Thursday, August 6

Month: February 2020

ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি দেবে ডুমুর!

ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি দেবে ডুমুর!

লাইফস্টাইল, স্বাস্থ্য
ডুমুর অনেকের কাছেই খুব পরিচিত একটি নাম। ডুমুর দামে সস্তা, কিন্তু তরকারি খুবই পুষ্টিকর। বাড়ির আশেপাশে বেশ অবহেলায় বড় হতে দেখা যায় এই গাছটিকে। অনেকেই ডুমুর খান, তবে বেশিরভাগই এর গুণাগুণ সম্পর্কে জানেন না। ডুমুর নরম ও মিষ্টিজাতীয় ফল। ফলের আবরণ ভাগ খুবই পাতলা এবং এর অভ্যন্তরে অনেক ছোট ছোট বীজ রয়েছে। এর ফল শুকনো ও পাকা অবস্থায় ভক্ষণ করা যায়। উষ্ণ জলবায়ু অঞ্চলে এ প্রজাতির গাছ জন্মে। কখনো কখনো জ্যাম হিসেবে এর ব্যবহার হয়ে থাকে। এছাড়াও, স্ন্যাকস জাতীয় খাবারেও ডুমুরের প্রয়োগ হয়ে থাকে। ডুমুর আদিকাল থেকেই ভেষজ হিসেবে ব্যবহার হয়ে আসছে। আমাদের দেশে সাধারণত দু’ধরনের ডুমুর দেখা যায়। কাকডুমুর ও যজ্ঞ ডুমুর। চলুন জেনে নেয়া যাক ডুমুরের অবিশ্বাস্য গুণাগুণ সম্পর্কে- ডুমুর> অনেকেরই বার বার খুদা লাগার প্রবণতা দেখা যায়। যা দেহের ওজন বাড়ানোর জন্য দায়ী। যা একসময় অনেক মারাত্মক রো...
পাইলস সমস্যার চিরস্থায়ী সমাধান লাউ শাক!

পাইলস সমস্যার চিরস্থায়ী সমাধান লাউ শাক!

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
শীতের একটি সুস্বাদু সবজি হচ্ছে লাউ শাক। এটি একটি ফলিক এসিড সমৃদ্ধ খাবার। ফলে দেহের নানা রোগের হাত থেকে রক্ষা করে লাউ শাক। তাইতো চিকিৎসকরাও এই শাক বেশি পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। চলুন তবে জেনে নেয়া যাক লাউ শাক আমাদের কী কী উপকার করে- > গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে ফলিক এসিড সমৃদ্ধ খাবার গ্রহণ প্রয়োজন হয়। ফলিক এসিডের অভাবে গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ডের বৃদ্ধি ব্যহত হয়। যার ফলে প্যারালাইসিস, মস্তিষ্ক বিকৃতি অথবা মৃত শিশু জন্মাতে পারে। তাই গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে লাউ শাক খান। তবেই এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।   > লাউ শাক উচ্চ মাত্রার ভিটামিন-সি সমৃদ্ধ। আর ভিটামিন-সি ঠাণ্ডা এবং যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। > লাউ শাকে যথেষ্ট পরিমাণে আঁশ থাকে। লাউ শাকের আঁশ কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর ক...
নাকের পলিপাস থেকে মুক্তি মিলবে তিন উপায়ে

নাকের পলিপাস থেকে মুক্তি মিলবে তিন উপায়ে

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
নাকের এই সমস্যাটি নিয়ে অনেকেই ভুগে থাকেন। দীর্ঘদিন ধরে সর্দি, কাশি বা এলার্জির কারণে বিনা চিকিৎসায় থাকলে পলিপাস হতে পারে।  পলিপাস মূলত দুই ধরনের হয়ে থাকে- ইটময়রেল ও মেক্সিলারি এন্ট্রোকনাল পলিপ। প্রথমটি নাকের উপরের সেতু হিসেবে কাজ করে। অনেকগুলো কোষের সমন্বয়ে তৈরি একটি ঝিল্লি। যেহেতু কোষের দেয়ালগুলো পাতলা থাকে তাই এগুলোতে পানি জমে ফুলে যায়। যার ফলে নাক প্রায় বন্ধ হয়ে যায় এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই পলিপটি হওয়ার জন্য দায়ী মূলত এলার্জি। অন্যদিকে, দ্বিতীয় পলিপটি অ্যালার্জির মাত্রাতিরিক্ত সংক্রমণের ফলে হয়ে থাকে। এনট্রোকনাল পলিপ সাধারণত নাকের পেছনের দিকে এরপর গলায় গিয়ে বাড়তে থাকে। এর ফলে পুরো নাক বন্ধ হয়ে যায়। এই পলিপগুলো বৃদ্ধি পাওয়ায় একসময় অস্ত্রোপচার করতে হয়। তবে প্রাথমিকভাবে নাকের পলিপাস শনাক্ত হলে ঘরোয়া তিন উপায়েই তার সমাধান করতে পারেন। জেনে নিন কীভাবে...
প্রতিদিনের চার অভ্যাসেই বাড়বে স্মৃতিশক্তি!

