বিএনপির ক্ষমতায় আসা নিয়ে যে ভবিষ্যত বাণী করলেন শামীম ওসমান !!
বিএনপির ক্ষমতায় আসা নিয়ে যে ভবিষ্যত বাণী করলেন শামীম ওসমান !!
বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না। এটা ১০০% নিশ্চিত করে বলে দিলাম। সামনে অনেক খেলা হবে, কঠিন খেলা হবে। বহু খেলোয়াড় মাঠে নেমেছে। যেকোনো সময় তারা ছোবল দিতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আমি এমপি না হলেও দেশের কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশ আফগানিস্তান হয়ে যাবে। বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।
সোমবার বিকেলে ফতুল্লার সাহারা সিটি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ শক্তি ও গায়ের জোরে ক্ষমতায় আসতে চায় না। জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। সামনে অনেক খেলা হবে। সবাই দেখতে পারবেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে।
শামীম ওসমান আরও বলেন, মানুষ উন্নয়ন ও কাজে ভোট...









