Thursday, June 4

খেলা

টুইটারে সবচেয়ে বেশি গালি খান রোনালদো

টুইটারে সবচেয়ে বেশি গালি খান রোনালদো

খেলা
ম্যানচেস্টার ইউনাইটেডের সোনালি সেই দিন আর নেই। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীন ইংল্যান্ড মাতানো দলটা এখন বলতে গেলে ট্রফিখরার সঙ্গেই নিত্য বসবাস করে। বছরের পর বছর ধরে খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স দেখে ইউনাইটেড-ভক্তদের শুধু হতাশাই বাড়ে। যার প্রতিফলন দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। রোনালদোরা প্রায়ই সমর্থকদের রোষানলের শিকার হন। ইউনাইটেডকে যাঁরা সমর্থন করেন না, তাঁরা তো এমনিতেই রোনালদো-ম্যাগুয়ারদের পিণ্ডি চটকান নিয়মিত, অনেক সময় ঘৃণাও ছড়ান। সেই ঘৃণা ছড়ানোর মাত্রাটা কতটুকু, সেটা বের করেছে অ্যালান টিউরিং ইনস্টিটিউট। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে গত মৌসুমের প্রথম ভাগে রোনালদো আর ম্যাগুয়ারই টুইটারে সবচেয়ে বেশি গালি খেয়েছেন, বিদ্বেষপূর্ণ টুইটের শিকার হয়েছেন, গবেষণা করে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত সময়সীমায় রোনালদোকে উদ...
জাতীয় দলের সাবেক ক্রিকেটারের কোলেই ছেলের মৃত্যু

জাতীয় দলের সাবেক ক্রিকেটারের কোলেই ছেলের মৃত্যু

খেলা
বড় ছেলেকে হারালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও জুনিয়র নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। শুক্রবার দুপুরে নিজ বাসায় মারা যান শিপনের ছেলে শায়ান আহমেদ শুদ্ধ। (ইন্না লিল্লাহি ... রাজিউন)। শুদ্ধর বয়স হয়েছিল মাত্র ১০ বছর। পঞ্চম শ্রেণিতে পড়ত সে। বিসিবি সূত্রে জানা গেছে, তিন দিন ধরে জ্বরে ভুগছিল শুদ্ধ। শনিবার হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমায় শুদ্ধ। শুক্রবার বাবা শিপনকে শুদ্ধ জানায়, তার খারাপ লাগছে। এ কথা বলেই বাবার কোলেই পড়ে যায়। আর জেগে ওঠেনি। ছেলের এমন অবস্থা দেখে হতবিহ্বল শিপন দ্রুত হাসপাতালের নেন। কিন্তু ফিরতে হয় ছেলের মৃতদেহ নিয়ে। শুদ্ধর বাবা শিপন বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন। ওপেনার ছিলেন। ১৯৯৫ সালে ভারতের বিপক্ষে শারজাহতে অভিষেক হয় তার। বর্তমানে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ের দলের নির্বাচকের দায়িত্বে আছেন। বিকেএসপির প্রথম ব্...
সাকিব ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাই না: নাসুম

সাকিব ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাই না: নাসুম

খেলা
ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন দেশসেরা অলরিউন্ডার সাকিব আল হাসান। আর তাতেই কপাল খুলেছে নাসুম আহমেদের। কারণ, গায়ানায় স্পিনবান্ধব উইকেটে সাকিবের অভাব মেটাতে বাঁহাতি স্পিনার নাসুম ডাক পান একাদশে। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেক ঘটে সুনামগঞ্জের এই কৃতি ক্রিকেটারের। আর ভাগ্যক্রমে পাওয়া সুযোগটি কী দারুণভাবেই না কাজে লাগালেন এ বাঁহাতি অর্থডক্স বোলার। প্রথম ওয়ানডেতে উইকেটশূন্য থাকলেও দারুণ বোলিং করেন। প্রথম ৩২ বলের ৩১টিই ডট দেন তিনি। ৮ ওভারে ৩ মেইডেনসহ মাত্র ১৬ রান দেন বাঁহাতি এই স্পিনার। আর ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসেই ১৯ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। সোমবার ওয়েস্ট ইন্ডিজকে ১০৮ রানে গুটিয়ে ফেলার ম্যাচে টপ অর্ডারের ৫ ব্যাটারের তিনজনকেই ফেরান নাসুম। তার বোলিং ফিগার (১০- ৪-১৯- ৩)। কিন্তু এমন জাদুকরী পারফরম্...
চার সিনিয়রের বিদায়ের ইঙ্গিত দিলেন তামিম

