Thursday, June 4

খেলা

দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়লেন ৪ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়লেন ৪ ক্রিকেটার

খেলা
সাকিব আল হাসানকে বাইরে রেখেই অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। প্রথম বহরটি আজ বাংলাদেশ সময় পৌনে ১১টার ফ্লাইটে দেশ ছেড়েছে। যেখানে রয়েছেন আট সদস্য। তাদের মধ্যে চারজন জাতীয় দলের তারকা। বিসিবি সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে প্রথম বহরে বিমানে চড়লেন— নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি ও এবাদত হোসেন। এই চার ক্রিকেটারের সঙ্গে রয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু। জানা গেছে, আজ রাত ১১টার ফ্লাইটে দ্বিতীয় বহর উড়োজাহাজে উঠবেন। শেষ বহর তথা টেস্ট দলের স্পেশালিস্টরা যাবেন শনিবার বেলা পৌনে ১১টার ফ্লাইটে। প্রসঙ্গত আগামী ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে বা...
ম্যাচ হেরে ড্রেসিংরুমে তুলকালাম বাধান নেইমার

ম্যাচ হেরে ড্রেসিংরুমে তুলকালাম বাধান নেইমার

খেলা
রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যদিও ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত গোল ও লড়াইয়ে এগিয়েছিল পিএসজি। কিন্তু শেষ দিকে করিম বেনজেমার ১৮ মিনিটের জাদুতে ধরাশায়ী হয় মেসি-নেইমারের দল। এ হার যেন মেনে নিতে পারেননি দলটির অন্যতম সেরা স্ট্রাইকার নেইমার জুনিয়র। ম্যাচশেষে ক্ষোভ ঝাড়েন ড্রেসিংরুমে। রীতিমতো তুলকালাম বাধিয়ে বসেন। সতীর্থ জিয়ানলুইজি ডন্নারুমার সঙ্গে ঝগড়াই শুরু করে দেন। নিজ দলের গোলরক্ষকের ওপর নেইমারের ক্ষোভ উগরে দেওয়ার কারণ ম্যাচে ৬১ মিনিটের গোলটি, যা নিয়ে বিতর্ক চলছে। বুধবার রাতের ওই ম্যাচে ডন্নারুমার ভুলেই গোলটা হজম করেছিল পিএসজি!-এমনটিও বলা হচ্ছে। সতীর্থের পাসে ভড়কে গিয়েছিলেন ডন্নারুমা। এ সময় বেনজেমা দৌড়ে এসে তাকে চেপে ধরলে ডন্নারুমা ভুল পাস দেন পিএসজির আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাছে। তার থেকে বল নিয়ে...
সাকিবকে ক্রিকেট থেকে ছুটি দিল বিসিবি

সাকিবকে ক্রিকেট থেকে ছুটি দিল বিসিবি

খেলা
সাকিব আল হাসানকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সফরে যাওয়ার ঠিক আগমুহূর্তে রোববার হঠাৎ দুবাই চলে যান সাকিব। দেশ ছাড়ার আগে বলে যান- আমি শারীরিক ও মানসিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে (দক্ষিণ আফ্রিকায়) আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। কাউকে না জানিয়ে ব্যক্তিগত সফরে সাকিব হঠাৎ দুবাই চলে যাওয়ায় তার উপর রীতিমতো ক্ষুব্ধ দেশের ক্রিকেট বোর্ড। যে কারণে সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেয় বিসিবি। বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। জালাল ইউনুস বলেন, আমরা চাই সাকিব সব সংস্করণের ক্রিকেটেই খেলুক। কিন্তু সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ...
হেরেও কোয়ার্টার ফাইনালে লিভারপুল

