Friday, August 7

Month: November 2016

দিয়েগো কস্তার গোলে পয়েন্ট তালিকার শীর্ষে চেলসি

দিয়েগো কস্তার গোলে পয়েন্ট তালিকার শীর্ষে চেলসি

খেলা
মৌসুমে দিয়েগো কস্তার দশম গোলে ভর করে প্রিমিয়ার লীগে স্বাগতিক মিডলসব্রোকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে চেলসি। রোববারের এ জয়ের ফলে টানা ছয় ম্যাচ জয়ের রেকর্ড গড়ল লন্ডনের ক্লাবটি। পরপর ছয় ম্যাচে জয়ের এই রেকর্ড গড়ার পথে এন্টনিও কন্টের দলের হয়ে এই নিয়ে টানা তিন ম্যাচে প্রথমার্ধে গোল করেছেন কস্তা। গতকালের এই জয়ে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্ট বেশী নিয়ে তালিকার শীর্ষে পৌছে যায় নীল জার্সির দলটি। তিন পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে তালিকার চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল। এদিন আরো বড় ব্যবধানেই জয়লাভ করতে পারতো চেলসি। কয়েকটি জোড়ালো আক্রমণ থেকে গোল পেতে ব্যর্থ হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ঠ থাকতে হল কন্টের শিষ্যদের। দুর্বল প্রতিপক্ষের মাঠে গিয়েও চেলসি আগের মত আক্রমনাত্মক ধারা ধরে রাখে। তবে গোল পেতে প্রথমার্ধের শেষভাগ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কন্টে বাহিনীকে। ম্যাচের ৪১ত...
ক্রিস্টিয়ানো রোনাল্ডো ব্যালন ডি’অরের কাছাকাছি পৌঁছে গেছে : জিদান

ক্রিস্টিয়ানো রোনাল্ডো ব্যালন ডি’অরের কাছাকাছি পৌঁছে গেছে : জিদান

খেলা
এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকই পর্তুগীজ এই তারকাকে ২০১৬ সালের ব্যালন ডি’অর পুরস্কারের কাছাকাছি পৌঁছে দিয়েছে বলে বিশ্বাস করেন মাদ্রিদ বস জিনেদিন জিদান।  প্রথমার্ধে এক গোলসহ দ্বিতীয়ার্ধে দুই গোল করে মাদ্রিদের জয় নিশ্চিত করেছিলেন রোনাল্ডো। এর মধ্যে একটি গোল হয়েছে পেনাল্টিতে। এই তিন গোলেই ভিসেন্টে ক্যালডেরনে শেষ লা লিগা ডার্বিতে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত হয়। মৌসুমের শেষে দিয়েগো সিমিয়োনের দল হোম ভেন্যু হিসেবে ঐতিহাসিক এই স্টেডিয়াম ছেড়ে যাচ্ছে। এছাড়া তিন মৌসুম পরে এ্যাথলেটিকোকে পরাজিত করারও মধুর স্বাদ গ্রহণ করেছে রিয়াল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারের জন্য রোনাল্ডোর সামনে এবার সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে ২০১৫ সালের বিজয়ী লিয়নেল মেসি ও এ্যাথলেটিকোর এন্টোনিও গ্রিজম্যানকে। ১৯৯৮ সালে ব্যালন ডি অর বিজয়ী জিদান বিশ্বাস করেন চতুর্...
চোখের সমস্যায় ভুগছেন টেইলর

চোখের সমস্যায় ভুগছেন টেইলর

খেলা
চোখের সমস্যায় ভোগা দলের সিনিয়ির ব্যাটসম্যান রস টেইলরকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। সাম্প্রতিক সময়ে টেস্টে টেইলরের রান না পাওয়াটা শংকার উদ্বেগের সৃস্টি হয়েছে। এমনকি ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয় পাওয়া প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি নিজের নিয়মিত চার নম্বরে ব্যাটই করতে পারেননি। হেসন জানান, টেস্ট শুরুর আগেই টেইলর তার পরীক্ষা করিয়েছে এবং ‘এটা নিশ্চিত যে তাকে একজন চক্ষু বিশেষজ্ঞের নিকটে যেতে হবে।’ ‘কেবলমাত্র তার দৃস্ট শক্তি কমে গেছে। রস এটা ফিরে পেতে মরিয়া।’ শুক্রবার হ্যামিল্টনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে টেইলর খেলবেন কিনা সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। চক্ষু পরীক্ষার ফলের উপড় নির্ভর করছে এ ম্যাচে খেলা। টেস্টে ৩২ বছর বয়সী টেইলরের রান গড় ৪৫.৯৫ হলেও সর্বশেষ ১০ ইনিংসে তার ব্যা...
২০১৭ সালের প্রথম দিকেই ইলেক্ট্রনিক মিডিয়া’কে অন্তর্ভূক্ত করে ওয়েজবোর্ড প্রণীত হবে : ইনু

