প্রবাসীদের প্রতি মুশফিকের অনুরোধ
বিশ্বব্যাপী করোনাভাইরাস ধারণ করেছে মহামারি রূপে। এই ভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। আজ বুধবার মারা গেছেন একজন। এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ১৪ জন। যার বেশিরভাগই বিদেশ ফেরত। তাদের কারণে আক্রান্ত হয়েছেন পরিবারের সদস্যরাও। যাদের থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে গোটা দেশে। তাই এখনই যদি সতর্ক না হয়, তাহলে ভয়াবহ আকার ধারণ করবে বাংলাদেশেও। এরই মধ্যে দেশের ক্রীড়াঙ্গনে সব রকমের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এর থেকে নিজেদের ও আশপাশের সকলের রক্ষা করার জন্য ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।‘আমি মুশফিকুর রহিম বলছি। বিশ্বের অধিকাংশ দেশ এখন করোনাভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাস বা কোভিড-19 আক্রান্ত হয়েছে প্রায় দুই লাখেরও বেশি মানুষ। বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক স...









