Friday, August 7

Month: November 2017

বামেদের হরতালে বিএনপির সমর্থন

বামেদের হরতালে বিএনপির সমর্থন

জাতীয়
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ডাকা আগামীকালের হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। হরতালের আগেরদিন আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হরতালে সমর্থনের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে খালেদা জিয়াকে হয়রানি করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন। রিজভী বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলো হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা এই হরতালে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।’ সম্প্রতি এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের নেয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম...
শাজনীন হত্যাকাণ্ড, শহীদুলের ফাঁসি কার্যকর

শাজনীন হত্যাকাণ্ড, শহীদুলের ফাঁসি কার্যকর

জাতীয়
আলোচিত শাজনীন হত্যা মামলার আসামি শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার রাত পৌনে ১০টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পর শহীদুলের মরদেহ গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় তাঁর নিজ বাড়ির উদ্দেশে পাঠানো হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানিয়েছেন, রাত পৌনে ১০টার দিকে শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নির্দেশ পাওয়া মাত্র মৃত্যুদণ্ড কার্যকর করেন রাজু জল্লাদ। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৯৮ সালের ২৩ এপ্রিল নিজ বাড়িতে নিহত হন শাজনীন তাসনিম রহমান। তিনি ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের মেয়ে। শাজনীন তখন স্কলাস্টিকা স্কুলের নবম গ্রেডের ছাত্রী ছিলেন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবে...
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পুলিশের সিভিলটিমের আটক বানিজ্য

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পুলিশের সিভিলটিমের আটক বানিজ্য

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
অনলাইন ডেস্ক।। কিশোরগঞ্জ ভৈরব উপজেলার শহরে এখন পুলিশের সিভিলটিমের আটক বাণিজ্যের কারনে শহরময় আতঙ্ক বিরাজ করছে।যদিও সিভিলটিম করা পুলিশ হেড কোয়ার্টার থেকে কোন অনুমতি নেই, যাহা নিয়ম বহির্ভূত। এ সিভিল টিমের কাজ হলো যখন যাকে খুশি আটক করবে, আর অর্থ আদায় করবে। সিভিলটিমের চাহিদামত অর্থ না দিলে মাদক ব্যবসায়ী বানিয়ে মামলা দিয়ে জেলে পাঠানো হয়। পুলিশের এ সিভিল টিমের সদস্য রয়েছে ৬ জন। এদের টিম লিডার হলো এস.আই মতিউর রহমান। টিমের অন্য সদস্যরা হলো-এস.আই অভিজিৎ চৌধুরী, এস.আই মাজাহারুল ইসলাম, এস.আই আজিজুর রহমান, এসআই আনোয়ার হোসেন ও এস.আই ওসমান গনি।খোঁজ নিয়ে জানাগেছে, ভৈরব শহরে অপরাধ বেড়ে যাওয়ায় অপরাধীদের ধরতে প্রথমে সাদা পোষাকে পুলিশ শহরে ডিউটি শুরু করে। ছিনতাইকারীদের হাতে পুলিশ সদস্য নিহতসহ বন্দুক যুদ্ধে ডাকাত মারা যায়। ফলে শহরে অপরাধ কমাতে পুলিশের এস.আই মতিউর ৬ সদস্যর সিভিল টিম ঘটন করে। তাদের চলাচলের জন...

সিটিব্যাংক এনএ-এর গানে গানে গুনীজন সম্মাননা ২০১৭ পেলেন দেশ বরণ্যে শিল্পী ফেরদৌস ওয়াহিদ (ভিডিও)

বিনোদন
স্বদেশ নিউজ২৪.কম, সম্পদনায়-আরজে সাইমুর: গত ১৭ নভেম্বর ২০১৭ রাজধানীর রেডিওসন ব্লু ওয়াটার গার্ডেন এ বনার্ঢ্য আয়োজনে সিটিব্যাক এনএ বিগত বছরের ন্যায় ১৪তম গানে গানে গুনীজন সম্মাননা প্রদান করে। এবছর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বরেণ্য সংগীত শিল্পী এবং বাংলাদেশের গৌরব ফেরদৌস ওয়াহিদকে সংগীতে অসামান্য অবদানের জন্য সম্মাননা দেয়া হয়েছে। ফেরদৌস ওয়াহিদ আজীবন সম্মাননা অনুষ্ঠানে বিশেষ ভাবে যোগদান করেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী এবং জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ। বিশিষ্ট গুনীজন ও জনপ্রিয় সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের হাতে সম্মাননা ক্রেষ্ট, পোট্রেইট ও সম্মানী চেক তুলে দেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী এবং সিটিব্যাংক এনএ-এর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার এন.রাজাশেকারান (শেখর) অনুষ্ঠানের শুরুতে সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ তার বাবার গাওয়া জনপ্রিয় একটি গান পরিবেশ করে ...

এমএক্সএন এর সহায়ক ইউনিট ‘আরএইচএল’ সেলস্ পারফরমেন্স রিকগনিশন প্রোগ্রাম ১৪ নভেম্বর

এক্সক্লুসিভ, বাংলাদেশ
বাণিজ্য ডেস্ক, স্বদেশকন্ঠ  , সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: আগামী ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার সকাল ৯টায় শাহবাগস্থ শওকত ওসমান মিলনায়তন পাবলিক লাইব্রেরীতে আরএইচএল সেলস্ পারফরমেন্স রিকগনিশন প্রোগ্রাম ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি। অনুষ্ঠান উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৩ আসনের মাননীয় এমপি জনাব মাহফুজুর রহমান মিতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব শুভাশিষ বসু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক ও হারবাল গবেষক মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আলমগীর মতি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেবন আরএইচএল এসোসিয়েটস এর সভাপতি ও মডার্ণ...
জমকালো আয়োজনে ভৈরবে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

জমকালো আয়োজনে ভৈরবে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ
আশরাফুল আলম।। ভৈরবে জমকালো আয়োজনের মাধ্যমে দৈনিক প্রথম আলো'র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। গত ৬ নভেম্বর ভৈরব উপজেলা মিলনায়তনে ভৈরব প্রথম আলো বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয় প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন ভৈরব প্রথম আলো বন্ধুসভার প্রধান এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা। ভৈরব প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক অর্পণ আহমেদ এবং তার সহকর্মী রিদম ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় ৬ নভেম্বর সন্ধ্যায়। মন মাতানো নাচ, গান, আবৃতির ফাঁকেফাঁকে বন্ধুসভার বন্ধুদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন উপস্থিত অতিথিবৃন্দরা। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর ভৈরব শাখার সভাপতি এস এম বাকী বিল্লাহ, স...