আফগান লীগে তামিম-মুশফিকদের খেলা কবে, কখন
৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের পর্দা উঠছে আফগানিস্তান প্রিমিয়ার লীগের (এপিএল)। আফগান লীগের প্রথম এই আসরে খেলবেন বাংলাদেশের মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। তামিম-মুশফিক অবশ্য খেলবেন একই দলে। নাঙ্গারহারের হয়ে খেলবেন এই দু’জন। আর তাসকিন খেলবেন কান্দাহারের হয়ে। ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগান লীগে মোট ২৩টি ম্যাচ হবে। ২০টি ম্যাচ হবে গ্রুপ পর্বে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। আগামী ২১শে অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।আফগান প্রিমিয়ার লিগে খেলবে মোট পাঁচটি দল। কাবুল, কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও বালখের নামে নামকরণ করা হয়েছে দলগুলোর। এই লীগে আইকন হিসেবে রয়েছেন রশিদ খান (কাবুল), ব্রেন্ডন ম্যাককালাম (কান্দাহার), শহীদ আফ্রিদি (পাকতিয়া), ক্রিস গেইল (বালখ) ও আন্দ্রে রাসেল (নাঙ্গরহার)।
এক নজরে আফগান লিগে মুশফিক-তামিমদের ম্যাচের সময়সূচ...









