Wednesday, June 24

Month: August 2021

ধর্ম অবমাননার অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা

ধর্ম অবমাননার অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা

ইসলাম, ক্রাইম, বাংলাদেশ
বহুল আলোচিত-সমালোচিত বক্তা ও ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইব্রাহিম খলিল। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ও ৩১ ধারায় মামলাটি হয়েছে। মামলার বাদী ইব্রাহিম খলিল বিবরণীতে লিখেছেন, আসামি একজন ভণ্ড। তিনি নিজেকে মুফতি দাবি করলেও ইসলাম সম্পর্কে তার জ্ঞান নিয়ে সন্দেহ আছে। ওয়াজ মাহফিলে আসামি ভক্তদের দিয়ে নেচে গান গাওয়া শুরু করেন। তার ওয়াজে ইসলামকে ব্যঙ্গ করা হচ্ছে বলেও বাদী অভিযোগ করেন। ...
পূর্ণিমার ১০ সেকেন্ডের ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

পূর্ণিমার ১০ সেকেন্ডের ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
পূর্ণিমা অভিনয়ে আসেন মাত্র ১৭ বছর বয়সে। দেখতে দেখতে পেরিয়ে গেছে ২০ বছরেরও বেশি। অভিনয়ে না থাকলেও নিজের ভক্তদের মাতিয়ে রেখেছেন তিনি। মিডিয়াতে তেমন দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মেলে তার। প্রায়ই নিজের অসাধারণ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। আর তার এসব ভিডিও দেখতে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ১০ সেকেন্ডের ভিডিও আপলোড করেন তিনি। যেখানে তাকে একটা গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায়। সেটাই রীতিমতো নেট দুনিয়া তোলপাড় করে ফেলেছে। অল্প সময়ে ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখে ফেলে। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই ছবির অন্যতম একজন অভিনেত্রী হিসেবে। তিনি চিত্রনায়িকা পূর্ণিমা। ২০০৩ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজ...
করোনা নিয়ে সুখবর, কমছে আক্রান্ত-মৃত্যু

করোনা নিয়ে সুখবর, কমছে আক্রান্ত-মৃত্যু

বাংলাদেশ, স্বাস্থ্য
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৮ হাজার ২৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৫১০ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৪ লাখ ৪৪ হাজার ৩৯০ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৬৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ১ লাখ ৯৭ হাজার ৫৫৬ জন। এর আগে রোববার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান আরও ৮ হাজার ৬৬৬ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৬২ হাজার ১৬৮ জন। শনিবার (২১ আগস্ট) বিশ্বে করোনায় মারা যান ১০ হাজার ২০৫ জন এবং আক্রান্ত হন ৬ লাখ ৮২ হাজার ২০২ জন এবং শুক্রবার (২০ আগস্ট) করোনায় মারা যান ১০ হাজার ৮৭৬ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ২০ হাজার ৫৫৯ জন। করোনায় এখন পর্যন্ত সব...
ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি মাওলানা ইউসুফ নুরি সাহেব ইন্তেকাল করেছেন

ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি মাওলানা ইউসুফ নুরি সাহেব ইন্তেকাল করেছেন

ইসলাম
নারায়ণগঞ্জের ঐতিহ্য বাহি ফকিরটোলা শাহী জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি মাওলানা ইউসুফ নুরি সাহেব(৮৫) গত ২০ই আগষ্ট ১০ ই মহরম, শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে বার্ধক্য জনিত সমস্যায় মরহুমের ঢাকাস্হ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন, (ইন্নাইলাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন) পরে আছর পূর্বে ৪.৩০মিনিটে মরহুমের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুম ইউসুফ নুরি সাহেবের তার জীবদ্দশায় একজন প্রকৃত সুন্নি আলেম ছিলেন, রাসুলুল্লাহ (সা:) প্রেমী ও কাদরীয়া তরিকার অনুসারী ছিলেন,ওনি ইউনানী হেকিমি চিকিৎসক ছিলেন, মরহুমের পরিবার, ছেলে মেয়ে আত্মীয় সজন রেখে গেছেন, অসংখ্য ভক্ত অনুসারী ও শুভাকাঙ্ক্ষী ছিল। নারায়ণগঞ্জের ফকির টোলা জামে মসজিদের দীর্ঘ ৪০ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন, ১৯৯৫ ইং সালে ডিবি ভিসায় পরিবারের সদস্যদের নিয়ে আমেরিকায় বসবা...
কারাগারে আত্মহত্যার চেষ্টা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের

কারাগারে আত্মহত্যার চেষ্টা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের

আন্তর্জাতিক
তার আইনজীবী নোরকা কোয়েলারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এমন খবর দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, সাবেক এই প্রেসিডেন্টের সহায়তা দরকার। এদিন চিকিৎসকেরা ভিতরে এসে দেখেন, তার হাত কাটা, রক্ত ঝরছে। তার হাত সেলাই করে দেওয়া হয়েছে। এর আগে ২০১৯ সালে দক্ষিণ আমেরিকার দেশটির দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টা অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পরে চলতি বছরের শুরুতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার দাবি করেছেন তিনি। কারাগারে বিচারের অপেক্ষায় রয়েছেন আনেজ। বলিভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এডোয়ার্ডো ডেল ক্যাস্টিলো শনিবার বলেন, তিনি নিজেকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। দেশটির পুলিশের বিশেষ অপরাধ-প্রতিরোধী ইউনিটের প্রধান ডাগলাস উজকুয়ানো বলেন, কারাগারের ভিতরে ...
স্ত্রীকে ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

