Friday, June 5

খেলা

আতশবাজিতে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন শিশিরের

আতশবাজিতে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন শিশিরের

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
আতশবাজিতে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন শিশিরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান, এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য! তবে সাকিবপত্নী উম্মে আহমেদ শিশিরের উচ্ছ্বাসটা একটু বেশিই। তাই জমকালো আতশবাজির মাধ্যমে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন করলেন তিনি। নিজের ফেসবুকে আতশবাজির ভিডিও আপলোড করে শিশির লিখেছেন, ‘সাকিবের ক্রিকেট প্রত্যাবর্তনে এই আনন্দ। এমন জমকালো উদযাপনই তার প্রাপ্য।’ সাকিবের নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা। গত এক বছরে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ দলের হয়ে ৩৬টি ম্যাচ মিস করতেন তিনি। কিন্তু করোনাভাইরাস সাকিবের জন্য বর হয়ে আসে। মার্চের মাঝামাঝিতে করোনা মহামারিতে বন্ধ হয়ে যায় সব খেলাধুলা। তাতে সবমিলিয়ে মাত্র ১৪টি আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন সাকিব। তিনি নিষিদ্ধ থাকাকালীন বাংলাদেশ দল খেলেছে ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। আস...
সৌদি আরবের ফরাসি দূতাবাসে ছুরি হামলা, নিরাপত্তারক্ষী আহত

সৌদি আরবের ফরাসি দূতাবাসে ছুরি হামলা, নিরাপত্তারক্ষী আহত

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
সৌদি আরবের ফরাসি দূতাবাসে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দূতাবাসে একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বৃহস্পতিবার ফরাসি দূতাবাস এ নিয়ে একটি বিবৃতি দিয়ে ঘটনা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর। খবরে জানানো হয়েছে, হামলাকারীকে তাৎক্ষনিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। হামলার পর আহত নিরাপত্তারক্ষীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি ঝুঁকির বাইরে রয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফরাসি দূতাবাস। ঘটনাটি ঘটেছে মক্কা প্রদেশের জেদ্দাহ শহরে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী একজন সৌদি নাগরিক। তবে আহত নিরাপত্তারক্ষীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলার উদ্দেশ্য স¤পর্কে সৌদি কর্তৃপক্ষ কিংবা ফরাসি দূতাবাস কোনো কারণ উল্লেখ করেনি এখনো। এদিকে, ফ্রান্সের একটি চার্চে সন্দেহভাজন ইসলামপন্থীর ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। ওই হামলার পরপরই সৌদি আরবের এই হামলার ঘটনা ঘটে। **...
শুটিং ক্লাবের ফের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু

শুটিং ক্লাবের ফের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু

খেলা, বাংলাদেশ
মেজর জেনারেল আতাউর হাকিম সারোয়ার হাসানকে সভাপতি করে রবিবার বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের এডহক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এডহক কমিটিতে সভাপতি পদে পরিবর্তন আসলেও মহাসচিব হিসেবে থাকছেন বর্তমানে দ্বায়িত্বে থাকা জনাব ইন্তেখাবুল হামিদ অপু। নব নিযুক্ত সভাপতি মেজর জেনারেল আতাউর হাকিম সারোয়ার হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বর্তমান মহাসচিব জনাব ইন্তেখাবুল হামিদ অপু। এডহক কমিটি গঠনের প্রজ্ঞাপন এর কপি সংযুক্ত করা হলো। জাতীয় ক্রীড়া পরিষদ আইন,২০১৮ এর ২২ ধারার প্রদত্ত ক্ষমতা বলে জনাব নাজিম উদ্দিন চৌধুরী-কে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করার সরকারি প্রজ্ঞাপন সংযুক্ত করা হলো। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে নানা কারণে অস্থির বাংলাদেশের অন্যতম ক্রীড়া ডিসিপ্লিন শুটিং অঙ্গন। অস্থিরতার ভয়াবহতায় জাতীয় ক্রীড়ার পরিষদকে (এনএসসি) গঠ...
লা লিগায় ৩৪তম বারের মতো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

