Friday, June 5

খেলা

পিএসজিতে মেসি-নেইমার-এমবাপ্পেদের বেতন কত

পিএসজিতে মেসি-নেইমার-এমবাপ্পেদের বেতন কত

খেলা
বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। পিএসজিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে মেসি হয়ে গেলেন ক্লাবটির সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়। পিএসজির মেসি, নেইমার ও এমবাপ্পে সবচেয়ে বেশি বেতন পান এই ক্লাব থেকে। এর মধ্যে পিএসজি থেকে মেসির বার্ষিক বেতনসহ মোট আয় ৪০ মিলিয়ন ইউরো। নেইমারের বেতন ৩৬ মিলিয়ন, আর ২৫ মিলিয়ন ইউরো বেতন পান কিলিয়ান এমবাপ্পে। এই ক্লাব থেকে তারা তিনজনই সর্বোচ্চ ও প্রথম স্তরে বেতন পান। রামোস ও ডোনারুম্মা বেতন পান এরপরের ধাপে। পিএসজি থেকে বার্ষিক ২০ মিলিয়ন ইউরো বেতন পান রিয়াল মাদ্রিদ থেকে সদ্য ক্লাবটিতে যোগ দেওয়া রামোস। এরপরই রয়েছে জিয়ানলুইগি ডোনারুম্মা। তার আয় ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরো। মার্কুইনহোস, মার্কো...
অসিদের হারানোর নায়ক স্পিনার নাসুম নিজ জেলায় আজীবন নিষিদ্ধ!

অসিদের হারানোর নায়ক স্পিনার নাসুম নিজ জেলায় আজীবন নিষিদ্ধ!

খেলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক স্পিনার নাসুম আহমেদের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরঘেরা দুর্গম জনপদ মধুরাপুরে। আর নিজ জেলাতেই মাঠে নামতে পারেন না তিনি। আজীবনের জন্য নিষিদ্ধ তিনি সেখানে। ২০১৫ সালে তাকে আজীবনের জন্য বহিষ্কার সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট কমিটি! যে কারণে ২০১৯ সালে সিলেটে খেলতে পারেননি সুনামগঞ্জের এই কৃতী খেলোয়াড়। কি ছিল নাসুমের অপরাধ? যে নিজ জেলাতেই অবাঞ্ছিত! জানা গেছে, সুনামগঞ্জের হয়ে না খেলে সিলেট দলে যোগদানের কারণেই জেলা কমিটির রোষানলে পড়েন নাসুম। এরপর সভা করে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। নাসুমের ওপর এ নিষেধাজ্ঞার বিষয়ে তার সাবেক ক্লাব প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ গণমাধ্যমে বলেছেন, ‘আমাদের ক্লাবে ২০০৯ সালে ছোট্ট নাসুম বাহাতি ব্যাটসমান হিসেবে সুযোগ পেয়েছিল। আমার তাকে বেশি সুযোগ-সুবিধা দ...
সিরিজ নির্ধারণী ম্যাচে রেকর্ড তাড়ায় সিরিজ জয় বাংলাদেশের

সিরিজ নির্ধারণী ম্যাচে রেকর্ড তাড়ায় সিরিজ জয় বাংলাদেশের

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
অভিষেক রাঙ্গানোর সুযোগ পেয়েছিলেন শামীম পাটোয়ারী। তার ১৩ বলে ২৯ রানের টর্নেডো ইনিংস সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু তার বিদায়ের পর লেজের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওই ম্যাচ হেরে যায় টাইগাররা। ওই ম্যাচ ২৩ রানে জিতে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়ে আনে স্বাগতিক জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন শামীম। গতকাল সৌম্য সরকারের ঝড়ের পর তার টর্নেডোতেই রেকর্ড তাড়ায় জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতলো বাংলাদেশ। এর আগে একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাই করেছিল টাইগাররা। এদিন বলে হাতে ২ উইকেট আর ব্যাট হাতে ৬৮ রানের ইনিংসে ম্যাচ সেরা হন সৌম্য। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৯৪ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। এর আগে এতো রান টপকে একবারই জয়ের নজির ছিল বাংলাদেশের। ২০১৮ সালে নিদাহাস ট্র...
যেভাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাফল্য এসেছে

যেভাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাফল্য এসেছে

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন কাল বাংলাদেশকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। ৩ উইকেটের এ জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেছে বাংলাদেশ দল। ওয়ানডেতে এটি বাংলাদেশের ২৮তম সিরিজ জয়। ২০০৫ সালে এই জিম্বাবুয়েকেই ৩-২ ব্যবধানে হারিয়ে ওয়ানডেতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। গত ১৬ বছরে একে একে সে তালিকায় যুক্ত হয়েছে আরও ২৭টি সিরিজ। অনুমিতভাবেই অধিকাংশ জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান বা শ্রীলঙ্কাকেও হারানোর নজির আছে বাংলাদেশের। চলুন দেখে নেওয়া যাক, ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ জয়ের সারসংক্ষেপ— দুই বা ততোধিক ম্যাচ ছিল, এমন সিরিজ ওয়ানডেতে বাংলাদেশ খেলেছে ৭৪টি। এর মধ্যে ২৮টিতে জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে হেরেছে ৪৩ বার। আর তিনবার সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এর মধ্যে একবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করেছে, বাকি দুটি সিরিজ ছিল শ্রীলঙ্কার...
মেসিকে এবার বিশ্বকাপ উপহার দিতে চান মার্টিনেজ

মেসিকে এবার বিশ্বকাপ উপহার দিতে চান মার্টিনেজ

খেলা
দীর্ঘ ২৮ বছর পর বড় কোনো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবারের কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা উৎসব করেছে মেসি বাহিনী। ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে এটি লিওনেল মেসিরও প্রথম শিরোপা। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকারে তিন তিনটি পেনাল্টি ঠেকিয়ে আলো কাড়েন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর ফাইনালের টিকিট কেটে অধিনায়ক মেসির সঙ্গে নিবীড় আলিঙ্গনের ছবি এবং মার্টিনেজের আবেগঘন মন্তব্য মন কাড়ে ফুটবলপ্রেমীদের। মেসির প্রতি তার আবেগী মনোভাবটা প্রকাশ পেলো আরো একবার। মার্টিনেজ বললেন, এবার বিশ্বকাপ উপহার দিতে চান মেসিকে। সদ্য কোপা আমেরিকা শিরোপাজয়ী এমিলিয়ানো মার্টিনেজের সাক্ষাৎকার নিয়েছে আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলে। মেসিকে নিয়ে মুগ্ধতা ঝরেছে মার্টিনেজের কণ্ঠে। লিওনেল মেসির কোন বিষয়গুলো দাগ কেটেছে তার মনে? এমন প্রশ্নে মার্টিনেজ বলেন, উরুগুয়ের বিপক...
ম্যাচ জয়ের শেষে যা বললেন অলরাউন্ডার সাকিব আল হাসান

ম্যাচ জয়ের শেষে যা বললেন অলরাউন্ডার সাকিব আল হাসান

এক্সক্লুসিভ, খেলা
ম্যাচের প্রথম ভাগে দাপুটে বোলিংয়ে জিম্বাবুয়েকে বলা যায় কম রানেই বেঁধে রাখতে পেরেছিলেন টাইগাররা। দলের শীর্ষ ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে হয়তো আনায়াসেই জয় পেতো বাংলাদেশ। কিন্তু দিনটি যে ছিল সাকিব আল হাসানের। সহজ ম্যাচ কঠিন করে জয় পেলো বাংলাদেশ। আর ব্যাট হাতে সাকিব খেললেন দ্যুতিময় এক ইনিংস। আর জয় শেষে সাকিব বলেন, রান তাড়ায় ব্যাট হাতে তার ভাবনাটা ছিল সহজ সরল। রোববার দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ২৪১ রানের টার্গেটে হারারেতে রুদ্ধশ্বাস ম্যাচে ৩ উইকেটে জয় পায় তামিম ইকবালের দল। ব্যাট হাতে ম্যাচজয়ী হার না মানা ৯৬ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। এতে সাকিবের সেঞ্চুরি মিস করার আফসোস আছে হয়তো ভক্তদের। আর ম্যাচ শেষে সাকিব বলেন, ‘এই লেভেলের ক্রিকেটে মানসিক প্রস্তুতিটা শারীরিক প্রস্তুতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, আমি খুব বেশি চিন্তা করে ফেলছিলাম। এই ম্যাচে এটা কর...
মাশরাফিকে ছাড়িয়ে শূন্যের নতুন রেকর্ড তামিমের