প্রতিদিনের চার অভ্যাসেই বাড়বে স্মৃতিশক্তি!

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
আজকাল ছোট-খাটো বিষয়গুলো কি ভুলে যাচ্ছেন? যেমন- পরিচিত পথ, চেনা মানুষের নাম, প্রয়োজনীয় জিনিস, কাজে বা পড়াশোনায় মনোযোগ ধরে রাখা ইত্যাদি আর অনেক কিছুই ভুলে যাচ্ছেন? যদি এমন হয়ে থাকে তবে আপনি রয়েছেন মহাবিপদের মধ্যে। এসব লক্ষণেই বোঝা যাচ্ছে দিন দিন আপনার স্মৃতিশক্তি কম হতে শুরু করছে। যদি এমনটা হয়ে থাকে তবে আপনার থাকা চাই ইচ্ছা আর উদ্যমের। যা খুব সহজেই মনোযোগ আর স্মৃতিশক্তি বাড়িয়ে আপনাকে এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে। বিভিন্ন ক্রিয়াকলাপ আপনার স্মৃতিশক্তি ও মানসিক দক্ষতা বাড়াতে সহায়তা করতে পারে। মানুষের মস্তিষ্ক শরীরের প্রায় প্রতিটি কার্যক্রমের সঙ্গে জড়িত। এটি দেহের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেউ যদি নিজের স্মৃতিশক্তি বাড়াতে চান তবে দৈনন্দিন জীবনে কিছু স্মার্ট পরিবর্তন করতে পারেন। আয়ুর্বেদ শাস্ত্রে স্মৃতিশক্তি বাড়ানোর বিভিন্ন পরামর্শ পাওয়া য...
রাহীর হাত ধরে প্রথম সফলতা বাংলাদেশের

রাহীর হাত ধরে প্রথম সফলতা বাংলাদেশের

খেলা, বাংলাদেশ
প্রথম চার ওভারে কোনও রানই তুলতে পারেননি দুই ওপেনার। আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন শুরু করেন তোপ দাগানো বোলিং। পঞ্চম ওভারের দ্বিতীয় ওভারে ওয়াইডের মাধ্যমে রানের খাতা খুলে জিম্বাবুয়ের। সপ্তম ওভারের প্রথম বলে চারের মাধ্যমে ব্যক্তিগত রান তুলেন কেভিন কাসুজা। এই পাঁচ রানই আসে পেসার ইবাদত হোসেনের ওভার থেকে। অষ্ঠম ওভারের বল করছিলেন আবু জায়েদ রাহী। পঞ্চম বলে দুই রান তুলেন কাসুজা। যদিও পরের বলেই গালিতে থাকা নাঈম হাসানের হাতে ধরা পড়লেন কাসুজা। ৩৪ বলে ৮ রান করে বিদায় নিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ২১ রান।শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীরা ক্রেইগ আরভিন। একমাত্র টেস্টে দলে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। একাদশে রয়েছে নাঈম হাসানের নামও। স্পিন বিভাগে রয়েছে...
আজকের রাশিফল (২২ ফেব্রুয়ারি)

আজকের রাশিফল (২২ ফেব্রুয়ারি)

বাংলাদেশ, রাশিফল, লাইফস্টাইল
আজ ২২ ফেব্রুয়ারি ২০২০; শনিবার। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই! মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)দিনটি আজ খুব ভালো যাবে না। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। আজ কোনো বিষয়ে আত্মীয়দের উপর ক্ষোভ সৃষ্টি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। উচ্চ শিক্ষায় অগ্রগতি যোগ আছে। সন্তানের জন্য একটু চিন্তা বাড়তে পারে। বৃষ (এপ্রিল ২০-মে ২০)আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন। প্রয়োজনে কিছুটা সময় নিন, ভাবুন। স্যোশাল এনগেজমেন্ট রাখুন। শরীরে ছোটখাটো সমস্যা থাকবে। ছেড়ে যাওয়া প্রেম আবার জুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মিথুন...
সুদানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে

সুদানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক: সুদানের দারফুরে এলফেশার সুপার ক্যাম্প বঙ্গবন্ধু ক্যাম্পে বাংলাদেশ ফর্মড পুলিশের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ ফর্মড পুলিশের কর্মরত অপারেশন অফিসার মাসুক মিয়া পিপিএম স্বদেশ কন্ঠ ডটকমকে জানান, সুদানের স্থানীয় সময় সকাল ৭ টায় শহীদ মিনারে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তিনি বলেন, আমাদের এই ক্যাম্প এ কোন শহীদ মিনার ছিলো না, বাংলাদেশ কন্টিনজেন্ট এর কমান্ডার আব্দুল হালিম এর নির্দেশে আমাদের কর্মীরা একটি মোবাইল শহীদ মিনার নির্মাণ করে। প্রবাসে থাকলে আমরা বাংলাদেশ এর বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার মাধ্যমে বাংলাদেশ এর গৌরবময় ইতিহাস বিশ্বের বুকে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুদান মিশনে কর্মরত চিকিৎসক ডাঃ চন্দ্র শেখর দত্ত এই মাধ্যমকে স্বাগত জানান, ইতিপূর্বে আমরা মহান বিজয় দিবস যথাযোগ্য ভাবে পালন করি। আসছে মার্চ মাস কে যথ...
সাবেক ছাত্রলীগ নেতা হাসপাতাল থেকে উধাও!

সাবেক ছাত্রলীগ নেতা হাসপাতাল থেকে উধাও!

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, রাজনীতি
ঢাকার পিজি হাসতাল থেকে ভর্তীরত সাবেক ছাত্রলীগ নেতা (সাবেক সহ-সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা মহানগর দক্ষিন) মাজহারুল ইসলাম (৩৫) এবং তার সাথে থাকা ছোট ভাই মোঃ শাওন (২০) নামের এই দুইজনকে ২০/০২/২০২০ রাত আনুমানিক ১১.৩০ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় হাসপাতালে ঐ ওয়ার্ডে দায়িত্বরত নার্সকে জানালে নার্স রোগিকে আসে পাশে খুঁজে দেখতে বলেন।রোগির আত্মীয় স্বজনরা হাসপাতালে একাধিকবার খোঁজাখুঁজির পর রোগীকে পায়নি, রোগীর এবং তার সাথে থাকা সেই ছোট ভাই তাদের দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রোগীর আত্মীয় স্বজনের ভাষ্য অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ তেমন কোন পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি । এমতাবস্থায় স্বদেশ নিউজ 24 ডট কমের টিম সেখানে পৌঁছালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানায়। কিন্তু রোগীর স্বজনরা বলছে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ...

বেসরকারি পর্যায়ে প্রথম ‘এসডিজি প্রতিবেদন’

অর্থনীতি
নিজস্ব প্রতিবেদকদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত অংশগ্রহন অনুপ্রেনিত করতে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের উদ্যোগে প্রকাশিত হলো বেসরকারি পর্যায়ের প্রথম এসডিজি প্রতিবেদন। ব্যাবসায় সামাজিক সিএসআর সেন্টার এবং ক্রেডিট রেটিং এজেন্সি বাংলাদেশের যৌথ সহযোগিতায় জাতিসংঘ প্রতিবেদন নীতিমালা অনুসরনে এসডিজি বাস্তবায়নে দেশের বেসরকারিখাতের উদ্যোগের উপর আলোকপাত করা হয়েছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের এই প্রকাশনায়। বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এসডিজি রিপোর্ট প্রকাশনা এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন। সভায় সভাপতিত্ব করেন গ্রীন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক ফারজানাহ চৌধুরী। সিএসআর সেন্টারের চেয়ারম্যান ফারুক সোবহানের সঞ্চালনায় প্রতিবেদন উন্মোচনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ স...
২৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

২৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
আগামী ২৮ ফেব্রুয়ারি ছবিটি সারা দেশে মুক্তি পাচ্ছে রফিক শিকদার পরিচালিত, ঢাকার নিরব ও কলকাতার প্রিয়াঙ্কা সরকার অভিনীত চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’। প্রযোজক সমিতিতে এরই মধ্যে ছবি মুক্তির জন্য নাম নিবন্ধন করা হয়েছে।নির্মাতা রফিক শিকদার গণমাধ্যমকে বলেছেন, ‘হৃদয় জুড়ে ভালোবাসার ছবি। ছবিটির মুক্তির তারিখটি ইতোমধ্যে প্রযোজক সমিতিতে তালিকাভুক্ত করেছি। এখন থেকে ছবিটির প্রচার প্রচারণা শুরু করছি।’ এদিকে ছবির নায়ক নিরব গণমাধ্যমকে জানান, ‘বছরের প্রথম ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছিল ‘হৃদয় জুড়ে’। এবার প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ চূড়ান্ত হলো। ২৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবে দর্শক।’মৌলিক গল্পের ছবি হৃদয় জুড়ে। পরিচালক নিজেই ছবির চিত্রনাট্য করেছেন। নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন যুবরাজ, সাইফ চন্দন, পাপিয়া, ডন প্রমুখ। ছবিটির ব্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন সঙ্গীত পরিচালক ও গায়...