Thursday, June 4

খেলা

ঘরের মাঠে টাইগারদের টানা ষষ্ঠ সিরিজ জয়

ঘরের মাঠে টাইগারদের টানা ষষ্ঠ সিরিজ জয়

খেলা
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ৪৫.১ ওভার খেলে ২১৮ রান করে গুটিয়ে যায়। ফলে বাংলাদেশ পায় ৮৮ রানের জয়। আফগানিস্তানে বিপক্ষে এ সিরিজ জয়ের মাধ্যমে ঘরের মাঠে বাংলাদেশ টানা ছয়টি ওয়ানডে সিরিজে জয় পেল। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টাইগাররা বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুইবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার, শ্রীলঙ্কার বিপক্ষে একবার ও আফগানদের বিপক্ষে একবার ওয়ানডে সিরিজ খেলেছে। যার সবগুলোতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ...
জয়ের পথে বাংলাদেশ

জয়ের পথে বাংলাদেশ

খেলা
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে আছে বাংলাদেশ। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে টাইগাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভার ব্যাট করে আফগানিস্তান ২০৫ রান করেছে। হারিয়েছে ৮টি উইকেট। ফলে তাদের প্রয়োজন ছিল আরও ১০১ রান। হাতে ছিল মাত্র দুটি উইকেট। এর আগে ম্যাচটিতে ৩৪ রানের মধ্যে নিজেদের প্রথম তিনটি উইকেট হারায় আফগানরা। এরপরই দলের হাল ধরেন নাজিবউল্লাহ জাদরান ও ওপেনার রহমত শাহ। তারা দুইজন মিলে চতুর্থ উইকেটে বড় জুটি গড়ার পথে আগাতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিপদজনক হয়ে ওঠছিলেন এ দুজন। ৮৯ বল খেলে তারা ৯০ রানের জুটি গড়ে ফেলেন। কিন্ত অল্প সময়ের ব্যবধানে রহমত শাহকে ৫২ ও নাজিবুল্লাহকে ৫৪ রানে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন। এরপর ব্যাট করতে নামা রহমতউল্লাহ গুরবাজকে ৭ রানে সাকিব আল হাসান বোল্ড আউট...
নাজিবউল্লাহকে ফিরিয়ে টাইগারদের ম্যাচে ফেরালেন তাসকিন

নাজিবউল্লাহকে ফিরিয়ে টাইগারদের ম্যাচে ফেরালেন তাসকিন

খেলা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চতুর্থ উইকেটের জুটিতে ৯০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন ওপেনার রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরান। বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৩৪ রানে তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল আফগানিস্তান। কিন্তু সেখান থেকে দলকে টেনে নিচ্ছিলেন জাদরান-রহমত। কিন্তু দলীয় ১২৪ রানের সময় রহমত শাহকে ৫২ রানে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন পেসার তাসকিন আহমেদ। এরপরও ক্রিজে টিকে ছিলেন বিপজ্জনক ব্যাটার নাজিবউল্লাহ জাদরান। অবশেষে নাজিবুল্লাহকেও ফিরিয়েছেন তাসকিন আহমেদ। দলীয় ১৪০ রানের সময় তাসকিনের বলে মুশফিকের হাতে ধরা পড়েন নাজিবুল্লাহ। আউট হওয়ার আগে তিনি ৬১ বল খেলে ৫৪ রান করেন। নাজিবুল্লাহ আউট হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচেও ফিরেছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তান ২৯ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে। জয় পেতে তাদের আরও ১৬৭ রান করতে হবে। ট...
‘প্রতিশোধ’ নিলেন রশিদ খান

‘প্রতিশোধ’ নিলেন রশিদ খান

খেলা
আগের ম্যাচে দুঃস্বপ্নের মতো শুরু করা বাংলাদেশ এবার টপ অর্ডারের দৃঢ়তায় ভালো শুরু পেয়েছে। পাওয়ার প্লেতে হারিয়েছে কেবল ১ উইকেট। গত ম্যাচের মতো আজকেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ২৪ বলে ১২ রান করে সেই ফারুকির তোপে পরাস্ত হয়েছেন তিনি। ওয়ানডাউনে নেমে প্রথমেই বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছু করার জানান দেন সাকিব। কিন্তু বেশিদূর যেতে পারেননি আজকেও। ৩৬ বলে ২০ রান করে ফিরে গেলেন সাজঘরে। ১৬তম ওভারে দলের সেরা বোলার রশিদ খানকে বোলিংয়ে আনেন অধিনায়ক রহমাতুল্লাহ। আর বোলিংয়ে এসে দ্বিতীয় ডেলিভারিতেই সাকিবকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। আম্পায়ার আঙুল তুলেন। নিশ্চিত আউট জেনে রিভিউ না নিয়েই সাজঘরের পথে রওনা দেন সাকিব। এ যেন প্রথম ম্যাচের প্রতিশোধ নিলেন রশিদ। প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানের ঘূর্ণি বলেই বোল্ড হয়ে আউট হন রশিদ। বিস্মিত হয়ে পিচে কিছুক্ষণ ঠাঁই দাঁড়িয়েছিলেন তিনি। এবার বোল...
দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ তামিম

দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ তামিম

খেলা
গত ম্যাচে দুর্দান্ত জয়ের পর থেকেই বাংলাদেশের দলের টপঅর্ডারের ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন কোচ ডমিঙ্গো ও নির্বাচকরা। প্রথম ম্যাচে টপঅর্ডারের ভয়াবহ ব্যর্থতার পরও তাদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট, ভাঙেনি উইনিং কম্বিনেশন। শুরুটা ভালো করলেও আস্থার প্রতিদান দিতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল নিজেই। আউট হয়ে গেলেন ১২ রান করেই। দলীয় সপ্তম ও নিজের ৪র্থ ওভারে গিয়ে সফল হলেন প্রথম ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের ত্রাস ফজল হক ফারুকি। ওভারের দ্বিতীয় বলে তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। যদিও আউটসাইড অব দ্যা পিচ ডেলিভারি হওয়ায় আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। পরে রিভিউ নিয়ে সফল হন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ২৪ বল খেলে ২ বাউন্ডারিতে ১২ রান করে সাজঘরে ফিরলেন ওপেনার তামিম। তার জায়গায় ব্যাট হাতে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নেমেই চার হাঁকালেন। খেলার এই পর্য...
সেঞ্চুরির আশায় বাংলাদেশ, ৩ পরিবর্তন নিয়ে নামল আফগানিস্তান

সেঞ্চুরির আশায় বাংলাদেশ, ৩ পরিবর্তন নিয়ে নামল আফগানিস্তান

খেলা
প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন আফিফ-মিরাজ। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে আগেরদিন জয়ের মুকুট পরান তারা। মাত্র ৪ রানের জন্য জুটির বিশ্বরেকর্ডটা গড়া হয়নি। তাতে কি! দল জেতানো জুটি গড়া যে বিশ্বরেকর্ডের চেয়েও অমূল্য। এমন দুর্দান্ত জয়ের পরও আজ দ্বিতীয় ওয়ানডেতেও যে প্রশ্ন থাকছে। টপঅর্ডারের ব্যাটাররা কি আজকেও ব্যর্থ হবেন? তামিম, লিটন, সাকিব, মুশফিকের ব্যাট আজ কথা বলবে তো? তাদের পারফর্ম করতেই হবে, ওয়ানডে ক্রিকেটে দেশের মাটিতে বাংলাদেশই যে সেরা, সেটা প্রমাণ করে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে চান কোচ রাসেল ডমিঙ্গো। আজ জিতলেই সবার আগে বিশ্বকাপ সুপার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টের (সেঞ্চুরি) ঘরে প্রবেশ করবে টাইগাররা। সেই লক্ষ্যে টসে জিতে ব্যাট হাতে নামলেন তামিম-লিটন। সিরিজ জেতার মিশনে দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল। প্রথম ম্যাচে টপঅর্ডারের ভয়াবহ ব্যর্থতার...
লিভারপুলের ৬ গোলের দিনে সালাহর অন্যন্য রেকর্ড

