Friday, August 7

Month: November 2021

ভাটারায় বিপুল ইয়াবাসহ গ্রেফতার ৪

ভাটারায় বিপুল ইয়াবাসহ গ্রেফতার ৪

আইন ও আদালত
রাজধানীর ভাটারা এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে ভাটারার সাঈদনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. শাকিল, মো. কামাল, মো. শাহজাহান ও মো. নিয়াজ মাহমুদ। ডিবি ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীরা ভাটারা থানার সাঈদনগর এলাকায় অবস্থান করছে বলে খবর পাই। পরে ওই এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় মামলার পর গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।...
সাভারে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

সাভারে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

আইন ও আদালত
ভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকায় ছুরিকাঘাতে সোহেল হোসেন (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। এর আগে, শনিবার (২০ নভেম্বর) রাতে সাভারের মধ্যরাজাশন এলাকায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত সোহেল নীলফামারীর জলঢাকা থানার পাঠানপাড়া গ্রামের মোকছেদুলের ছেলে। তিনি সাভারের মধ্য রাজাশন এলাকার জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন। পুলিশ জানায়, রাতে রিকশাচালক সোহেলকে ফোন করে কেউ একজন ডেকে নেয়। পরিবারের লোকজন ভেবেছিলেন রিকশা ভাড়ার জন্য তাকে হয়তো কেউ ডেকেছেন। কিন্তু রিকশার ওপরেই কেউ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত...
বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিল মিয়ানমার

বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিল মিয়ানমার

বাংলাদেশ
কক্সবাজার: বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব সমুদ্র উপকূলে মিয়ানমার নৌ-বাহিনীর হাতে আটক ৪টি মাছ ধরার ট্রলারসহ ২২ জন জেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় ফিরে এসেছে। শনিবার (২০ নভেম্বর) রাতে এসব জেলেদের মুক্ত করে দেওয়া হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, বাংলাদেশের জলসীমা অতিক্রম করায় মিয়ানমার নৌবাহিনী ৪টি ট্রলারসহ ২২ জেলেকে আটক করে রেখেছিল। পরে বিজিবির পক্ষ থেকে মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে ওই ৪ ট্রলারসহ জেলেদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেয়। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে মিযানমার নৌবাহিনী তাদেরকে ছেড়ে দেয়। পরে তারা সেন্টমার্টিন এসে পৌঁছায়। জলসীমা অতিক্রম করা এই ৪ ট্রলারের মালিক সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুর...
ঝিনাইদহে করোনায় একজনের মৃত্যু

ঝিনাইদহে করোনায় একজনের মৃত্যু

স্বাস্থ্য
ঝিনাইদহ: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে আহম্মদ আলী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২১ নভেম্বর) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা সাসপেক্টেড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলী ঝিনাইদহ সদর উপজেলার হাটবাকুয়া গ্রামের মকবুল শিকদারের ছেলে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ জানান, গত ১৩ নভেম্বর করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। নমুনা পরীক্ষার পর তার করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার ভোরে তার মৃত্যু হয়। তত্বাবধায়ক জানান, দীর্ঘ ৫৫ দিন পর করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে কেউ মারা গেল। এ পর্যন্ত ঝিনাইদহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২’শ ৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫’শ ৬২ জন।...
হাফ ভাড়া দিতে গিয়ে হেনস্তার শিকার ছাত্রীরা, প্রতিবাদে সড়ক অবরোধ

হাফ ভাড়া দিতে গিয়ে হেনস্তার শিকার ছাত্রীরা, প্রতিবাদে সড়ক অবরোধ

আইন ও আদালত
ঢাকা বিশ্ববিদ্যালয়: হাফ ভাড়া দিতে গিয়ে বাসচালকের সহকারীর (হেল্পার) মাধ্যমে হেনস্তার শিকার হওয়ায় রাজধানীর বকশীবাজার মোড় অবরোধ করেছেন ছাত্রীরা। রোববার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বদরুন্নেসা কলেজের ছাত্রীরা এ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা জানান, ঠিকানা বাসে শনিবার হাফ ভাড়া দেওয়া নিয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন চালকের সহকারী। অভিযুক্তের বিচার ও হাফ ভাড়া নিশ্চিতের জন্য ঘোষণা এলে তারা আন্দোলন শেষ করবেন। এসময় তারা ‘একটা একটা বাস ধর, ধোলাই কর’, ‘আমার বোন লাঞ্ছিত কেন?’ ‘বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলন চলাকালে অধ্যক্ষ সাবিকুন নাহার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, ধর্ষণের হুমকি দেওয়া হয়নি। তবে তুই তুকারি করা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ঠিকানা ও মৌমিতা বাসের মালিকপক্ষ আসবে। এদিকে অধ্যক্ষ শিক্ষার্থীদের দাব...
বাধ্যতামূলক করোনা টিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

বাধ্যতামূলক করোনা টিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক, স্বাস্থ্য
ঢাকা: অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের বাধ্যতামূলক টিকা নেওয়ার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেছেন। শনিবার (২০ নভেম্বর) সরকারের নেওয়া পদক্ষেপের বিরোধিতা করে তারা এ বিক্ষোভ করছেন বলে বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়। একইসঙ্গে দেশটির সরকারের সিদ্ধান্তের সমর্থনেও কিছু মানুষ সমাবেশ করেছে বলে জানানো হয়। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ায় ১৯ নভেম্বর পর্যন্ত ১৬ বছরের ঊর্ধ্বে প্রায় ৮৫ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছে। দেশব্যাপী বহু মানুষ স্বেচ্ছায় টিকা নিচ্ছেন। তবে দেশটির সব রাজ্য ও অঞ্চলে বিশেষ কিছু পেশার জন্য টিকা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটিতে যারা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেনি তাদের বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ ও রেস্তোরাঁয় খাবার গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিন কয়েক হাজার টিকাবিরোধী বিক্ষোভকারী অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট্রাল মেলবোর্নের রাস...
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শাহ হালিম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শাহ হালিম

