Wednesday, June 24

খেলা

৩ বলের ব্যবধানে ফিরলেন লিটন-তামিম

৩ বলের ব্যবধানে ফিরলেন লিটন-তামিম

খেলা
আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে যেন চোখে সরষে ফুল দেখছেন বাংলাদেশের ব্যাটাররা। তিন বলের ব্যবধানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দুটি সফল রিভিউ নিয়ে তৃতীয় ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দিল আফগানিস্তান। লিটন দাস ক্যাচ আউট হওয়ার পর এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল। ফজল হক ফারুকির মিডল স্টাম্পে থাকা বল ডিফেন্স করতে চেয়েছিলেন ওপেনার লিটন। ঠিকমতো পারেননি ডানহাতি এ ওপেনার। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। এক বল পর পা বাড়িয়ে খেলতে যান তামিম। ব্যাট-বলে করতে পারেননি বাঁহাতি এ ওপেনার। আবার রিভিউ নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। দুই চারে ৮ বলে ৮ রান করে বিদায় নিতে হয় তামিমকে। তিন ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৫। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম। এর আগে আফগানিস্তান ব্যাট করতে নেমে ২১৫ রানে অলআউট হয়ে যায়। ৩ উইকেট নি...
৫ নম্বরের ব্যাটসম্যানকে নিয়ে বাংলাদেশের ‘টেনশন’

৫ নম্বরের ব্যাটসম্যানকে নিয়ে বাংলাদেশের ‘টেনশন’

খেলা
আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পাঁচ নম্বরের ব্যাটিং পজিশন নিয়ে টেনশনে রয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘আমরা জয় ও ইয়াসিরের মতো খেলোয়াড় নিয়েছি। তাই আমাদের হাতে বিকল্প আছে। আমরা যদি এই পজিশনের জন্য উপযুক্ত একজনকে পাই তবে সেটি আমাদের জন্য ভালো হবে।’ তিনি আরও বলেন, ‘এই পজিশনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এখানে আপনাকে দ্রুত গতিতে রান করতে হবে। তবে আমরা যদি শুরুর দিকে কিছু উইকেট হারিয়ে ফেলি, তাহলে ৫ নম্বরের ব্যাটসম্যানকে ইনিংস গড়তে হবে। যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে তাদেরকে আমরা এই জায়গায় সুযোগ দেব।’ বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এবারই পূর্ণ শক্তির দল পেয়েছেন তামিম ইকবাল। তাই সফরকারী আফগানিস্তান দলের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ সিরিজে ভালো করার প্রত্যাশা থাকছে।...
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

খেলা
প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজ জিতলে থাকছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ। এমন সমীকরণ সামনে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিং করবে বাংলাদেশ।
বিপিএল মাতানো মুনিম জাতীয় দলে

বিপিএল মাতানো মুনিম জাতীয় দলে

খেলা
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন বিপিএল মাতানো মুনিম শাহরিয়ার। ফরচুন বরিশালের হয়ে খেলা এ ব্যাটার ৬টি ম্যাচ খেলে ১৭৮ রান করেছেন। হাফসেঞ্চুরি করেছেন একটি। তার ব্যাটিং গড় ছিল ১৫২.১৩। আর এই গড়ের কারণেই আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সুযোগ মিলল তার। আগামী ৩ ও ৫ মার্চ আফগানদের বিপক্ষে ২০ ওভারের লড়াইয়ে মুখোমুখি হবে টাইগাররা। দুটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ১৪ সদস্যের এ দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলীও। এছাড়া দলে ফিরেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও লিটন দাস। তারা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না। আর পাকিস্তান সিরিজে দলে থাকা আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ...
আপনারা আমাদেরকে গালি দেবেন না: স্পিনার নাসুম

