Wednesday, June 24

Month: February 2017

কারিনার প্রশংসায় পঞ্চমুখ বিপাশা

কারিনার প্রশংসায় পঞ্চমুখ বিপাশা

বিনোদন
কারিনা কাপুরের প্রশংসায় পঞ্চমুখ বিপাশা বসু। সদ্য মা হয়েছেন কারিনা। বিপাশার মতে, ‘গর্ভবতী থাকাকালীন সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছেন কারিনা। ওই অবস্থায় বন্ধু-বান্ধব, কাজকর্ম ঠিক সামলে নিয়েছেন। বাচ্চা জন্মের একদিন আগে পর্যন্ত নিজেকে ব্যস্ত রেখেছেন। ওকে দেখে শেখা উচিত।’ ২০০১ সালে ‘আজনবি’ ছবিতে বিপাশা ও কারিনাকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু দুজনের ভাব জমেনি। অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা বসু। তাই কারিনার সঙ্গে এখন ঝামেলা মিটিয়ে নিতে চাইছেন তিনি। বিপাশার মতে, ‘বিয়ের পর মা হতে ৫ বছর সময় নিয়েছিলেন কারিনা। আমি দুবছর সময় চাই।’...
ভারতীয় ৩ চ্যানেলের সম্প্রচারে বাধা নেই

ভারতীয় ৩ চ্যানেলের সম্প্রচারে বাধা নেই

Uncategorized
বাংলাদেশে ভারতীয় তিন টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা সম্প্রচার বন্ধে রিট খারিজ করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে আদালতের এ রায়ে ভারতের ওই তিনটি  টিভি চ্যানেলের সম্প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার ২২ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের রায় স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন। রিটকারী আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া জানান, ‘হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছি। শুনানি শেষে আদালত রায় স্থগিতের উপরে কোনো আদেশ না দিয়ে নিয়মিত আপিল করতে বলেছেন।’ এর আগে গত ২০ ফেব্রুয়ারি ভারতীয় চ্যানেল বন্ধে রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়। গত ২৯ জানুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ ভারতীয় চ্যানেল বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন। রায়ে...
এবার মোবাইল অ্যাপসের মাধ্যমে কেনা যাবে বিমান টিকেট

এবার মোবাইল অ্যাপসের মাধ্যমে কেনা যাবে বিমান টিকেট

জাতীয়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাহকের সুবিধার্থে মোবাইল ফোনভিত্তিক টিকেটিং চালু করতে যাচ্ছে। কর্মকর্তারা বলেছেন, বিমানের টিকেট বিক্রির জন্য নতুন দরোজা খুলে দিতে মোবাইল ফোন অ্যাপসের মাধ্যমে কোন ধরনের হয়রানি ছাড়াই যে কোন স্থান থেকে ভ্রমণকারীরা বিমানের টিকেট বুক করতে অথবা ক্রয় করতে পারবে।  বিমানের মুখপাত্র শাকিল মিরাজ বলেন, আগামী দুই অথবা তিন মাসের মধ্যে কার্যক্রম শুরুর জন্য আমরা অ্যাপসের উন্নয়ন করছি। তিনি বলেন, এই অ্যাপস ব্যবহার করে যাত্রীরা আগাম টিকেট বুক ও ক্রয় করতে এবং আসন সংরক্ষণ করতে পারবেন। যাত্রীরা স্থানীয় অথবা আন্তর্জাতিক মুদ্রায় টিকেট কিনতে পারবেন উল্লেখ করে শাকিলা মিরাজ বলেন, ‘পেমেন্ট সিস্টেমের জন্য আমরা ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক অব থাইল্যান্ডের সঙ্গে কাজ করছি।’ পাশাপাশি বিমান পরিবহন শিল্পে বিশেষ করে টিকেটিংয়ের জন্য আইটি এবং টেলিকমিউনিকেশন সুবিধা নিতে বহুজাতিক তথ্য প্রযুক্তি কোম্...
চীনে জমেনি আইফোনের বাজার