লা লিগায় ৩৪তম বারের মতো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

খেলা
মঞ্চ প্রস্তুত ছিল। তাতে আলো ছড়ালো রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়ে ৩৪ তম বারের মতো লা লিগার শিরোপা জিতেছে জিনেদিন জিদানের রিয়াল। সবশেষ লা লিগা শিরোপাটাও দুই মৌসুম আগে জিদানের হাত ধরেই এসেছিল। খেলোয়াড় হিসেবে একবার লা লিগা জিতেছিলেন জিদান। কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো লা লিগা জিতে ছাড়িয়ে গেছেন নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারও। রিয়াল মাদ্রিদ এই মৌসুমে লা লিগার শিরোপা জিতেছে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে। একমাস আগেও জিদানের দল ছিল লীগ টেবিলের দ্বিতীয় স্থানে। সেখান থেকে শিরোপার মঞ্চে উঠতে হলে রিয়ালকে করতে হতো দারুণ কিছু। সেটা করেও দেখিয়েছে। প্রতিটি ম্যাচকে ফাইনাল হিসেবে ধরে নিয়ে খেলতে নামা রিয়াল মাদ্রিদ টানা ১০ ম্যাচে জয় তুলে নিয়ে একম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব করলো। আরো পড়ুন: জিদানের কাছে লা লিগার শিরোপা জয় চ্যাম্পিয়ন্স লীগের চেয়েও বেশি আনন্দের সা...
সাফল্য পেতে বার্সেলোনাকে বদলাতে হবে অনেক কিছুই: মেসি

সাফল্য পেতে বার্সেলোনাকে বদলাতে হবে অনেক কিছুই: মেসি

খেলা
১০ জনের ওসাসুনার কাছে ২-১ গোলে হার। মাঝারি সারির দলের কাছে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এমন হারে হতাশ, ক্ষুব্ধ বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। জুনে লা লিগা ফেরার পর ১০ ম্যাচে প্রথম হারলো বার্সেলোনা। ড্র তিন ম্যাচে। এই দশ ম্যাচের বেশিরভাগই কাতালানরা ছিল নিষ্প্রভ, ছন্দহীন। এসবের ফল দুই মৌসুম পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা খোয়ানো। দলের এমন নখদন্তহীন পারফরমেন্সের লিওনেল মেসি বাতলে দিলেন ঘুরে দাঁড়ানোর পথ, ‘এই মৌসুমে আমাদের এখনো পাওয়ার আছে। সেজন্য বদলাতে হবে অনেক কিছুই। আমি আগেই বলেছিলাম, এভাবে খেললে এই মৌসুমে শিরোপা ছাড়াই কাটাতে হবে বার্সেলোনাকে। শেষ পর্যন্ত সেটাই ঘটতে পারে। যদি চ্যাম্পিয়ন্স লীগে মাঠে নামার আগে বদল না আনা যায়। পারফরমেন্সের উন্নতি না করতে পারলে আমরা নাপোলির কাছে হেরেও যেতে পারি।’ ৯ই আগস্ট ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ফিরতি লেগে নাপোলির মুখোমুখি হবে বার্স...
লন্ডনে অস্ত্রোপচার শেষে ভালো আছেন বিসিবি সভাপতি

লন্ডনে অস্ত্রোপচার শেষে ভালো আছেন বিসিবি সভাপতি

আন্তর্জাতিক, খেলা
লন্ডনে অস্ত্রোপচার শেষে ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার লন্ডনের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে ক্রিকেটের এ শীর্ষ কর্তার। গতকাল এ খবর নিশ্চিত করেন বিসিবি’র পরিচালক ইসমাইল হায়দার। বিসিবি সভাপতির সঙ্গে লন্ডনে অবস্থানরত বোর্ড পরিচালক ইসমাইল হায়দার বলেন, ‘সভাপতির মাত্র কালই (বুধবার) অস্ত্রোপচার হয়েছে, আজ (বৃহস্পতিবার) কেবিনে দেয়া হয়েছে। তিনি ভালো আছেন। আমি আগামী সপ্তাহে দেশে চলে আসবো। তাকে বোধ হয় এ মাস থাকতে হবে।’ গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, ‘লন্ডনে আমাদের সভাপতির প্রোস্টেটের (মূত্রাশয় ও মূত্রনালী) সফল অস্ত্রোপচার হয়েছে। আরো আগেই তার লন্ডনে যাওয়ার কথা ছিল বিসিবি সভাপতির। কিন্তু কোভিডের কারণে ওই সময় তিনি যেতে পারেননি।’ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে জুনের তৃতীয় সপ্তাহে লন্ডনে যান বি...
ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফরে যেতে চায় অস্ট্রেলিয়া

