Friday, June 5

খেলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এক্সক্লুসিভ, খেলা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড। বাবর আজমের ক্যারিয়ার সেরা ইনিসে ৯ উইকেটে ৩৩১ রান করে সফরকারীরা। জেমস ভিন্সের সেঞ্চুরিতে ৩ উইকেট ও ১২ বল হাতে রেখেই সে রান পেরিয়ে যায় ইংল্যান্ড। এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লীগে ইংল্যান্ড পেলো মূল্যবান ৩০ পয়েন্ট। সিরিজের প্রথম দুই ওয়ানডের একটিতেও ২০০’র কোটা পার হতে পারেনি পাকিস্তান। বাবর আজমের উজ্জ্বল ব্যাটিংয়ে এবার ঘুরে দাঁড়ায় তারা। পাকিস্তান অধিনায়কের ব্যাক্তিগত ১৫৮ রানের সুবাদে ৩৩১ রান করেছিল সফরকারীরা। ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে এটিই বাবরের সর্বোচ্চ সংগ্রহ। তবে পাহাড় সমান রান পেলেও বোলিং ব্যর্থতার জন্য ধবলধোলাইয়ের স্বাদ পেতে হয় পাকিস্তানকে। এদিন টস জিতে এজবাস্টনে পাকিস্তানকে প্রথম ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ব্যাট করতে নেমে প্রথমে ফাখার জামানের উইকেট হারালেও ইমাম উল হক ও বাবর আজমের ব্য...
বিদায়ী টেস্টে বড় জয় উপহার পেলেন মাহমুদ উল্লাহ

বিদায়ী টেস্টে বড় জয় উপহার পেলেন মাহমুদ উল্লাহ

এক্সক্লুসিভ, খেলা
অনেকটা হুট করেই সিদ্ধান্তটা নিয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। হারারে টেস্টে ক্যারিয়ারসেরা ১৫০ রানের ইনিংস খেলার পরই ড্রেসিংরুমে মাহমুদ উল্লাহ জানিয়ে দেন, এটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। টেস্টে নিজেকে নিয়ে ‘অবহেলা’র জবাব হিসেবে তিনি অবসর নিয়েছেন বলে ধারণা ক্রিকেটবোদ্ধাদের। ৫০তম টেস্টে সাদা পোশাকের ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেয়া মাহমুদ উল্লাহকে বড় জয় উপহার দিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে স্বাগতিকদের ২২০ রানে হারিয়েছে মুমিনুল হকের দল। বাংলাদেশের দেয়া ৪৭৭ রানের লক্ষ্য টপকাতে গিয়ে ২৫৬ রানে থামে জিম্বাবুয়ে। বাংলাদেশ জয়ের পথ পরিস্কার করে রাখে চতুর্থ দিনেই। শেষ দিনে দ্রুতই জয় তুলে নিতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। আগের দিনের ৩ উইকেটে ১৪০ রান নিয়ে রোববার পঞ্চম দিনের ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে প্রথম সেশনে হারায় আরও ৪ উইকেট। বাংলাদেশের জয় দীর্ঘায়িত করেছেন ডোনাল্ড টিরিপিানো ও ব্লেসিং মুজ...
আর্জেন্টাইন মহানায়কের স্বপ্ন পূরণ, ২৮ বছর পর শিরোপা মেসিদের

আর্জেন্টাইন মহানায়কের স্বপ্ন পূরণ, ২৮ বছর পর শিরোপা মেসিদের

খেলা
৩৪ বছর বয়স, হয়তো ২০২২ বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেবেন। ব্যক্তিগত ক্যারিয়ারে সব ধরনের অর্জন থাকলেও জাতীয় দলের হয়ে শিরোপার স্বাদ পাচ্ছিলেন আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসি। বারবার কাছে গিয়েও হচ্ছিলো না অধরা শিরোপার স্বপ্ন পূরণ। অবশেষে স্বপ্ন সত্যি হলো মেসির। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ২৮ বছর পর শিরোপার স্বাদ পেলো আলবিসেলেস্তেরা। দারুণ ছন্দে থেকেও বছরখানেক আগে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা হচ্ছিলো ডি মারিয়ার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে কয়েকমাস আগেই ফেরেন দলে। কোপা আমেরিকায়ও নিয়মিত একাদশে স্থান হচ্ছিলো না পিএসজি তারকার। কলম্বিয়ার বিপক্ষে বাজে ভুলে গোলও করতে ব্যর্থ হন ডি মারিয়া। গোপন তথ্য ফাঁস করলেন কারিনা তবে ফাইনালে কোচ লিওনেল স্কালোনি ভরসা রাখেন অভিজ্ঞ মারিয়ার উপর। শুরুর একাদশে জায়গা পেয়ে আর্জেন্টাইন কোচের ভরসার মর্যাদা ...
টিকটক ‘ক্রাশ’ আলিশা লেহম্যান একজন লেসবিয়ান