মাশরাফিকে ছাড়িয়ে শূন্যের নতুন রেকর্ড তামিমের

খেলা
বাংলাদেশের জার্সিতে এতদিন সবচেয়ে বেশি শূন্য রানের ইনিংসের যৌথ মালিকানা ছিল তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজার দখলে। এবার সাবেক অধিনায়ককে ছাড়িয়ে গেলেন বর্তমান ওয়ানডে অধিনায়ক। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন তামিম। চোট নিয়েও তিনি অন্য কাউকে সুযোগ না দিয়ে নিজেই খেলতে নেমেছে ফল পেলেন হাতেনাতে। শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার তামিম রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেওয়ার পরই রেকর্ডের মালিক বনে যান তিনি। এই নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৩৪ বার শূন্য রানে বিদায় নিলেন তামিম। বাংলাদেশের জার্সিতে তার পরেই অবস্থান মাশরাফির। ওয়ানডে থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়া এই পেসার ব্যাট হাতে জাতীয় দলের জার্সিতে মোট ৩৩ বার ‘ডাক’ মেরে...
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এক্সক্লুসিভ, খেলা
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ মাঠে নামবে দুই স্পেশালিস্ট পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে নিয়ে। ইনজুরির কারণে এ ম্যাচে নেই মোস্তাফিজুর রহমান। তৃতীয় পেসার হিসেবে রয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।...
উন্নত চিকিৎসার জন্য ঢাকার পথে মুশফিকের বাবা-মা

উন্নত চিকিৎসার জন্য ঢাকার পথে মুশফিকের বাবা-মা

এক্সক্লুসিভ, খেলা
ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা (৬০) ও মা রহিম খাতুন (৫৬) গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ জ্বর ও কাশিতে ভুগছিলেন। তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। বুধবার (১৪ জুলাই) দুপুরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় রওনা হন তারা। এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) রাতে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে মুশফিকুর রহিমের বাবার সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে তার ২৫ শতাংশ ফুসফুসে সংক্রমণ দেখা গেছে। মাহবুব হামিদ তারার ছোট ভাই মেজবাউল হামিদ জানান, আজ দুপুরের দিকে তাদের (ভাই-ভাবী) বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। মুশফিকের মা সুস্থ থাকলেও তিনি তার স্বামীর সঙ্গে ঢাকায় গেছেন। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে মুশফিকুর রহিমের বাবা বগুড়া শহরের মাটিডালি এলাকার বাসিন্দা মাহবুব হামিদ তারা ও মা র...
ইতালি-আর্জেন্টিনার ‘ম্যারাডোনা সুপার কাপ’ দ্বৈরথ

ইতালি-আর্জেন্টিনার ‘ম্যারাডোনা সুপার কাপ’ দ্বৈরথ

খেলা
মহাদেশীয় দুই চ্যাম্পিয়নের মধ্যে ‘সুপার কাপ’ দ্বৈরথ দেখা যায়নি আগে। এবার তেমন কিছু আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার সকালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এবং রাতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা কুড়ায় ইতালি। আর ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন ইতালি-আর্জেন্টিনার ‘সুপার কাপ’ দ্বৈরথ আয়োজনের চিন্তা চলছে। প্রয়াত আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনার সম্মানে হতে পারে এর নামকরণ। খেলাধুলা বিষয়ক আর্জেন্টাইন দৈনিক দিয়েরো ওলে জানিয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপিয়ান সংস্থা উয়েফার মধ্যে এ নিয়ে আলোচনার পর এখন প্রায় সিদ্ধান্ত পাকা হওয়ার পথে। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কর্মক্ষেত্র নেপলস এই ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী হতে পারে। প্রস্তাব এসেছে ম্যাচটার নাম ‘ম্যারাডোনা সুপার কাপ’ রাখারও। ফুটবলের ব্যস্ত সূ...