আপনারা আমাদেরকে গালি দেবেন না: স্পিনার নাসুম

খেলা
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শক থাকছে। নির্দিষ্ট আসনের ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করাতে সরকারের সঙ্গে আলোচনা করছে বিসিবি। তবে পূর্ণ দর্শক উপস্থিতিতেও হতে পারে ম্যাচ। কারণ ২২ ফেব্রুয়ারির পর আর কোনো বিধিনিষেধ থাকছে না। এক কথায় করোনার কারণে শূন্য হয়ে পড়া গ্যালারিতে আবার প্রাণ ফিরছে। এ খবরে বেশ উচ্ছ্বসিত হলেও দর্শকের প্রতি আহ্বান জানিয়ে স্পিনার নাসুম আহমেদ বললেন, তারা যেন মাঠে বসে ক্রিকেটারদের গালি না দেন। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের এ তারকা স্পিনার বলেন, ‘অনেকদিন পর মাঠে দর্শক ফিরছে, জেনে খুব ভালো লাগছে। যারা মাঠে আসতে পারবেন না, তারাও দূর থেকে আমাদের সাপোর্ট দেবেন—এটাই আশা করি। তবে আপনারা আমাদের গালি দেবেন না। কারণ কোনো ক্রিকেটারই খারাপ খেলতে চায় না। সবাই চায় নিজের দেশকে জেতাতে। দল হেরে গেলে আপনাদের চেয়ে আমাদের আরও বেশি খারাপ লাগে। খেলোয়াড়দে...
বলে লাথি মেরে গ্যালারিতে, দেখলেন লালকার্ড

বলে লাথি মেরে গ্যালারিতে, দেখলেন লালকার্ড

খেলা
বলে লাথি মেরে লালকার্ড দেখলেন, হলেন বহিষ্কার। এমন সংবাদে অবাক হতে পারেন ফুটবলপ্রেমীরা। খেলোয়াড়রা তো বলে লাথি মারতেই মাঠে নামেন। তবে বহিষ্কার কেন? না, খেলোয়াড় নন; বলে লাথি মেরে এ শাস্তি পেয়েছেন ইতালির শক্তিশালী দল রোমার কোচ জোসে মরিনহো। রোমার এই কোচ ম্যাচ চলাকালীন এক পর্যায়ে মেজাজ হারান, ডাগআউটে বলে কিক মেরে গ্যালারিতে দর্শকদের মাঝে পাঠিয়ে দেন। ঘটনাটি ঘটে শনিবার সেরিআয় রোমা ও হেল্লাস ভেরোনার ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে। গোটা ম্যাচজুড়ে মরিনহোকে ক্ষ্যাপাটে দেখা গেছে। রেফারির সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। পুরো ম্যাচেই রেফারি লুকা পাইরেত্তোর সঙ্গে বেশ কয়েকবার বাক-বিতণ্ডায় যুক্ত হন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির দিকে ‘ফোন’ করার মতো ভঙ্গিও করেন তিনি। শেষ বাঁশি বাজার আগে নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি। বলে লাথি মেরে স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে পাঠান মরিনহো। এত...

বলে লাথি মেরে গ্যালারিতে, দেখলেন লালকার্ড

খেলা
বলে লাথি মেরে লালকার্ড দেখলেন, হলেন বহিষ্কার। এমন সংবাদে অবাক হতে পারেন ফুটবলপ্রেমীরা। খেলোয়াড়রা তো বলে লাথি মারতেই মাঠে নামেন। তবে বহিষ্কার কেন? না, খেলোয়াড় নন; বলে লাথি মেরে এ শাস্তি পেয়েছেন ইতালির শক্তিশালী দল রোমার কোচ জোসে মরিনহো। রোমার এই কোচ ম্যাচ চলাকালীন এক পর্যায়ে মেজাজ হারান, ডাগআউটে বলে কিক মেরে গ্যালারিতে দর্শকদের মাঝে পাঠিয়ে দেন। ঘটনাটি ঘটে শনিবার সেরিআয় রোমা ও হেল্লাস ভেরোনার ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে। গোটা ম্যাচজুড়ে মরিনহোকে ক্ষ্যাপাটে দেখা গেছে। রেফারির সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। পুরো ম্যাচেই রেফারি লুকা পাইরেত্তোর সঙ্গে বেশ কয়েকবার বাক-বিতণ্ডায় যুক্ত হন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির দিকে ‘ফোন’ করার মতো ভঙ্গিও করেন তিনি। শেষ বাঁশি বাজার আগে নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি। বলে লাথি মেরে স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে পাঠান মরিনহো। এত...
মার্চে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল!

