আশা জাগিয়েও হেরে গেল টাইগাররা
আশা জাগিয়েও জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ দল। ১২৭ রান করেও জয়ের সুযোগ তৈরি করেছিল টাইগাররা।
কিন্তু শেষ দিকে ইনিংসের শুরুর মতো বোলিং করতে না পারায় ৪ উইকেটে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। শেষ ওভারের দ্বিতীয় বলে আমিনুল ইসলামের বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। ১০ বলে ২ ছক্কা আর এক চারে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। দলের জয়ে মাত্র ৮ বলে দুই ছক্কা আর এক চারে ১৮ রান করেন মোহাম্মদ নওয়াজ।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ।
প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৪০ রান। তবে আফিফ হোসনে, নুরুল হাসান সোহান ও মেহেদি হাসানের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৮৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
১...








