Friday, June 5

খেলা

পাপন না থাকায় সিরিজ জিতেও ট্রফি পায়নি পাকিস্তান

পাপন না থাকায় সিরিজ জিতেও ট্রফি পায়নি পাকিস্তান

খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা না ভুলতেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। অপরদিকে উড়তে থাকা পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে হোঁচট খেলেও বাংলাদেশের বিপক্ষে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। তবে সিরিজ জিতেও এখনও ট্রফি হাতে পায়নি বাবর আজমরা। গত ২২ নভেম্বর সিরিজের শেষ ম্যাচ জেতার পর আনুষ্ঠানিকভাবে পাকিস্তান দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বিসিবির। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন না থাকায় ট্রফি পাওয়া হলো না সফরকারীদের। যে কারণে রিতিমতো অবাক হয়েছে দলটি। ট্রফি না পাওয়ার হতাশা ভুলতে একত্রিত হয়ে সেলফি তোলেন তারা। ট্রফি না পাওয়ার কারণ জানিয়ে বিসিবির এক মুখপাত্র জানান, জয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বোর্ডের কর্মকর্তাদের। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিনিয়োগকারীদেরও। কিন্তু সভাপতিসহ অন্যান্য কর্মকর্তা এবং ব...
‘সেক্স টেপ’ কাণ্ডে বেনজেমার ১ বছরের স্থগিত কারাদণ্ড

‘সেক্স টেপ’ কাণ্ডে বেনজেমার ১ বছরের স্থগিত কারাদণ্ড

খেলা
অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ফ্রান্সের কোর্ট ৩৩ বছর বয়সী বেনজেমাকে ৭৫ হাজার ইউরো জরিমানার শাস্তিও দিয়েছেন। তবে শাস্তি ঘোষণার সময় বেনজেমা নিজে কোর্টে হাজির হননি। তার বদলে আজ বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন তিনি। জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার একটি সেক্স টেপ নিয়ে বিতর্কে জড়ান বেনজেমা। ভালবুয়েনার সেক্স টেপটি ব্ল্যাকমেইলারদের হাতে চলে যায় এবং তারা অর্থ দাবি করে। ভিডিও টেপটি ফাঁস করে দেয়ার হুমকিও দেয়া হয়। যার ফলে, ভিডিও টেপ নিয়ে ফাঁসানোর অভিযোগ উঠে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের বিরুদ্ধে। ফ্রান্সের আদালতে এ নিয়ে মামলাও চলে বেনজেমার বিরুদ্ধে। তাকে পুলিশ গ্রেফতারও করেছিল। 'সেক্স টেপ নিয়ে বিতর্কে জড়িয়ে নিজের দেশে ২০১৬- এর ইউরোতে খেলার সুযোগ হারান বেনজেমা। এরপর তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় তদন্ত শুরু হয়। ব্ল্যাকমেইলিংয়ে...
রোনালদো-সাঞ্চোর গোলে নক আউটে ম্যানইউ

রোনালদো-সাঞ্চোর গোলে নক আউটে ম্যানইউ

খেলা
ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্যাডন সাঞ্চোর গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ‘এফ’ গ্রুপে ভিয়ারিয়ালকে ২-০ গোল হারিয়েছে দলটি। মঙ্গলবার দিবাগত রাতের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ায় পরের রাউন্ড নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ওলে গানার শুলসার বরখাস্ত হওয়ার পর অন্তবর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধিনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ম্যানইউ। ভিলারিয়ালের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭৮তম মিনিটে রোনালদো গোল করে এগিয়ে দেন ম্যানইউকে। ম্যাচের ৯০তম মিনিটে জ্যাডন সাঞ্চো গোল করে ম্যানইউর ২-০ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইল ম্যানইউ। একই সঙ্গে তারা নিশ্চিত করেছে শেষ ষোলো। সমান ম্যাচে ভিয়ারিয়ালের সংগ্রহ ৭ পয়েন্ট।...
টি-টেনে চেন্নাইকে উড়িয়ে দিল বাংলা টাইগার্স

