Tuesday, June 2

Month: November 2021

ZS Traders Limited Job Circular

ZS Traders Limited Job Circular

অর্থনীতি
ZS Traders Limited Job Circular Job Summary: Company Name: ZS Traders Limited Job Location: Dhaka. Total Vacancies: 02 Jobs Category: private Jobs./Full time Gender: Only Male can apply. Salary: Negotiable Published On: 26 Nov. 2021. Application Start Date: 27 Nov 2021. Application Last Date: 08 Dec. 2021. Job Source: Online Jobs Portal. Send your CV to given E-MAIL Address ZS Traders Limited Job Circular Employer: ZS Traders Limited Post Name: International promotion Manager Job Location: Dhaka. No. of Vacancies: 02 Job Type: Full time jobs. Gender: Only Male can apply. Age Limitation: 30– 50 years. Educational Qualifications: Graduate Experience Requirements: 2 years. Company Information Company Name ZS. Traders Limited ...
DSHI BD LIMITED Job Circular

DSHI BD LIMITED Job Circular

অর্থনীতি
DSHI BD LIMITED Job Circular Job Summary: Company Name: DSHI BD Limited Job Location: Dhaka. Total Vacancies: 06. Jobs Category: private Jobs./Full time Gender: Only Male can apply. Salary: Negotiable Published On: 26 Nov. 2021. Application Start Date: 27 Nov 2021. Application Last Date: 08 Dec. 2021. Job Source: Online Jobs Portal. Send your CV to given E-MAIL Address DSHI BD Limited Job Circular Employer: DSHI BD Limited Post Name: Engineer. Job Location: Dhaka. No. of Vacancies: 06 Job Type: Full time jobs. Gender: Only Male can apply. Age Limitation: 30– 50 years. Educational Qualifications: Graduate Experience Requirements: 2 years. Company Information Company Name DSHI BD Limited Address H-79 7th floor, Biruttam z...
হঠাৎ লাফিয়ে বাড়লো করোনায় মৃত্যু

হঠাৎ লাফিয়ে বাড়লো করোনায় মৃত্যু

স্বাস্থ্য
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৭০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন। মৃত নয়জনের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ এবং ছয়জন নারী। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩৬টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৮৩২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি আট লাখ এক হাজার ৮৬৯টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায়...
উইজডেনের বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব

উইজডেনের বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব

খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির মধ্যেও ব্যাট ও বল হাতে উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরে তার পারফরম্যান্স কোনো অংশে কম ছিল না। যে কারণে বিশ্বসেরা এ অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেনের ওয়ানডে ফরম্যাটের বিশ্বসেরা একাদশে। ইংলিশ ম্যাগাজিন উইজডেনের লেখকরা কর্তৃক বাছাই করে সেরা ক্রিকেটার নিয়ে এই একাদশ তৈরি করেছেন। একাদশে ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা ও জনি বেয়ারস্টো। তিনে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। চারে ও পাঁচে অবস্থান করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে রাখা হয়েছে ছয় নম্বর অবস্থানে। একাদশের বোলিংয়ে জায়গা পেয়েছেন ইংলিশ পেসার ক্রিসে ওকস। এছাড়া রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও স্পিনার অ্যাডাম জাম্পা, নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ও ভারতীয় পেসার জাসপ্রিত ...
মেয়র থেকে বরখাস্তের পর জাহাঙ্গীরের বিষয়ে যা বললেন মন্ত্রী

মেয়র থেকে বরখাস্তের পর জাহাঙ্গীরের বিষয়ে যা বললেন মন্ত্রী

রাজনীতি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়ার পর এবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত হয়েছেন জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার বিকাল ৪টায় সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমকে সিটি মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এর আগে গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করার কথা জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পিআরও হায়দার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়েছে। মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্তের বিষয়ে স্থানীয় সরক...
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আহ্বান

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আহ্বান

রাজনীতি
ঢাকা: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান। নেতারা বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার এখন যে অবস্থা- তাতে বাংলাদেশে বিদ্যমান চিকিৎসার সক্ষমতা কাজে লাগানো হচ্ছে। কিন্তু এর চাইতে অগ্রসর চিকিৎসা যেটা দেশে নেই, সেটা তার প্রয়োজন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। সবার প্রথমে তিনি বাংলাদেশের নাগরিক। সংবিধান অনুযায়ী চিকিৎসার অধিকার তার প্রাপ্য। সেই অধিকার থেকে তাকে...
নিউ ইয়র্ক ছাড়ছেন শাহরুখকন্যা!

নিউ ইয়র্ক ছাড়ছেন শাহরুখকন্যা!