চার সিনিয়রের বিদায়ের ইঙ্গিত দিলেন তামিম

খেলা
বাংলাদেশ ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’ নামে একটি বহুল পরিচিত শব্দ রয়েছে। এই পঞ্চপাণ্ডব হলেন— মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। যদিও পঞ্চপাণ্ডবকে এখন আর মাঠে একসঙ্গে দেখা যায় না। কারণ অবসর না নিলেও জাতীয় দল থেকে বহুদূরে মাশরাফি। ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে সক্রিয় তিনি। বাকি চারজন খেলে গেলেও টেস্টে খেলছেন না মাহমুদউল্লাহ রিয়াদ, টি-টোয়েন্টি থেকে বিশ্রামে তামিম। মাঝেমধ্যে ইনজুরি ও ছুটির কারণে সাকিবও মাঠে অনুপস্থিত থাকেন। পবিত্র হজ পালনে চলমান উইন্ডিজ সিরিজে নেই মুশফিকুর রহিম। সাকিবও ছুটি নিয়েছেন ওয়ানডে সিরিজে। এক কথায় ওয়ানডে সিরিজে সুযোগ থাকলেও চার সিনিয়রকে দলে একসঙ্গে পাওয়া অনেকটাই মুশকিল এখন। একসঙ্গে না পাওয়া গেলেও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এ চারজনই জাতীয় দলের প্রধান পারফরমার হয়ে থাকবেন, বলে ইঙ্গিত দিয়েছেন বা...
টানা দ্বিতীয় জয় ব্রাজিলের, ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা

টানা দ্বিতীয় জয় ব্রাজিলের, ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা

খেলা
টানা দ্বিতীয় জয়ে গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। অন্যদিকে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে বড় পরাজয়ের পর পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় উরুগুয়ের মুখোমুখি হয়েছিল রেকর্ড সাতবারের কোপা আমেরিকা ফেমেনিনা চ্যাম্পিয়ন ব্রাজিল। আগের ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে আত্মবিশ্বাসে টইটম্বুর ব্রাজিলের সামনে এদিন কোনো প্রতিরোধই গড়তে পারেনি উরুগুয়ে। ম্যাচের শুরু থেকেই চলে দেবিনহা-বিয়াত্রিজদের দাপট। পুরো ম্যাচে উরুগুয়ের গোল তাক করে ২৪টি শট করেছেন তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। সেই ৯ শটের তিনটিকে জালে জড়িয়েই জয় নিশ্চিত হয়েছে ব্রাজিলের। প্রথমার্ধের ৩২ এবং দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট তিনেকের মধ্যেই দুবার বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আদ্রিয়ানা লিল দা সিলভা। তার দুই গোলের মাঝে প্রথমার্ধের যোগ করা সময়ে বল জালে পাঠান দেবিনহা।...
‘খুবই ভালো ব্যাটিং করেছেন সাকিব’

‘খুবই ভালো ব্যাটিং করেছেন সাকিব’

খেলা
ইনিংসের প্রায় পুরোটা সময় উইকেটে ছিলেন সাকিব আল হাসান। তবে ম্যাচ জয়ে তার যে অ্যাপ্রোচ দেখানো উচিত ছিল তা দেখাতে ব্যর্থ হয়েছেন। ১৭তম ওভারে একপর্যায়ে সাকিবের রান ছিল ৩৭ বলে ৩৫! ৪৫ বলে তিনি যখন ফিফটি স্পর্শ করেন তখন চলছে ১৯তম ওভারের খেলা। ম্যাচ জিততে বাংলাদেশের চাই ১১ বলে ৬২ রান! তখন প্রতি বলে বাউন্ডারি ছাড়া কোনো উপায় নেই। ইনিংসের শেষদিকে সাকিব কিছু বাউন্ডারি হাঁকিয়ে স্ট্রাইকরেট বাড়ালেও ম্যাচ জেতার জায়গায় যেতে তাকে ১০ ওভারের পর থেকেই আক্রমণে যাওয়া উচিত ছিল। অথচ তখন তিনি খেলেছেন এক-দুই নিয়ে। সাকিবের এমন ব্যাটিংয়ের পরও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষদিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়ত...
দৈহিক গড়নের কারণেই পিছিয়ে বাংলাদেশ!

দৈহিক গড়নের কারণেই পিছিয়ে বাংলাদেশ!