টি-টেনে চেন্নাইকে উড়িয়ে দিল বাংলা টাইগার্স

খেলা
চলমান টি-টেন লিগে নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাই ব্রেভসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলা টাইগার্স। এবারের আসরে শুরুটা ভালো না হলেও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মঙ্গলবার রাতে পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছে দলটি। চেন্নাইর দেওয়া ৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন বাংলা টাইগার্সের দুই ওপেনার জনসন চার্লস ও হযরতুল্লাহ জাজাই। প্রথম ৩ ওভারেই ৬৭ রান তোলেন তারা। এরপর ১২ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৩৬ রানে ফেরেন চার্লস। তবে ৯ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাজাই। ৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন উইল জ্যাকস। মাত্র ৪.২ ওভার তথা ২৬ বলেই ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলা টাইগার্স। টসে হেরে এর আগে ব্যাটিং করে ১০ ওভারে ৬ উইকেটে ৯০ রান তুলতে সক্ষম হয় চেন্নাই। সর্বোচ্চ ১৮ বলে ২৬ রান করেন অ্যাঞ্জেলো পেরেরা। বাংলা টাইগার্সের বেনি হাওয়েল ২টি উইকেট নেন। এছাড়া একট...
মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন সাকলাইন মুশতাক

মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন সাকলাইন মুশতাক

খেলা
বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ধবলধোলাই হয়েছেন মাহমুদউল্লাহরা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে স্বল্প পুঁজি নিয়েও লড়াই করে হেরেছে টাইগাররা। খেলাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছেন বাংলাদেশের বোলাররা। তবে অনিয়মিত বোলার মাহমুদউল্লাহ ছিলেন অসাধারণ। কুড়িতম ওভারে নিজেই বল হাতে নিয়ে কারিশমা দেখান তিনি। প্রথম তিন বলে পর পর ২ উইকেট নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন। শেষ বলটিতেও স্টাম্প ভেঙে দেন। যদিও সেই আউটটি হয়নি। কারণ ব্যাটার নওয়াজ প্রস্তুত নন বলে জানালে বলটি ডেড বলে সিগনাল দেন আম্পায়ার। মাহমুদউল্লাহ চাইলে আবেদন করতেই পারতেন। কিন্তু তিনি সেটি না করে ফের বল করেন। তাতে চার মেরে তৃতীয় ম্যাচটিও জিতে নেয় পাকিস্তান। এভাবে পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দেওয়ার কারণে মাহমুদউল্লাহর প্রশংসা করলেন পাকিস্তানের হেড কোচ সাকলাইন মুশতাক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তি...
কাতার বিশ্বকাপ নিয়ে স্বপ্নের কথা জানালেন মেসি

কাতার বিশ্বকাপ নিয়ে স্বপ্নের কথা জানালেন মেসি

খেলা
লিওনেল মেসিকে ফুটবলের বর্তমান সময়ের মহাতারকা বললেও আর্জেন্টাইন কিংবদন্তি বলতে নারাজ বোদ্ধারা। কারণ কিংবদন্তি ম্যারাডোনার মতো দেশকে বিশ্বকাপ এনে দিতে পারেননি মেসি। ২০১৪ সালে অবশ্য দলকে ফাইনালে নিতে যেতে সক্ষম হয়েছিলেন , কিন্তু জার্মানিকে হারিয়ে দলকে শিরোপা জেতাতে পারেননি মেসি। তবে এবার মেসির নেতৃত্বে বিশ্বকাপের স্বপ্ন বুনছেন আর্জেন্টিনার বাসিন্দারা। কারণ টানা ২৭ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা। সঙ্গে চলতি বছরই পাওয়া গেছে কোপা আমেরিকার শিরোপার স্বাদ। এই উড়ন্ত ফর্ম কাতার বিশ্বকাপ পর্যন্ত টিকিয়ে রাখলে ম্যারাডোনার পর বিশ্বকাপটা মেসির হাত ধরে ফের ঘরে তুলতে পারে আর্জেন্টিনা। এমন স্বপ্ন আলবিসেলেস্তেদের সমর্থকদের। একই স্বপ্ন লিওনেল মেসিরও। সম্প্রতি স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, কাতার বিশ্বকাপ শিরোপা জিততে চান তিনি। মেসি বলেছেন, ‘অবশ্যই। স্পেন অথবা যে কেউ হোক...
রান যেন অমাবস্যায় পূর্ণিমার চাঁদ