মার্চে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল!

খেলা
গত বছর মার্চে প্রথম বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিয়েছিল পাঁচ দেশ- বাংলাদেশ, কেনিয়া, পোল্যান্ড, শ্রীলংকা ও নেপাল। এবারের আসরের জন্য আর্জেন্টিনাসহ ১২টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আগামী ৫ থেকে ১৮ মার্চ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমন্ত্রণে বেশ কয়েকটি দেশ সাড়া দিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন,‘আমরা নেপাল, শ্রীলংকা, ইরান, কোরিয়া, কেনিয়া, পোল্যান্ড, আর্জেন্টিনা, মালয়েশিয়া, ইংল্যান্ড, ইরাক, মিশর, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছি। বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে। সাড়া না দেওয়া দেশের মধ্যে রয়েছে জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড। করোনার কারণে জাপান ও থাইল্যান্ড আসবে না বলে ...
লাহোরের মাঠে গার্ড অব অনার পেলেন রশিদ খান (ভিডিও)

লাহোরের মাঠে গার্ড অব অনার পেলেন রশিদ খান (ভিডিও)

ক্রাইম, খেলা
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের অন্তত তিন ম্যাচ আগেই টুর্নামেন্ট ছাড়লেন আফগানিস্তান দলের লেগ স্পিনার রশিদ খান। কারণ আগামী ২৩ ফেব্রুয়ারিতে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। সিরিজে অংশ নিতেই পিএসএল ছাড়লেন রশিদ খান। যে কারণে শনিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষের ম্যাচটি ছিল রশিদ খানের এবারের আসরের শেষ ম্যাচ। তাই আফগান লেগিকে মাঠে গার্ড অব অনার দিয়েছেন তার দল লাহোর কালান্দার্সের সতীর্থরা। এদিন খেলা শেষে মাঠ ছাড়ার সময় লাহোরের খেলোয়াড়রা একত্রিত হয়ে গার্ড অব অনার দেয় রশিদকে। এরপর আবার হারিস রউফের সঙ্গে নিজের ট্রেডমার্ক উদযাপনও সারেন তিনি। সব শেষে রশিদকে বুকে জড়িয়ে ধরেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পিএসএলের এবারের আসরে ৯ ম্যাচে মাত্র ৬.২৫ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেছেন রশিদ খান। আসরের বাকি...
সাকিব শাস্তি পাবেন কী?

সাকিব শাস্তি পাবেন কী?

খেলা
বিপিএল ফাইনালের আগের দিন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হলেও ছিলেন না বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ট্রফি উন্মোচন অনুষ্ঠান বাদ দিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। নিয়মের তোয়াক্কা না করে বায়ো-বাবল ভেঙে এক পানীয়র বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে ছুটে যান সাকিব। অথচ পেটের পীড়ার কারণে সাকিব অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছিল তার ফ্রাঞ্চাইজি। এ ঘটনায় বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নোটিশের একদিন পরেই বিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। টুর্নামেন্ট চলার সময় টিম হোটেলের বাইরে গিয়ে সাকিব নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন, স্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজি। এ ঘটনাকে বরিশাল নিজেদের ভুল হিসাবে দেখছে। তাদের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিসিবির এক কর্মকর্তা। এখন দেখার বিষয়, বরিশাল ও সাকি...