টিকটক ‘ক্রাশ’ আলিশা লেহম্যান একজন লেসবিয়ান

এক্সক্লুসিভ, খেলা, বিনোদন
এখন চলছে ফুটবল মৌসুম। বিশ্বকাপ ফুটবলের পরেই সেরা কোপা আমেরিকা। অন্যদিকে উয়েফা। আর মাত্র বছরখানেক পরেই বিশ্বকাপ ফুটবল। ফলে ফুটবলময় হয়ে উঠেছে বিশ্ব, বিশেষ করে ফুটবলপ্রেমী বাংলাদেশিরা। উয়েফা নিয়ে যেমন তোড়জোর, তেমনি কোপা আমেরিকা নিয়ে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে উত্তেজনা। তাতে ফাইনালে খেলবে চির প্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলের সমর্থকদের মধ্যে এরই মধ্যে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। ফেসবুক থেকে শুরু করে টিকটক। কোথায় নেই সেই লড়াই! নানা রকম বাক্যবাণ করে সমর্থকরা একপক্ষ অন্যপক্ষকে আক্রমণ করছেন। লিওনেল মেসি আর নেইমার জুনিয়রের মধ্যে যে লড়াই, তার চেয়ে তীব্র লড়াই বাংলাদেশি দর্শক আর সমর্থকদের মধ্যে। এই ফাঁকে মানুষ নতুন নতুন অনেক খেলোয়াড় সম্পর্কে জানতে পারছেন। তাদের নাম, তাদের নৈপুণ্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এক্ষেত্রে প্রমিলা ফুটবলাররাও কম যাচ্ছেন না। টিকটকে বাংলাদেশে এই মুহূর্তে ভাইরাল একজন...
কবে, কোথায়, কখন আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল

কবে, কোথায়, কখন আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল

খেলা
স্বপ্নের ফাইনালে হোক ‘সুপার ক্ল্যাসিকো’ কোটি ফুটবলপ্রেমীর মতো নেইমারও সেটাই চেয়েছিলেন। ব্রাজিলিয়ান সুপারস্টারকে হতাশ করেনি আর্জেন্টিনা। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। ১৪ বছর আগে ২০০৭ সালে শেষবার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সময় আগামী রোববার সকাল ৬টায় শিরোপার মঞ্চে মুখোমুখি হবেন লিওনেল মেসি-নেইমার। আর্জেন্টিনা লড়বে ২৮ বছরের শিরোপাখরা ঘোচানোর জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের লক্ষ্য শিরোপা ধরে রাখা। জাতীয় দলের হয়ে মেসির এটা পঞ্চম ফাইনাল (বিশ্বকাপে এক ও কোপায় চতুর্থ)। প্রতিবারই মাথা নিচু করে কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন মেসি। নেইমার জাতীয় দলের হয়ে জিতেছেন কেবল ফিফা কনফেডারেশন্স কাপ। তিনিও মরিয়া কোপা জয়ের স্বাদ পেতে। মেসি-নেইমার বার্সেলোনায় কাঁধ মিলিয়ে লড়েছেন একসময়। নেইমার পিএসজিতে যোগ দেয়ার পর ক্লাব ফুটবলে দুই বন্ধু মুখো...
রোনালদোর বিশ্বরেকর্ডে শেষ ষোলোয় পর্তুগাল

রোনালদোর বিশ্বরেকর্ডে শেষ ষোলোয় পর্তুগাল

খেলা
‘এফ’ গ্রুপের মৃত্যুকূপ থেকে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে ঘাম ছুটেছে তিন দলেরই। ফ্রান্সের বিপক্ষে কঠিন পরীক্ষা পর্তুগাল উতরে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড জোড়া গোলে। আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ির ১০৯ গোলের বিশ্ব রেকর্ড স্পর্শ করেন পর্তুগাল অধিনায়ক। ২-২ গোলে ড্র করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা উঠে গেছে শেষ ষোলোয়। সেখানেও ‘মৃত্যুকূপে’ পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে পর্তুগালের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেভারিট বেলজিয়াম। ফ্রান্সের দুটি গোলই এসেছে করিম বেনজেমার পা থেকে। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আরেক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে দুবার পিছিয়ে পড়া জার্মানিও ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়েছে। জার্মানি ও পর্তুগালের পয়েন্ট সমান ৪, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জার্মানরা। ছয় গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে শেষ ষোলোয় ঠাঁই পেয়েছে পর্তু...
বেতন কাটা হবে সাকিব-মোস্তাফিজদের

বেতন কাটা হবে সাকিব-মোস্তাফিজদের

খেলা, বাংলাদেশ
মাঝপথে থেমে যাওয়া আইপিএল থেকে অনেক কাঠখড় পুড়িয়ে নিজ দেশে ফিরে যান ক্রিকেটাররা। জনপ্রিয় এই আসরের বাকি অংশ মাঠে ফেরানোর তোড়জোড় শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের বাকি অংশ। সেক্ষেত্রে অংশ নেয়া হবে না অনেক বিদেশি ক্রিকেটারের। সে তালিকায় রয়েছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। স্থগিত আইপিএল আবারো ২২ গজে গড়ালে তাতে অংশ না নিলে বেতন কেটে নেয়া হবে তাদের। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজকে ১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস দলভুক্ত করেছিল। দু’জনেরই অর্ধেক পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইপিএলে খেলোয়াড়দের বেতন দেওয়া হয় তিন ধাপে। মূলত সেই অর্থ পরিশোধ করা হয় বীমার মাধ্যমে। দলগুলো খেলোয়াড়দের সাথে চুক্তির সময়ই বীমার কথা উল্লেখ করা হয়। সেই অনুযায়ী, কোনো কারণে নির্ধারিত সময়ে খেলা না হলেও খেলোয়াড়রা টাকা পাবেন। যেহেতু বি...
রাজস্থানের শুরুর দুই ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