খেলা
টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ে বাংলাদেশের দুর্বলতা বেশ পুরোনো। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে শারীরিক গড়নের কারণে বড় শট খেলায় টাইগাররা পিছিয়ে আছে বলে মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। সিডন্স বলেন, জাতি হিসেবে আমার মনে হয় না আমাদের খুব দীর্ঘকায় গড়নের খেলোয়াড় রয়েছে। যেমন- জস বাটলার ৬ ফুট ২ ইঞ্চি, বড় শরীর, গ্লেন ম্যাক্সওয়েল ৬ ফুট ২ ইঞ্চি, মার্কাস স্টয়নিসও তাই। বড়সড় দৈহিক গড়ন তাদের। আমাদের তাই অন্য উপায় খুঁজতে হবে। আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারব না। তিনি আরও বলেন, আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারব না। আমাদের বোলিং বিভাগ খুব ভালো। আমার মনে হয় না, আমাদের অনেক বেশি রান করতে হবে। বোর্ডে একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে হবে। সিঙ্গেল অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে পাওয়ার হিটিং ম্যাচ জেতায়। যত বেশি বাউন্ডারি, তত বেশি ম্যাচ জেতা যায়। আমাদের তাই পাওয়ার হিটিংয়ে মন...
ইংল্যান্ড টেস্টে অধিনায়ক হচ্ছেন বুমরাহ!

ইংল্যান্ড টেস্টে অধিনায়ক হচ্ছেন বুমরাহ!

Uncategorized, খেলা
ইংল্যান্ড সফরে গিয়ে ভারত দলের স্বাস্থ্যগত পরিস্থিতি ভেঙে পড়েছে। একের পর এক করোনা আক্রান্তের খবর আসছে। আবারও করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবারের টেস্ট ম্যাচটিতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোহিত শর্মা খেলতে না পারলে তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। আর রোহিতের অনুপস্থিত থাকলে তার জায়গায় খেলবেন মায়াঙ্ক আগরওয়াল। সোমবার মায়াঙ্ক আগরওয়ালকে বার্মিংহ্যাম উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহে লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ চলাকালীন করোনায় আক্রান্ত হন রোহিত। দ্বিতীয় ইনিংসে না খেলে আইসোলেশনে চলে যান। বুধবার করা দ্বিতীয়বার পরীক্ষায়ও ফল নেগেটিভ আসেনি তার। ম্যাচের আগেরদিনও রোহিতের সুস্থ হওয়ার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার আবারও রোহিতের পরীক্ষা করা হবে। এরপর রয়ে...
কোহলিকে ছাড়িয়ে বাবর আজমের রেকর্ড

কোহলিকে ছাড়িয়ে বাবর আজমের রেকর্ড

খেলা
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বেশ কিছু রেকর্ড ইতোমধ্যে ভেঙেছেন। এবার আরও একটি রেকর্ড নিজের করে নিলেন বাবর। টি-টোয়েন্টির সংক্ষপ্তি ফরম্যাটে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকার কীর্তি গড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর। এই র‌্যাংকিংয়ের চূড়ায় মোট এক হাজার ১৩ দিন ছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি। এবার তাকে ছাড়িয়ে গেলেন বাবর। বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ের হালনাগাদে শীর্ষস্থান ধরে রাখার মধ্য দিয়ে বাবর দিনের হিসেবে ছাড়িয়ে যান কোহলিকে। সদ্য ঘোষিত হালনাগাদে কোহলির বেশ অবনতি হয়েছে। ২১ নম্বরে নেমে গেছেন তিনি। ২০১৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের পর থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন বাবর আজম।...
টেস্ট দলের পারফরম্যান্সে উন্নতি দেখছেন পাপন!

টেস্ট দলের পারফরম্যান্সে উন্নতি দেখছেন পাপন!

খেলা
ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়া বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয়ে শঙ্কিত টাইগাররা। সেন্ট লুসিয়ায় বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ৪০৮ রান করে স্বাগতিক উইন্ডিজ। ১৭৪ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করে ১৩২/৬ রানে। ৪১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে এগিয়ে নিতে সোমবার চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নামবেন ১৬ ও শূন্য রানে অপরাজিত থাকা নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ। দলের এমন বাজে পারফরম্যান্সের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন ভিন্ন কথা। পাপন বলেন, এই যে আমাদের দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গেল, আমরা অবশ্যই চাইব আমাদের দল জিতুক। কিন্তু আমরা যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দল...