Tuesday, June 2

Month: December 2021

বিষখালী নদী থেকে আরও একটি পোড়া লাশ উদ্ধার

বিষখালী নদী থেকে আরও একটি পোড়া লাশ উদ্ধার

এক্সক্লুসিভ
ঝালকাঠির বিষখালী নদীর ডহরশংকর এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির বয়স ৪৫ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের দলনেতা মো. শহিদুল ইসলাম। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। মৃতদেহ সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি থানার পরিদর্শক তদন্ত মো. সাইফুল ইসলাম সোহাগ। এর আগে সকাল ৯টার দিকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে অভিযান লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হলো। গত ৬ দিনে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করে। বুধবার থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় বরিশাল নৌপুলিশ। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিষখালী নদীর মোহনায় মৃতদেহ...
কাবুলে আফগান নারীদের বিক্ষোভ মিছিল

কাবুলে আফগান নারীদের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ মিছিল করেছেন একদল নারী। আফগান নারীদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর দাবিতে মঙ্গলবার কাবুলে এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভকারী নারীরা যুক্তরাষ্ট্র-সমর্থিত আশরাফ গনি সরকারের হয়ে কাজ করা সেনাদের তালেবান গোপনে হত্যা করছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ জানান। এএফপির প্রতিবেদনে বলা হয়, কাবুলের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি মসজিদের কাছে প্রায় ৩০ জন নারী জড়ো হয়ে ‘বিচার চাই, বিচার চাই’ বলে স্লোগান দেন। কয়েক শ মিটার অগ্রসর হতেই মিছিলটি আটকে দেয় তালেবানের বাহিনী। মিছিলের সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদেরও বাধা দেয় তালেবান। সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, রহস্যজনকভাবে দেশের তরুণেরা, বিশেষ করে সাবেক আফগান সেনাদের হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে নারীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভে অংশ নেওয়া নায়েরা কোহিস্তানি নামের এক নারী বলেন, ‘আমি বিশ্বকে ...
চার রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ল

চার রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ল

অর্থনীতি
দেশে ১৭৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার চারটি রেন্টাল (ভাড়াভিত্তিক) বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়িয়েছে সরকার। যখন প্রয়োজন হবে, তখনই এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে সরকার। অন্যথায় এসব বিদ্যুৎকেন্দ্র ‘স্ট্যান্ডবাই’ থাকবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, নতুন মেয়াদে বিদ্যুতের ক্রয়মূল্য আগের চেয়ে কমবে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের মিরসরাইয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। মেয়াদ বাড়ানো চার বিদ্যুৎকেন্দ্রগুলো হলো- সিলেটের কুমারগাঁওয়ের ৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ এক বছর, ফেঞ্চুগঞ্জের ৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ তিন বছর, বগুড়ার ২০ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ তিন বছর এবং আশুগঞ্জ ৫৩ মে...
বিদেশ যেতে খালেদা জিয়াকে কীভাবে দরখাস্ত করতে হবে, জানালেন আইনমন্ত্রী

বিদেশ যেতে খালেদা জিয়াকে কীভাবে দরখাস্ত করতে হবে, জানালেন আইনমন্ত্রী

আইন ও আদালত, স্বাস্থ্য
দুর্নীতিতে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাকে কীভাবে দরখাস্ত করতে হবে- সেই প্রক্রিয়া আবারো জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যদি বলেন- আপনারা আমাকে যে শর্তযুক্ত (শর্তে) ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না। আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব। তখন উনি আবার দরখাস্ত করতে পারেন।’ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘আমি এখানেও বলছি, সংসদেও বলেছি। শর্তযুক্ত শর্তে তিনি সাজা স্থগিতে যে মুক্তি পেয়েছেন, সেটি যদি না মেনে পুনরায় জেলে যেতে চান, সেটাও হতে পারে।’ ‘এই অবস্থায় ফৌজদারি কার্যবিধিতে কোথাও নেই যে তাকে আমরা আগের দরখাস্তের বিবেচনায় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে পারব। ফৌজদারি কার্যবিধির ...
সুদানে সোনার খনিধসে নিহত ৩৮

সুদানে সোনার খনিধসে নিহত ৩৮

এক্সক্লুসিভ
সুদানে মঙ্গলবার একটি সোনার খনিধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনিধসে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আল অ্যারাবিয়ার। সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে ফুজা গ্রামে মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন বলা হলেও এর সুনির্দিষ্ট কোনো সংখ্যা তারা জানাননি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে আগত অন্তত আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খনি ধসের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।...
ইবাদতের জায়গায় ইবাদত, কাজের জায়গায় কাজ: আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি

ইবাদতের জায়গায় ইবাদত, কাজের জায়গায় কাজ: আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি

এক্সক্লুসিভ, বিনোদন
পবিত্র ওমরাহ করে এসে ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে শোবিজে গুঞ্জন ছড়িয়েছে, অভিনয় ছেড়ে দিচ্ছেন মাহি! এমন গুঞ্জন চাউর হলে বিব্রত বোধ করেন এ নায়িকা। ভক্তদের আশ্বস্ত করলেন - না, অভিনয় ছাড়ছেন না তিনি। গুজবে কান দিতে মানা করেছেন। বিষয়টি যে স্রেফ গুজব তার প্রমাণ মিলল গত সোমবার। এদিন ‘বুবুজান’ ছবির শুটিংয়ে অংশ নিতে এফডিসিতে হাজির হন মাহি। সেখানে সম্প্রতি মুরাদ হাসান ইস্যুর পাশাপাশি নিজের অভিনয় ক্যারিয়ার নিয়েও কথা বলেন মাহি। মাহিয়া মাহি বলেন, ‘আমি তো কোথাও বলিনি সিনেমা বা শোবিজ ছেড়ে দেয়ার কথা। সিনেমা কেন ছাড়ব? সিনেমা ছাড়ার তো প্রশ্নই আসে না। এমন খবরে খুবই বিব্রত আমি। কেনো এমন কথা ছড়ানো হচ্ছে জানি না। এফডিসিতে আসার পর সবাই একই প্রশ্ন করছে। সিনেমা আমার ভালো লাগার জায়গা। এটা আমার পেশা। এটা আমার রিজিকের জায়গা। ওমরাহ তো ইবাদতে...
শাপলা মিডিয়ার অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট

শাপলা মিডিয়ার অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট

বিনোদন
রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ১০০ জনের মতো অজ্ঞাত দুর্বৃত্ত শাপলা মিডিয়ার অফিসে ঢুকে হামলা চালায় ও ভাঙচুর করে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা অপূর্ব রায়। হামলার পর দুর্বৃত্তরা মানিব্যাগ, নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে বলে জানান তিনি। অপূর্ব রায় বলেন, ‘বিকাল ৩টার দিকে প্রায় ১০০ জনের মতো অজ্ঞাত দুর্বৃত্ত অফিসে ঢুকেই ভাঙচুর শুরু করে। তারা আমাদের চেয়ারম্যানকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে অফিসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা অফিসের অনেক ডেস্ক, কম্পিউটার ও সার্ভার ভেঙে ফেলেছে। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ছবি টানানো ছিল। সেগুলো নামিয়ে ভেঙেছে। অফিসে যাদের পেয়েছে সবার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ নিয়ে গেছে৷ অনেক ক্যাশ টাকাও নিয়ে...
অনিয়ম-দুর্নীতিতে ডুবছে পরিবহণ বিভাগ

অনিয়ম-দুর্নীতিতে ডুবছে পরিবহণ বিভাগ

এক্সক্লুসিভ, ক্রাইম
ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে ডুবতে বসেছে ঢাকার দুই সিটি করপোরেশন-উত্তর ও দক্ষিণের পরিবহণ বিভাগ। গাড়ি ক্রয়, বরাদ্দ, ব্যবহার ও জ্বালানি খরচে প্রায় নির্বিঘ্নে চলছে এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতা। অধিকাংশ পরিবহণ চালক ও সংস্থা দুটির শীর্ষ কর্মকর্তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব ঘটনার সঙ্গে জড়িত-এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে, প্রভাবশালীরা জড়িত থাকায় দীর্ঘদিনের এই অনিয়মের বিরুদ্ধে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ। যুগান্তরের নিজস্ব অনুসন্ধান ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। অনুসন্ধানে জানা যায়, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অনুমোদিত তালিকা অনুযায়ী সর্বমোট ৩৭টি গাড়ি ক্রয় করার বিধান ছিল। এর মধ্যে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য প্রাধিকারভুক্ত কর্মকর্তার সংখ্যা ছিল ২০। বাকিগুলো অফিসের অন্যান্য কাজে ব্যবহার হতো। ডিসিসি বিভক্তির পর এক দশক পার হলেও নতুন করে গাড়ির কোনো...
সড়কের পাশের গাছ ফের সিএনজির ওপর, এবার কিশোরী নিহত

সড়কের পাশের গাছ ফের সিএনজির ওপর, এবার কিশোরী নিহত

এক্সক্লুসিভ
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশের গাছচাপায় ৬ জনের প্রাণহানির রেশ না কাটতেই আবারো গাছচাপায় সীতি রাণী ঘোষ (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ অটোরিকশার আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালের আইসিইউতে রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুই দিনেও তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। এ হতাহতের ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৫টার দিকে ঢাকা-কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ের বাটুলিয়া এলাকায়। কোনো প্রকার নিরাপত্তা বলয় ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এ গাছ কাটার ফলে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় লোকজন। ওই অটোরিকশাটি কাওয়ালীপাড়া বাজার থেকে কালামপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হয়। নিহত সীতি ঘোষ মহিষাশী তার মামার বাড়ি থেকে কালামপুর বাজারে কেনাকাটা করতে যাচ্ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপ...
মুক্তিযোদ্ধাকেও নিষিদ্ধ করল বাফুফে

মুক্তিযোদ্ধাকেও নিষিদ্ধ করল বাফুফে

খেলা
বসুন্ধরা কিংস, উত্তর বারিধারার মতো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকেও শাস্তি দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। ফেডারেশন কাপের আগামী আসরে অংশ নিতে পারবে না বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে খেলে ইনজুরিতে পড়ার শঙ্কায় খেলতে আপত্তি জানিয়ে বাফুফেকে চিঠি দেয় এই তিন ক্লাব। ফুটবল ফেডারেশনে চিঠি দিয়ে খেলা থেকে বিরত থাকে তারা। যে কারণে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাদের এ শাস্তি দেয়। শুধু নিষেধাজ্ঞাই নয়, বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৫ লাখ টাকা করে আর্থিক জরিমানাও করে বাফুফে। জরিমানার এই অর্থ আগামী এক মাসের মধ্যেই পরিশোধ করতে হবে। এর ব্যতিক্রম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। তবে শাস্তির ব...