Friday, August 7

Month: January 2022

কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় বরখাস্ত নয়

পড়ালেখা
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না, এমন নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, কোনো শিক্ষককে এই সময়ের বেশি বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে। বেসরকারি শিক্ষকদের চাকরিবিধিতে এই বিধান সংযোজন করতে বলেছেন আদালত। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি ইস্যু করে সব শিক্ষা বোর্ডকে এ বিষয়ে পরিপত্র জারি করতে বলেছেন আদালত। সোমবার এ সংক্রান্ত রায় দেওয়া বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরের পর ১৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে রিটকারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে ৯০ দিনের মধ্যে চাকরিতে পুর্নবহাল করতে বলেছেন আদালত। এছাড়া তার বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ন কবির রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছ...
‘তৃতীয় পক্ষের ইন্ধন অযৌক্তিক’, শাবির ফটকে ফটকে তল্লাশি

‘তৃতীয় পক্ষের ইন্ধন অযৌক্তিক’, শাবির ফটকে ফটকে তল্লাশি

এক্সক্লুসিভ, পড়ালেখা, বাংলাদেশ
আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ অযৌক্তিক বলে দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বহিরাগত প্রবেশ রোধে ফটকে চলছে পরিচয় যাচাই। শিক্ষার্থীরা বলেছেন, উপাচার্যের সঙ্গে আমাদের সম্পর্কের বাঁধন ছিন্ন হয়েছে। তাই আমরা আর তাকে চাই না। তার পদত্যাগের দাবিতেই আমরা আন্দোলন করছি। এখানে তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ অযৌক্তিক। সোমবার দুপুর ১টায় প্রেস ব্রিফিং করে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে মুহাইমিনুল বাশার বলেন, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এখানে বহিরাগতের সম্পৃক্ততার অভিযোগ তোলা হচ্ছে। তাই আজ সকাল ৮টা থেকে আমরা সবার পরিচয় যাচাই করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ দিচ্ছি। এ সময় তাদের আন্দোলন অহিংস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের অনশন যখন ১০০ ঘণ্টায় যায় তখন বাধ্য হয়েই আমরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেই। মুহাইমিনুল বাশার ব...
ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ক্রাইম, খেলা, বাংলাদেশ
ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। এ মামলায় গত ৩১ অক্টোবর নাসির, তামিমা ও সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। সেদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেছিলেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও সুমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নেন। এ ছাড়া মামলার তিন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্...
মা বলে গেছেন, বিয়েশাদি লাগবে না, শিল্পী সমিতি নিয়েই থাকো: জায়েদ খান

মা বলে গেছেন, বিয়েশাদি লাগবে না, শিল্পী সমিতি নিয়েই থাকো: জায়েদ খান

এক্সক্লুসিভ, বিনোদন
জমে ক্ষীর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রচারণায় পিছিয়ে নেই দুই প্যানেলের কেউ। ভোটারদের আকৃষ্ট করতে যে যার সর্বোচ্চ চেষ্টাটাই করছেন। আবেগপ্রবণ হয়ে একাধিক তারকাকে কান্না করতে দেখা গেছে ইতোমধ্যে। চিত্রনায়ক রিয়াজ, নায়িকা নাসরিনের পর এবার কাঁদলেন চিত্রনায়ক জায়েদ খান। গত মাসে করোনায় হারানো মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন এ চিত্রতারকা। বললেন, ‘আমি যে কত এতিম এখন, বোঝাতে পারব না। আমার মা মরার আগে বলে গেছেন, তোমার আর বিয়েশাদি লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো।’ রোববার বিকেলে মিশা-জায়েদ প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখার এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে এ কথা বলেন জায়েদ। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আরো বলেন, ‘শিল্পী সমিতি এখন আমার ভালোবাসার জায়গা হয়ে গেছে। তাই এতো শত্রু। যে শিল্পী সমিতিতে আমি এসে দেখেছি, নিজের টাকা দিয়ে চা খেতে হয়। সেখানে এখন দুইটা কফির মে...
কোকোলা নুডলস্ এর বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন শামীমা

কোকোলা নুডলস্ এর বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন শামীমা

এক্সক্লুসিভ, বিনোদন
নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুরঃ গত ১৯ জানুয়ারি ২০২২ প্রিয়াংকা শুটিং হাউজ শুটিংস্পট এ কোকোলা নুডলস্ এর বিজ্ঞাপনচিত্র এর শুটিং এর কাজ শেষ হয়। নির্মাতা কাজী ইলিয়াস কল্লোল, মডেল হিসেবে ছিলেন শাহরিয়ার নাজিম জয়, এ্যাঞ্জেলিনা শামীমা, শেখ স্বপ্না ও শিশুশিল্পীবৃন্দ। উল্লেখ্য মডেল-অভিনেত্রী এ্যাঞ্জেলিনা শামীমা এর আগে একাধিক মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন। কোকোলা নুডলস্ এর বিজ্ঞাপন নিয়ে স্বদেশ কন্ঠকে শামীমা বলেন-বিজ্ঞাপনচিত্রটি কোকোলা নুডলস্ এর বিশেষ অফার। বিশেষ সাশ্রয় মূল্যে কন্টেইনার ভর্তি কোকোলা নুডলস্। কন্টেইনারের ভেতরে থাকছে একটি লাক্স বিউটি সোপ ফ্রি। সেজন্য ইউনিলিভার থেকে স্পেশাল অনুমোদন পেয়েছে কোকোলা কোম্পানি। তাই এই বিজ্ঞাপনচিত্রটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যেখানে শাহরিয়ার নাজিম জয় ও এ্যাঞ্জেলিনা শামীমা কোকোলা নুডলস্ ও লাক্স সাবানের প্রমোটার মডেল হিসেবে কাজ ...
করোনার ২৪ ঘণ্টায় শনাক্ত সাড়ে ৯ হাজার, মৃত্যু ১২

