Wednesday, June 24

Month: February 2017

নতুন ছবিতে মিম

নতুন ছবিতে মিম

বিনোদন
বিদ্যা সিনহা মিম ও ইরফান সাজ্জাদ অভিনীত ‘ভালোবাসা এমনই হয়’ ছবিটি মুক্তি পেয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করেন তানিয়া আহমেদ। এ ছবির পরই নতুন ছবিতে কাজের প্রস্তাব পেলেন মিম। জনপ্রিয় পরিচালক মনতাজুর রহমান আকবরের নতুন ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’-এ বুধবার চুক্তিবদ্ধ হন এই অভিনেত্রী। ছবিতে তার বিপরীতে কাজ করবেন বাপ্পি চৌধুরী। ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, মিমকে ছবিতে চুক্তিবদ্ধ করা হয়েছে। একটি গ্রামের মেয়ের চরিত্রে দর্শক তাকে দেখতে পাবেন। ভিন্ন রকম একটি চরিত্র। আমার বিশ্বাস, মিমকে দর্শক এ চরিত্রে গ্রহণ করবেন। ১৬ই ফেব্রুয়ারি থেকে সাভারের ফাহিম শুটিং স্পটে ছবিটির কাজ শুরু করবো। এদিকে নতুন বছরে ছবিতে চুক্তিবদ্ধ হয়ে দারুণ খুশি মিম। তিনি বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম যমুনা। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। ভালোভাবে কাজটি শেষ করতে চাই। এটাই আকবর ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। রাজ...
বিএনপির জন্য নতুন নির্বাচন কমিশন কেন গুরুত্বপূর্ণ?

বিএনপির জন্য নতুন নির্বাচন কমিশন কেন গুরুত্বপূর্ণ?

রাজনীতি
উত্তর কোরিয়াকে কড়া হুঁশিয়ারি দিলেন নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার যেকোন ধরণের পারমাণবিক অস্ত্রের ব্যবহার কার্যকর ও বিপুল প্রতিক্রিয়ার মাধ্যমে জবাব দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর এটিই ম্যাটিসের প্রথম কোন বিদেশ সফর। সিওলে তিনি দক্ষিণ কোরিয়াকে মার্কিন সমর্থনের বিষয়টি পুনরায় আশ্বস্ত করবেন। বিবিসির এক খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার বার বার ক্ষেপনাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা এবং আগ্রাসী বিবৃতির ফলে ওই অঞ্চলে উদ্বেগ দেখা দিয়েছে। ওই অঞ্চলের দক্ষিণ কোরিয়া ও জাপানে একটি প্রতিরক্ষা চুক্তির আওতায় বিপুল সেনা উপস্থিতি রয়েছে আমেরিকার। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ডনাল্ড ট্রা¤প বারবার বলেছিলেন যে, এই উপস্থিতি নিশ্চিতের জন্য তিনি চান এ দুই দেশ যাতে আমেরিকাকে আরও অর্থ প্রদান করে। এর ফলে উদ্বেগ প্রকাশ করে দ...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বাড়ছে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বাড়ছে

আন্তর্জাতিক
নতুন করে ইরানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। রোববার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় ইরাকের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবিশেষের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএন’র খবরে বলা হয়, ইরানের পূর্ববর্তী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও একই ধরণের পদক্ষেপ নিয়েছিলেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে বৃহস্পতিবার উভয় দলের একাধিক সিনেটর লিখেছেন, গভীর অস্থিতিশীলতা আনয়নকারী তৎপরতা, সন্ত্রাসী গোষ্ঠীদের পৃষ্ঠপোষকতা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে ইরানের নেতাদের অবশ্যই যথেষ্ট চাপ অনুভব করাতে হবে। দেশটির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রয়োগ ও অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। এদিকে বৃহস্পতিবার ইরানের ওপর সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প...
শাহজাদপুরে মেয়রের গুলিতে আহত সাংবাদিকের মৃত্যু

