প্রিমিয়ার সিমেন্টের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মামুনুর রশীদ রাজ,সম্পাদনায়-সাইমুর রহমান, স্বদেশ কন্ঠ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের সঙ্গে একীভূত হতে পারে প্রিমিয়ার পাওয়ার জেনারেশন ও ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড। সম্প্রতি প্রিমিয়ার সিমেন্টের ১৪তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এই একীভূতকরণে প্রাথমিক সায় দিয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, শেয়ারহোল্ডারদের এ সায় দেওয়ার ফলে কোম্পানি ৩টি এক হওয়ার পথে যাত্রা শুরু করেছে। আদালত ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে এর পরের ধাপগুলো পার হলে কোম্পানি ৩টি এক হবে।
প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক জানান, ৩ কোম্পানি এক হতে পারলে তাদের উৎপাদন বাড়বে ৫ মিলিয়ন; দৈনিক উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ১৬ হাজার মেট্রিক টন। এর ফলে আগামীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য আরও বেশি লভ্যাংশ দিতে পারবে বলে জানান তি...