২০১৭ সালের প্রথম দিকেই ইলেক্ট্রনিক মিডিয়া’কে অন্তর্ভূক্ত করে ওয়েজবোর্ড প্রণীত হবে : ইনু

জাতীয়, বাংলাদেশ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,২০১৭ সালের প্রথম দিকেই সম্প্রচার আইন, আধাবিচারিক কমিশন এবং ইলেক্ট্রনিক মিডিয়া’কে অন্তর্ভুক্ত করে ওয়েজবোর্ড প্রণীত হবে। বিশ্ব টেলিভিশন দিবস- ২০১৬ উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর সেগুন বাগিচাস্থ একটি হোটেলে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রচার সাংবাদিকতার উন্নয়ন অগ্রগতি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জঙ্গিমুক্ত বাংলাদেশ ও শান্তিময় বিশ্ব গড়তে টেলিভিশন অপরিমেয় ভূমিকা রাখতে সক্ষম উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশনের একটি ছবি অনেক সময়ই দীর্ঘ বক্তৃতার চেয়েও মূল্যবান। হাসানুল হক ইনু বলেন,গণতন্ত্র ও গণমাধ্যমকে হাতের এপিঠ আর ও ওপিঠ হিসেবে আখ্যায়িত করেন। তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র ও গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণ চলছে। গণতন্ত্রের অর্থ আইনের শাসন। তাই গণতন্ত্র ও গণমাধ্যমের নির...
বিপিএলে খেলবেন না মিলার

বিপিএলে খেলবেন না মিলার

খেলা, বিনোদন
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরে খেলবেন না, নিজেই নিশ্চিত করলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার। রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিলো তার। কিন্তু নিজের টুইটারে এক টুইট বার্তায় বিপিএলে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মিলার। এবারের বিপিএলে রংপুরের হয়ে মিলারের খেলার কথা জানিয়েছিলো দলটির ফ্র্যাঞ্চাইজি। তাই মিলারের খেলা দেখার আশায় বুক বেধেছিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। কিন্তু বিপিএলে আসছেন না মিলার। নিজের টুইটারে এমনটাই জানালেন মিলার। নিজের টুইটার অ্যাকাউন্টে মিলার লিখেন, ‘আমি চাই না আমাকে আবারও জিজ্ঞেস করা হোক। চলতি বছর বিপিএলে আমি খেলছি না।’...
“কেউ না জানুক” এর মিউজিক ভিডিওতে তাহসান-ইমরান

“কেউ না জানুক” এর মিউজিক ভিডিওতে তাহসান-ইমরান

বাংলাদেশ, বিনোদন
সংগীত জগতের এই প্রজন্মের দুই তারকা তাহসান ও ইমরান এ বছর একসঙ্গে কাজ করেছিলেন দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’-এ। এতে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরানের সুরে কণ্ঠ দিয়েছিলেন তাহসান। এই বছরের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় গানগুলো, যা জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তার জেরে আবারও এক হলেন দুই গায়ক। একমাত্র অ্যালবামের সফলতার সুর আরও ছড়িয়ে দিতে বছরের শেষে এসে নতুন উদ্যোগ নিয়েছেন দু’জনে। এরমধ্যে তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ গানটি অফিসিয়াল ভিডিও ছাড়াই ইউটিউবে ৩০ লাখ ভিউয়ার পেরিয়ে যায়। এবার তৈরি হলো গানটির ভিডিও। ভিডিওতে তাহসানের সঙ্গে অংশ নিয়েছেন ইমরান। এতে তাহসানের সঙ্গে গিটার বাজিয়েছেন তিনি। বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় আসছে মিউজিক ভিডিওটি। গতকাল শনিবার শনিবার ঢাকার অদূরের একটি ইট খোলাতে তাহসান-ইমরানের শুটিং হয়। মিউজিক ভিডিও প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রথম শোনার পরই গানটির প্রেমে পড়ে ...