হেরেও কোয়ার্টার ফাইনালে লিভারপুল

খেলা
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইন্টার মিলানের কাছে হেরেছে লিভারপুল। হারলেও প্রথম লেগে বেশি ব্যবধানে জেতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল। মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে হেরেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। প্রথম লেগে ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে উঠেছে জার্গেন ক্লপের দল। স্বাগতিকদের তিনটি প্রচেষ্টা পোস্ট ও ক্রসবারে লাগে। তা না হলে ‘হাইভোল্টেজ ম্যাচটির’ রোমাঞ্চ অনেক আগেই শেষ হয়ে যেত। আত্মবিশ্বাসী লিভারপুল প্রথম মিনিটেই আক্রমণ শানয়। পাঁচ মিনিট পর লক্ষ্যে প্রথম শট নেয় ইন্টার। কোনোটিই অবশ্য প্রতিপক্ষকে ভাবানোর মতো কিছু ছিল না। খেলার ৩০তম মিনিটে প্রথম গোলবঞ্চিত হয় লিভারপুল। বাঁদিক থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ফ্রি কিকে জোয়েল মাতিপের হেড ক্রসবারে বাধা পায়। এর পর ৪১তম...
তুমি আশপাশে থাকলে একটা মুহূর্তও নিরানন্দ কাটত না: শচীন

তুমি আশপাশে থাকলে একটা মুহূর্তও নিরানন্দ কাটত না: শচীন

খেলা
না ফেরার দেশে চলে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। ক্রিকেটবিশ্বে এখন শোকের মাতম চলছে। তার হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না সতীর্থ ও সময়সাময়িক ক্রিকেটাররা। শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় তারকাকে স্মরণ করলেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা। শেন ওয়ার্নের প্রয়াণের খবর পেয়ে প্রিয় বন্ধু শচীন টেন্ডুলকার হতবিহ্বল। তিনি টুইটারে লিখেছেন— ‘স্তব্ধ, হতবাক ও দুঃখিত। তোমাকে মিস করব ওয়ার্নি। তুমি আশপাশে থাকলে সেটি মাঠে হোক বা মাঠের বাইরে, একটা মুহূর্তও নিরানন্দ কাটত না।’ তিনি আরও লিখেছেন— আজীবন মনে রাখবেন ওয়ার্নকে, ‘তোমার আমার লড়াই, মাঠের বাইরে খুনসুটিটা আজীবন স্মরণ করব। ভারতে তোমার জন্য আলাদা একটা জায়গা সবসময়ই ছিল। ভারতীয়রা তোমাকে তাদের হৃদয়ে আলাদা জায়গা দিয়ে রেখেছেন। তুমি খুব তাড়াতাড়িই চলে গেলে।’...
এক বছরে যেসব ম্যাচ খেলেননি সাকিব

এক বছরে যেসব ম্যাচ খেলেননি সাকিব

খেলা
বাংলাদেশ ক্রিকেট দল কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলবেন টাইগাররা। এই সফরে থাকবেন না বলে জানিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার দুবাইয়ে যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব জানিয়েছেন, এ মুহূর্তে তিনি শারীরিক ও মানসিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো অবস্থায় নেই। সাকিবের হঠাৎ সিরিজ থেকে সরে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০২১ সালে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ দল ম্যাচ খেলেছে ৪৬টি। যার মধ্যে সাকিব খেলেছেন ৩৩টি। কখনও ইনজুরি কখনও বা ছুটি নিয়ে ১৩টি ম্যাচ খেলেননি এ অলরাউন্ডার। থাই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেননি সাকিব। এপ্রিলে শ্রীলংকার মাঠে দুটি টেস্ট থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেছিলেন। বিশ্বকাপপরবর্তী চোটের কারণে নভেম্বরে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট। গত বছর ওয়ানডেতে ...
কোহলির শততম টেস্টে বড় জয় ভারতের

