Friday, August 7

Month: January 2022

ভারতে একদিনে করোনা রোগী বাড়ল আড়াই লাখ

ভারতে একদিনে করোনা রোগী বাড়ল আড়াই লাখ

আন্তর্জাতিক
ভারতে আবারও লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার তৃতীয় ঢেউয়ে একদিনের সর্বোচ্চ রেকর্ড আজ। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার নতুন সংক্রমণ ওমিক্রন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫০ হাজার জন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৩৮০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৩ লাখ ২০ হাজার ৫১০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৪ জনের। যা আগের দিনের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। মঙ্গলবার এ সংখ্যাটা ছিল ১ লাখ ৬৮ হাজার। প্রতিদিন প্রতি ১০০টি করোনা পরীক্ষায় রোগী শনাক্ত হচ্ছে ৩.০৮ শতাংশ। এবং ৯৫.৫৯ শতাংশ সুস্থ হচ্ছে। ভারতে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জন। মৃত্...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিটন-সোহানের লড়াই

নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিটন-সোহানের লড়াই

খেলা
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে অনবদ্য ব্যাটিং করছেন লিটন দাস ও নূরুল হাসান সোহান। ইতিমধ্যে শতরানের জুটি গড়েছেন তারা। ষষ্ঠ উইকেট জুটিতে এখন লড়াই করছেন লিটন দাস ও সোহান। ষষ্ঠ উইকেট জুটিতে তারা শতরানের জুটি উপহার দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬২ ওভারে ৫ উইকেটে ২২৯ রান সংগ্রহ করেছে টাইগাররা। ইনিংস পরাজয় এড়াতে আরও ১৬৬ রান করতে হবে মুমিনুল হকদের। ক্রিজে রয়েছেন লিটন দাস (৬৯) ও নুরুল হাসান (৩৬) । মঙ্গলবার দিনের শুরুতে চাপ সামাল দিয়ে লড়াইয়ের কিছুটা ইঙ্গিত দেয় মুমিনুল হক বাহিনী। টেস্টের হ্যাগলি ওভালে ফলোঅনে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কিইউ পেসাররা। রিচার্ড হেডলি ও স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরিদের দাপটে দ্বিতীয় সেশনে আবারও বিপর্যয়ে পড়ে। এক উইকেটে ৭১ রান করা বাংলাদেশ ১২৮ রানেই দলের টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ফেলে। এর পর ক্রিজ...
দেশে একনায়কতন্ত্র চলছে

দেশে একনায়কতন্ত্র চলছে

Uncategorized
দেশে সার্বিকভাবে একনায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, সংসদীয় গণতন্ত্রও অনুপস্থিত। সব ক্ষমতা একজনের হাতে, তিনি হলেন প্রধানমন্ত্রী। নির্বাহী বিভাগের পুরো নিয়ন্ত্রণ তার হাতে, সংসদের নিয়ন্ত্রণও তারই হাতে। বিচার বিভাগের অল্পকিছু অংশ বাদে বাকি ক্ষমতাও প্রধানমন্ত্রীর হাতে। তাকে কোনো বিষয়ে জবাবদিহিতা করতে হয় না। তিনি সব আইনের ঊর্ধ্বে। এটাকে গণতন্ত্র বলে না। গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলে না। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় রজনীগন্ধায় যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এই রাজনীতিবিদ। দীর্ঘ আলাপচারিতায় ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ, এতে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ, আবার অনেকের বর্জন ইত্যাদি বিষয় উঠে আসে। সংলাপ থেকে প্রত্যাশা, প্রাপ্তি-অপ্রাপ্তি, বিদ্যমান র...
ইজির শীত সম্ভার

