Monday, June 1

খেলা

ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি সেকেন্ডের মূল্য ২০ লাখ!

ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি সেকেন্ডের মূল্য ২০ লাখ!

খেলা
আর কিছু সময়ের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে উন্মাদনার শেষ নেই। ভারত-পাকিস্তান দ্বৈরথ মাঠে বসে যারা দেখার সুযোগ পেয়েছেন তারা নিজেদের সৌভাগ্যবান বলতেই পারেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতা মোটে ২৫ হাজার। বাকিদের টিভি বা অনলাইনে ভিডিও স্ট্রিমিং ছাড়া খেলা দেখার উপায় নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা টিভিতে এ ম্যাচ দেখবেন পৃথিবীর প্রায় এক-চতুর্থাংশ মানুষ। যেখানে প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয়েছে ভারতীয় মুদ্রায় ২০ লাখ রুপিতে। শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন ২০ কোটির বেশি মানুষ, যা এযাবৎকালের কোনো ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ওয়াচটাইম ছিল ৩০.৪ বিলিয়ন মিনিট। টি-টোয়েন্টিতেও ওয়াচটাইম রেকর্ডে শীর্ষে এই দুই দলের ম্য...
টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

খেলা
এশিয়া কাপের ১৫তম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। এর আগে এশিয়া কাপে দুই দল ১৫ ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ভারত জয় পায় ৮টিতে। আর ৫টিতে জয় পায় পাকিস্তান। দুটি ম্যাচে কোনো রেজাল্ট হয়নি। অতীত সমীকরণে ভারত এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ সাক্ষাতে জয় পেয়েছিল পাকিস্তান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। এশিয়া কাপেও পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। সাম্প্রতিক বছরগুলোতে ধারবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি। অন্যদিকে গত বছর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান বিরাট কোহলি। ওপেনার রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপ...
এশিয়া কাপে সহ-অধিনায়ক হলেন আফিফ

এশিয়া কাপে সহ-অধিনায়ক হলেন আফিফ

খেলা
এশিয়া কাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক করা হয়েছে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ খবরটি নিশ্চিত করেছে। ২২ বছর বয়সি এই তরুণের উপর এমন দায়িত্ব বর্তানোকে চমক হিসেবেই দেখা হচ্ছে। দেশের ক্রিকেটপ্রেমীদের কেউ কেউ বিস্মিত। তবে অনেকের মতে, দুই উইকেটকিপার-ব্যাটার লিটন দাস ও নুরুল হাসান সোহানের অনুপস্থিতিতেই আফিফকে নির্বাচন করেছে বিসিবি। অনেকে আবার আগ বাড়িয়ে বলছেন, সাকিব-রিয়াদ যুগ শেষে আফিফই ‘ভবিষ্যতের অধিনায়ক’, তা বুঝিয়ে দিয়েছে বিসিবি। বাংলাদেশ দলের মিডলঅর্ডারের স্তম্ভ আফিফ হোসেন। ২০১৮ সালে আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। এরই মধ্যে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করা আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ।...
এশিয়া কাপে কোন দলের খেলা কবে

এশিয়া কাপে কোন দলের খেলা কবে

খেলা
শনিবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া অঞ্চলের অন্যতম সেরা আসর এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়া কাপে অংশ নিতে আগ্রহী প্রতিটি দল এখন অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। আসরের আয়োজক হওয়া সত্ত্বেও বাছাই পর্বের বাধা ডিঙ্গাতে না পারায় এশিয়া কাপের মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে না আমিরাত। বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে হংকং। শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে আফগানিস্তান। দ্বিতীয় দিনে মুখোমুখি হবে এশিয়ার অন্যতম সেরা দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরেই টিভি টকশো থেকে শুরু করে চায়ের আড্ডাতেও দুই দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে সমর্থকরা। ...
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে খেলবে ভারত-পাকিস্তান

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে খেলবে ভারত-পাকিস্তান

খেলা
শ্রীলংকা থেকে সরিয়ে এশিয়া কাপের ভেন্যু করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আর সেই আমিরাতকে হারিয়েই এশিয়া কাপের টিকিট নিশ্চিত করেছে হংকং। বুধবার ছিল এশিয়া কাপ ক্রিকেটের বাছাই পর্বের শেষ দিন। আর শেষ দিনেই বাজমাত করল চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলটি। এশিয়া কাপের মূল আসরে ভারত-পাকিস্তানের গ্রুপে ঠাঁই হলো হংকংয়ের। এদিন ব্যাট করে ১৪৭ রানে অলআউট হয় আরব আমিরাত। তাদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই ছুঁয়ে ফেলে হংকং। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে হংকংয়ের ইহসান খানের বোলিং তোপে পড়ে আমিরাত। চার ওভারের স্পেলে এহসান ২৪ রানে ৪ উইকেট নেন। এ ছাড়া আয়ুশ শুকলার শিকার ৩ উইকেট। আমিরাতের পক্ষে অধিনায়ক সিপি রিজওয়ান ৪৯ বলে ৪৯ ও জাওয়ার ফরিদ ২৭ বলে ৪১ রান করেন। ১৪৭ রানে গুঁড়িয়ে যায় আমিরাতের ইনিংস। আমিরাতের সামনেও সুযোগ ছিল এশিয়া কাপের টিকিট পাওয়ার। কিন্তু হংকংয়ের উদ্বোধনী জুটিত...
এশিয়া কাপ জয়ের লক্ষ্যে বিকালে ঢাকা ছাড়ছেন টাইগাররা

