‘সাকিব দলে থাকলে কাজ করা সহজ’
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ৮ম আসর মাঠে গড়াতে ৪ দিন বাকি। তবে প্রতিবারের মতো এবার শুরুর আগের উত্তেজনা নেই খুব একটা। তবে গতকাল ফরচুন বরিশালের অনানুষ্ঠানিক অনুশীলন কিছুটা হলেও উত্তাপ ছড়িয়েছে। তবে এদিন দলটি অনুশীলন করে তাদের অধিনায়ক ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়া। তবে আলোচনায় ছিলেন দলের দেশীয় তারকা কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন যে, দলে সাকিব আছেন সেখানে কাজ করা সহজ। তরুণ ক্রিকেটার নাঈম হাসানের কণ্ঠেও ঝরলো সাকিব বন্দনা। অন্যদিকে ঢাকার তিন তারকা তামিম ইকবালের সঙ্গে গতকাল যোগ দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। নিউজিল্যান্ড থেকে ফিরে হাজির হয়েছিলেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহীম।
একে অপরকে জড়িয়ে ধরে মাঠে আড্ডায় জমিয়ে তোলেন সিনিয়ররা। সেখানে যোগ দেন নুরুল হাসান সোহান, কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এক কথায় বিপিএলের যে আর খুব বেশি সময় বাকি নেই সেই উত্তেজনাই ছড়িয়েছে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেড...