ইজির শীত সম্ভার

লাইফস্টাইল
চারদিকে জেঁকে বসেছে শীত। আর এই শীতে ছেলেদের জনপ্রিয় ফ্যাশন হাউজ ইজি সেজেছে শীত সম্ভারে। দেশব্যাপী ইজির সবক'টি আউটলেট সেজেছে শীত সম্ভারে। ইজির শীত পোশাকের মধ্যে রয়েছে ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, কোট, হুডি, ফুলস্লীভ টি শার্ট ইত্যাদি। আর এর বাইরে নিয়মিত সব সংগ্রহতো থাকছেই। ইজির পোশাকগুলোর রঙ ও ফেব্রিকে রয়েছে বৈচিত্র্য। মূলত তরুণ-তরুণীদের কাছে ইজির পোশাকের রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। সারা দেশে ছড়ানো ইজির সব আউটলেট ছাড়াও ইজির সব পোশাক পাওয়া যাচ্ছে ইজির অফিশিয়াল ফেসবুক পেজে https://www.facebook.com/easyfashionltd.bd/...
উচ্চ খেলাপি ঋণ ও জালিয়াতিতে অস্বস্তি

উচ্চ খেলাপি ঋণ ও জালিয়াতিতে অস্বস্তি

অর্থনীতি
দেশের নয়টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের বড় অঙ্কের ঋণ জালিয়াতির কারণে সার্বিকভাবে এ খাতে খেলাপি ঋণ বেড়েছে আশঙ্কাজনকভাবে। জালিয়াতির অর্থ আদায় না হওয়ায় প্রায় সব প্রতিষ্ঠান ধীরে ধীরে খেলাপিতে পরিণত হচ্ছে। উচ্চ খেলাপি ঋণের কারণে এসব প্রতিষ্ঠানের মোটা অঙ্কের অর্থ আটকে রয়েছে। এগুলোর বিপরীতে কোনো আয় হচ্ছে না। উলটো এগুলোর ব্যবস্থাপনা ও আইনি কাঠামোতে খরচ বাড়ছে। এসব মিলে চরম অস্বস্তিতে পড়েছে আর্থিক খাত। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক সংকটের কারণে ১১টিই আমানতকারীদের অর্থ সময়মতো ফেরত দিতে পারছে না। একদিকে আগের ঋণ আদায় করতে না পারা, অন্যদিকে নতুন আমানতের প্রবাহ কমে যাওয়ায় এ খাতের প্রতিষ্ঠানগুলোয় তহবিল সংকট প্রকট আকার ধারণ করেছে। একই সঙ্গে কমে গেছে বিনিয়োগ। গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে অনাস্থা। কমে যাচ্ছে গ্রাহক। বিভিন্ন ...
ওমিক্রন পরীক্ষায় বেশি কার্যকর গলা থেকে নেওয়া লালারস

ওমিক্রন পরীক্ষায় বেশি কার্যকর গলা থেকে নেওয়া লালারস

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, স্বাস্থ্য
নাক থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হলে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, প্রাথমিক পর্যায়ে ওই সংক্রমণ ধরা পড়তে পারে বরং গলা থেকে লালারসের (থ্রোট সোয়াব) নমুনা নিয়ে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা (র‌্যাট) করা হলে। খবর ইউএসএ টুডের। গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পেরিয়ে প্রকাশিত হতে চলেছে একটি আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকায়। আমেরিকার হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের এপিডিমিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মিশেল মিনা বলেছেন, সংক্রমিত হওয়ার এক থেকে দুদিনের মধ্যে শুধু নাক থেকে নমুনা নিয়ে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হলে দেখা যাচ্ছে ওমিক্রনের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। কিন্তু গলা থেকে লালারস নিয়ে পরীক্ষা করা হলে সংক্রমণের এক-দুদিনের মধ্যেও ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ছে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায়। ফলে নাকের নমুনা থেক...
১১ রানে ৪ উইকেট হারিয়ে বির্পযয়ে বাংলাদেশ