রাজস্থানের শুরুর দুই ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের শুরুর দুই ম্যাচে মোস্তাফিজুর রহমানের খেলা অনিশ্চিত। আগামী ৯ই এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের ১৪তম মৌসুম। বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ আগামী ১২ই এপ্রিল। কিন্তু কোয়ারেন্টিনের কারণে রাজস্থানের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচেও এ বাঁহাতি পেসারের খেলা অনিশ্চিত । করোনার কারণে সব টুর্নামেন্টই এখন হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে (বায়ো বাবল), আইপিলও তা-ই। কিন্তু সেখানে গিয়ে কোয়ারেন্টিন শেষ করে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে যত সময় লাগবে মোস্তাফিজের, তত দিনে রাজস্থানের প্রথম ম্যাচ শেষ হয়ে যাবে। আইপিএলের সব দল এখন জৈব সুরক্ষা বলয়ে আছে। মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেয়ার আগে নিয়ম অনুযায়ী সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। এই সাত দিনের কোয়ারেন্টিন পর্বে যদি কোনো সমস্যা হয়, তাহলে আরও কয়েক দিন কোয়ারেন্টিনে থাকতে ...
যুক্তরাষ্ট্রের জীবন উপভোগ করা ও খেলার স্বপ্ন দেখেছি: মেসি

যুক্তরাষ্ট্রের জীবন উপভোগ করা ও খেলার স্বপ্ন দেখেছি: মেসি

খেলা
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক দুই দশকের। আগামী জুনে বার্সার সঙ্গে শেষ হচ্ছে মেসির চুক্তি। আর্জেন্টাইন সুপারস্টার বার্সেলোনাতেই থাকছেন নাকি প্রথমবারের মতো অন্য ক্লাবের জার্সি গায়ে জড়াবেন সেটার উত্তর মিলবে চলমান মৌসুম শেষে। স্প্যানিশ টিভি চ্যানেল লা সেক্সটাকে মেসি দিয়েছেন দীর্ঘ সাক্ষাতকার। কথা বলেছেন নানা বিষয় নিয়ে। গত আগস্টে বার্সা ছাড়তে চাইলেও তখনকার সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ ছিলেন অনড়। ট্রান্সফার ফির মারপ্যাঁচে পড়ে ঠিকানা বদল সম্ভব হয়নি মেসির। সেসময় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, মেসিকে পাঁচ বছরের একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সে প্রস্তাবের মূল বিষয় ছিল, প্রথম তিন বছর মেসি খেলবেন ম্যানসিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে। শেষ দুই বছর সিটিজেনদের মালিকানাধীন নিউইয়র্ক সিটি এফসিতে। সিটি ফুটবল গ্রুপের অধীন ক্লাবটি খেলে যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগে।...
ম্যারাডোনার মৃত্যুর তদন্ত কোন দিকে মোড় নিচ্ছে

ম্যারাডোনার মৃত্যুর তদন্ত কোন দিকে মোড় নিচ্ছে

খেলা
পুরোটা জীবন ছিলেন আলোচনায়। মৃত্যুর পরও আলোচনা থামছে না ম্যারাডোনাকে নিয়ে। তার চিকিৎসায় কী গাফিলতি ছিল সে প্রশ্ন এখন বড় হচ্ছে। ডয়চে ভেলের এক রিপোর্টে বলা হয়েছে, ম্যারাডোনার মৃত্যুর জন্য কি তাঁর চিকিৎসক দায়ী? অনিচ্ছাকৃত খুনের তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার পুলিশ। রোববার চিকিৎসকের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও চিকিৎসকের বক্তব্য, তাঁর 'বন্ধু'র জন্য যা করণীয় ছিল, তার চেয়ে বেশিই করেছেন তিনি। আদালতে জবানবন্দী দিতেও প্রস্তুত তিনি। ম্যারাডোনারপারিবারিক চিকিৎসক লিওপোল্ডো লুকিউ। ৩৯ বছরের এই ডাক্তারই গত বেশ কিছু বছর ধরে ম্যারাডোনার চিকিৎসা করছিলেন। কিছু দিন আগে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। লিওপোল্ডোই তার চিকিৎসা করেছিলেন। ফুটবল স্টারকে ভর্তি করেছিলেন হাসপাতালে। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রপচার হয়। আট দিন হাসপাতালে থাকার পর ম্যারাডোনাকে ছেড়ে দেওয়া হ...