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফরে যেতে চায় অস্ট্রেলিয়া

খেলা
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে করোনাভাইরাসের ঝুঁকির ভেতরেই শুরু হলো ক্রিকেট। এরপর ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ রয়েছে পাকিস্তানেরও। আর অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফরে দল নিয়ে যেতে চান তিনি। পুরনো সূচিতে এ মাসেই ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনায় ভেস্তে গেছে সেটি। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখন সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের কথা ভাবছে। এতে করে আর্থিক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে তারা। এরই মধ্যে লোকসানের কথা স্বীকার করেছে সিএ। বেশকিছু স্টাফকে ছাঁটাইও করেছে তারা। সবমিলিয়ে ইংল্যান্ড সফরকে গুরুত্ব দিচ্ছেন ল্যাঙ্গার। সাবেক এই ব্যাটসম্যান বলেন, ‘আমার মনে হয় ইংল্যান্ডে যাওয়া উচিত। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। আমি জানি, অনেক প্রতিবন্ধকতা আছে। তবু আমাদের উচিত এসব সমস্যার সমাধান বের...
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ পারিশ্রমিক নিয়ে শঙ্কায় ব্রাদার্সের ক্রিকেটাররা

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ পারিশ্রমিক নিয়ে শঙ্কায় ব্রাদার্সের ক্রিকেটাররা

খেলা, বাংলাদেশ
মার্চে মাঠে গড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের ২০১৯-২০২০ মৌসুম। কিন্তু করোনাভাইরাসের কারণে এক রাউন্ডের খেলা শেষে স্থগিত হয়ে যায়। এরপর কেটে গেছে প্রায় তিন মাস। লীগ ফের শুরু করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কবে হবে নাকি শেষ পর্যন্ত বাতিল হয়ে যাবে সেই চিন্তায় রয়েছেন ক্রিকেটাররা। বিশেষ করে যে ক্রিকেটারদের জীবন-জীবিকা নির্ভর করে এই লীগের ওপর তাদের এখন মাথায় হাত। যদিও ১২টির মধ্যে বেশির ভাগ ক্লাবই ক্রিকেটারদের ২০ থেকে ৫০ ভাগ টাকা পরিশোধ করেছে। তবে ব্যতিক্রম ব্রাদার্স ইউনিয়ন। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি শুধুমাত্র একজন ক্রিকেটারকে চুক্তির টাকা দিয়েছে। বাকি সব ক্রিকেটারকে মার্চে দেয়া হয়েছিল চেক। কিন্তু সেটিও শেষ পর্যন্ত ব্যাংকে জমা না দিতে অনুরোধ করে থামিয়ে দেয়া হয়। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটাররা দাবি তুলেছেন ৫০ শতাংশ পারিশ্রমিকের জন্য। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর বৈ...
তিন বছর নিষিদ্ধ উমর আকমল

তিন বছর নিষিদ্ধ উমর আকমল

খেলা
উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তার অপরাধ, জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও গোপন করেছেন। আচরণবিধির ২.৪.৪ আর্টিকেল অমান্য করায় গত ২০শে ফেব্রুয়ারি তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় পিসিবির ডিসিপ্লিনারি ইউনিট। পাকিস্তানের এই প্রজন্মের অন্যতম প্রতিভাধর ব্যাটসম্যান ভাবা হতো উমরকে। কিন্তু ব্যাট হাতে যতটা না দ্যুতি ছড়িয়েছে, তার চেয়ে বেশি জন্ম দিয়েছেন বিতর্কের। আসছে মে তে ৩০ বছরে পা রাখবেন উমর। পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। শৃঙ্খলাভঙ্গ আর অফফর্মের কারণে ৩ বছর জাতীয় দলের বাইরে থাকার পর গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি মাঠে ফেরেন উমর। ওই সিরিজে দুই ম্যাচ খেলে দুটিতেই শূন্য মেরে বাদ পড়েন। এরপর যখন পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ...
প্রবাসীদের প্রতি মুশফিকের অনুরোধ

প্রবাসীদের প্রতি মুশফিকের অনুরোধ

খেলা
বিশ্বব্যাপী করোনাভাইরাস ধারণ করেছে মহামারি রূপে। এই ভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। আজ বুধবার মারা গেছেন একজন। এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ১৪ জন। যার বেশিরভাগই বিদেশ ফেরত। তাদের কারণে আক্রান্ত হয়েছেন পরিবারের সদস্যরাও। যাদের থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে গোটা দেশে। তাই এখনই যদি সতর্ক না হয়, তাহলে ভয়াবহ আকার ধারণ করবে বাংলাদেশেও। এরই মধ্যে দেশের ক্রীড়াঙ্গনে সব রকমের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এর থেকে নিজেদের ও আশপাশের সকলের রক্ষা করার জন্য ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।‘আমি মুশফিকুর রহিম বলছি। বিশ্বের অধিকাংশ দেশ এখন করোনাভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাস বা কোভিড-19 আক্রান্ত হয়েছে প্রায় দুই লাখেরও বেশি মানুষ। বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক স...