উঁচু করে মাঠে এসেছে তাতে করে আমি গর্ববোধ করছি। যেভাবে দলের সবাই খেলেছে এতেও আমি গর্ববোধ করছি। তিনি আরও বলেন, উইকেট দেখে মনে হয়েছিল এতে অনেক ঘাস আছে। আর আমি খুশি হয়েছিলাম যখন তামিম প্রথমে ব্যাটিং নিল। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে যাদের প্রতি আমার বিশ্বাস আছে। যেভাবে মোহাম্মদ নবি ও রশিদ খা...
যে কারণে সিরিজ সেরার পুরষ্কার স্ত্রীকে উৎস্বর্গ করলেন লিটন

যে কারণে সিরিজ সেরার পুরষ্কার স্ত্রীকে উৎস্বর্গ করলেন লিটন

খেলা
আফগানিস্তানেরর বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে দুর্দান্ত সময় কাটিয়েছেন লিটন দাস। সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেন ১৩৬ রানের ঝলমলে ইনিংস। আর সোমবার তৃতীয় ম্যাচে করলেন ৮৬ রান। তৃতীয় ম্যাচে যখন অন্য ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি তখন লিটন বলতে গেলে প্রায় একাই দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন। যদিও তার এ চেষ্টা ব্যর্থ হলো। তবে টানা দুটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করায় লিটন দাসকে দেওয়া হয়েছে সিরিজ সেরার পুরস্কার। সিরিজ সেরার এ পুরস্কার লিটন দাস উৎস্বর্গ করেছেন তার স্ত্রীকে। নিজের ব্যাটিং ও সিরিজ সেরার পুরস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে লিটন বলেন, আমি আমার পারফরমেন্স নিয়ে অত্যন্ত খুশি। কিন্তু যদি দল জয় পেত তাহলে খুশির মাত্রা আরও বেশি থাকত। লিটন আরও বলেন, প্রথম ১৫ ওভারে আমার কাজটা করি। আমার মাথায় ছিল ৩৫ ওভার পর্যন্ত ব্যাট করব। যদি ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে প...
বাজে হারের পর যা বললেন হতাশ তামিম

বাজে হারের পর যা বললেন হতাশ তামিম

খেলা
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করে রাখে বাংলাদেশ। সোমবার সিরিজের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হয় টাইগাররা। লক্ষ্য ছিল তাদের বিপক্ষে জয় তুলে নেওয়া ও আইসিসি ওয়ানডে সুপার লিগে নিজেদের পয়েন্ট আরও বাড়ানো। কিন্তু তা হয়নি। এদিন প্রথমে ব্যাট করে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে আফগানিস্তান তিন উইকেট হারিয়ে ৪০.১ ওভার খেলে জয় তুলে নেয়। সিরিজ জয়ের পর শেষ ম্যাচ হারায় বেশ হতাশ হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিম বলেন, আজকে অনেক হতাশ হয়েছি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষেও এমন অবস্থানে ছিলাম। তাদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জিততে পারিনি। তিনি আরও বলেন, আমরা মাঝে ভালো খেলেছিলাম। কিন্তু শেষ গিয়ে সেটি ধরে রাখতে পারিনি। আমি মনে করি লিটনও খারাপ সময়ে আউট হয়েছিল। সে খুব ভালো খেলছিল...
দশ ওভার হাতে রেখেই বাংলাদেশকে হারিয়ে দিল আফগানরা

দশ ওভার হাতে রেখেই বাংলাদেশকে হারিয়ে দিল আফগানরা

খেলা
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪৬.৫ বল খেলে মাত্র ১৯২ রান করেই অলআউট হয় টাইগাররা। জবাবে আফগানিস্তান তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় ৪০.১ ওভার খেলেই। মানে প্রায় দশ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। এদিকে আফগানরা শেষ ম্যাচে জয় তুলে নেওয়ায় বাংলাদেশ এখন সিরিজ জিতল ২-১ ব্যবধানে। আফগানিস্তানকে এমন সহজ জয় এনে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি ১১০ বল খেলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রহমত শাহ। তিনি ৬৭ বল খেলে ৪৭ রান করেন। এছাড়া তাদের আরেক ওপেনার রিয়াজ হাসান ৪৯ বল খেলে ৩৫ রান করেন। রিয়াজ ও গুরবাজ উদ্বোধনী জুটিতেই দলকে ৭৯ রান এনে দেন। ফলে তারা পরবর্তীতে খুব সহজ জয় তুলে নেয়। এদিকে এর আগে বাংলাদে...
রশিদ-নবির ঘূর্ণিতে ২০০ রানও করতে পারল না বাংলাদেশ

