জাঁকজমক আয়োজনে সাবরিনা বশীরের ২টি গানের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
গতকাল ৩০ অক্টোবর রাজধানীর বনানীতে জনপ্রিয় কন্ঠশিল্পী সাবরিনা বশীরের শুভ জন্মদিন উপলক্ষে জাঁকজমক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পী সাবরিনা বশীরের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল Sabrina Bashir এ প্রকাশ করা হয় ‘দিল্লী কা লাড্ডু’ও আসিফ আকবের সঙ্গে দ্বৈত কন্ঠে ‘মধুচোরা’। ‘দিল্লী কা লাড্ডু’ মোহন ইসলাম-এর নির্দেশনায় গানটির চিত্রধারনে মডেল হয়েছেন আশিক চৌধুরী ও সাবরিনা বশির নিজেই। দিল্লি কা লাড্ডু গানটি লিখেছেন মেহেদি হাসান লিমন, সুর করেছেন আহমেদ হুমায়ুন, সংগীত করেছেন সিমন আহমেদ। ডিওপি বিকাশ সাহা, ভিডিও এডিট ও কালার এস এম তুষার। সাবরিনার ২টি নতুন মিউজিক ভিডিও প্রকাশনা ও জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ, গীতিকার দেলোয়ার আরজু, সিনিয়র সাংবাদিক দেওয়ান হাবিব, রোজ,আরজে সাইমুর, গানের মডেল আশিক চৌধুরী, মালা খ...









