Friday, August 7

Month: July 2021

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ফকির আলমগীর

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ফকির আলমগীর

বিনোদন
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর। গতকাল রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তির পরপরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে তার স্ত্রী সুরাইয়া আলমগীর জানান। তিনি বলেন, গত বুধবার ফকির আলমগীরের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।...
সেনা কমান্ডে সৎ-যোগ্যদের নেতৃত্বে আনতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সেনা কমান্ডে সৎ-যোগ্যদের নেতৃত্বে আনতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২১ (প্রথম পর্ব) এ দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জেনে খুশি হয়েছি যে, সেনাবাহিনীর অফিসারদের পদোন্নতির জন্য ট্রেস (ট্যাবুলেটেড রেকর্ড অ্যান্ড কমপারেটিভ ইভালুয়েশন) পদ্ধতি অনুসরণ করা হয়, যা তাদের পেশাগত দক্ষতার বিভিন্ন দিকের তুলনামূলক মূল্যায়ন প্রকাশ করে। একই সঙ্গে নির্বাচকমণ্ডলীর সদস্যরা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্র্ধ্বে উঠে, প্রজ্ঞা ও বিচক্ষণ বিচার-বিশ্লেষণের মাধ্যমে যোগ্য ব্যক্তিকেই পদোন্নতির জন্য...
গত দুই সপ্তাহে ২৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব

গত দুই সপ্তাহে ২৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব

আইন ও আদালত, এক্সক্লুসিভ, বাংলাদেশ
সরকার ঘোষিত ‌'কঠোর লকডাউনে'র শেষে আসন্ন ঈদুল আজহা বিবেচনায় শিথিল করা হয়েছে বিধি নিষেধ। টানা লকডাউনের এই ১৪ দিনে মানুষের অপ্রয়োজনীয় চলাচল রোধে এবং স্বাস্থ্যবিধি মানাতে প্রথম দিন থেকেই মাঠে ছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময়ে দেশজুড়ে ৩ হাজার ২৭৩ জনকে সর্বমোট ২৮ লাখ ১ হাজার ৮৭৫ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব সদর দপ্তর জানায়, ১ জুলাই থেকে শুরু হওয়া 'কঠোর লকডাউনে' মানুষের অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট। প্রথম দিন থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশজুড়ে ৪৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মাধ্যমে আইন অমান্যকারী ৩ হাজার ২৭৩ জনকে সর্বমোট ২৮ লাখ ১ হাজার ৮৭৫ টাকা জরিমানা করা হয়। এই সময়ে র‌...
এবার সিনেমা নির্মাণে অভিনেত্রী সোহানা সাবা

এবার সিনেমা নির্মাণে অভিনেত্রী সোহানা সাবা

এক্সক্লুসিভ, বিনোদন
অভিনয়ের বাইরে প্রযোজনা হাউজ ‘খামারবাড়ি’ নিয়ে ব্যস্ত আছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। এখান থেকে গেল বছর ওয়েব সিরিজ নির্মাণ করেন তিনি। ‘টুইন রিটার্নস’ শিরোনামের ওয়েব সিরিজে প্রযোজনার পাশাপাশি তিনি অভিনয়ও করেন। অভিনেত্রী এবার প্রস্তুতি নিচ্ছেন সিনেমা নির্মাণের জন্য। খুব শিগগিরই এর ঘোষণাও দেবেন বলে জানালেন। সাবা বলেন, আমার প্রযোজনা প্রতিষ্ঠানটি নিয়ে বেশকিছু পরিকল্পনা আছে। গেল বছর থেকে এর কার্যক্রম নিয়ে মনোযোগী হই। কিন্তু করোনা ও লকডাউনের কারণে ঠিক সময়ে সব কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। চলতি বছরে ‘খামারবাড়ি’ থেকে ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। বাকিটা সময় বলে দেবে কতোটুকু করতে পারি। এদিকে এ গ্ল্যামারকন্যা সম্প্রতি শেষ করেছেন মাসুমা তানির ‘আজ একটি বিশেষ দিন’ ছবির শুটিং ও ডাবিং। অভিনেত্রীর হাতে আরও আছে ‘মানিকের লাল কাঁকড়া’ শিরোনামের একটি চলচ্চিত্র। গেল বছর লকডাউনের আগে এই ছবির শুটিং শুরু হয়...
অর্ধেক যাত্রী নিয়ে নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

অর্ধেক যাত্রী নিয়ে নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনার সংক্রমণ ঠেকাতে ২৩ দিন বন্ধ থাকার পর অর্ধেক যাত্রী নিয়ে নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে৷ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালসহ সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করেছে৷ এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও সব স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনা করা যাবে৷ এতে আরো বলা হয়, ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার অন্যান্য) চলাচল বন্ধ থাকবে৷ যাত্রীবাহী নৌযান চলাচলের বিষয়ে নৌ পরিবহন প্র...
চলমান লকডাউন আরও ১৪ দিন বাড়ানোর সুপারিশ কারিগরি পরামর্শক কমিটির