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের সাবেক চেয়ারম্যান শাহ হালিম এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লাইফটাইম অ্যাওয়ার্ড বা প্রেসিডেন্টের আজীবন সম্মাননা পেয়েছেন। তার এ অর্জনে উক্ত সংগঠনসহ প্রবাসী বাংলাদেশিরা অভিনন্দন জানিয়েছেন। ২৫ বছর যাবত শাহ হালিম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের কর্মী হিসেবে কাজ করে জোরালো ভূমিকা ও অবদান রেখে যাচ্ছেন। তিনি ছয় বছর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ-আমেরিকা সেন্টার স্থাপনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মূলধারার সংগঠনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে চলেছেন। উক্ত সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অসংখ্য সমাজকল্যাণমূলক কাজে অবদান রেখেছেন। তিনি মূলধারায় অনেক সংগঠনের সঙ্গে সমাজ উন্নয়নমূলক কার্...
যুক্তরাষ্ট্রে করোনার বুস্টার ডোজের অনুমোদন

যুক্তরাষ্ট্রে করোনার বুস্টার ডোজের অনুমোদন

আন্তর্জাতিক, স্বাস্থ্য
ঢাকা: যুক্তরাষ্ট্র ১৮ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার এবং মডার্নার কোভিড টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই অনুমোদন দেয় বলে খবর বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে বলা হয়, আসছে শীতে মহামারি করোনার নতুন ঢেউয়ের শঙ্কার মধ্যে দেশটি এই পদক্ষেপ নিল। এর আগেও যুক্তরাষ্ট্র যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বয়স ৬৫ বছরের বেশি, গুরুতর কোনো রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন কিংবা উচ্চ ঝুঁকিপূর্ণ পেশার কর্মীদের করোনার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছিল। এ বিষয়ে মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ভারপ্রাপ্ত কমিশনার জেনেট উডকক বলেন, বুস্টার ডোজ করোনার বিরুদ্ধে দীর্ঘদিন সুরক্ষা দিবে। বিশেষ করে ভয়াবহ পরিণতি এবং হাসপাতালে ভর্তি ও মৃত্যু রোধ করবে। ফাইজার এবং মডার্নার বুস্টা...
যে মুরগির মাংসের কেজি হাজার টাকা!

যে মুরগির মাংসের কেজি হাজার টাকা!

আন্তর্জাতিক
কড়কনাথ মুরগির চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। প্রতি কেজি মুরগির দাম গড়ে হাজার টাকা। তবে শীত ও গ্রীষ্মকালে দামের কিছুটা পার্থক্য হয়ে থাকে। ভারতীয় সংবাদমাধ্যম বলা হয়, ভারতে এই ব্যবসার প্রধান কেন্দ্র মধ্যপ্রদেশের ঝাবুয়ায়। সেখানকার মুরগির চাহিদা রয়েছে গোটা ভারতে। মধ্যপ্রদেশের কড়কনাথ মুরগি জিআই ট্যাগও পেয়েছে। এখন ধীরে ধীরে ভারতের অন্য রাজ্যতেও হাঁস-মুরগি পালনের মতোই কড়কনাথ মুরগি চাষের দিকে ঝুঁকছে। কড়কনাথ মুরগির বিশেষত্ব: এই মুরগি পুরোপুরি কালো রঙের। একই সঙ্গে এই মুরগির মাংস, রক্ত ও ডিম কালো রঙের হয়ে থাকে। এ জন্যই এই মাংসের চাহিদা রয়েছে বেশি। মাংসে স্বাস্থ্য উপকারী গুণ: কড়কনাথ মুরগির মাংস স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। এই মাংসে প্রচুর পরিমাণে আয়রন ও প্রোটিন থাকে। আবার কোলেস্টেরলের মাত্রাও থাকে অনেক কম। ফলে এই মাংস হার্টের রোগী ও ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত। চিকিৎসকেরা অনেক সময় এই ...
আরিয়ানের বিরুদ্ধে মাদকযোগের প্রমাণ মেলেনি

আরিয়ানের বিরুদ্ধে মাদকযোগের প্রমাণ মেলেনি

বিনোদন
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে মাদকযোগের অভিযোগের প্রমাণ পায়নি মুম্বাই হাইকোর্ট। তাই তাকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতটি। ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর করেন মুম্বাই আদালত। তবে ২৩ দিন পর শনিবার (২০ নভেম্বর) জামিনের বিস্তারিত রায় প্রকাশ পেল। রায়ে বলা হয়েছে, মাদক মামলায় আরিয়ান খান যে ষড়যন্ত্র করেছেন, প্রাথমিকভাবে তেমন কোনো প্রমাণ মেলেনি। একই সঙ্গে বেআইনি কোনো কাজ করার লক্ষ্য ছিল আরিয়ান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার-এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। এদিন আরিয়ানের মামলা প্রসঙ্গে মুম্বাই হাইকোর্টের বিচারপতি জানান, আরিয়ান ও তার সঙ্গীরা শুধুমাত্র কর্ডেলিয়া ক্রুজে ছিলেন বলেই তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত যড়যন্ত্রের অভিযোগ আনা যায় না। আরিয়ান-আরবাজ-মুনমুনের হোয়াটসঅ্যাপ চ্যাটেও আপত্তিকর কিছু পাওয়া যায়নি বলেও জানানো হয়। আর এই কারণে তিনজনের জামি...