Friday, August 7

Month: March 2020

তিন মাসের বাড়ি ভাড়া নেবেন না জাহিদ খান

বিনোদন
বিনোদন রিপোর্ট করোনা ভাইরাসের মহামারীর শুরু মাস তিনেক আগে চীন থেকে। এখন সেটা ছড়িয়ে গেছে গোটা বিশ্বে। এ থেকে বাংলাদেশও রেহায় পায়নি। ইতিমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি ও প্রায় অর্ধ-শতাধিক ব্যক্তি ইনফেক্টেড হবার মাধ্যমে করোনা ভাইরাস বাংলাদেশে তার ভয়াল থাবা বসিয়েছে। এমতাবস্থায় গত ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন অবস্থায় রয়েছে গোটা দেশ। জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ছাড়া দেশের সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠানই এখন করোনা আতঙ্কে বন্ধ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বন্ধ হয়ে গেছে থিয়েটার ও সিনেমা হলগুলোও। এমতাবস্থায় রাজধানীতে বসবাসকারী ভাড়া বাসায় থাকা মানুষরাও আর্থিক ভাবে অনিশ্চিয়তায় পড়েছেন। সেই সব দিক বিবেচনায় রাজধানীর মিরপুরে নিজ বাড়ির ভাড়াটিয়াদের পাশে দাঁড়ালেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ও কণ্ঠশিল্পী জাহিদ খান। ভাড়াটিয়াদের জানালেন আগামী তিন মাসের জন্য তাদেরকে বাড়ি ভাড়া দিতে হবে না। এ প্রসঙ্গে...
আসছে আহমেদ জসিমের ‘সর্বনাশা ভালোবাসা’

আসছে আহমেদ জসিমের ‘সর্বনাশা ভালোবাসা’

বিনোদন, লাইফস্টাইল
সম্প্রতি ঐতিহ্যবাহী গাজীপুরের পূবাইলে আপন হাউজ শুটিং স্পটে সমাপ্ত হলো কন্ঠশিল্পী আহমেদ জসিমের রোমান্টিক সুপার মনমাতানো নাচের গানের মিউজিক ভিডিও ‘সর্বনাশা ভালোবাসা’। গানটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত মডেল সুপ্ত ও রুশা। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন মাইকেল বাবু। তার সতীর্থরা নয়নাভিরাম নাচের তালে গানটিকে উপভোগ্য করে তুলেছে। আর ভিডিও পরিচালনায় ছিলেন টিনা খান। গানটির কথা লিখেছেন কাজী শাহীন, সুর ও সংগীতায়োজনে ছিলেন রবিন ইসলাম। এ প্রসংগে কন্ঠশিল্পী আহমেদ জসিম বলেন, গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। কেননা গানটির কথা, সুর ও সংগীতায়োজন এক কথায় চমৎকার। শ্রোতা-দর্শকরা যদি গানটি ভালোবেসে গ্রহণ করে তাহলেই সবার শ্রম স্বার্থক হবে। সামনে আমার আরো বেশকিছু গান প্রকাশ হবে যা এখন প্রক্রিয়াধীন। আমি সকলের দোয়াপ্রার্থী। জনপ্রিয় সংগীত পরিচালক রবিন ইসলাম বলেন, আহমেদ জসিম অসম্ভব ভালো গান করেন। আমি তা...
কদমতলীতে নিম্ন আয়ের মানুষের মাঝে করোনা সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ

কদমতলীতে নিম্ন আয়ের মানুষের মাঝে করোনা সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ

বাংলাদেশ
নিউজ ডেস্ক || শনির আখড়ায় কদমতলী থানা, নিউক্যাসেল ও বিজয়৭১ এর যৌথ উদ্যেগে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিম্ন আয়ের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ ইনচার্জ জামাল উদ্দিন মীর নিউক্যাসেল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক  খান মোজাম্মেল হক  মিঠু, জনতাবাগ ফাড়ি ইনচার্জ শহীদ মামুন, আওয়ামীলীগ নেতা ডিএম উজ্জল আহমেদ, ৬১ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা ফয়সাল বাবু, বিজয় ৭১ সভাপতি ফয়সাল আহমেদ শাকিল এবং সাধারণ সম্পাদক শাহনেয়াজ ফাহাদ প্রমুখ।মাস্ক ও লিফলেট বিতরণের সময় তারা বলেন, আমাদের সমাজের অনেক বিত্তবান মানুষ আছে আছে যারা চাইলেই দেশের এ দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে পারি।  সকল বিত্তবান মানুষদের আহ্বান জানাই দেশের এ সংকট নিরসনের লক্ষ্যে নিম্ন আয়ের মানুষদের পাশে থাকার জন্য ।আসুন ...
করোনাভাইরাসে দৌলতদিয়ার যৌনপল্লী ২০দিনের জন্য লকডাউন

