সর্বদা নিজ এলাকার সেবায় নিয়োজিত কমিশনার নিয়াজ
আশরাফুল আলম |
সর্বদা নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখতে পছন্দ করেন কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার হাবিবুল্লাহ নিয়াজ। তিনি অল্প বয়সেই ভৈরব পৌরবাসীর মন জয় করে নেন। যার ফল স্বরুপ নিজের ৮নং ওয়ার্ড থেকে জনগণের ভালবাসায় বিশাল ভোটে জয় লাভ করেই তিনি তার এলাকার উন্নয়নে মনোনিবেশ করেন। তিনি প্রতিনিয়ত এলাকার সামাজিক, সাংগঠনিক, সাংস্কৃতিক, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি অভিযানে অংশ নেন। তিনি নিজ দায়িত্বে মানুষের পাশে এসে দাঁড়ান। তিনি মনে করেন মানুষের ভালবাসার প্রতিদান দিতে গেলে দেশ সেবায় এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে সব সময়। বুধবার ৮নং ওয়ার্ডের ভৈরবপুর উত্তর পাড়ার বঙ্গবন্ধু স্বরণির রাস্তায় নদী বাংলা সেন্টার পয়েন্টের সামনেই দেখা মিললো কমিশনার হাবিবুল্লাহ নিয়াজের। তিনি আসন্ন বর্ষাকালের কথা চিন্তা করে জনগণের সুবিধার কথা মাথায় রেখে এখন থেকেই বৃষ্টির পান...









