Friday, August 7

Month: January 2022

যে কারণে অভিনয়ের বাইরে অপি

যে কারণে অভিনয়ের বাইরে অপি

এক্সক্লুসিভ, বিনোদন
অভিনেত্রী অপি করিম। দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন অভিনয়ের বাইরে। তবে সম্প্রতি এ অভিনেত্রী আড়াল ভাঙলেন। জানালেন, কেন তিনি দূরে সরে আছেন সবকিছু থেকে। অপি করিম বলেন, প্রথম কারণ হচ্ছে কোভিড। ২০২০ এর প্রথম দিকেও আমাদের তখন নতুন নাটক ছিল ‘কালো জলের কাব্য’ মঞ্চায়ন করছিলাম। কোভিড হওয়ার পর সবার জীবনই থেমে গেছে। আমারও থেমে গিয়েছিল। আরেকটি কারণ হচ্ছে আমার একটি কন্যা আছে। বাইরে বের হওয়া হয় না। বিষয়টি এমন না যে পর্দায় দেখা যাচ্ছে না, মঞ্চে দেখা যাচ্ছে না। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। সেখানেও যাচ্ছি না। তাহলে কী করছেন অপি করিম? অপি জানালেন, তার একটি নিজস্ব আর্কিটেকচার ফার্ম আছে ‘মৃ স্টুডিও’ নামের। ঘরে বসেই সেখানকার কাজে সময় দিচ্ছেন তিনি। তবে, অপির সবচেয়ে বেশি সময় যাচ্ছে তার সন্তানকে ঘিরে। স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করার ৪ বছর পর ২০২০ সালে কন্যা সন্তানের মা হন অপি করিম। এই অভিনেত্রী...
সাগরের নিচে জেগে উঠেছে আগ্নেয়গিরি, বিপর্যস্ত টোঙ্গা

সাগরের নিচে জেগে উঠেছে আগ্নেয়গিরি, বিপর্যস্ত টোঙ্গা

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
সমুদ্রের নিচে থাকা একটি আগ্নেয়গিরি জেগে উঠলে সুনামি সৃষ্টি হয়েছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশে। এই সুনামি আছড়ে পড়েছে প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র টোঙ্গাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ফুটেজে দেখা গেছে, সমুদ্রের পানি উঠে উপকূলের কাছে থাকা চার্চ ও বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া দেশটির রাজধানী নুকুআলোফায় আগ্নেয়গিরির ছাই এসে পড়ছে। দুদিন পরেও এখনো ধোঁয়ার নিচে ঢেকে আছে টোঙ্গা। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে দেশটি। যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই দুর্যোগের কারণে। এতে প্রায় ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হতে পারে বলে জানিয়েছে রেড ক্রস। এখনো ক্ষতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। বিস্তারিত জানতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া নজরদারি বিমান পাঠাচ্ছে। অগ্নুৎপাত শুরু হওয়ার পরই দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল। যাতে স্থানীয় বাসিন্দারা উচু স্থানে আশ্রয় নিতে পারে। জেগে ওঠা ওই আগ...
‘সাকিব দলে থাকলে কাজ করা সহজ’

‘সাকিব দলে থাকলে কাজ করা সহজ’

এক্সক্লুসিভ, খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ৮ম আসর মাঠে গড়াতে ৪ দিন বাকি। তবে প্রতিবারের মতো এবার শুরুর আগের উত্তেজনা নেই খুব একটা। তবে গতকাল ফরচুন বরিশালের অনানুষ্ঠানিক অনুশীলন কিছুটা হলেও উত্তাপ ছড়িয়েছে। তবে এদিন দলটি অনুশীলন করে তাদের অধিনায়ক ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়া। তবে আলোচনায় ছিলেন দলের দেশীয় তারকা কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন যে, দলে সাকিব আছেন সেখানে কাজ করা সহজ। তরুণ ক্রিকেটার নাঈম হাসানের কণ্ঠেও ঝরলো সাকিব বন্দনা। অন্যদিকে ঢাকার তিন তারকা তামিম ইকবালের সঙ্গে গতকাল যোগ দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। নিউজিল্যান্ড থেকে ফিরে হাজির হয়েছিলেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহীম। একে অপরকে জড়িয়ে ধরে মাঠে আড্ডায় জমিয়ে তোলেন সিনিয়ররা। সেখানে যোগ দেন নুরুল হাসান সোহান, কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এক কথায় বিপিএলের যে আর খুব বেশি সময় বাকি নেই সেই উত্তেজনাই ছড়িয়েছে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেড...
নামে ‘সরকার’ যুক্ত করলেন মাহি

