আমি অসুস্থ্য আর কত ? এইবার প্লিজ ছেরে দাও আমি যে আর পারছি না…
আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। ও আমাকে ডিভোর্স দেয়ার পরও আমরা আবার ডিভোর্স ক্যান্সেল করিয়ে বিয়ে করি। তবে এই বিয়েটা ওদের পরিবারের কেউ জানেনা। জানি একা বিয়ে করাটা ঠিক হয়নি। তবে একা না করলে ওকে পেতামও না। তাই কাউকে না জানিয়ে বিয়েটা করি। তার কিছুদিন পরে আমার পরিবার জেনে যায়। তারা আমাকে বাসা থেকে বের করে দেয়। আমি বাসা থেকে বের হয়ে আমার স্বামীকে ফোন দেই। ও খুব রাগ করে। ও বলে কীভাবে জানতে পারলো? তোমাকে বলেছি ২ বছর ব্যাপারটা যেন কেউ না জানে।
আমি বললাম এখন আমি বাসা থেকে চলে এসেছি। তাই আপাতত আমাকে একটা ভাড়া বাসায় রাখো, তাতে ও রাজি হয়না। ও আমাকে বাসায় চলে যেতে বলে। আর বাসায় গিয়ে বলতে বলে, যে আমি আবারও তাকে ডিভোর্স দিয়ে এসেছি। কিন্তু এই বিষয়ে আমি রাজি হইনি। আমি এখন নিজেই একটা বাসা ভাড়া নিয়ে একা থাকি। ও আমার সব খরচ দিচ্ছে। তবে প্রতিদিনই বাসায় চলে যেতে বলছে। আর আমার পরিবার থেকে বলছে আর আসবিনা। বাসা...









