এনাল ফিসার কি এবং কেন হয়? অবহেলা না করে আজই জানুন
এনাল ফিসার – জামান সাহেব (ছদ্ম নাম) অফিসে এসেই খুব সমস্যায় পড়েছেন। এ সমস্যার কথা তিনি না কাউকে বলতে পারছেন, না সহ্য করতে পারছেন। সেটি হচ্ছে তার পায়ুপথের ব্যথা।
বেশ কিছুদিন ধরে তার কোষ্ঠকাঠিন্য হলেই মলত্যাগের পর তার পায়ুপথে তীব্র ব্যথা শুরু হয়, আর এ ব্যথা থাকে সারাদিন। এর সঙ্গে যায় মলে রক্ত, এতে তিনি না কাজে মন দিতে পারেন, না পারেন ঠিকমতো বসতে। অথচ বিষয়টি এমন যে কারও সঙ্গে আলোচনাও করা যায় না। আর এভাবে ঐশীর রোগ আরও বাড়তে থাকে।
জামান সাহেবের পায়ুপথের যে সমস্যা হয়েছে এর নাম হচ্ছে এনাল ফিসার, সহজ বাংলায় গেজ। এ এনাল ফিসার কী? খুব সহজ ভাষায় এনাল ফিসার হচ্ছে পায়ুপথ ছিঁড়ে যাওয়া, কোষ্ঠ অস্বাভাবিক কঠিন হলে, তাড়াহুড়া করে টয়লেট করতে গেলে কিংবা টয়লেটের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করলে পায়ুপথ ছিঁড়ে যেতে পারে। পায়ুপথের মিউকোসা বা আবরণী অতি সংবেদনশীল হওয়ায় পায়ুপথ ছিঁড়ে যাওয়ার পর ব্যথা হয়।
এ ব্যাথা কার...









