চোখের তলার কালি মাত্র ৫ মিনিটেই ভ্যানিস করুন !
চোখের কোলে কালি পড়ে যাওয়া। এ এক ভয়ঙ্কর সমস্যা মেয়েদের। চোখের কোলে কালি এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে সমস্ত সৌন্দর্য। কিভাবে মুক্তি পাবেন এই চোখের কোলের কালি থেকে?
শুধু মেয়েরাই নন, ছেলেরাও এখন ভুগছেন চোখের কোলের কালির সমস্যায়। এই চোখের কোলে কালি পড়ে যাওয়ার অনেক কারণ রয়েছে। সাধারণত আমরা ভেবে থাকি যে, ঘুম কম হওয়ার জন্য চোখের কোলে কালি পড়ে যায়। কিন্তু শুধু এই একটাই কারণ নয়। ‘ডার্ক আই সার্কেল’ বা চোখের কোলে কালি পড়ার পিছনে অনেক কারণ রয়েছে। অ্যালার্জি, ডায়াবিটিস, অ্যানিমিয়া, অতিরিক্ত কাজের চাপ, এগজিমা, অতিরিক্ত ঘুম, প্রভৃতি এরকম অনেক কারণের জন্য চোখের কোলে কালি dark circle পড়তে পারে। এমনকি খুব কাঁদলে কিংবা খাবারে বেশি পরিমানে নুন কিংবা অতিরিক্ত পরিমানে অ্যালকোহল বা ধূমপান করার জন্যেও এই সমস্যা দেখা দেয়।
একবার চোখের eye কোলে কালি পড়ে গেলে তা কমানো খুবই কষ্টকর কাজ। বাজারে প্রচুর প্রোড...