চলমান লকডাউন আরও ১৪ দিন বাড়ানোর সুপারিশ কারিগরি পরামর্শক কমিটির

বাংলাদেশ
চলমান লকডাউনন শিথিল করার সরকারি সিদ্ধান্তের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে কমিটি চলমান লকডাউন আরও ১৪ দিন বৃদ্ধির সুপারিশ করেছেন। ১২ ই জুলাই ৪১তম অনলাইন সভায় তারা এই সুপারিশ করেন। কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা সভায় সভাপতিত্ব করেন। সভায় কমিটির সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা শেষে সুপারিশসমূহ গৃহীত হয়। আজ রাতে গণমাধ্যমে পাঠানো সুপারিশে বলা হয়, ১. সারাদেশে কোভিড-১৯ এর সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমতাবস্থায় লকডাউন শিথিল করার সরকারী সিদ্ধান্তে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি চলমান কঠোর লকডাউন আরো ১৪ দিন বাড়ানোর সুপারিশ করেন। ২. লকডাউনের অংশ হিসেবে কমিটি কোরবানির হাট বন্ধ রাখার প্রস্তাব করেন, প্রয়োজনে ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থাও করা যেতে পারে। ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: ডিনস কমিটির সুপারিশই চূড়ান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: ডিনস কমিটির সুপারিশই চূড়ান্ত

এক্সক্লুসিভ, পড়ালেখা
করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে ডিনস কমিটির সুপারিশই বহাল থেকেছে। বুধবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এতে বলা হয়, করোনা মহামারি উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর ( শুক্রবার), খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর (শনিবার), গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর (শুক্রবার), ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর (শনিবার) এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে। চ-ইউনিটের ভর্তি পরীক্ষার (অংকন) তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সাত কলেজের পরীক্ষার...
ডিজিটাল হাট অনলাইনে পশু কেনাবেচা বাড়ছে

ডিজিটাল হাট অনলাইনে পশু কেনাবেচা বাড়ছে

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ
ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে তত বাড়ছে অনলাইন প্ল্যাটফর্মে কোরবানির পশু কেনাবেচার হার। বর্তমানে প্রতিদিন গড়ে অন্তত ২৫ হাজার পশু বিক্রি হচ্ছে অনলাইনে। আর সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির আগের কিছুদিন এই বিক্রির হার আরও বাড়বে। আগামী ২১ জুলাই বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসলমানরা এই উৎসবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করে থাকেন। এজন্য পশু কেনাবেচা করতে দেশজুড়েই হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতার ব্যাপক উপস্থিতি থাকে। তবে ২০২০ সালে করোনার প্রাদুর্ভাব আঘাত হানার পর থেকে অনলাইনে কেনাবেচার হার বাড়তে থাকে। যদিও মোটামুটিভাবে ২০১৫ সাল থেকে দেশে ডিজিটাল প্ল্যাটফর্মে পশু কেনাবেচা হচ্ছে। তবে গত বছর থেকে অনলাইনে পশু কেনাবেচা নিয়ে ক্রেতা, খামারি ও বিক্রেতা এবং ডিজিটাল মাধ্যমগুলোর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২ জুলাই থেকে অদ্যাবধি প্রায় এক ...
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের শোবিজে যাত্রা শুরুটা ছিল অনেক সংগ্রামের!

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের শোবিজে যাত্রা শুরুটা ছিল অনেক সংগ্রামের!

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের শোবিজে যাত্রা শুরু হলেও তার পথচলাটা এতো মসৃণ ছিল না। ক্যারিয়ারের শুরু দিকে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। এই বিষয়টি নিজেই জানিয়েছেন ‘সাপলুডু’খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ অতিথি হয়ে নিজের প্রথম পারিশ্রমিকের কথাও শেয়ার করেছেন তিনি। অনুষ্ঠানটিতে মিম বলেন, অনেকের ধারণা শোবিজে আমার যাত্রা অনেকটা এলাম-দেখলাম-জয় করলামের মতো। তবে শুরুর দিকে আমাকেও অনেক সংগ্রাম করতে হয়েছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার-এর বিজয়ী হবার আগে মায়ের সহযোগিতায় দুই বছর মিডিয়াতে কাজ করার জন্য চেষ্টা করেছিলাম। এমনকি একটি নাটকে অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলাম। তবে তখন থেকেই নিশ্চিত ছিলাম, যদি অভিনয় করতেই হয় প্রধান বা নায়িকা হয়ে অভিনয় করবো। ’ তিনি জানান, এরপরই কাকতালীয়ভাবে নিজের প্রথম ...
উন্নত চিকিৎসার জন্য ঢাকার পথে মুশফিকের বাবা-মা

উন্নত চিকিৎসার জন্য ঢাকার পথে মুশফিকের বাবা-মা

এক্সক্লুসিভ, খেলা
ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা (৬০) ও মা রহিম খাতুন (৫৬) গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ জ্বর ও কাশিতে ভুগছিলেন। তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। বুধবার (১৪ জুলাই) দুপুরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় রওনা হন তারা। এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) রাতে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে মুশফিকুর রহিমের বাবার সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে তার ২৫ শতাংশ ফুসফুসে সংক্রমণ দেখা গেছে। মাহবুব হামিদ তারার ছোট ভাই মেজবাউল হামিদ জানান, আজ দুপুরের দিকে তাদের (ভাই-ভাবী) বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। মুশফিকের মা সুস্থ থাকলেও তিনি তার স্বামীর সঙ্গে ঢাকায় গেছেন। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে মুশফিকুর রহিমের বাবা বগুড়া শহরের মাটিডালি এলাকার বাসিন্দা মাহবুব হামিদ তারা ও মা র...