প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন : ডেপুটি স্পিকার

জাতীয়
ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নও করেন- দৃশ্যমান পদ্মাসেতু তার বাস্তব উদাহরণ। আজ সংসদ ভবনে মিডিয়া সেন্টারে পরিবেশ ইস্যুতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘সার্ক এনভায়রনমেন্ট জার্নালিস্ট ফোরাম’ আয়োজিত ‘প্যারিস থেকে মারাকাশ বিশ্ব জলবায়ু সম্মেলন ঃ আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক কনভেনশনে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, শুধু আমাদের দেশেই নয় বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের যে বিপর্যয় হচ্ছে তার জন্য দায়ী সমাজের সুবিধাভোগী কিছু মানুষ, ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য তারা জনজীবনকে হুমকির মুখে ফেলছে। এসময় জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ক্ষতিকর হুমকি মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি করতে তিনি দশের সকল সাংবাদিক ও সুধি সমাজের প্রতি আহ্বান জানান। পরিবেশ রক্ষায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্...
হোয়াইট হাউসে যাচ্ছেন না মেলানিয়া ট্রাম্প

হোয়াইট হাউসে যাচ্ছেন না মেলানিয়া ট্রাম্প

আন্তর্জাতিক
ক্ষমতা গ্রহণের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথায় থাকবেন সে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অবশেষে এর উত্তর পাওয়া গেলো। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প টাওয়ার ছেড়ে হোয়াইট হাউসেই থাকবেন ট্রাম্প। এমনটাই জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তবে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তার ছেলে ব্যারন ট্রাম্প যাচ্ছেন না হোয়াইট হাউসে। তারা নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারেই থাকবেন। এর কারণ হিসেবে ট্রাম্প বললেন, পুত্র ব্যারন যাতে আপার ওয়েস্ট সাইড স্কুলে পড়াশোনা অব্যাহত রাখতে পারে সেজন্য মেলানিয়া এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার পড়াশোনা শেষ হলেই তারা হোয়াইট হাউসে চলে আসবেন বলে জানান তিনি। সেটা কবে নাগাদ হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, যত দ্রুত সম্ভব। মেলানিয়া ও ব্যারন নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে থাকলে তাদের জন্য প্রটোকল অনুযায়ী নিউই...
কুমিল্লা জেলার ঐতিহ্য নিয়ে প্রামাণ্যচিত্রে সানি

কুমিল্লা জেলার ঐতিহ্য নিয়ে প্রামাণ্যচিত্রে সানি

বিনোদন
বি-মিডিয়ার আয়োজনে কুমিল্লা জেলার ঐতিহ্য তুলে ধরবেন সানি কুমিল্লার স্বনামধন্য একমাত্র বিজ্ঞাপনি সংস্থ্যা বি-মিডিয়া। ৬৪ জেলার ৬৪টি প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। প্রথম প্রামাণ্যচিত্রটি কুমিল্লা দিয়ে শুরু হচ্ছে। কুমিল্লা জেলার ইতিহাস ও ঐতিহ্যসহ এ পর্যন্ত সময়ের প্ররিক্রমায় বদলেছে সময় বদলে গেছে কুমিল্লার চিত্র। (ঐতিহ্য কুমিল্লা) নাম করণে প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে কুমিল্লা জেলার বিভিন্ন সৌন্দয্যকে। আর সেটিই উপস্থাপনা করতে দেখা যাবে একে আজাদ সানিকে। তার সাথে রয়েছেন মডেল-অভিনেত্রী নিলম। আন্তর্জাতিক ভাবে পর্যটকদের কথা মাথায় রেখে নতুন ভাবে নতুন আঙগিকে বিল্লাল ও ঢাকার মডেল-অভিনেতা একে আজাদ সানি ও নিলম কুমিল্লা জেলার ঐতিয্য তুলে ধরবেন। পরিচালনা করছেন বি-মিডিয়ার পরিচালক বিল্লাল হোসেন। সানি জানান, এর আগেও আমি প্রামাণ্যচিত্র নিয়ে কাজ করেছি। কোন জেলা নিয়ে কাজ করবো বিষয়টি অনেক ভা...
স্বর্ণ দিয়ে তৈরি আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্টের বিলাস বহুল বিমান (দেখুন ভিডিও)

স্বর্ণ দিয়ে তৈরি আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্টের বিলাস বহুল বিমান (দেখুন ভিডিও)

ভিডিও
স্বর্ণ দিয়ে তৈরি আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্টের বিলাস বহুল বিমান (দেখুন ভিডিও) https://youtu.be/UZq3iCn2y74