রশিদ-নবির ঘূর্ণিতে ২০০ রানও করতে পারল না বাংলাদেশ

খেলা
একশ রান অবধি ভালোই খেলছিল বাংলাদেশ। ২২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৪ রান। লিটন অপরাজিত ছিলেন ৫৬ রানে। আশা করা হচ্ছিল, গত ম্যাচের মতো আজকের বড় লক্ষ্য ছুড়ে দিতে পারবে বাংলাদেশ। আর সেই আশাকে ধূলিসাৎ করে বাংলাদেশ প্যাকেট হয়ে গেল ১৯২ রানে। লিটন তার স্বরূপেই ছিলেন। ১১৩ বলে ৭ বাউন্ডারিতে ৮৬ রান করেছেন তিনি। কিন্তু তাকে সাপোর্ট দিতে পারলেন না সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-আফিফদের কেউ। স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে ৭১ রানেই ৮ উইকেট হারিয়ে কুপোকাত বাংলাদেশ। জিততে হলে আফগানিস্তানকে পার করতে হবে ১৯৩ রানের সহজ লক্ষ্য। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস এ ম্যাচেও ছিলেন অনবদ্য। একপ্রান্ত ধরে রেখে অপরপ্রান্তের ব্যাটারদের আসা-যাওয়া দেখেছেন। লিটন ৮৬ রানে আউট হলেও বাকিরা সুবিধা করতে পারেননি। বড় কোনো জুটি গড়া হয়নি আজ। লিটনের পর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সাকিবের ব্...
পাকিস্তানকে টপকে যেতে অপরিবর্তিত একাদশ নিয়ে নামল বাংলাদেশ

পাকিস্তানকে টপকে যেতে অপরিবর্তিত একাদশ নিয়ে নামল বাংলাদেশ

খেলা
আজ আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়ে তিনটি বড় প্রাপ্তি হবে বাংলাদেশের। প্রথমও সিরিজ জয় নিশ্চিত করার পর এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। আফগানিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ মিলবে। এতে ওয়ানডে সুপার লিগের খাতায় আরো ১০ পয়েন্ট যোগ করে শীর্ষস্থান মজবুত করা হবে। এরসঙ্গে পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয়ে উঠে যাবে বাংলাদেশ। অর্থাৎ এক জয়ে হবে তামিমদের তিন প্রাপ্তি। এমন তিনটি প্রাপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তা হাতছাড়া করতে চায় না টাইগাররা। তাই আজ জয়ের লক্ষ্যে গত দুই ম্যাচের উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনেনি নির্বাচকমণ্ডলী। অর্থাৎ একাদশে কোনো পরিবর্তন আনেনি টাইগাররা। ঝুঁকি না নিয়ে আগের দুই ম্যাচের একাদশই আজ মাঠে নামাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। ফরিদ উদ্দিন মালিকের জায়গায় নেওয়া হয়েছে গুলবদিন নাইবকে। ...
শেষ ওয়ানডেতেও টসে জিতল বাংলাদেশ

শেষ ওয়ানডেতেও টসে জিতল বাংলাদেশ

খেলা
টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পরও বাংলাদেশের কাছে শেষ ম্যাচের ১০ পয়েন্ট মহা গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে নিজেদের এগিয়ে রাখতে সামনে এরচেয়ে বড় সুযোগ যে খুব কম। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে সুপার লিগে নিজেদের সংগ্রহ ১১০ পয়েন্টে নিতে চান তামিম ইকবালরা। প্রথম দুই ম্যাচে আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের ওপর ভর করে এসেছিল দারুণ জয়। দ্বিতীয় ম্যাচে তো পাত্তাই পায়নি আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচ জিতলেই সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দেবে স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। আজকেও টসে জিতলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম। আগের ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ...
২৮ ফেব্রুয়ারি: টিভিতে আজকের খেলা সূচি

২৮ ফেব্রুয়ারি: টিভিতে আজকের খেলা সূচি

খেলা
একনজরে জেনে নিই টিভি পর্দায় আজ রয়েছে যেসব খেলা - * ক্রিকেট বাংলাদেশ ও আফগানিস্তান তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম সরাসরি, গাজী টিভি ও টি স্পোর্টস, বেলা ১১টা * ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বসুন্ধরা কিংস ও শেখ রাসেল সরাসরি, টি স্পোর্টস ডিজিটাল বেলা ৩টা লা লিগা গ্রানাদা ও কাদিজ সরাসরি, টি স্পোর্টস, রাত ২টা আইএসএল ইস্টবেঙ্গল ও নর্থইস্ট সরাসরি, স্টার স্পোর্টস-২, রাত ৮টা...