গণতন্ত্র আছে বলেই পুলিশ বিএনপির পল্টন অফিস বন্ধ করেনি: কাদের
গণতন্ত্র না থাকলে বিএনপির নেতারা অসত্য, অশ্রাব্য, অগণতান্ত্রিক ভাষায় কথা বলতে পারতেন না। প্রতিদিন সংবাদ সম্মেলনে মিথ্যাচারের পরও পুলিশ তাদের পল্টন অফিস বন্ধ করেনি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দেশে গণতন্ত্র নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যকে ভাঙা রেকর্ড উল্লেখ করে তিনি এসব কথা বলেন।
সোমবার সন্ধ্যায় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আয়োজনে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গ্রেপ্তার দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা অগণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে পারছেন। গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা টক শোতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে স্বাধীনভাবে যা খুশি তা বলছ...