করোনাভাইরাসে দৌলতদিয়ার যৌনপল্লী ২০দিনের জন্য লকডাউন

এক্সক্লুসিভ, নারী ও শিশু, লাইফস্টাইল, স্বাস্থ্য
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় যৌনপল্লীকে আজ (শুক্রবার) থেকে ২০দিনের জন্য লকডাউন করা হয়েছে।দেশটির সবচেয়ে বড় এই যৌনপল্লীতে এই সময়ে খদ্দেররা যাতায়াত করতে পারবে না বলে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। রাজবাড়ী জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিবিসিকে জানিয়েছেন, দৌলতদিয়ায় যৌনপল্লীকে ঘিরে পাঁচটি গেট বন্ধ করে দেয়া হয়েছে। শুধু প্রধান গেট খোলা রেখে সেখানে পুলিশের পাহারা বসানো হয়েছে। তবে তিনি উল্লেখ করেছেন, যৌনপল্লীর বাসিন্দারা জরুরি প্রয়োজনে পল্লীটির প্রধান গেট দিয়ে পুলিশের অনুমতি নিয়ে বাইরে যেতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজন মিটিয়ে তাকে ফিরতে হবে। মি: রহমান বলেছেন, যেহেতু এই যৌনপল্লীতে দিনে অনেক খদ্দের যাতায়াত করে, সেকারণে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। আর সেজন্যই লকডাউনের এই সিদ্ধান্ত। পুলিশের হিস...
করোনাভাইরাস: মেকআপের ক্ষেত্রে নিন বাড়তি সতর্কতা

করোনাভাইরাস: মেকআপের ক্ষেত্রে নিন বাড়তি সতর্কতা

লাইফস্টাইল
অনেক নারীর দৈনন্দিন অত্যাবশ্যকীয় বিষয় মেকআপ। সাজসজ্জা ছাড়াই রাস্তায় বের হন এমন নারীদের সংখ্যা হাতেগোনা। তবে করোনার আতঙ্কে বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দি। তবে যাদের একেবারেই উপায় নেই বা প্রতিদিন বাড়ি থেকে বেরোতে হচ্ছে, তাদের উচিৎ কিছুদিন মেকআপ করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেয়া। আসুন জেনে নিই কী করবেন মেকআপ লাগানোর আগে হাত আর মুখ ভালোভাবে সাবান, ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন।যাদের সর্দি বা জ্বর হয়েছে, তারা কিছুদিন মেকআপ এড়িয়ে চলুন।মেকআপের সরঞ্জাম বেশিরভাগ দেশের বাইরের, তাই সংক্রমিত দেশগুলোর প্রডাক্ট এড়িয়ে চলুন। ডেট দেখে ব্যবহার করুন।এমনিতেও এক প্রডাক্ট ছয় মাসের বেশি ব্যবহার করা উচিৎ নয়। তাই এইদিকে ব্যবহারের সময় নজর দিন।মেকআপ প্রডাক্ট শেয়ার করবেন না।মেকআপ তোলার সময় বাড়তি নজর দিন, যতই ক্লান্ত থাকুন মেকআপ ভালো করে তুলে তবে ঘুমান।ধুলো পড়া মেকআপ প্রডা...
করোনাভাইরাস: মোবাইল ব্যবহারে সতর্কতা

করোনাভাইরাস: মোবাইল ব্যবহারে সতর্কতা

বিনোদন
বিশ্বজুড়ে এখন করোনা আতঙ্ক। কখন কীভাবে এই ভাইরাস আক্রমণ করবে তা বলা মুশকিল। তবে আমাদের প্রতিদিনের কাজকর্মে বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে।  করোনা ঠেকাতে ইতিমধ্যেই জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। এছাড়া করোনা-ঠেকাতে মোবাইল পরিষ্কারের একটা ভূমিকা রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। সম্প্রতি ‘হু’-এর সঙ্গে যুক্ত চিকিৎসকরা নিজের মোবাইলটির দিকও খেয়াল রাখতে বলছেন! ভাইরাস ঠেকাতে কীভাবে মোবাইলে নজর দেব, দেখে নিন বিশেষজ্ঞদের মতে, প্রায় সারাক্ষণ হাতে ধরা থাকে মোবাইল। মোবাইলের গায়ে ও কভারে অনেক নোংরা থাকে। বার বার হাত দেওয়ার ফলে সেই সব আণুবীক্ষণিক জীবাণু হাতের তালুতে লেগে যায়। করোনা যেহেতু হাঁচি-কাশির ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, আর আমাদের হাতে সারা ক্ষণই মোবাইল থাকে। তাই রাস্তাঘাটে বের হলে নিকটবর্তী কারও হাঁচি-কাশির ড্রপলেট ...
গোপালগঞ্জে করোনা গুজবে থানকুনি পাতা খাওয়ার হিড়িক

গোপালগঞ্জে করোনা গুজবে থানকুনি পাতা খাওয়ার হিড়িক

বাংলাদেশ
থানকুনি-পাতা চিবিয়ে খেলে নোবেল করোনা সংক্রমিত হতে পারবে না, এমন গুজবে থানকুনি-পাতা খাওয়ার হিড়িক পড়ে গোপালগঞ্জে। মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাত থেকেই সকাল পর্যন্ত জেলার সর্বত্র এ হিড়িক চলে। মধ্যরাতেই বিভিন্ন স্থানে মানুষজন নেমে পড়ে থানকুনি-পাতা সংগ্রহে। গোপালগঞ্জ শহরসহ জেলার সবকটি উপজেলাতেই খবর নিয়ে জানা গেছে, গুজবে সাড়া দিয়ে সাধারণ লোকজন যেখান থেকে পেরেছেন তা সংগ্রহ করেছেন এবং সকালে সূর্য ওঠার আগেই কেউ লবণ দিয়ে বা কেউ লবণ ছাড়াই থানকুনি-পাতা চিবিয়ে খেয়েছেন। সেইসঙ্গে যে যেভাবে পেরেছেন আত্মীয়-স্বজনসহ প্রতিবেশী ও অন্যদেরকেও উৎসাহিত করেছেন এভাবে থানকুনি-পাতা খেতে। অনেক এলাকায় স্থানীয় মসজিদের মাইকেও থানকুনি পাতা খাওয়ার জন্য বলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। কেউ বলছেন, চরমোনাইর পীর সাহেব স্বপ্নে দেখিয়েছেন থানকুনি পাতা লবণ দিয়ে চিবিয়ে খেলে করোনাভাইরাস সংক্রমিত...
প্রবাসীদের প্রতি মুশফিকের অনুরোধ

প্রবাসীদের প্রতি মুশফিকের অনুরোধ

খেলা
বিশ্বব্যাপী করোনাভাইরাস ধারণ করেছে মহামারি রূপে। এই ভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। আজ বুধবার মারা গেছেন একজন। এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ১৪ জন। যার বেশিরভাগই বিদেশ ফেরত। তাদের কারণে আক্রান্ত হয়েছেন পরিবারের সদস্যরাও। যাদের থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে গোটা দেশে। তাই এখনই যদি সতর্ক না হয়, তাহলে ভয়াবহ আকার ধারণ করবে বাংলাদেশেও। এরই মধ্যে দেশের ক্রীড়াঙ্গনে সব রকমের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এর থেকে নিজেদের ও আশপাশের সকলের রক্ষা করার জন্য ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।‘আমি মুশফিকুর রহিম বলছি। বিশ্বের অধিকাংশ দেশ এখন করোনাভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাস বা কোভিড-19 আক্রান্ত হয়েছে প্রায় দুই লাখেরও বেশি মানুষ। বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক স...
করোনাভাইরাস: ইতালিতে একদিনে রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু

করোনাভাইরাস: ইতালিতে একদিনে রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক
করোনাভাইরাস: ইতালিতে একদিনে রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু ইতালিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে একদিনে ৪৭৫ জন মারা গেছেন, যা সেখানে একদিনে মারা যাওয়া মানুষের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি। এনিয়ে দেশটিতে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হলো করোনাভাইরাসের কারণে।ইতালিতে ৩৫ হাজার ৭১৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।প্রায় দুই সপ্তাহ ধরে ইতালি অবরুদ্ধ পরিস্থিতিতে রয়েছে। সেখানকার সরকার ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।সেখানকার মানুষকে ঘরে থাকার নির্দেশ দেয়া হলেও মৃত্যুর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।প্রাদুর্ভাব সবচেয়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া লোমবার্ডি অঞ্চলে একদিনে সর্বোচ্চ ৩১৯ জন মারা গেছে।এদিকে স্পেনে এর মধ্যে ৫৯৮ জন মারা গেছে এবং ১৩ হাজার ৭১৬ জন সংক্রমিত হয়েছে। ফ্রান্সে সংক্রমিত হার অন্তত ১৬% বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার, দাঁড...
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জাতীয়, বাংলাদেশ
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সতর্কতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে অপ্রয়োজনীয় কাজ ছাড়া বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ইতোমধ্যে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ঠেকাতে প্রক্টরিয়াল টিম কাজ করছে। আমরা পুলিশের সহযোগিতা নিয়েছি। ...