কোহলির শততম টেস্টে বড় জয় ভারতের

খেলা
বিরাট কোহলির শততম টেস্টে বড় জয় পেয়েছে ভারত। আনুশকার জীবনসঙ্গীর সেলিব্রেশনেও যেন সেই আমেজ। এবার পুষ্পাজ্বরে মাতালেন কোহলিও। মাঠেই আল্লু অর্জুনের ভাইরাল হওয়া সেই বিখ্যাত ভঙ্গি করলেন। জিতে নিলেন অনুরাগীদের মন। ভারতীয় সংবাদমাধ্যমের এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহালি টেস্ট কোহলির ক্যারিয়ারে অন্যতম মাইলস্টোন ছিল। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের হাত ধরে শততম টেস্ট খেলে ফেললেন কোহলি। আর সেই ম্যাচেই শ্রীভল্লির স্টাইলে বুঝিয়ে দিলেন ‘পুষ্পারাজ ঝুঁকেগা নহি’। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন ভারতীয় ক্রিকেট যেন পুষ্পাজ্বরে আক্রান্ত। এর আগে হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজার মতো তারকাদেরও পুষ্পার স্টাইলে মজে থাকতে দেখা গেছে। জাদেজা তো উইকেট নিয়ে বা ম্যাচশেষে সাক্ষাৎ শ্রীভল্লির স্টাইলে সেলিব্রেশন করেছেন। তবে মোহালিতে ভারত বনাম শ্রীলংকা প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় অর্থাৎ শেষ দিনে ‘পুষ্পারাজ’ ...
সাকিব-হাফিজদের অধিনায়ক মুশফিক

সাকিব-হাফিজদের অধিনায়ক মুশফিক

খেলা
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠের লড়াইয়ে অংশ নেবেন দেশ-বিদেশের একঝাঁক তারকা ক্রিকেটার। তাদের সেই দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের নেতৃত্বে মোহামেডানে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও মোহামেডানের ঢাকা লিগে মুশফিকের নেতৃত্বে খেলবেন। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হন- দেশের তারকা ক্রিকেটার মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, তাসকিন মিরাজসহ অনেকেই। ঢাকা লিগে এক যুগ হলো শিরোপা ঘরে তুলতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এবার শিরোপার খরা ঘোচাতে মুশফিক, সাকিব, মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), মাহমুদউল্...
যে কারণে খেলায় ‘বিরতি’ চান সাকিব

যে কারণে খেলায় ‘বিরতি’ চান সাকিব

খেলা
আইপিএলে দল না পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত দলে রয়েছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন বলেও জানিয়েছিলেন বিসিবিকে। কিন্তু হঠাৎ করেই রোববার ব্যক্তিগত কাজে দুবাই চলে গেলেন এ বাঁ-হাতি অলরাউন্ডার। যাওয়ার আগে খেলতে চান না জানিয়ে বিসিবিবে চিঠিও দেন সাকিব। এ খবরে দেশজুড়ে শোরগোল শুরু হয়ে যায় রাতেই। ২২ গজের মাঠের খেলায় কেন বিরতি চান সে কথা উল্লেখ করেন চিঠিতে। সাকিব জানালেন, ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই তিনি। এ মুহূর্তে নিজেকে তার মনে হচ্ছে ক্রিকেট উপভোগ করতে পারছেন না। সাকিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয়, আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। আমি যদি একটা বিরতি পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে। কারণ আফগানিস্তান সিরিজে আমার মনে হয়েছে আমি এক...
.আইপিএলে মোস্তাফিজের দল দিল্লির সময়সূচি

.আইপিএলে মোস্তাফিজের দল দিল্লির সময়সূচি

খেলা, জাতীয়, বাংলাদেশ
ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির প্রথম ম্যাচ ২৭ মার্চ। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ২৭ মার্চ, প্রতিপক্ষ মুম্বাই, ব্র্যাবোর্ন, বিকেল ৪টা ০২ এপ্রিল, প্রতিপক্ষ গুজরাট, পুনে, রাত ৮টা ০৭ এপ্রিল, প্রতিপক্ষ লক্ষ্ণৌ, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাত ৮টা ১০ এপ্রিল, প্রতিপক্ষ কলকাতা, ব্র্যাবোর্ন, বিকেল ৪টা ১৬ এপ্রিল, প্রতিপক্ষ বেঙ্গালুরু, ওয়াংখেড়ে, রাত ৮টা ২০ এপ্রিল, প্রতিপক্ষ পাঞ্জাব, পুনে, রাত ৮টা ২২ এপ্রিল, প্রতিপক্ষ রাজস্থান, পুনে, রাত ৮টা ২৮ এপ্রিল, প্রতিপক্ষ কলকাতা, ওয়াংখেড়ে, রাত ৮টা ০১ মে, প্রতিপক্ষ লক্ষ্ণৌ, ওয়াংখেড়ে, বিকেল ৪টা ৫ মে, প্রতিপক্ষ হ...