Friday, August 7

Month: January 2019

রিয়াল মাদ্রিদে ফিরতে কোনো বাধা নেই মরিনহোর

রিয়াল মাদ্রিদে ফিরতে কোনো বাধা নেই মরিনহোর

খেলা
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্ষতিপূরণ নিয়ে বরখাস্ত হওয়া কোচ হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তনে বাঁধা নেই। ব্রিটিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি গত মাসে হোসে মরিনহোকে বরখাস্ত করে ক্ষতি পূরণ হিসেবে পরিশোধ করেছে ১৫ মিলিয়ন পাউন্ড। দি ডেইলি মিররের রিপোর্টে বলা হয়, ইউনাইটেডে ২০১৯/২০ সাল পর্যন্ত দায়িত্ব পালনের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মরিনহো। ওই চুক্তিতে অতিরিক্ত আরো এক বছর দায়িত্ব পালনের শর্তও দিয়ে রাখা হয়েছিল। তবে ওই ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে তাকে ওই চুক্তি থেকে মুক্তি দেয়া হয়েছে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়, 'ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির আর কোনো ঝামেলা অবশিষ্ট নেই। সব কিছুরই সুরাহা করা হয়েছে। এখন যে কোনো দলে কাজ করতে পারবেন হোসে মরিনহো। তবে এ জন্য তাড়াহুড়ার প্রয়োজন নেই। এখন সে বেশ নির্ভার। প্রয়োজনে এখন তিনি মৌসুমের শেষভাগ পর্যন্ত অ...
টস জিতলেন মাশরাফি; খুশি সাকিবও

টস জিতলেন মাশরাফি; খুশি সাকিবও

খেলা
শুক্রবারের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং বর্তমান রানার্সআপ ঢাকা ডায়নামাইটস। টসে জিতে সাকিব আল হাসানের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টসে জিতে ফিল্ডিং করার সুযোগ পাওয়ায় যেমন খুশি মাশরাফি, তেমনই সাকিব খুশি ব্যাট করতে পেরে। গত দুই ম্যাচে ঢাকা ডায়নামাইটস রানপাহাড় গড়েছিল। দুটিতেই জিতে শতভাগ সাফল্য তাদের। অন্যদিকে প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে হারের পর সর্বশেষ দুই ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে মাশরাফি বাহিনী। ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর। ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা। তাই আজকের ম্যাচের বিজয়ী দল এককভাবে দখলে নেবে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।...
মেক্সিকো সীমান্তে সংকট বাড়ছে : ট্রাম্প

মেক্সিকো সীমান্তে সংকট বাড়ছে : ট্রাম্প

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্তরাষ্ট্রের মেক্সিকোর সীমান্ত পরিস্থিতি ‘ক্রমেই সংকটপূর্ণ’ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন। ওভাল অফিস থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে দেয়া এক ব্যতিক্রমী ভাষণে মঙ্গলবার তিনি বলেন, অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসন আমেরিকার লাখ লাখ নাগরিককে যন্ত্রণা দিচ্ছে। ট্রাম্প মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণের জন্য তার দাবি পুনর্ব্যক্ত করে বলেন, তাদের ‘সীমান্ত নিরাপত্তা একেবারে সংকটপূর্ণ।’ প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মানবিক ও নিরাপত্তা সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।’ তিনি আরো বলেন, প্রতিদিন মার্কিন কাস্টমস ও বর্ডার পেট্রোল এজেন্টদের মেক্সিকো সীমান্ত হয়ে আমাদের দেশে প্রবেশের চেষ্টা করা হাজার হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশীকে মোকাবেলা করতে হচ্ছে।’...
‘মিউজিক স্টেশন’ এ গাইবেন সাবরিনা সাবা

‘মিউজিক স্টেশন’ এ গাইবেন সাবরিনা সাবা

বিনোদন
আরটিভির জনপ্রিয় সরাসরি গানের অনুষ্ঠান 'মিউজিক স্টেশন' অনুষ্ঠানে এবারের পর্বের শিল্পী সাবরিনা সাবা এবং মেহরাব। তরুণ প্রজন্মের এই দুই শিল্পীকে নিয়ে অলিম্পিক নাটি বিস্কুট নিবেদিত অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন শিবলি জিয়া। 'মিউজিক স্টেশন' এ গান গাওয়ার পাশাপাশি শ্রোতাদের সঙ্গে সরাসরি ফোনালাপে নানান জানা-অজানা বিষয়ে নিয়ে কথাও বলবেন সাবা-মেহরাব। এ সম্পর্কে সাবরিনা সাবা বলেন, সরাসরি গানের অনুষ্ঠানে গাইতে আমি সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ একজন শিল্পীর যোগ্যতা প্রমাণের আসল জায়গা সরাসরি গানের অনুষ্ঠানগুলো। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো কিছু সময় উপহার দিতে পারব।' আজ বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে দেখা যাবে অনুষ্ঠানটি।...
ভিটেমাটি বাঁচাতে মোদির দ্বারস্থ অভিনেতা দিলীপ কুমার