বিনোদন
বলিউডের সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান বরাবরই আলোচনায় থাকেন। কিন্তু সম্প্রতি সময়ে মাদককাণ্ডে জড়িয়ে চর্চায় ছিলেন কিং খানের পুত্র আরিয়ান খান। এবার নতুন করে খবরে এলেন সুহানা। সামাজিক মাধ্যম থেকেই সুহানার জীবনের নানা কথা জানা যায়। তিনি নিজেই তার নানা বিষয় তুলে ধরেন সেখানে। সুহানা বর্তমানে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বসবাস করেন। এবার তার পোস্ট থেকে স্পষ্ট, প্রিয় শহর নিউ ইয়র্ক ছাড়ছেন তিনি। একটি সাদা-কালো ছবি পোস্ট করে সুহানা। যেখানে দেখা যায়, আন্ডার-কনস্ট্রাকশন বাড়ির নীচ দিয়ে যাচ্ছে একটি ট্রাক। সেই ট্রাকের গায়ে লেখা, চিন্তা করবেন না। নিউ ইয়র্ক ছাড়ালেও আমি ‘নিউ ইয়র্কার’ই থাকব চিরকাল। এতে সুহানার এক বন্ধু মন্তব্য করেছেন, ‘দারুণ কিছু করবে তুমি জীবনে। ’ অন্য এক বন্ধু লিখেছেন, ‘আমি এটা মানতে পারছি না, যে তুমি চলে যাচ্ছ। ’ আরেক বন্ধুর বক্তব্য, ‘শুভেচ্ছা তোম...
নুসরাতকে এখনো ভালোবাসেন প্রাক্তন স্বামী

নুসরাতকে এখনো ভালোবাসেন প্রাক্তন স্বামী

বিনোদন
২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ‘রূপকথা’র বিয়ে সেরেছিলেন নুসরাত জাহান। কিন্তু মাত্র দু’বছরের মাথায় অভিনেত্রী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান, নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয়, ‘লিভ টুগেদার’ করেছিলেন তিনি। তবে বিষয়টি মেনে নিতে পারেননি নিখিল। যে জন্য নুসরাতের নামে আদালতে ‘অ্যানালমেন্ট অব ম্যারেজ’ নিয়ে একটি মামলা করেন। ১৭ নভেম্বর সেই মামলায় জয়ী হন নুসরাতের প্রাক্তন ‘স্বামী’! এতকিছুর পরও নিখিল নাকি এখনো নুসরাতকে ভালোবাসেন! কোনোভাবেই অভিনেত্রীকে ভুলতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন। চূড়ান্ত বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতকে নিয়ে মুখ খুললেন নিখিল। পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই, কিন্তু আমি তাকে এখনো ভালোবাসি। ’ একইসঙ্গে এও জানান যে, আগে যে নুসরাত ছিলেন, তাকে ভালোবাসেন তিনি। কিন্তু এখনকার নুসরাতকে একেবারেই চিন...
ভিকি-ক্যাটরিনার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!

ভিকি-ক্যাটরিনার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!

বিনোদন
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ডিসেম্বরে তাদের চার হাত এক হচ্ছে। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি দু’জনের কেউ-ই। কিন্তু তবুও একে একে তাদের বিয়ের সব গোপন খবর বেরিয়ে আসছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজস্থানের এক বিলাসবহুল দুর্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের ছবি ও ভিডিও আপাতত গোপন রাখতে চাচ্ছেন তারা। যেজন্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মোবাইল ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে। যাতে কেউ ছবি তুলতে না পারেন। এই তারকাদ্বয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, দুই পরিবারের সদস্যের সঙ্গে ও বলিউডে নিজেদের ঘনিষ্ঠজনদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের সমস্ত ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, যেজন্য তারা বিয়েবাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছেন। কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে না পারে, সে বিষয়েও নাকি ইভেন্ট ...
পাপন না থাকায় সিরিজ জিতেও ট্রফি পায়নি পাকিস্তান

পাপন না থাকায় সিরিজ জিতেও ট্রফি পায়নি পাকিস্তান

খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা না ভুলতেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। অপরদিকে উড়তে থাকা পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে হোঁচট খেলেও বাংলাদেশের বিপক্ষে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। তবে সিরিজ জিতেও এখনও ট্রফি হাতে পায়নি বাবর আজমরা। গত ২২ নভেম্বর সিরিজের শেষ ম্যাচ জেতার পর আনুষ্ঠানিকভাবে পাকিস্তান দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বিসিবির। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন না থাকায় ট্রফি পাওয়া হলো না সফরকারীদের। যে কারণে রিতিমতো অবাক হয়েছে দলটি। ট্রফি না পাওয়ার হতাশা ভুলতে একত্রিত হয়ে সেলফি তোলেন তারা। ট্রফি না পাওয়ার কারণ জানিয়ে বিসিবির এক মুখপাত্র জানান, জয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বোর্ডের কর্মকর্তাদের। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিনিয়োগকারীদেরও। কিন্তু সভাপতিসহ অন্যান্য কর্মকর্তা এবং ব...