এশিয়া কাপ জয়ের লক্ষ্যে বিকালে ঢাকা ছাড়ছেন টাইগাররা

খেলা
তিন দিন পরই পর্দা উঠবে এশিয়া কাপের। সংযুক্ত আরব আমিরাতে বসছে টুর্নামেন্টটির ১৫তম আসর। আগামী ২৭ আগস্ট শ্রীলংকা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার লড়াই। আগামী ৩০ আগস্ট শারজায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সে লক্ষ্যে মঙ্গলবার বিকালে ঢাকা ছাড়বেন টাইগাররা। মঙ্গলবার বিকাল সোয়া ৫টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা করবে সাকিব বাহিনী। বাংলাদেশ বিমানের ঢাকা-দুবাই ফ্লাইট রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবে টাইগারদের নিয়ে। এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ছয় দল। যার মধ্যে বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান সরাসরি এবং একটি দল বাছাই পর্ব থেকে আসবে। তিন দল করে দুগ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে মাঠের লড়াই। গ্রুপ পর্বে বাংলাদেশের দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা। ৩০ আগস্ট আফগানিস্তানের মুখোমুখি হওয়ার পর ১ সেপ্টেম্বর শ্রীলং...
৮০ রানে অলআউট  ‘এ’ দল, ব্যর্থ সাব্বির-সৌম্য

৮০ রানে অলআউট ‘এ’ দল, ব্যর্থ সাব্বির-সৌম্য

খেলা
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আন-অফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৮০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সম্মানজনক স্কোর দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বির রহমান ও স্ট্যান্ড বাই সৌম্য সরকারও এদিন ভালো করতে পারেননি। শুরুতে ব্যাট করতে নামা নাঈম শেখ ৫ বলে শূন্যহাতে সাজঘরে ফেরেন। এর পর ফর্মে থাকা সাইফ হাসানও ৫ বল খেলে তোলেন ৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জাকের আলি। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান। এন্ডারসন ফিলিপসের বলে তেজনারায়ণ চন্দরপলের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। নানা জল্পনা-কল্পনার পর এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বিরও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আউট হওয়ার আগে ৬ বলে ৪ রান করেন এ ব্যাটার। বাকিদের মধ্যে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২০ বলে ১২, মাহমুদুল হাসান জয় ১৫ বল...
এশিয়া কাপের প্রস্তুতি জোরদারে সাকিব

এশিয়া কাপের প্রস্তুতি জোরদারে সাকিব

খেলা
দেশের ক্রিকেটের বিতর্কিত এক চরিত্রের নাম সাকিব আল হাসান। একের পর এক বিতর্কে লিপ্ত হওয়াই তার কাজ। জুয়াড়িদের সাথে সম্পর্ক আছে- এমন একটি প্রতিষ্ঠানের অনলাইন পোর্টালের সঙ্গে চুক্তি করে সমালোচনার ঝড় বয়ে দিয়েছেন সাকিব। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হার্ডলাইনে চলে যাওয়ায় সাকিব বাধ্য হয়েছেন বিতর্কিত সেই পোর্টালের সঙ্গে চুক্তি বাতিল করতে। বিতর্কের সেই অধ্যায় এখন অতীত। চলতি মাসেই আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। এশিয়া কাপকে সামনে রেখে রোববার মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। মাঠে ফিরে প্রথম দিনে ফিটনেস নিয়ে কাজ করেছেন সাকিব। টানা রানিং সেশনের পর একটু স্বস্তির আশায় পানি পান করেন ক্লান্ত সাকিব। এ দিন ব্যাটিং-বোলিং কিছুই করেননি তিনি। ...
কোহলির সমালোচকদের যে পরামর্শ দিলেন সিকান্দার রাজা

কোহলির সমালোচকদের যে পরামর্শ দিলেন সিকান্দার রাজা

খেলা
বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে টানা দুই সেঞ্চুরির বিশ্ব নজির গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার একটি ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বলেন, বিরাট ভাই সব সংস্করণের ক্রিকেটার। আমি তাকে টাইগার উডস ও মোহাম্মদ আলীর সঙ্গে একই কাতারে রাখব। তারা নিজেদের খেলাটায় বিপ্লব ঘটিয়েছেন। তারা প্রথাগতের বাইরের কিছু ভেবেছেন, এমন কিছু করার চেষ্টা করেছেন- যেটা সবাই অনুসরণ করবে। কোহলির ফিটনেসের প্রশংসা করে রাজা বলেন, ক্রিকেট সব সময়ই ফিটনেসের খেলা। বিরাট ফিটনেসটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন। তরুণ প্রজন্ম তাকে এ বিষয়ে অবশ্যই অনুসরণ করবে। মানুষের উচিত এর জন্য তাকে কৃতিত্ব দেওয়া। গত দুই বছরে ফর্মে নেই বিরাট কোহলি। তাকে ফর্মে ফেরার জন্য আপনার কোনো পরামর্শ থাকবে? এমন প্রশ্নের জবাবে জ...
কোহলির সমালোচকদের যে পরামর্শ দিলেন সিকান্দার রাজা

কোহলির সমালোচকদের যে পরামর্শ দিলেন সিকান্দার রাজা

খেলা
বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে টানা দুই সেঞ্চুরির বিশ্ব নজির গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার একটি ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বলেন, বিরাট ভাই সব সংস্করণের ক্রিকেটার। আমি তাকে টাইগার উডস ও মোহাম্মদ আলীর সঙ্গে একই কাতারে রাখব। তারা নিজেদের খেলাটায় বিপ্লব ঘটিয়েছেন। তারা প্রথাগতের বাইরের কিছু ভেবেছেন, এমন কিছু করার চেষ্টা করেছেন- যেটা সবাই অনুসরণ করবে। ...