Thursday, May 28

খেলা

ভারতকে হারানোর দিনে পাকিস্তান দলে দুঃসংবাদ

ভারতকে হারানোর দিনে পাকিস্তান দলে দুঃসংবাদ

খেলা
দুবাইয়ে এশিয়া কাপের ফিরতি লড়াইয়ে ভারতকে হারিয়ে বদলা নিয়েছে পাকিস্তান। অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ নওয়াজ। তবে জয়ের নেপথ্য নায়ক ছিলেন দলের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার ৫১ বলে ৭১ রানের ইনিংসে ভর করেই মূলত ১৮২ রানের বড় লক্ষ্য দিতে পারে পাকিস্তান। এমন দুর্দান্ত জয়ের দিনেই রিজওয়ানের ব্যাপারে মিলেছে এক দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন রিজওয়ান। ভারতের ইনিংসে কিপিং করার সময় চোট পান তিনি। তাই ভারতকে হারিয়েই হাসপাতালে ছুটতে হয়েছে তাকে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর পরই এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করার জন্য হাসপাতালে নেওয়া হয় রিজওয়ানকে। সোমবার আবার এমআরআই স্ক্যানের জন্য হাসপাতালে যেতে হবে তাকে। এর পরই জানা যাবে, তার চোট কতটা গুরুতর। বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন কিনা তিনি...
আফগানিস্তান দলের দুর্দান্ত হয়ে ওঠার কারণ জানালেন লিটন দাস

আফগানিস্তান দলের দুর্দান্ত হয়ে ওঠার কারণ জানালেন লিটন দাস

খেলা
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এশিয়া কাপ খেলা হয়নি লিটন দাসের। তবে নিয়মিত অনুশীলনে দ্রুতই সেরে উঠছেন লিটন, নিজেকে তৈরি করছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। ইতোমধ্যে নেটে ব্যাট প্র্যাকটিসও করেছেন। পাশাপাশি এশিয়া কাপে দলের ভরাডুবি ও আফগানিস্তান দলের দুর্দান্ত পারফরম্যান্স সবই দেখেছেন লিটন টিভিসেটের সামনে বসে। দেখেছেন রশিদ-মুজিবদের ঘূর্ণিজাদুতে ধরাশায়ী হতে সতীর্থদের। যে ম্যাচে ৭ উইকেটে জিতে যায় আফগানিস্তান। এর আগে শ্রীলংকাকেও একইভাবে ধরাশায়ী করে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেন আফগানরা। ক্রিকেটে আফগানিস্তানের এমন দুর্দান্ত হয়ে ওঠার কারণ কি? লিটন দাস মনে করেন, দেশটির ক্রিকেটাররা বিদেশে ফ্রাঞ্চাইজি লিগ বেশি খেলেন। এটিই তাদের দুর্দান্ত হয়ে ওঠার মূল কারণ। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের এ ওপেনার বলেন, ‘আফগানিস্তানের প্রতিটি খেলোয়াড় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ...
মুশফিকের অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

মুশফিকের অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

খেলা
এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফেরার একদিন পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুকে রোববার অবসরের কথা লেখেন মি. ডিপেন্ডেবল তারকা। জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটারের হঠাৎ অবসরের ঘোষণা বিস্মিত করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। একইভাবে বিস্মিত করেছে মুশফিকের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের এই ঘোষণায় তার মন ভেঙে গেছে রিয়াদের। রোববার নিজের এক ফেসবুকে স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়াই জানিয়েছেন রিয়াদ। যেখানে মুশফিকের মাথায় বড়ভাই সুলভ হাত বুলিয়ে দেওয়ার একটি ছবি পোস্ট করেছেন মাহমুদউল্লাহ। ক্যাপশনে টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক লিখেছেন, ‘প্রিয় মুশফিক! তোমার এই বিদায়ের ঘোষণা আমার জন্য হৃদয়বিদারক একটি ব্যাপার। টি-টোয়েন্টিতে তোমার যত অর্জন এবং ভালো ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল। তোমার সতীর্থ হয়ে টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পেরে আমি আনন্...
গৌতম গম্ভীরের দলে মাশরাফি