লিভারপুলের ৬ গোলের দিনে সালাহর অন্যন্য রেকর্ড

খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েকটা ম্যাচ দুর্দান্ত খেলেছে লিভারপুল। যার ধারাবাহিকতা দেখা গেল গতকাল রাতের ম্যাচেও। বুধবার রাতে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিগে এ নিয়ে টানা ৬ ম্যাচ জিতল মোহামেদ সালাহর দল। অ্যানফিল্ডে মার্সেলো জোড়া গোল করলেন সালাহ, একটি এসিস্ট ছিল সঙ্গে। আর এরই সঙ্গে অনন্য এক রেকর্ড নিজের করে নিলেন অলরেডদের এই মিসরীয় তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে এখন গোলে সর্বোচ্চ অবদানের রেকর্ড সালাহর (১৬০)। আইভরি কোস্ট কিংবদন্তি দিদিয়ের দ্রগবার (১৫৯) রেকর্ড ভাঙলেন তিনি। আর এ রেকর্ড গড়তে চেলসির সাবেক স্ট্রাইকার থেকে ৭২ ম্যাচ কম খেলেছেন সালাহ। ম্যাচে লিভারপুলের কাছে পাত্তাই পায়নি মার্সেলো বিয়েলসার লিডস। ৩৫ মিনিটের মধ্যে লিডসের জালে ৩ গোল জমা করে লিভারপুল। ১৫ ও ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সালাহ। ৩০ মিনিটে সালাহর...
আফিফ-মিরাজের ‘অবিস্মরণীয়’ জুটি নিয়ে যা বললেন নান্নু

আফিফ-মিরাজের ‘অবিস্মরণীয়’ জুটি নিয়ে যা বললেন নান্নু

খেলা
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। সেটি আট বছর আগের কথা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এশিয়া কাপে সেটিই ছিল দুদলের মধ্যকার প্রথম ওয়ানডে। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম সেই দুঃস্মৃতিই যেন ফিরিয়ে আনতে যাচ্ছিল। ২১৬ রানের মাঝারি মানের টার্গেট সামনে নিয়ে ৪৫ রানে ৬ উইকেট খুইয়ে হারের জন্য সব আয়োজনই সেরে ফেলেছিল টপ অর্ডাররা। সেখান থেকে সপ্তম উইকেটে আফিফ-মিরাজের রেকর্ড জুটিতে দারুণ এক জয়ের সাক্ষী হলেন টাইগার সমর্থকরা। এ জয়কে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নির্বাচক হিসেবে আফিফ-মিরাজের জুটিতে জয়কে কেমন বোধ করছেন প্রশ্নে বুধবার রাতে নান্নু বলেন, ‘যে কোনো জয় সবার জন্য স্বস্তির। শুধু নির্বাচকদের জন্য কেন! ক্রিকেটসংশ্লিষ্ট সবার জন্য এ জয় খুশির এবং স্বস্তির। বিপর্যয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জেতাটা অবশ্যই ক...
আফিফ-মেহেদির শতরানের জুটিতে আশা দেখছে বাংলাদেশ

আফিফ-মেহেদির শতরানের জুটিতে আশা দেখছে বাংলাদেশ

খেলা
চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এই অল্প রান তাড়া করতে নেমে মাত্র ৪৬ রানেই ৬ উইকেট হারায় টাইগাররা। এরপর বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। তারা দুইজন মিলে সপ্তম উইকেটে ১০০ রানের পার্টনারশিপ গড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফিফ ৭৮ বল খেলে ৫৬ ও মেহেদি হাসান মিরাজ ৭৪ বল খেলে ৪৫ রান করেছেন। প্রায় শুরুতেই হারের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ এখন তাদের দুইজনের অনবদ্য পার্টনারশিপের সুবাদে কিছুটা হলেও জয়ের সম্ভাবনা তৈরি করেছে। তাদের দুজনের পার্টনারশিপের সুবাদে ৩৫ ওভার শেষে বাংলাদেশ ১৪৫ রান করতে সমর্থ হয়েছে।...
৩ বলের ব্যবধানে ফিরলেন লিটন-তামিম

৩ বলের ব্যবধানে ফিরলেন লিটন-তামিম

খেলা
আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে যেন চোখে সরষে ফুল দেখছেন বাংলাদেশের ব্যাটাররা। তিন বলের ব্যবধানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দুটি সফল রিভিউ নিয়ে তৃতীয় ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দিল আফগানিস্তান। লিটন দাস ক্যাচ আউট হওয়ার পর এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল। ফজল হক ফারুকির মিডল স্টাম্পে থাকা বল ডিফেন্স করতে চেয়েছিলেন ওপেনার লিটন। ঠিকমতো পারেননি ডানহাতি এ ওপেনার। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। এক বল পর পা বাড়িয়ে খেলতে যান তামিম। ব্যাট-বলে করতে পারেননি বাঁহাতি এ ওপেনার। আবার রিভিউ নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। দুই চারে ৮ বলে ৮ রান করে বিদায় নিতে হয় তামিমকে। তিন ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৫। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম। এর আগে আফগানিস্তান ব্যাট করতে নেমে ২১৫ রানে অলআউট হয়ে যায়। ৩ উইকেট নি...