শাহজাদপুরে মেয়রের গুলিতে আহত সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে পৌর মেয়রের শর্টগানের গুলিতে আহত সাংবাদিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মারা গেছেন। শুক্রবার সকালে অজ্ঞান অবস্থায় ঢাকায় নেয়ার পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে অবস্থিত সাকোওয়াত মেমোরিয়াল হসপিটালের চিকিৎসক হাফিজ রহমান মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিমুলের মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের নিউরো সার্জারী বিভাগের প্রধান ডা: সুশান্ত কুমার জানান, গুলিবিদ্ধ সাংবাদিকের মাথার ভিতরে রক্তক্ষরণ হয়ে ব্রেনে আঘাত লেগেছিল। অচেতন অবস্থায় থাকায় আইসিইউতে রাখার পর উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সাইন্স হাসপাতালে রেফার করা হয়েছিল। এর আগে বৃহস্পতিবার বিকেলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি ...
নিহত মুসল্লিদের প্রতি শ্রদ্ধা জানাতে মন্ট্রিলে হাজারো মানুষ

নিহত মুসল্লিদের প্রতি শ্রদ্ধা জানাতে মন্ট্রিলে হাজারো মানুষ

আন্তর্জাতিক
কানাডার কুইবেক সিটির একটি মসজিদে নামাজ আদায়রত অবস্থায় নিহত ছয় মুসলিমের তিন জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মন্ট্রিলে জড়ো হয়েছে হাজারো মানুষ। এ তিন জনের নাম খালেদ বেলকাসেমি, আবদেলকরিম হাসানে ও আবুবকর থাবতি। বৃহস্পতিবার সরকারী শোকসভায় তাদের পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কুইবেক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ফিলিপ কুইলার্ড, শহরের মেয়র রেজিস লাবেইউম সহ কুইবেক অঙ্গরাজ্যের রাজনীতিক, মুসলিম ধর্মীয় নেতারা। শুক্রবার কুইবেক সিটিতে নিহত বাকি তিন ব্যক্তির স্মরণেও শোকসভা আয়োজিত হওয়ার কথা ছিল। এরা হলেন মামাদু তানু ব্যারি, ইব্রাহিমা ব্যারি ও আজেদিন সুফিয়ান। প্রথম দু’জন গায়ানার ও শেষ জন মরোক্কোর মূল অধিবাসী। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, মরিস রিচার্ড অ্যারেনায় অনুষ্ঠিত এই স্মরণসভায় তাদের মূল দেশ তিউনেশিয়া ও আলজেরিয়ার পতাকাও টাঙানো হয়। দাফনের জন্য তাদের মৃতদেহ নিজ দেশে ফ...
জামায়াতের ২৮ নারীর রিমান্ড চেয়েছে পুলিশ

জামায়াতের ২৮ নারীর রিমান্ড চেয়েছে পুলিশ

আন্তর্জাতিক
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর ২৮ নারীর সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মোহাম্মদপুর থানার পুলিশ ২৮ নারীকে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। বিকেলে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাজমহল রোডের একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ওই ২৮ জনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবী গ্রেপ্তার হওয়া নারীরা সবাই জামায়াতের নেতাকর্মী। নাশকতার মাধ্যমে তারা সরকার উৎখাতের পরিকল্পনা করছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার জানান, গ্রেপ্তার হওয়া নারীদের সবাই উচ্চশিক্ষিত। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। তাদের...
খাগড়াছড়িতে ট্রাক চাপায় শিশুসহ নিহত ৭, আহত ৯

খাগড়াছড়িতে ট্রাক চাপায় শিশুসহ নিহত ৭, আহত ৯

আন্তর্জাতিক
জেলার আলুটিলার বটতলা এলাকায় আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। প্রত্যক্ষদর্শী ও খাগড়াছড়ি পুলিশ জানান, সকালে মাটিরাঙা উপজেলা হতে একটি মালবোঝাই ট্রাক (নং-চট্টমেট্রো-১১-৩৮০০) খাগড়াছড়ি আসার পথে আলুটিলা বটতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অবস্থানরত জনবল বৌদ্ধ বিহারাধাক্ষ্য প্রয়াত চন্দ্রমনি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ায় সমাগত লোকজনের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ ৭ জন নিহত হয়। ঘটনায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।  ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, আহতদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রচুর রক্তক্ষরণ হয়েছ...