নামে ‘সরকার’ যুক্ত করলেন মাহি

বিনোদন
ঢালিউডে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি মাহিয়া মাহি নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন স্বামীর পদবি। এখন থেকে তিনি মাহিয়া সরকার মাহি। এই নাম জুড়ে দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলেও। নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে স্বামীর সঙ্গে তোলা ৩টি ছবিও পোস্ট করেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিষয়টি জানতে মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবি যুক্ত করতে চাইছিলাম। অবশেষে সেটি হয়েছে। এজন্য শোকর করলাম। তা ছাড়া অন্য কোনো কিছু না। গত বছরের ১৩ই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। এরপর নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন। গিয়েছেন ওমরাহ করতে। এরপর একটি ফোন কল ফাঁস হওয়ার পর আরও বেশি পরিবারকেন্দ্রিক হয়েছেন এ নায়িকা। তার ঘনিষ্ঠজনের মতে, মাহি এখন সন্তানসম্ভবাও। তবে বিষয়টি এখনই স্বীকার করছেন না ত...
সেলিনা হায়াৎ আইভী’র হ্যাটট্রিক

সেলিনা হায়াৎ আইভী’র হ্যাটট্রিক

বাংলাদেশ, রাজনীতি
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এতে ৬৯১০২ ভোটের বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ঘোষিত বেসরকারি ফলাফলে মোট ১৯২টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাতি মার্কার তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১টি ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ পেয়েছেন ৪২৮০ ভোট। নাসিকে ৫ লাখ ১৭ হাজার ৫৭ ভোটারের মধ্যে ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এটি সেলিনা হায়াৎ আইভীর হ্যাটট্রিক বিজয়। ২০১১ সালে এই সিটি করপোরেশন গঠন হওয়ার পর প্রথমবারেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন আইভী। পরের বার নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয় লাভ করেন তিনি। গতকাল সকাল ৮ থে...
আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি হিসেবে দেশকে গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য। তিনি বলেন, একটি আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি হিসেবে দেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে রুপান্তর করাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী ২০০৮ সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের দেয়া নির্বাচনী ইশতেহারের উল্লেখ করে বলেন, তার সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ি সকল উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করেছে। তিনি বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ এবং আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে, এ লক্ষ্যে আমরা পরিকল্পনা প্রণয়ন করেছি। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগীয় কমপ্লেক্স মাল্টিপারপাস হলে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।...
ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন পাকিস্তানি স্পিনার

ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন পাকিস্তানি স্পিনার

ক্রাইম, খেলা
১৪ বছরের কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটার ইয়াসির শাহ। তদন্তের পর স্পিনার ইয়াসির শাহকে নির্দোষ দাবি করে তার নাম মামলার চার্জশিট থেকে বাতিল করে দিয়েছে ইসলামাবাদের শালিমার থানা পুলিশ।পাকিস্তান অবজারভার জানিয়েছে, পুলিশের তদন্তে দাবি করা হয়েছে, এফআইআরে ভুলবশতঃ ইয়াসির শাহের নাম অন্তর্ভূক্ত করা হয়েছিল। ধর্ষণ ও ভিডিও ধারণের কর্মকাণ্ডের সঙ্গেই জড়িত ছিলেন না ইয়াসির। এমনকি তিনি এসব বিষয়ে কিছু জানতেনও না। তাই অভিযোগ থেকে ইয়াসিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৪ বছরের সেই কিশোরীর আত্মীয়া শালিমার পুলিশ স্টেশনে গত ১৯ ডিসেম্বর এফআইআরটি দায়ের করেন। পাকিস্তানি দণ্ডবিধির ২৯২-বি ও ২৯২-সি (শিশু পর্নগ্রাফি) ও ৩৭৬ ধারায় ধর্ষণের অভিযোগে মামলাটি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ইয়াসিরের বন্ধু ফারহান আকে কিশোরীকে ধর্ষণসহ ভিডিও ধারণ করে। এ সময় তাকে সহায়তা করেন ইয়াস...
পচাত্তরের পরের সরকারগুলো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পচাত্তরের পরের সরকারগুলো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয়, বাংলাদেশ
পচাত্তরে জাতির পিতাকে হত্যার পর যেসব সরকার রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পচাত্তরের পরে যারা ক্ষমতায় ছিল, তারা সংবিধান লঙ্ঘন করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা ছাত্রদের হাতে, মেধাবী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেয়। তাদের ব্যবহার করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি ছিল তখন। বৃহস্পতিবার সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পচাত্তর-পরবর্তী সরকারগুলোর ফোকাস ছিল ক্ষমতা ভোগ করা এবং কুক্ষিগত করা। জনগণের কী প্রয়োজন সেদিকে তাদের দৃষ্টি ছিল না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।...
বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান

বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
লকডাউন চলাকালীন ড্রিঙ্কস পার্টিতে যোগ দেওয়ার ঘটনায় ‘আন্তরিকভাবে ক্ষমা’ চাওয়ার পর বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। করোনাভাইরাস মহামারির মাঝেই ডাউনিং স্ট্রিটের বাগানের পার্টির জেরে তার দল কনজারভেটিভ পার্টির সিনিয়র সদস্যরাই তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বলছেন। এ বিষয়ে ক্ষমা চাওয়ার পর স্কটল্যান্ডের সিনিয়র কনজারভেটিভ ডগলাস রস ও এমপি উইলিয়াম র্যাগ, ক্যারোলাইন নকস ও রজার গালে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন। খবর বিবিসির। ২০২০ সালের মে মাসে ডাউনিং স্ট্রিটের কর্মীদের নিয়ে ওই পার্টি দিয়েছিলেন বরিস জনসন। লকডাউনের মধ্যেই ডাউনিং স্ট্রিটের বাগানে মদের পার্টি করে সমালোচনার মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জনসন বলেন, হাজার হাজার ব্রিটিশ নাগরিক যখন করোনা বিধির প্রতি সম্মান জানিয়ে প্রিয়জনদের শেষকৃত্যে পর্যন্ত নেওয়া থেকে বিরত থ...
বিদেশি মদপানের অনুমতি নিয়েছিলেন পরীমনি

বিদেশি মদপানের অনুমতি নিয়েছিলেন পরীমনি

এক্সক্লুসিভ, বিনোদন
আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসা থেকে গত বছরের আগস্টে বিভিন্ন ব্র্যান্ডের সাড়ে ১৮ লিটার মদ জব্দ করে র্যাব। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বিদেশি মদপানের অনুমতি নিয়েছিলেন পরীমনি। যদিও তার অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০২০ সালের ৩০ জুন। পরে তিনি আর এর মেয়াদ বাড়াননি। যে কারণে পরীমনির বাসায় জব্দ মদের বোতলগুলো তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা জানা যায়নি। মামলার অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এদিকে পরীমনি বাসায় জব্দ ১৮ লিটার মদের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনও আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত সূত্রের খবর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষার সেই প্রতিবেদনে দেখা গেছে, জব্দ হওয়া এসব মদে অ্যালকোহলের পরিমাণ ছিল ১১ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত। যদিও মামলায় এর কয়েক গুণ অ্যালকোহল থাকার কথা উল্লেখ করা হয়েছিল। বনানী থানায়...