ভিটেমাটি বাঁচাতে মোদির দ্বারস্থ অভিনেতা দিলীপ কুমার

আন্তর্জাতিক
জমি হারানোর ঝুঁকিতে শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন ভারতীয় অভিনেতা দিলীপ কুমার। ভারতের পদ্মবিভূষণে সম্মানিত এ অভিনেতা ও তাঁর স্ত্রী সায়রা বানুর অভিযোগ এক প্রভাবশালী মাফিয়া তাঁদের জমি-‌বাড়ি কেড়ে নিতে চাইছেন, দিচ্ছেন হুমকি৷ জমি হারানোর আতঙ্কে ভারতের প্রধানমন্ত্রীর শরণাপন্ন অভিনেতা যুগল৷ বিতর্ক বহুদিনের৷ এবার মাফিযা ঝঞ্ঝাট মেটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন দিলীপ পত্নী সায়রা বানু৷ এর জেরে ব্যাপক শোরগোল পড়েছে ভারতজুড়ে৷ মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলের পালি হিলসে দু-‌খণ্ড জমিতে একটি বাংলো রয়েছে দিলীপ কুমারের৷ ১৯৫৩ সালে দেড়লক্ষ টাকা দিয়ে জমিটি কিনেছিলেন দীলিপ-সায়রা দম্পতি৷ ২০০৩ সালে সেখানে গিয়ে থাকতে শুরু করেন তাঁরা৷ দু'‌বছর আগে নতুন করে বাংলো তৈরি করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বাংলো তাঁদের হাতে তুলে দেননি শহরের দাপুটে এক বহুতল নির্মাতা...
টিআরপি সেরা মীর সাব্বির

টিআরপি সেরা মীর সাব্বির

বিনোদন
দেশীয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোর কাছে মীর সাব্বির মানেই টিআরপি। ২০১৮ সালে বিভিন্ন চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটক যেগুলো আলোচনায় এবং টিআরপিতে ছিলো তার বেশির নাটকের প্রধান চরিত্রে ছিলেন মীর সাব্বির। টিআরপি নিয়ে সমালোচনা থাকলেও চ্যানেলগুলো 'দর্শক ভিউ'র থেকেও টিআরপিকেই গুরুত্ব দিচ্ছে। তার প্রমাণ মীর সাব্বিরের নোয়াশাল। আরটিভিতে অনেক জনপ্রিয় তারকা পরিচালক নাট্যকারদের ধারাবাহিক নাটকগুলো অনেক মানসম্মত হওয়ার পরেও শুধুমাত্র টিরআরপির কারণেই নোয়াশালকে টপকাতে পারেনি। সাব্বির বলেন, 'কমেডি ঘরানার যেসব নাটক নির্মিত হচ্ছে-তা দর্শকদের চাহিদা অনুযায়ী হচ্ছে। দর্শক কী চাচ্ছেন তার উপর নির্ভর করেই এসব নাটক নির্মিত হচ্ছে। কমেডি নাটকে নানারকম ভাগ আছে, কমেডি নাটক এক রকমের নয়। যেমন-কান্নার মধ্যে কমেডি আছে, রাগারাগির মধ্যে কমেডি আছে, উচ্চস্বরে কথা বলার মধ্যে কমেডি আছে, সিচুয়েশনাল কমেডি আছে। আসলে কমে...
মিয়ানমারের অভিযোগের কড়া প্রতিবাদ বাংলাদেশের

মিয়ানমারের অভিযোগের কড়া প্রতিবাদ বাংলাদেশের

জাতীয়
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরাকান আর্মি’ এবং রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন ‘আরসা’ নিয়ে বাংলাদেশকে জড়িয়ে মিয়ানমারের মন্ত্রীর দেওয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। গতকাল মঙ্গলবার কূটনৈতিক চ্যানেলে মিয়ানমারকে এ প্রতিবাদপত্র পাঠানো হয়। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মিয়ানমারের প্রেসিডেন্ট অফিসের মুখপাত্রের বরাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশ সরকার জানতে পেরেছে, বাংলাদেশে মিয়ানমারের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী আরসার দুইটি ঘাঁটি ও আরাকান আর্মির তিনটি ঘাঁটি রয়েছে বলে অভিযোগ করেছে মিয়ানমার। দেশটির এমন মন্তব্যে বাংলাদেশ আহত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোসহ এমন মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাচ্ছে। মিয়ানমার সরকারকে দেওয়া প্রতিবাদপত্রে ঢাকা বলে, বাংলাদেশে আরাকান আর্মি কিংবা আরসার কোনো ঘাঁটি নেই। মিয়ানমা...
প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের অভিনন্দন অব্যাহত

প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের অভিনন্দন অব্যাহত

জাতীয়
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ গ্রহণ করায় শেখ হাসিনাকে সিঙ্গাপুর, মিয়ানমার, মালদ্বীপ, নিকারাগুয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশ থেকে অভিনন্দন বার্তা আসছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। সম্প্রতি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লুং চতুর্থ মেয়াদের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদার হবে। লী লুং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা চতুর্থ মেয়াদের জন্য প্রধানমন্ত...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

জাতীয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে মহাসড়কের দুই প্রান্তে ২০ কিলোমিটারব্যাপী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত থেকে সৃষ্ট যানজট এখনো অব্যাহত থাকায় হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার এ যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। এ সময় অনেকেই যানবাহন ছেড়ে হেঁটে রওনা দেন। যাত্রীদের অভিযোগ, কাঁচপুর হাইওয়ে পুলিশের দায়িত্বহীনতা, ও টোল আদায়ে ধীরগতি যানজটের অন্যতম কারণ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রায় নিয়মিত যানজট দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবারও কাঁচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দির রামপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট দেখা যায়। কুমিল্লা থেকে ঢাকা যেতে দুই ঘণ্টার রাস্তায় সময় লাগছে ১০-১২ ঘণ্টা। দেশের লাইফলাইন খ্যাত এ মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে সমগ্র দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।...
শেখ হাসিনাকে লেবাননের প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনাকে লেবাননের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় সাদ হারিরি বলেন, ‘আপনার পুনঃনির্বাচন আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে।’ বাংলাদেশের সঙ্গে লেবাননের গভীর বন্ধুত্বের কথা উল্লেখ করে সাদ হারিরি বলেন, আমাদের দু’দেশের মধ্যকার বন্ধন আগামীতে আরো জোরদার হবে। সূত্র : বাসস।...