১১ রানে ৪ উইকেট হারিয়ে বির্পযয়ে বাংলাদেশ

খেলা
হ্যাগলি ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৬ উইকেট হারিয়ে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা। কিউইরা চেপে ধরেছে বাংলাদেশকে। ১১ রান তুলতেই বাংলাদেশের হারিয়েছে ৪ উইকেট। এই মুহূর্তে চা বিরতিতে দুই দল। চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭ রান। ট্রেন্ট বোল্ট প্রথম ওভারেই পান উইকেট। টিম সাউদি দ্বিতীয় ওভারেই পেয়ে গেলেন সাফল্য। বোল্ট নিজের তৃতীয় ওভারে পেলেন আরেকটি উইকেট। সাউদিও চতুর্থ ওভারে দ্বিতীয় উইকেট পেলেন। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে দুই পেসারের উইকেট যুদ্ধ নিশ্চয়ই উপভোগ করছে ক্রিকেট বোদ্ধারা। শুরুটা হয়েছিল সাদমানকে দিয়ে। বোল্টের অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে সাদমান ক্যাচ দেন তৃতীয় স্লিপে। ৭ রানে শেষ তার ইনিংস। এরপর অভিষিক্ত নাঈম শেখের পালা। সাউদির মুখোমুখি প্রথম বলটিই খেললেন বাজে ফুটওয়ার্কে। লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বল চালাতে চাইলেন। ওই যাত্রায় বেঁচে গেলেও...
কাজাখস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেফতার

কাজাখস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেফতার

আন্তর্জাতিক
রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাজখস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে গ্রেফতার করা হয়েছে। দেশটিতে রক্তক্ষয়ী সংঘর্ষ চলার সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শনিবার জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে জানায়, সাবেক নিরাপত্তা প্রধান করিম মাসিমোভকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি একটি অস্থায়ী কারাগারে আছেন। করিম মাসিমোভ কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুরসুলতান নাজরাভায়াভের ঘনিষ্ঠ ছিলেন। কাজাখস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে চলমান সংঘর্ষে ২৬ জন আন্দোলনকারী নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ১৮ সদস্য এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত আটক হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকে। সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে আলমাতিতে। এই আন্দোলনে সাধারণ মানুষের ঘর-বাড়িতে আগুন দেয়া হয়েছে। লুণ্ঠন করা হয়েছে দামি জিনিসপত্র। কাজাখস্তানে...
স্বামী-সন্তানের পর মিথিলাও করোনা আক্রান্ত

স্বামী-সন্তানের পর মিথিলাও করোনা আক্রান্ত

এক্সক্লুসিভ, বিনোদন
স্বামী সৃজিত মুখোপাধ্যায় ও মেয়ে আইরা তেহরীম খানের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার তার কোভিড টেস্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই তারকা। মিথিলার পরিবারের তিন সদস্যই এখন করোনাভাইরাসে আক্রান্ত। তবে এরমধ্যে স্বামী ও সন্তানের জ্বর কমে এসেছে বলে জানান। চলতি বছরের প্রথমদিনই করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও পজিটিভ আসে। মিথিলা বলেন, কদিন ধরেই আমরা সাবধানে ছিলাম। কিন্তু আমার মধ্যেও করোনার লক্ষণ ছিল। তাই ৩-৪ দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। তখন কিন্তু নেগেটিভ এসেছিল। বৃহস্পতিবার আবারও নমুনা পরীক্ষা করালে শুক্রবার বিকালে পজিটিভ রিপোর্ট আসে।...
নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশে পরিবর্তন

নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশে পরিবর্তন

খেলা
বে ওভাল টেস্টের আগে নিউজিল্যান্ডের মাটিতে যেখানে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ সেখানে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন টাইগাররা। রোববার ক্রাইস্টচার্চ টেস্টটি তাই বাংলাদেশের জন্য ইতিহাস জয়ের হাতছানি। এই টেস্টে নিজেদের হার এড়াতে পারলেই দুটি অধরা স্বাদ পাওয়া হবে টাইগারদের। স্বভাবতই ক্রাইস্টচার্চের সবুজ ঘাসের উইকেটেও পেসনির্ভর একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও স্পেশালিষ্ট স্পিনার থাকবেন একজন। তবে একাদশে অন্তত একটি পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। চোটের কারণে গত টেস্টের দ্বিতীয় ইনিংস খেলতে পারেননি তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। তার জায়গায় এই টেস্টে অভিষেক ঘটতে পারে নাঈম শেখের। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে এটি রস টেলরের শেষ ম্যাচ। কিউইদের গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে জায়গা হারাতে পারেন রাচিন রবীন্দ্র। তার জায়গায় দেখা যেতে পারে ড্যারিল মিচেলকে। ...