Thursday, June 4

খেলা

যে কারণে এশিয়া কাপে নেতৃত্ব হারালেন মাহমুদউল্লাহ

যে কারণে এশিয়া কাপে নেতৃত্ব হারালেন মাহমুদউল্লাহ

খেলা
একাধিক খেলোয়াড়ের চোটজর্জরতা ও সাকিবকাণ্ডে একটু দেরি করেই এশিয়া কাপ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ সদস্যের দলে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নেতৃত্ব হারিয়েছিলেন জিম্বাবুয়ে সফরেই। যদিও মাহমুদউল্লাহকে বিশ্রামে দিয়ে সোহানকে অধিনায়ক করা হয়। তবে এবার সাকিব আল হাসানের কাছে পাকাপাকি নেতৃত্ব হারালেন মাহমুদউল্লাহ। কারণ প্রথমবারের মতো এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর নেতৃত্ব হারানো নিয়ে কোনো কথা ওঠেনি। তাকে কেন দলভুক্ত করা হলো তা নিয়েই ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানালেন, ‘অভিজ্ঞতার বিবেচনায়’ এশিয়া কাপ দলে মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে। যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অভিজ্ঞতার ফল সেভাবে দিতে পারেননি এ ‘সাইলেন্ট কিলার’খ্যাত তারকা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকে এ...
যে কারণে এশিয়া কাপে সাব্বির

যে কারণে এশিয়া কাপে সাব্বির

খেলা
এশিয়া কাপে জন্য ১৭ সদস্যের দলে চমক হিসেবে নাম এসেছে সাব্বির রহমান রুম্মনের। যদিও গত কয়েক দিন ধরে স্টাইলিশ ব্যাটার সৌম্য সরকারের নাম শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত দলে ঠাঁই হয়নি সৌম্যের। অথচ কোথাও পারফর্ম না করে সুযোগ পেয়ে গেলেন সাব্বির। ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হলে দলে জায়গা হারান সাব্বির। পরে ব্যক্তিগত নানা বিতর্কিত কাণ্ডে আরও পিছিয়ে পড়েন রাজশাহীর এ ক্রিকেটার। জাতীয় দল থেকে বাদ পড়ার পর টি-টোয়েন্টিতে চারটি ঘরোয়া টুর্নামেন্টে ব্যাট হাতে খুঁজেও পাওয়া যায়নি তাকে। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ১২ ইনিংস খেলেও ফিফটির দেখা পাননি সাব্বির। সবশেষ বিপিএলে ভালো পারফর্ম করতে না পারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলেই জায়গা হারান। ৬ ম্যাচে ১৮.১৬ গড়ে রান করেন মাত্র ১০৯। তার পরও কেন সাব্বির রহমানকে ফেরানো হলো দলে? সাংবাদিকদের প্রশ্নে সাব্বিরকে ...
সাকিবের ভাগ্যে আজ কী ঘটবে?

সাকিবের ভাগ্যে আজ কী ঘটবে?

খেলা
  সাকিব আল হাসান আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। সম্প্রতি বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে এসেছেন আলোচনায়। যেই মুহূর্তে তার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার কথা, সেই মুহূর্তে তিনি বিসিবিকে না জানিয়ে বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে শাস্তির শঙ্কায় আছেন। আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় চলছে মিটিং। সেখানে পাপন-সাকিব ছাড়াও নির্বাচকমণ্ডলী এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর উপস্থিত থাকার কথা।   কোনো ক্রিকেটার বিজ্ঞাপনী চুক্তি করলে বিসিবির থেকে অনুমতি নিতে হয়। এরপর চুক্তির কাগজপত্র জমা দিতে হয়। সাকিব এর কোনোটাই করেননি। কারণ তিনি জানতেন, বেটিং সাইটের সঙ্গে চুক্তিতে বিসিবি অনুমতি দেবে না। তিনি জেনেশুনেই এই পথে পা বাড়ান। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি কঠোর বক্তব্য দেওয়ায় তিনি চুক্তি বাতিল করেন। কিন্তু এর আগেই বেটিং ওয়েবসাইটটির উদ্দেশ্য সফল হয়, মানে তারা বিপুল প্রচার পেয়ে য...
ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি-নেইমার, আছেন যারা

ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি-নেইমার, আছেন যারা

খেলা
এবারের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। শুক্রবার রাতে প্রকাশিত সেই তালিকায় নেই সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। শুধু মেসি নন, এই ৩০ জনের তালিকায় আর্জেন্টিনার কোনো ফুটবলার নেই। স্বাভাবিকভাবেই তালিকায় রয়েছেন - পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, রিয়ালের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা, লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ, ম্যানইউর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৯৯৪ সালের পর কোনো আর্জেন্টাইনকে ছাড়া ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা করা হলো। সে অর্থে দীর্ঘ ২৭ বছরের রেকর্ড ভাঙল। গত ২৭ বছরে প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আর্জেন্টিনা থেকে ন্যুনতম একজন করে ফুটবলার। এর মধ্যে ২০০৫ থেকে প্রতিবারই লিওনেল মেসির নাম ছিল। এবারের তালিকায় মেসির নাম না থাকাটা অনেকটা ধরে নেওয়াই ছিল। কারণ মেসির সবশেষ মৌসুমটা ভালো...
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট ব্র্যাভোর

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট ব্র্যাভোর

খেলা
  টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৬০০ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নর্দার্ন সুপার চার্জার্সের হয়ে ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে তিনি এই ইতিহাস গড়েন। ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে মাঠে নামার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্র্যাভোর উইকেট ছিল ৫৯৮টি। বিজ্ঞাপন রাইলি রুশোকে আউট করে ৫৯৯তম উইকেট নেন ব্র্যাভো। তারপর স্যাম কারেনকে আউট করে ৬০০তম উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন। ৫৪৫তম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ৬০০ উইকেট নিলেন ব্র্যাভো।  এই ফরম্যাটে উইকেট শিকারে দ্বিতীয় স্থানে আছেন আফগান স্পিনার রশিদ খান। এখনও পর্যন্ত ৩৩৯টি ম্যাচে তার শিকার ৪৬৬ উইকেট।   ২০০৬ সালের ১৬ ফেব্রুয়ারি অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক...
হোয়াইটওয়াশের লজ্জা এড়াল বাংলাদেশ

হোয়াইটওয়াশের লজ্জা এড়াল বাংলাদেশ

খেলা
  স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৫ রানে জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। তবে আজকের জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে টাইগাররা।   রান তাড়া করতে নেমে শুরুতেই তাকুদওয়ানাশে কাইতানোকে হারায় জিম্বাবুয়ে। পেসার হাসান মাহমুদের বলে শূন্য রানে এলবিডব্লিউয়ের শিকার হন কাইতানো। এরপর মারুমানিকে (১) বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। ৭ রানেই দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ওয়ানডে অভিষেকে নিজের দ্বিতীয় ওভারে টানা দুই বলে দুই উইকেট শিকার করেছেন পেসার এবাদত হোসেন। জিম্বাবুয়ের ইনিংসের ষষ্ঠ ওভারে এবাদতের লাফিয়ে উঠা ডেলিভারি বুঝতে না পেরে পয়েন্টে ক্যাচ তুলে দেন ওয়েসলে মাদভেরে (১)। এর পরের বলেই সিরিজের ...
৪০০তম ওয়ানডেতে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