স্ত্রীকে ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

জাতীয়, বাংলাদেশ
দাম্পত্য কলহের জেরে শনিবার (২১ আগস্ট) স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় অমিত রাজের। এ ঘটনার পর তার বৃদ্ধ দাদী মনোয়ারা বেগম তাকে দুধ দিয়ে গোসল করিয়েছেন। এমন অভিনব কাণ্ডের ছবি-ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অমিত অভিরামপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক। অমিত জানান, দীর্ঘদিন প্রেমের পর তাদের বিয়ে হয়। ইতোমধ্যে একটি ছেলে সন্তানও জন্ম নিয়েছে তাদের। হঠাৎ তার স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে অন্য একটি ছেলের সঙ্গে। এরই সূত্র ধরে সে ওই ছেলের সঙ্গে গত তিন মাস আগে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছিল। কিছুদিন পর তার স্ত্রী ফিরে এসে তার পরিবারের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। শনিবার ডিবি কার্যালয়ে বসে ৩ লাখ টাকার (দেনমোহর) বিনিময়ে তাদের মধ্য বিচ্ছেদ হয়। এরপর তার তিন বছরের ছেলে সন্তানকে নিয়ে বাড়ি ফিরে দুধ...
বাংলাদেশের সামনে সেরা পাঁচের হাতছানি

বাংলাদেশের সামনে সেরা পাঁচের হাতছানি

বাংলাদেশ
মূলত শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের ফলে এই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মাসে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ধবরধোলাই করতে পারলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২৩৪ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে দশম। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জিতলে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৪। তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে। সিরিজে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ, তবে ২৪১ রেটিং নিয়ে অবস্থান হবে ৬ নম্বরে। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত দশবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোতেই পরাজয় সঙ্গী হয়েছে। এবার ...
দেশে ফ্রি ফায়ার ও পাবজি বন্ধে হাইকোর্টের নির্দেশ

দেশে ফ্রি ফায়ার ও পাবজি বন্ধে হাইকোর্টের নির্দেশ

খেলা, তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ
একইসঙ্গে টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো সব ধরনের অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গত ২৪ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে গেম এবং অ্যাপগুলোর ক্ষতিকারক দিক তুলে জনস্বার্থে একটি রিটটি করেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার। গত পয়লা জুলাই এ বিষয়ে শুনানি নিয়ে আদেশের জন্য কঠোর লকডাউনের পর পরবর্তী শুনানি ও আদেশের জন্য আজকের দিন ঠিক করেছিলেন হাইকোর্ট। ওই সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো লিগ্যাল নোটিশের কপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষকে সরবরাহ করতে বলা হয়। এর আগে ফ্রি ফায়ার ও পাবজির আসক্তি নিয়ে উদ্বেগ জানিয়ে এটি বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে সুপারিশ করেছিল শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণা...
বিস্ফোরণে কাঁপল কাবুল (ভিডিও)

বিস্ফোরণে কাঁপল কাবুল (ভিডিও)

আন্তর্জাতিক
তালেবানের কাবুলের ক্ষমতা গ্রহণের কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি কাবুল বিমানবন্দরের পরিস্থিতি। দেশ ত্যাগের অপেক্ষায় বাইরে ভিড় করছেন লাখো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঝে মাঝেই গুলি ছুড়ছে মার্কিন সেনারা। শনিবার গুলিতে বেশ কয়েকজন মারা যাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ। পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তার কারণে কাবুল বিমানবন্দরে মার্কিন নাগরিকদের সাময়িক ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আফগানিস্তানে নতুর সরকার কেমন হবে, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে বলে জানিয়েছে তালেবান। সশস্ত্র সংগঠনটির এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন সরকারের রূপরেখা প্রকাশ করা হবে। এরই মধ্যে কাবুলে পৌঁছেছেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা আব্দুল ঘানি বারাদার। সরকার গঠন নিয়ে তালেবানের কমান্ডার ও সাবেক সরকারের নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে ...
সামাজিক মাধ্যম গিলছে সমাজ! ভাঙছে ঘর-সংসার

সামাজিক মাধ্যম গিলছে সমাজ! ভাঙছে ঘর-সংসার

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি
সামাজিক ভারসাম্য বিনষ্ট করার মাধ্যম হয়ে উঠেছে তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যম। এসব মাধ্যমে নানা কর্ম আর অপকর্ম নষ্ট করছে সমাজ, সংস্কৃতি আর ভাঙছে ঘর-সংসার। দুর্বল হচ্ছে সামাজিক বন্ধন, বাড়ছে মানুষে মানুষে সম্পর্কের দূরত্ব। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ বাড়াতে গিয়ে মানুষ হয়ে উঠছে সামাজিক যোগাযোগ ও ডিজিটাল মাধ্যম নির্ভর। ফলে সরাসরি আলাপচারিতা, মতবিনিময় এবং যোগাযোগ কমে যাওয়ায় নানান নেতিবাচক চিন্তাধারণা সেখানে জায়গা করে নিচ্ছে। অবক্ষয় হচ্ছে সামাজিক অনুশাসন ও মূল্যবোধের। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিনষ্ট হচ্ছে সামাজিক ভারসাম্য ও সম্পর্ক। অনেকের সাজানো গোছানো সুখের সংসারও ভেঙে যাচ্ছে এসব যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোর কারণে। রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের তথ্যমতে, এখানে গড়ে প্রতিদিন ৩৯টি বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে এবং প্রতি ঘণ্টায় একটি বিবাহ বিচ্ছ...