ভৈরবে ২৩শে সেপ্টেম্বর ৭ তম নৌকা বাইচ এর প্রস্তুতি নিয়ে ভৈরব গাঙ সমিতির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু’র একান্ত সাক্ষাৎকার
গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচ। সেই গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ভৈরবের প্রাকৃতিক সৌন্দর্যময় মেঘনা নদীর পাড়ে গাঙ সমিতি, ভৈরব এর আয়োজনে বিগত কয়েক বছর ধরেই নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। মূলত বিনোদন ও গ্রামবাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতি বছর এই নৌকা বাইচের আয়োজন করা হয়। এবারেও ভৈরব মেঘনা নদীর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিবারের ন্যায় এই আয়োজনটি করছেন গাঙ সমিতি, ভৈরব। এবারের আয়োজন উপলক্ষ্যে কথা হল ভৈরব গাঙ সমিতির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু স্যারের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন স্বদেশ নিউজ ডটকম এর ভৈরব- কুলিয়ারচর প্রতিনিধি আশরাফুল আলম।
# স্বদেশ- আমি স্বদেশ নিউজ ডটকম এর ভৈরব -কুলিয়ারচর প্রতিনিধি বলছি। আগামী ২৩শে সেপ্টেম্বর গাঙ সমিতির আয়োজনে ৭ম নৌকা বাইচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিষয়ে আপনার সম্পৃক্ততা বিষয়ে বলুন এবং আপনাদের গাঙ সমিতি ভৈ...