গৌতম গম্ভীরের দলে মাশরাফি

খেলা
সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) টুর্নামেন্ট। আর সেখানে ভারত দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিট্যালস দলে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে টেনে নিয়েছে গম্ভীরের দল। মাশরাফি সতীর্থ হিসেবে পাবেন প্রোটিয়া লিজেন্ড জ্যাক ক্যালিসকে। আরও আছেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ও মিচেল জনসন, আফগানিস্তানের আসগর আফগান, ইংল্যান্ডের রবি বোপারা। আসন্ন এই এলএলসি টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের ১৫টি ম্যাচ হবে ছয়টি ভিন্ন শহরে হবে। আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে হবে উদ্বোধনী ম্যাচ। এছাড়া লখনৌ, দিল্লি, কুটাক, রাজকোট ও যোধপুরে হবে আসরের অন্যান্য ম্যাচগুলো।...
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

খেলা
প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে জিম্বাবুয়ে। পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ফলই ধরে রাখে জিম্বাবুয়ের সমর্থকরা। এরপরও হোয়াইটওয়াশ হতে কে চায়। আর হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল আফ্রিকার দেশটির। ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে অস্ট্রেলিয়াকে তৃতীয় ওয়ানডেতে হারিয়েই দিল জিম্বাবুয়ে। ৩ উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাসই গড়ে ফেলল রেগিস চাকাভার দল। গোটা ম্যাচেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। শনিবার টাউন্সভিলে রায়ান বার্লের ঘূর্ণিতে ১৪১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৪২ রানের তাড়ায় উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলে জিম্বাবুয়ে। জশ হেজেলউডের বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে ১৯ রানে ফেরেন কাইতানো। ১১তম ওভারে পরপর দুই বলে ওয়েসলি মাধেভেরে আর শন উইলিয়ামসকে সাজঘরে ফেরান সেই হেজেলউড। মাধেভেরে ২ রান করলেও উইলিয়ামস রানের খাতাই খুলতে পারেননি। এর কিছু পরেই দারুণ ফর্মে থাকা সিকা...
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলা
আফগানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শারজার উইকেট ও গ্যালারি সবই ছিল বাংলাদেশের অনুকূলে। কিন্তু মোহাম্মদ নবিদের স্মার্ট টি-টোয়েন্টিতে উড়ে গেল সাকিব বাহিনী। ভুল পরিকল্পনা ও সিদ্ধান্তের সঙ্গে ব্যাটিং-বোলিংয়ে জ্বলে উঠতে পারেননি টাইগাররা। অথচ বল হাতে রশিদ-মুজিবের ভেলকি দেখানোর পর ব্যাট হাতে ঝড় তোলেন নাজিবুল্লাহ। দুবারের ফাইনালিস্ট বাংলাদেশকে আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে আজ। হয় মারো, নয় মরো— এমন সমীকরণে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ আজ দুবাইয়ে। সে লক্ষ্যে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ। পিচ বলছে, স্পিনাররা বাড়তি সাহায্য পেতে পারেন আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ব্যবহৃত পিচে খেলা হবে। তাই সে ক্ষেত্রে আজ তিন পেসার তত্ত্ব থেকে সরে আসতে পারে বাংলাদেশ। একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হতে পার...
হারের কারণ নিয়ে যা বললেন মোসাদ্দেক

হারের কারণ নিয়ে যা বললেন মোসাদ্দেক

খেলা
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের হারের জন্য ১০ থেকে ১৫ রানের ঘাটতির কথা জানিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আফগানদের সামনে ১২৭ রানই হয়তো যথেষ্ট। কিন্তু আফগান ব্যাটসম্যান ইব্রাহিম জার্দানের তাণ্ডবের সামনে আর টিকতে পারেনি বাংলাদেশ। মোসাদ্দেক বলেন, আর ১০-১৫ রান বেশি করা গেলে শারজাহ থেকে জয় নিয়েই ফিরতে পারতেন তারা। ২৮ রানে ৪ উইকেট হারানো দল যে শেষ পর্যন্ত লড়ার মতো রান করতে পারে, সেই কৃতিত্ব মূলত মোসাদ্দেকেরই। কিন্তু শেষ পর্যন্ত সঙ্গী হতাশা। লম্বা একটা সময় ম্যা চে চালকের আসনে ছিল সাকিব আল হাসানের দলই। শেষ ৬ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৬৩ রান। শারজাহর মন্থর উইকেটে কাজটাকে খুব কঠিন বলেই মনে হচ্ছিল একটা পর্যায়ে। নাজিবউল্লাহর মনে ছিল অন্য ভাবন। ৬ ছক্কায় ১৭ বলে ৪৩ রান করে তিনি ম্যাচ শেষ করে দেন ৯ বল আগে। ...
বাংলাদেশ না আফগানিস্তান, কে এগিয়ে?

বাংলাদেশ না আফগানিস্তান, কে এগিয়ে?

খেলা
এশিয়া কাপের ১৫তম আসরের তৃতীয় ম্যাচে আজ রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে এশিয়া কাপের পাঁচবারের শিরোপাজয়ী শ্রীলংকাকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে মোহাম্মদ নবি-রশিদ খানরা। বাংলাদেশ চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলবে আজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে আফগানিস্তান। ইতোমধ্যে ১০০ ম্যাচ খেলে ৬৭টিতে জয় তুলে নিয়েছে তারা। পরাজয় মাত্র ৩৩টিতে। অন্যদিকে বাংলাদেশ টি-টোয়েন্টিতে অতীতে ১৩১ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৪৩টিতে জয় পেয়েছে। হারে ৮৩ ম্যাচে। ম্যাচ জয়ের এই পরিসংখ্যানেই স্পস্ট, আফগানিস্তান টাইগারদের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে। শুধু তাই নয়, দুই দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যানও আফগানদের হয়ে কথা বলছে। অতীতে দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮ ম্যাচ মুখোমুখি হয়। অতীতের স...
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে পার্থক্য গড়বে যে চারটি বিষয়

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে পার্থক্য গড়বে যে চারটি বিষয়

খেলা
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে আজ মঙ্গলবার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি। খবর বিবিসির। ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশের তুলনায় তরুণ একটি দল হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে এই দলকে হারাতে বাংলাদেশ দলকে বেগ পেতে হয়। পরিসংখ্যানেও এগিয়ে আফগানিস্তান, মুখোমুখি আট দেখায় পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। তাই এই ম্যাচের আগে বাংলাদেশ বাড়তি সতর্কতা অবলম্বন করছে, সেটা মেহেদী হাসান মিরাজের সংবাদ সম্মেলনেই স্পষ্ট। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে যে চারটি বিষয় পার্থক্য গড়বে, সেগুলো হলো- টস জেতা, আফগানিস্তানের বা হাতি ফাস্ট বোলার ফজল হক ফারুকিকে সামলানো, আফগান স্পিনত্রয়ী- রশিদ, মুজিবের সঙ্গে অধিনায়ক মোহাম্মদ নবীকে সামলানো এবং আফগানিস্তানের টপ অর্ডারের সঙ্গে বাংলাদেশের টপ অর্ডারের পার্থক্য।...
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

Uncategorized, খেলা
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করল ভারতীয় ক্রিকেট দল। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রবিন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে ১৯.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয় পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারান ওপেনার লোকেশ রাহুল। অভিষিক্ত নাসিম শাহর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত আউট হওয়ার মাত্র ৩ রানের ব্যবধানে ফেরেন কোহলি। তিনি ৩৪ বলে ৩৫ রান করেন। চতুর্থ উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে ৩১ বলে ৩৬ রানের জুটি গড়ে ফেরেন সুরাইয়া কুমার যাদব (১৮)। এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ২৯ বলে ৫২ রানের পার্টন...