করোনার ২৪ ঘণ্টায় শনাক্ত সাড়ে ৯ হাজার, মৃত্যু ১২

এক্সক্লুসিভ, বাংলাদেশ
প্রতিদিনই করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় বুধবার আরও ১০ জেলাকে রেড জোন হিসাবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগের দুটিসহ এখন রেডজোনে আছে ১২ জেলা। এছাড়া মধ্যম ঝুঁকিপূর্ণ হওয়ায় ৩১ জেলাকে ইয়েলো জোনে রাখা হয়েছে। অবশিষ্ট জেলাগুলো এখন পর্যন্ত স্বল্প ঝুঁকিপূর্ণ, তাই এগুলো গ্রিন জোনেই আছে। প্রাণঘাতী এ ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিভাগ বেশকিছু সুপারিশ ও নির্দেশনা জারি করেছে। কিন্তু খোদ রেড জোনের মানুষই এসব মানছেন না। এছাড়া ইয়েলো এবং গ্রিন জোনের মানুষও উপেক্ষা করছে স্বাস্থ্যবিধিসংক্রান্ত সরকারি নির্দেশনা। ফলে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। বুধবার সংক্রমণের হার ২৫ শতাংশ ছাড়িয়েছে। অর্থাৎ প্রতি চারজনে একজনের করোনা শনাক্ত হয়েছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এর আগে দেশে করোনা সংক্রমণের মাত্রা বিবেচনায় উচ্চ, মধ্যম ও স্বল্প ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অ...
অভিনেত্রী শিমু হত্যায় জায়েদ খানকে নিয়ে গুঞ্জন, কী বলছেন জায়েদ খান?

অভিনেত্রী শিমু হত্যায় জায়েদ খানকে নিয়ে গুঞ্জন, কী বলছেন জায়েদ খান?

এক্সক্লুসিভ, ক্রাইম, বিনোদন
ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে বিএফডিসি। এ হত্যাকাণ্ডের সঙ্গে ঢাকাই ছবির চিত্রতারকা জায়েদ খানকে জড়িয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। যদিও নিহত শিমুর ভাই বোনের হত্যায় তার স্বামী নোবেলকেই দায়ী করছেন। জায়েদ খান বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এবারও একই পদে নির্বাচনে লড়ছেন। তার দাবি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা ঘটনাটিকে পুঁজি করছে এবং তাকে শিমু হতাকাণ্ডে জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার ভোরেই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন জায়েদ খান। সেখানে নিজের বক্তব্য দেন। সেই বক্তব্য চলাকালীন লাইভেও আসেন এই নায়ক। জায়েদ খান বলেন, ‘শিমুর হত্যার তীব্র প্রতিবাদ জানাই আমি। আমি র্যাবকে ধন্যবাদ জানাই যে, তারা ইতোমধ্যে আসামিকে ধরে ফেলেছে। গতকাল বিকেলে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত তখন শিমুর ভাই আমা...
ডুবাইতে গোল্ড কার্ড সম্মাননা পেলেন বিশিষ্ট ব্যবসায়ী একে আজাদ

ডুবাইতে গোল্ড কার্ড সম্মাননা পেলেন বিশিষ্ট ব্যবসায়ী একে আজাদ

অর্থনীতি, এক্সক্লুসিভ, রাজনীতি
সম্প্রতি বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, তরুণ সমাজ ও শিক্ষা অনুরাগী, ক্রীড়া অনুরাগী ও বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ডুবাইতে ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ রাসেদ আল মাকতুম রাষ্ট্র প্রধান কর্তৃক গোল্ড কার্ড সম্মাননা পেলেন ডুবাই কার কেয়ার সেন্টার এর স্বত্ত্বাধিকারী একে আজাদ। পাশাপাশি বাংলাদেশ এর পতাকা বিদেশ এর মাটিতে উত্তোলন করেন ডুবাই কার কেয়ার সেন্টার এর স্বত্ত্বাধিকারী একে আজাদ।...
স্বতন্ত্র প্রার্থী ডন

স্বতন্ত্র প্রার্থী ডন

বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ২৮শে জানুয়ারি। এরইমধ্যে নির্বাচনের আমেজে জমে উঠেছে চলচ্চিত্রপাড়া। এবার একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন খলনায়ক আশরাফুল হক ডন। তিনি এর আগে শিল্পী সমিতি নির্বাচনগুলোতে আন্তর্জাতিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেছেন। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এই অভিনেতা বলেন, আমি এর আগের কমিটিগুলোতে আন্তর্জাতিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে দাঁড়িয়ে নির্বাচন করেছি। এবার আমার খুব কাছের ছোট ভাই ইমন ও নিরব দুজন দাঁড়িয়েছে এই পদগুলোতে। তাই আমি তাদের সম্মানে দাঁড়াইনি। নতুনরা এসে আমাদের শিল্পী সমিতিতে আরও নতুন কিছু করবে। আমি এবার সদস্য পদে দাঁড়িয়েছি। কিন্তু কোনো প্যানেলে না স্বতন্ত্রভাবে। কেননা আগের নির্বাচনগুলোতে প্যানেলে তো দাঁড়িয়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো দুই প্যানেলের সবাই আমার প্রিয় মানুষ। সবার জন্য শুভ কামনা। আশা করছি যোগ্য প্রার্থ...