৪০০তম ওয়ানডেতে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

খেলা
ওয়ানডে ক্রিকেটে ৩৬ বছর কাটিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯৮৬ সালের ৩১ মার্চ শ্রীলঙ্কার তাইরন ফার্নান্দো স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ফরম্যাটে পা রাখে বাংলাদেশ। এরপর গত ৩৬ বছর ধরে এখন পর্যন্ত ৩৯৯ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা। আজ (১০ আগস্ট) হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। ৪০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করার ম্যাচে অবশ্য কঠিন পরীক্ষার সামনে রয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগেই ওয়ানডে সিরিজ হেরে গেছে তামিম ইকবালের দল। সিরিজের শেষ ম্যাচে নিজেদের ৪০০তম ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে হেরে গেলে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বছর পর হোয়াইটওয়াশের লজ্জা পাবে বাংলাদেশ। আফ্রিকার দেশটির বিপক্ষে ২০০১ সা...
নেপালের কোচ হলেন ভারতের সেই ‘নিষিদ্ধ’ অলরাউন্ডার

নেপালের কোচ হলেন ভারতের সেই ‘নিষিদ্ধ’ অলরাউন্ডার

খেলা
২০০০ সালের দিকে ম্যাচ ফিক্সিং বিতর্কে টালমাটাল হয় ভারতের ক্রিকেট। ম্যাচ ফিক্সিংকাণ্ডে সে সময় নিষিদ্ধ হন ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব মনোজ প্রভাকর। সেই বির্তকিত ব্যক্তিত্বকেই হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোজ প্রভাকরকে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। গত জুলাইয়ে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করা পুবুদু দসানায়েকের স্থলাভিষিক্ত হলেন এ সাবেক ভারতীয় অলরাউন্ডার। নেপালের দায়িত্ব নেওয়ার পর এক বিবৃতিতে প্রভাকর বলেছেন, ‘ ক্রিকেট নিয়ে নেপালে আগ্রহ দারুণ। দেশটিতে মেধাবী ক্রিকেটার রয়েছে অনেক। এসব দেখে নেপালের ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। আশা করি, তাদের শক্তিশালী একটি দল হিসেবে গড়ে তুলতে পারব।’ মুখে বলা যতটা সহজ ততোটা কাজের বেলায় নয়; সেটি অবশ্য প্রভাকরও জানেন। ২০২২ টি-টোয়েন্টি...
টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন পোলার্ড

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন পোলার্ড

খেলা
  ওয়েস্ট ইন্ডিজের বর্তমান সময়ের ক্রিকেটারদের বলা হয়ে থাকে ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’। বিশ্বের যেখানেই টি-টোয়েন্টি লিগ হোক না কেন, তাঁদের আধিপত্য থাকবেই। রেকর্ডের বিচারে ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। গতকাল রাতে টি-টোয়েন্টিতে আরো একটি রেকর্ড গড়লেন পোলার্ড। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ ম্যাচ খেলেছেন পোলার্ড। সোমবার লর্ডসে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমে এ কীর্তি গড়েন সাবেক ক্যারিবীয় দলপতি। ১০০ বলের খেলা হলেও এটিকে পরিসংখ্যানে টি-টোয়েন্টি বলেই বিবেচনা করা হয়।   এই ফরম্যাটে ম্যাচ খেলার রেকর্ডে পোলার্ডের আশপাশে কেউ নেই। তাঁর স্বদেশি ডোয়াইন ব্রাভো রয়েছেন দুই নম্বরে, খেলেছেন ৫৪৩টি ম্যাচ। এছাড়া ৫০০ ম্যাচ খেলতে পারেননি আর কোনো ক্রিকেট...
প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস

প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস

খেলা
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। আগামীকাল বুহস্পতিবার থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে দুই দল। নেদারল্যান্ডের মাটিতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মাত্র ১টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ফরম্যাটে তাদের প্রথমবার দেখা হয়েছিল। চট্টগ্রামের মাটিতে হওয়া ঐ ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ দিয়েই নিউজিল্যান্ড ইউরোপ সফর শেষ করবে। এবারের ইউরোপ সফরে নেদারল্যান্ডসের আগে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে শুধুমাত্র দু’টি টি-টোয়েন্টিই খেলবে। এ বছরের মার্চে প্রথমবারের মত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি ...