Friday, June 5

খেলা

ঐতিহাসিক জয়ে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের প্রশংসা

ঐতিহাসিক জয়ে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের প্রশংসা

খেলা
বিদেশের মাঠে আগেও টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। তবে নিউজিল্যান্ডে পাওয়া এই জয় অন্য জয়ের চেয়ে আলাদা। প্রথমত. গত বছরের জুনে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে আইসিসির বিশ্বসেরা টেস্ট দলের খেতাব পায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বসেরার খেতাব পাওয়ার ছয় মাসের ব্যবধানেই ঘরের মাঠে টাইগারদের কাছে হারল কিউইরা। দ্বিতীয়ত. ২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফরে টেস্ট ম্যাচে খেলে আসছে বাংলাদেশ। কিউইদের মাঠে টেস্ট অতীতে জয় তো দূরে থাক, ড্রও করতে পারেনি বাংলাদেশ। তবে এবারের সফরে তারুণ্য নির্ভর দল নিয়েই নিউজিল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় মুমিনুল হকরা। ঐতিহাসিক এই জয়ে বিশ্ব মিডিয়ায় টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ। মাউন্ট মঙ্গানুইয়ে আজ বাংলাদেশের ৮ উইকেটে ঐতিহাসিক জয়ের পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে, ‘নিউজিল্যান্ডকে হতবাক করে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।’ ভারতীয়...
বিদায়বেলায় ৬ বছর আগের সেই কষ্ট সামনে আনলেন হাফিজ

বিদায়বেলায় ৬ বছর আগের সেই কষ্ট সামনে আনলেন হাফিজ

এক্সক্লুসিভ, খেলা
বিতর্কের সমান্তরালে হাঁটে পাকিস্তান ক্রিকেট। যুগ যুগ ধরে সেটিই দেশে আসছে ক্রিকেটবিশ্ব। ক্রিকেট বোর্ড যেমন হুটহাট সিদ্ধান্ত নেয়। তেমনি প্রতিভাবান ক্রিকেটারদেরও বিতর্কে জড়াতে দেখা যায়। ম্যাচ ফিক্সিংয়ের মতো অপরাধে জড়িতে দেশটির বহু ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। সাবেক কিংবদন্তিদের মধ্যে কারও কারও বিরুদ্ধেও এ অভিযোগ রয়েছে। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বরাবরই ক্রিকেটারদের দুর্নীতির বিষয়ে সোচ্চার। ফিক্সিংয়ে জড়িতদের খেলায় সুযোগ দেওয়ায় ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন হাফিজ। এ নিয়ে তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের রোষানলে পড়তে হয়েছিল। বিদায়বেলায় সেই কষ্টের কথা সামনে এনেছেন মোহাম্মদ হাফিজ। ৪১ বছর বয়সি এই অলরাউন্ডার সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। ক্রিকেট পাকিস্তানের খবরে বলা হয়েছে— লাহোরে সোমবার সংবাদ সম্মেলনে হাফিজ ঘোষণা দেন ১৮ বছরের আন্তর্জাতিক ক...
১৩ রানের ব্যবধানে ৩ উইকেট নেই ভারতের

১৩ রানের ব্যবধানে ৩ উইকেট নেই ভারতের

খেলা
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেই সেঞ্চুরিয়ন টেস্টে দাপুটে জয় পায় ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে ভারত। জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারত। ওপেনিংয়ে অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন মায়াঙ্ক আগারওয়াল। এরপর মাত্র ১৩ রানে ৩ উইকেট হারায় ভারত। ৩৭ বলে ৫টি চারের সাহায্যে ২৬ রান করে আউট হন মায়াঙ্ক। সেঞ্চুরিয়ন টেস্টে ০ ও ১৬ রানে আউট হওয়া চেতেশ্বর পুজারা ফেরেন মাত্র ৩ রান করে। গোল্ডেন ডাক মারেন আজিঙ্কা রাহানে। ...
নিউজিল্যান্ডে জয়ের দৃঢ়তায় দারুণ দিন কাটাল বাংলাদেশ

নিউজিল্যান্ডে জয়ের দৃঢ়তায় দারুণ দিন কাটাল বাংলাদেশ

খেলা
সব দুর্ভাবনা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দুই দিন শেষে বলা যায়, সমানে সমান লড়ছে মুমিনুল বাহিনী। মাউন্ড মাঙ্গানুয়ে শনিবার প্রথমে বল হাতে ভালো শুরু করে বাংলাদেশের পেসাররা। আজ দ্বিতীয় দিনে ব্যাট হাতেও উজ্জ্বল বাংলাদেশের ব্যাটাররা। স্বপ্নের মতো দ্বিতীয় দিন কাটাল বাংলাদেশের। এমনটা বললে অত্যুক্তি হবে না। রোববার নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুড়িয়ে দিয়ে ব্যাট হাতেও দিনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। ৬৭ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৫ রান জমা করেছে স্কোরবোর্ডে। ১৫৩ রানে পিছিয়ে থেকে কাল ব্যাটিংয়ে নামবেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৭০ রানে অপরাজিত তিনি। দেখার বিষয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ইনিংসেই সেঞ্চুরির দেখা পান কি না। জয়কে সে পথেই পরিচালিত করবেন অধিনায়ক মমিনুল হক। ২৭ বল খেলে ৮ রানে অপরাজিত তিনি। আজ বাংলাদেশ দলের ব্যাটিং দৃঢ় অবস...
মুক্তিযোদ্ধাকেও নিষিদ্ধ করল বাফুফে

মুক্তিযোদ্ধাকেও নিষিদ্ধ করল বাফুফে

খেলা
বসুন্ধরা কিংস, উত্তর বারিধারার মতো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকেও শাস্তি দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। ফেডারেশন কাপের আগামী আসরে অংশ নিতে পারবে না বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে খেলে ইনজুরিতে পড়ার শঙ্কায় খেলতে আপত্তি জানিয়ে বাফুফেকে চিঠি দেয় এই তিন ক্লাব। ফুটবল ফেডারেশনে চিঠি দিয়ে খেলা থেকে বিরত থাকে তারা। যে কারণে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাদের এ শাস্তি দেয়। শুধু নিষেধাজ্ঞাই নয়, বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৫ লাখ টাকা করে আর্থিক জরিমানাও করে বাফুফে। জরিমানার এই অর্থ আগামী এক মাসের মধ্যেই পরিশোধ করতে হবে। এর ব্যতিক্রম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। তবে শাস্তির ব...
টেস্টে আইসিসির বর্ষসেরার তালিকায় জো রুট-শাহিন আফ্রিদি

টেস্টে আইসিসির বর্ষসেরার তালিকায় জো রুট-শাহিন আফ্রিদি

খেলা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২১ সালে টেস্টের অভিজাত ফরম্যাটে যারা প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন তাদের সংক্ষিপ্ত একটা তালিকা প্রকাশ করেছে। আইসিসির সেই তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে আছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে, ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি আর নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। চলতি বছরে ১৫ টেস্টে ২৫ ইনিংসে ব্যাটিং করে ৬টি সেঞ্চুরি আর ৪টি ফিফটির সাহায্যে ১ হাজার ৭০৮ রান করেন জো রুট। ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডারে রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ৭৮৮ রান করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৭১০ রান করেন ভিভ রিচার্ড। এক ক্যালেন্ডারে টেস্টের ইতিহাসে রেকর্ড তৃতীয় সর্বোচ্চ ১৭০৮ রান করেন জো রুট। চলতি বছরে টেস্টে রান সংগ্রহের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয়...
ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ

ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ

খেলা
প্রথম ম্যাচের মতো নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ। এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ কুয়েতের বিপক্ষে রানের পাহাড় গড়েছে টাইগার যুবারা। শারজায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার মাহফিজুল ইসলামের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ২৯১ রান জমা করেছে বাংলাদেশ। যদিও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহফিজুল। দেখেশুনে খেলে ১১৯ বলে ১১২ রান করেছেন। এরপর আউট হয়ে ফেরেন। তার এই শতকে ১২টি চার ও ৪টি ছক্কার মার রয়েছে। দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এস এম মেহরব হোসেনের। ২৪ বলে ৫টি বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এছাড়া অন্যান্যদের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন। শেষদিকে ৪ বল বাকি থাকতেই বাংলাদেশ অলআউট হয়ে যায়। জিততে হলে ২৯২ রানের পাহাড় ডিঙা...
চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে টিকেটিং উপকমিটির চেয়ারম্যানের অভিনন্দন

চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে টিকেটিং উপকমিটির চেয়ারম্যানের অভিনন্দন

খেলা
চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে টিকেটিং উপকমিটির চেয়ারম্যানের অভিনন্দন রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাফ অ-১৯ ওমেন চ্যাম্পিয়নশীপ ২০২১ এর লোকাল অর্গানাইজিং কমিটির সদস্য, ক্রাউন ম্যানেজমেন্ট ও টিকেটিং উপকমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগে সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। বাংলাদেশ দলের এ সাফল্যে দলের সকল খেলোয়াড়, বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাফুজা আক্তার কিরণসহ কোচ, কর্মকর্তা, মাঠে এসে বাংলাদেশকে সমর্থন দেওয়া সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ নারী দল বিজয়ের মাসে নতুন আরেকটা বিজয় এনে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা...
বাংলাদেশ ব্যাংক গভর্নরের কার্যালয়ে গেলেন সাকিব

বাংলাদেশ ব্যাংক গভর্নরের কার্যালয়ে গেলেন সাকিব

খেলা
ব্রোকারেজ হাউজ, স্বর্ণ আমদানিকারক ও কাকড়া চাষের পর এবার ব্যাংক খাতের সঙ্গে যুক্ত হতে চলেছেন সাকিব আল হাসান। সেই পরিকল্পনা এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশসেরা এই অলরাউন্ডার । মঙ্গলবার দুপুরে গভর্নর কার্যালয়ে যান তিনি। এদিন নতুন একটি ব্যাংকের মালিকানায় আসা সংক্রান্ত বিষয় নিয়ে গভর্নর ফজলে কবিরের সঙ্গে আলোচনা করেন সাকিব। সাকিবের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাসের। তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন না। তবে বিষয়টি শুনেছেন জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান দুপুরের দিকে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে আমি শুনেছি। তবে ঠিক কী কারণে সাক্ষাৎ করেছেন, সেটি আমাকে অবহিত করা ...
উইজডেনের বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব

উইজডেনের বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব

খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির মধ্যেও ব্যাট ও বল হাতে উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরে তার পারফরম্যান্স কোনো অংশে কম ছিল না। যে কারণে বিশ্বসেরা এ অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেনের ওয়ানডে ফরম্যাটের বিশ্বসেরা একাদশে। ইংলিশ ম্যাগাজিন উইজডেনের লেখকরা কর্তৃক বাছাই করে সেরা ক্রিকেটার নিয়ে এই একাদশ তৈরি করেছেন। একাদশে ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা ও জনি বেয়ারস্টো। তিনে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। চারে ও পাঁচে অবস্থান করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে রাখা হয়েছে ছয় নম্বর অবস্থানে। একাদশের বোলিংয়ে জায়গা পেয়েছেন ইংলিশ পেসার ক্রিসে ওকস। এছাড়া রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও স্পিনার অ্যাডাম জাম্পা, নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ও ভারতীয় পেসার জাসপ্রিত ...