চীনে জমেনি আইফোনের বাজার

আন্তর্জাতিক
কিছুতেই চীনের স্মার্টফোন বাজারটা ঠিক আয়ত্তে আনতে পারছে না অ্যাপল। চীনে আইফোন ছিল চতুর্থ অবস্থানে। সম্প্রতি চীনা ব্র্যান্ডগুলোর কাছে সে স্থানটিও খুইয়ে পঞ্চম স্থানে নেমে এসেছে আইফোন।বাজার গবেষণাপ্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী চীনে আইফোন বিক্রি ১৮.২ শতাংশ কমে ৪ কোটি ৩৮ লাখে নেমে এসেছে। প্রথম অবস্থানটা হুওয়ায়ের, চীনের বাজারে প্রতিষ্ঠানটি গত বছর ৭ কোটি ৬২ লাখ মুঠোফোন বিক্রি করেছে। এরপর অপো দ্বিতীয় ও ভিভো রয়েছে তৃতীয় স্থানে। চীনাদের আইফোনপ্রীতি দেখে একসময় ধরেই নেওয়া হয়েছিল, চীনের বাজারে অ্যাপলের চাহিদা ক্রমাগত বাড়তে থাকবে। কিন্তু চীনের স্থানীয় ব্র্যান্ডের ফোনগুলো বেশ ভালো লড়াই করতে পেরেছে বলা যায়। সম্ভবত আইফোনের উচ্চমূল্য ও স্থানীয় ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তাই এর পেছনের কারণ। ডিসেম্বরে সমাপ্ত প্রান্তিকের ফলাফল অনুযায়ী প্রতিষ্ঠানটির আয় ৮ শতাংশ কমেছে। যদিও প্...
বিরোধিতা হলেও শরণার্থী নেওয়া বন্ধ হবে না: ট্রুডো

বিরোধিতা হলেও শরণার্থী নেওয়া বন্ধ হবে না: ট্রুডো

আন্তর্জাতিক
কানাডা যুক্তরাষ্ট্রফেরত শরণার্থী গ্রহণ অব্যাহত রাখবে, তবে যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করেই নেওয়া হবে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শরণার্থী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমাতাসুলভ আচরণের কারণে বিচ্ছিন্ন ও রক্ষীবিহীন সীমান্তগুলো দিয়ে দিন দিনই শরণার্থী প্রবেশ বাড়ছে কানাডায়। শরণার্থীদের হাসিমুখে স্বাগত জানাচ্ছে কানাডার পুলিশ—এমন ছবি ভাইরাল হয় মিডিয়ায়। এরপরই নিরাপত্তা শঙ্কা ও অপ্রতুল অভ্যন্তরীণ সম্পদকে কারণ দেখিয়ে কানাডার বিরোধী কনজারভেটিভরা দাবি তোলে, মধ্য বামপন্থী উদার ট্রুডো সরকার যুক্তরাষ্ট্রফেরত শরণার্থীদের প্রতিহত করুক। তবে, গতকাল মঙ্গলবার পার্লামেন্টে জাস্টিন ট্রুডো স্পষ্টভাবে বলেন, ‘আমরা শরণার্থীদের নেওয়া অব্যাহত রাখব। অন্যতম কারণ হলো কানাডা সব সময় একটি উন্মুক্ত দেশ। কানাডীয়রা বিশ্বাস রাখে দেশের অভিবাসী-ব্যবস্থা, সীমান্তের অখণ্ডতার ওপ...
অস্ট্রেলিয়ায় বিপক্ষে টি–২০ তে শ্রীলঙ্কার প্রথম হার

অস্ট্রেলিয়ায় বিপক্ষে টি–২০ তে শ্রীলঙ্কার প্রথম হার

খেলা
প্রথম টি-টোয়েন্টিতে শেষ বলে শ্রীলঙ্কার দরকার ছিল এক রান, চার মেরে শ্রীলঙ্কাকে জেতান চামারা কাপুগেদারা। দ্বিতীয় টি-টোয়েন্টিও গড়ায় শেষ বলে। শ্রীলঙ্কার দরকার দুই রান। এবারও শেষ বলে চার, আসেলা গুনারত্নের ব্যাটে। ম্যাচ ও সিরিজ—দুটিই জিতে গেল শ্রীলঙ্কা।  সেটিই কি কাল হলো? আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিটি ছিল ডেড রাবার, তার সমাপ্তিও হলো ‘ডেড’। শেষ বল তো দূরের কথা, শেষ ওভার পর্যন্তও ম্যাচ গড়াল না। অস্ট্রেলিয়ার ১৮৭ রান তাড়া করে দুই ওভার বাকি থাকতেই অলআউট শ্রীলঙ্কা, ম্যাচ হারল ৪১ রানে। এতেই সমাপ্তি ঘটল অস্ট্রেলিয়ার মাটিতে লঙ্কান ‘আধিপত্যে’র। এর আগে এখানে পাঁচটি টি-টোয়েন্টি খেলে একবারও হারেনি লঙ্কানরা। হারের স্বাদ আজই পেল প্রথমবারের মতো। তথ্যটা আগে জানা না থাকলে চোখ কপালে তুলে বলা যেত, টি-টোয়েন্টি খেলেই পরের দিন টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আজ অ্যাডিলেডে শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি খেলল, কালই আব...
কাশ্মীরে বিয়েতে অতিরিক্ত খরচ করা যাবে না

কাশ্মীরে বিয়েতে অতিরিক্ত খরচ করা যাবে না

আন্তর্জাতিক
ভারত শাসিত কাশ্মীরে বিয়েতে অতিরিক্ত খরচের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে কনের মা-বাবা ৫০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানাতে পারবেন না। বরপক্ষ সর্বোচ্চ ৪০০ জন অতিথিকে আমন্ত্রণ জানাতে পারবে। রাজ্য সরকার আরও বলেছে, ‘কোনো প্রকারের খাবার যাতে অপচয় না হয়, তা নিশ্চিত করতে’ বিয়েতে প্রধান সাত পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না। ভারতের এক এমপি দেশজুড়েই একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিলের প্রস্তাব দিয়েছেন। কাশ্মীরে বিয়ের অনুষ্ঠান অত্যন্ত ব্যয়বহুল। সেখানে বিয়েতে নিরামিষ, আমিষসহ বিভিন্ন প্রকারের খাবারের আয়োজন করা হয়। স্থানীয়ভাবে বিয়ের এ ভোজ ওয়াজওয়ান নামে পরিচিত। রাজ্য সরকার বলছে, বিয়ের অনুষ্ঠানে অনধিকার প্রবেশমূলক গোলমাল, বর্জ্য সৃষ্টি ও অপচয়ের বিষয়ে জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে। ১ এপ্রিল থেকে এ আদেশ কার্যকর হবে। কাশ্মীর রাজ্য সরকার ১৯৮৪ সালেও একই ধরনের নিষেধ...
শেখ সাদি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হৃদয়ে ভাষা শহীদ’ (ভিডিও)

শেখ সাদি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হৃদয়ে ভাষা শহীদ’ (ভিডিও)

এক্সক্লুসিভ, বিনোদন
সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ কন্ঠ.কম: ৫২’র ভাষা আন্দোলন বাঙালি জীবনের এক স্পর্শকাতর অধ্যায়। যে অধ্যায় অহংকারের এবং গৌরবের। তথাপিও আামরা কখনো কখনো আমাদের ইতিহাস ঐতিহ্য বিস্মৃত হই। এইসব ইতিহাস ঐতিহ্য কে বিষয় করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘হৃদয়ে ভাষা শহীদ ’। আমাদের প্রতিটি আন্দোলনেরই একটি স্মারক রয়েছে। যেমন স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষার্থে জাতীয় স্মৃতিসৌধ। ভাষা আন্দোলনের শহীদদের সম্মানার্থে শহীদ মিনার। কিন্তু এইসব স্মৃতি স্মারকগুলোর মর্যাদা, সম্মাননা ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমরা প্রায়শই উদাসীন। শহীদ মিনারে যেমন আমরা জুতা, স্যান্ডেল পড়ে উঠে যাই আবার এই শহীদ মিনারে বসে আমরা অনেক কুকর্মও করে থাকি। বিষয় বস্তু নিয়েই নির্মাতা শেখ সাদি নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হৃদয়ে ভাষা শহীদ’। রঙিন সাম্পান এর ব্যানারে নির্মিত এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভ...