Friday, August 7

Month: March 2020

চার দেশের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করলো বাংলাদেশ

চার দেশের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করলো বাংলাদেশ

আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ
বাংলাদেশ করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি এসব দেশের বিশেষ অঞ্চল (যেখানে বেশি আক্রান্ত) থেকে আগত দেশি-বিদেশি নাগরিকদের এখন থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (৯ মার্চ) বিকেলে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। গতকাল রোববার (৮ মার্চ) সরকারের আইইডিসিআরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছেন। এ তিনজন ছাড়া আরও দুজনকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতালিফেরত। তৃতীয়জন এদেরই মাধ্যমে সংক্রমিত হয়েছেন।করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত জাতীয়...
রাজধানীর ৫ হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা

রাজধানীর ৫ হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা

বাংলাদেশ, স্বাস্থ্য
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীদের জন্য রেফারেন্স হাসপাতাল হিসেবে দেশের কয়েকটি হাসপাতাল নির্দিষ্ট রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।হাসপাতালগুলো হলো- মুগদা জেনারেল হাসপাতাল (মুগদা), কুয়েত মৈত্রী হাসপাতাল (উত্তরা), মহানগর জেনারেল হাসপাতাল (নয়াবাজার), সংক্রামক ব্যাধি হাসপাতাল (মহাখালী) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল (কুর্মিটোলা)। হাসপাতালগুলোতে সোমবার (৯ মার্চ) থেকে করোনার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসা কাজে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও রোগ প্রতিরোধী পোশাক।করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের হটলাইন ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০৯১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।এছাড়া ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা পর্যায়ে মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে।...
খালেদা জিয়ার মুক্তিতে সরকারের কোনো হাত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তিতে সরকারের কোনো হাত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো হাত নেই। তার মুক্তি একমাত্র বিচার বিভাগ দিতে পারে এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সোমবার দুপুরে হজ বুথ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বাংলাদেশের সমসাময়িক বিষয় করোনা নিয়ে তিনি জানান করোনা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই সরকারের প্রতিটি সেক্টর করোনা নিয়ে প্রস্তুত রয়েছেন।খালেদা জিয়ার সাময়িক মুক্তির আবেদন আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুপুরে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে হজ সেবা বুথ ২০২০ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিচার বিভাগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার মুক্তির ...
হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর তা কতক্ষণ কার্যকর থাকে?

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর তা কতক্ষণ কার্যকর থাকে?

লাইফস্টাইল, স্বাস্থ্য
প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, বিশ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া, আধোয়া হাতের সাহায্যে মুখে হাত দেয়া থেকে বিরত থাকা, জনবহুল এলাকা এড়িয়ে চলা, হ্যান্ডশেক ও কোলাকুলি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।যেহেতু হাতের সাহায্যে সকল কাজ করা হয় এবং সবসময় হাত ধোয়া সম্ভব হয় না, তাই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাই সবচেয়ে সুবিধাজনক উপায় হিসেবে দেখছেন অনেকে। কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর কতক্ষণ সময় পর্যন্ত সেটার প্রভাব কার্যকর থাকবে?বেশ কিছু গবেষণা ও ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফল থেকে দেখা গেছে, অধিকাংশ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার পর ১-২ মিনিট পর্যন্ত থাকে তার কার্যকারিতা। এমন চমকপ্রদ তথ্যটি নিউ ইয়র্ক ডেইল...
জেব্রা আর কুমিরের মাংস খেয়ে আলোচনায় সৃজিত

জেব্রা আর কুমিরের মাংস খেয়ে আলোচনায় সৃজিত

বিনোদন, লাইফস্টাইল
কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। এই পরিচালকের সঙ্গে একাধিক নারীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। শেষ পর্যন্ত ঢাকার মেয়ে মিথিলাকে বিয়ে করেছেন তিনি। আপাতত তাদের সুখি দম্পতি বলা যায় অনায়াসেই।   এবার প্রাণঘাতী করোনা আতঙ্কের মধ্যেই আফ্রিকায় গিয়ে জেব্রা আর কুমিরের মাংস খেয়ে আলোচনায় সৃজিত মুখার্জি। ভারতীয় গণমাধ্যমের খবর,  ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির শুটিংয়ে বর্তমানে আফ্রিকা অবস্থান করছেন সৃজিত। আর সেখানেই ‘কার্নিভোর দ্য রেস্টুরেন্ট’ নামে এক রেস্তোরাঁয় গিয়ে গ্রিল করা কুমিরের মাংস, জেব্রার স্টেক খেয়েছেন তিনি। সৃজিত নিজেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন। সেখানে শূকরের ঠ্যাংও অবশ্য মেনুতে ছিল। তবে সৃজিত সেই পদ চেখে দেখেছেন কিনা, তা জানা যায়নি। সৃজিতের এ ধরনের খাবার গ্রহণে অবাক হয়েছেন অনেকেই। সতর্ক বাণীও দিয়েছেন সোশ্যাল মিডিয়া...
করোনা আতঙ্কে আইপিএল পেছানোর দাবি

করোনা আতঙ্কে আইপিএল পেছানোর দাবি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, খেলা
২৯ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। উদ্বোধনী দিনে মু্ম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের। টি-টোয়েন্টির জমজমাট এই আসর নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। করোনাভাইরাসের আতঙ্কের কারণে শঙ্কার মুখে এবারের আয়োজন।যদিও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে আইপিএল। টুর্নামেন্ট সুষ্ঠ ভাবে আয়োজন করার জন্য সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সঙ্গে করোনা সংক্রান্ত আলোচনা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। সতর্ক করা হয়েছে সব ফ্র্যাঞ্চাইজিকেও। যদিও আইপিএল পেছানোর দাবি তুলেছে মহারাষ্ট্র সরকার। ওয়াংখেড়ে স্টেডিয়ামটি মহারাষ্ট্রের অধীনেই রয়েছে। করোনার কারণে আইপিএল স্থগিত করার দাবি তুলে...
করোনার চেয়ে ভয়ঙ্কর মোদি: তৃণমূল নেতা

করোনার চেয়ে ভয়ঙ্কর মোদি: তৃণমূল নেতা

আন্তর্জাতিক, রাজনীতি
করোনাভাইরাসের প্রসঙ্গ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। অনুব্রত মন্ডল বলেন, ইয়েস ব্যাংক শেষ হয়ে গেল, অর্থনীতি শেষ হয়ে গেছে, এর চেয়ে আর বড় ভাইরাস কি আছে? করোনা থেকেও ভয়ঙ্কর মোদি ভাইরাস। চেষ্টা করা হচ্ছে এই ভাইরাসকে কিভাবে নষ্ট করা হবে, তার জন্য পশ্চিমবঙ্গে ওষুধ আবিষ্কারের গবেষনা চলছে। এর আগে বিধানসভা নির্বাচন এগিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। নির্বাচনের প্রস্তুতি নিতে দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। গুসকরা শহরে আউশগ্রাম বিধানসভা এলাকার দলীয় কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করেন অনুব্রত মণ্ডল। সেই সম্মেলনে ২৬৯টি বুথের দলীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কোন বুথের কেমন অবস্থা তা জানতে চান তিনি। যেসব বুথে দল পিছিয়ে রয়েছে, সেই বুথে কী পরিকল্পনা, ব্যবস্থা নেয়া হয়েছে, তাও জ...
মাস্ক পরলে বাড়ে করোনার ঝুঁকি, দাবি মার্কিন বিশেষজ্ঞদের

মাস্ক পরলে বাড়ে করোনার ঝুঁকি, দাবি মার্কিন বিশেষজ্ঞদের

আন্তর্জাতিক, বাংলাদেশ, স্বাস্থ্য
বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ায় করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে সবাই মাস্ক কিনতে হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক পরলে সংক্রমণ থেকে বাঁচার চেয়ে সংক্রমিত হওয়ারই আশঙ্কা বেশি। আপাতত করোনাভাইরাসের কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় হাত ধোঁয়াসহ বিভিন্ন পদক্ষেপেরই পরমার্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। খবর টাইম ম্যাগাজিনের। করোনাভাইরাসের সংক্রমণ ঘটার পর থেকেই বিভিন্ন দেশে মাস্কের সংকট দেখা দিয়েছে। চীন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সুপার মার্কেটগুলোতে মাস্ক নেই, এমন প্ল্যাকার্ড দেখা গেছে। তবে মাস্ক কী আসলে করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে? যুক্তরাষ্ট্রের ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিভাগের মেডিসিনের অধ্যাপক ডা. উইলিয়াম স্ক্যাফনার বলেছেন, সহজাতভাবেই...
মুজিববর্ষে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান স্থগিত, আসছেন না বিদেশি অতিথিরা!

মুজিববর্ষে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান স্থগিত, আসছেন না বিদেশি অতিথিরা!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি, স্বাস্থ্য
মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে জানিয়েছে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে করোনায় আক্রান্ত তিন জনকে শনাক্ত করার পর অনুষ্ঠানসূচি পরিবর্তন আনা হয়েছে। এ কারণে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।রোববার (৮ মার্চ) রাতে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রেস ব্রিফিংয়ের সময় তিনি এই তথ্য জানান।কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যঝুঁকির বিষয় চিন্তা করেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ছোট পরিসরে করা যাবে। আর প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান স্থগিত থাকায় আপাতত কোনও বিদেশিও আসবেন না।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ যেস...
মাদরাসা ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মাদরাসা ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বাংলাদেশ
মানিকগঞ্জে ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বরুন্ডী তাজবিদুল কুরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক মতিউর রহমানের বিরুদ্ধে। আহত ছাত্র মো. লাজিম মোল্লা (১২) বর্তমানে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে মানিকগঞ্জ সদর উপজেলার সর্বানন্দপুর গ্রামের দুবাই প্রবাসীর ছেলে।হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বদরুল আলম জানান, ওই শিশু তার শরীরের বিভিন্ন অংশে জখম নিয়ে বিকেল তিনটার দিকে হাসপাতালে আসে। তার শারীরিক অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই শিশুটি সুস্থ হয়ে উঠবে।আহত ওই ছাত্র জানায়, সে স্থানীয় বরুন্ডী সরকারি একটি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাস করে। ছেলেবেলা থেকে তার আরবি নিয়ে পড়ার শখ থাকায় সে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি না হয়ে জানুয়ারি মাসের ৩ তারিখে ভর্তি হয় ওই আবাসিক মাদরাসায়। সে...