রান যেন অমাবস্যায় পূর্ণিমার চাঁদ

খেলা
১২৭, ১০৮ ও ১২৪। চার, আট ও পাঁচ উইকেটে হার। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের প্রসন্নতা উধাও। বিশ্বকাপের ব্যাটিং ব্যর্থতা মিরপুরে টেনে এনে মাহমুদউল্লাহরা টি ২০ সিরিজ শেষ করলেন হোয়াইটওয়াশ হয়ে। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল আট রান। মাহমুদউল্লাহ নিজে বল হাতে তুলে নিয়ে এক ওভারে তিন উইকেট নিলেও বাবর আজমদের জয় আটকাতে পারেননি। প্রতিপক্ষ কোচ সাকলাইন মুশতাক এজন্য বাংলাদেশকে কৃতিত্ব দিতে কুণ্ঠাবোধ করেননি। ‘আমি সম্পূর্ণ কৃতিত্ব দেব বাংলাদেশকে। এখানকার কন্ডিশন আরব আমিরাত থেকে একেবারে আলাদা। এই কন্ডিশনেও আমাদের ছেলেদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। ওরা নিজেদের দক্ষতার প্রয়োগ ঘটিয়েছে চমৎকারভাবে। ছেলেরা চেষ্টা করছে। সহায়তা করছে পরস্পরকে। একে অন্যের সান্নিধ্য উপভোগ করছে। কঠোর পরিশ্রমে তারা একে অন্যকে ভালো করার প্রেরণা জোগাচ্ছে,’ বলেছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ সাকলাইন। মাহমুদউল্লাহর প্র...
উইন্ডিজের বিপক্ষে খেলবেন না শোয়েব মালিক, তবে অবসর এখনই নয়

উইন্ডিজের বিপক্ষে খেলবেন না শোয়েব মালিক, তবে অবসর এখনই নয়

খেলা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে দেখা যাবে না পাকিস্তানের বর্ষীয়ান অলরাউন্ডার শোয়েব মালিককে। এর মানে এই নয় যে, তিনি এখনই অবসর নিচ্ছেন। ৪০ ছুঁই ছুঁই মালিক অধিনায়ক বাবর আজমকে জানিয়েছেন, এখনই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ভাবছেন না তিনি। মঙ্গলবার ক্রিকেট পাকিস্তান ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ছেলের অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি না খেলেই দুবাইয়ের উদ্দেশে পাড়ি জমান শোয়েব মালিক। তিন বছরের ইজহান মির্জাকে নিয়ে এ মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছেন মালিকের স্ত্রী সানিয়া মির্জা। এদিকে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা পেসার হাসান আলী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আরেক বর্ষীয়ান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ খেলবেন কিনা সেটি এখনও পরিষ্কার নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ খেলা হাফিজ বাংলাদেশের বিপক্ষে ...
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পাকিস্তানের

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পাকিস্তানের

খেলা
মিরপুরে টানা দুই টি-টোয়েন্টিতে টাইগারদের হারালো পাকিস্তান। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো সফরকারীরা। শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় বাবর আজমের দল। ১০৮ রান তাড়া করে পাকিস্তান জয় পায় ১৮.১তম ওভারে। সর্বোচ্চ ৫৭ রান করেন ফখর জামান। ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩৯ রান। বল হাতে পেসার মোস্তাফিজুর রহমান ও লেগস্পিনার আমিনুল ইসলাম একটি করে উইকেট নেন। আগের ম্যাচ স্কোরকার্ডে ১২৭ রান ওঠে শেষের দিকে ব্যাটাররা ভালো খেলায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরো হতশ্রী বাংলাদেশের ব্যাটিং। শেষ ৮ ওভারে মাত্র ১ বাউন্ডারিতে ৩০ রান। অথচ একটা সময় ১৫০ বা এর কাছাকাছি সংগ্রহের সম্ভাবনা জেগেছিল। ১২ ওভার শেষে ২ উইকেটে ৭৮ রান ছিল বাংলাদেশের। এরপরই শুরু হয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১০৮ রান করে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করতে পাকিস্তানের...
রিজওয়ান-ফখরের জুটিতে হতাশ বাংলাদেশ

রিজওয়ান-ফখরের জুটিতে হতাশ বাংলাদেশ

খেলা
মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের জুটিতে হতাশ বাংলাদেশ। ১০৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে দলীয় ১২ রানে ওপেনার বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ সফরে এসে টাইগার বোলারদের কাছে পরাস্ত হন পাকিস্তানের অধিনায়ক বাবর। আগের ম্যাচে ৭ রানে আউট হওয়া এই তারকা ওপেনারকে এদিন ১ রানে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। এরপর ফখর জামানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে ইতোমধ্যে ৬৩ বলে ৬৩ রানের জুটি গড়েছেন তারা। জয়ের জন্য ৪২ বলে পাকিস্তানকে আরও ৩৪ রান করতে হবে। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ১০৯ রান করে বাংলাদেশ। মামুলি স্কোর তাড়া করতে নেমে ২.৩ ওভারে ১২ রানেই সাজঘরে ফেরেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে...