Saturday, August 8

Month: February 2022

তোমার সঙ্গে রোজই ভালোবাসার দিন, ক্যাটরিনাকে ভিকি

তোমার সঙ্গে রোজই ভালোবাসার দিন, ক্যাটরিনাকে ভিকি

বিনোদন
কয়েক মাস হলো বলিউড তারকা ক্যাটরিনা-ভিকি বিয়ে করেছেন। গতকালই ছিল তাদের প্রথম ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে দিন দুপুরে কিছুটা মন খারাপ ছিল ক্যাটরিনা কাইফের। সেটি উপলব্ধি করে স্ত্রীর সঙ্গে ভালোবাসাময় ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন ভিকি। তিনি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা হয়তো এই বছর রোমান্টিক ডিনার করতে পারলাম না। কিন্তু এই কঠিন পরিস্থিতিটাকেও তুমি যেভাবে সহজ করে তুললে, তাতে তোমার জবাব নেই।’ ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভিকির সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। ছবিতে তাদের পরস্পরকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে। কোথাও আবার স্ত্রীর কপালে চুম্বন দিয়েছেন ভিকি। ক্যাটরিনা কাইফের এই পোস্টে কমেন্ট করেছিলেন ভিকি কৌশল। তিনি ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার জীবনের ভ্যালেন্টাইন।’ এবার নিজের সোশ্যাল মিডিয়ায় নববিবাহিত স্ত্রী ক্যাটরি...
শাবনূর আপার কারণেই আজ আমি অপু বিশ্বাস

শাবনূর আপার কারণেই আজ আমি অপু বিশ্বাস

বিনোদন
শাবনূর অভিনীত ব্লকবাস্টার হিট ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিকুয়েলে অভিনয় করলেন আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামের ছবিটি মুক্তির পর কয়েকটি হলে হাউসফুল যাচ্ছে বলে খবর। এ খবরে উচ্ছ্বসিত ছবির নায়িকা অপু বিশ্বাস। কলকাতা থেকে জানালেন, তিনি খুব খুশি। ছবিটিতে অভিনয় করতে গিয়ে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে আলোচনা করেছেন কিনা প্রশ্নে অপু বিশ্বাস জানালেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি দেখেই এর সিকুয়েলে অভিনয়ে নিজেকে প্রস্তুত করেন। এ বিষয়ে শাবনূরের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। এ চিত্রনায়িকা বললেন, শাবনূর আপার কারণেই আমি আজ অপু বিশ্বাস। একমাত্র সিনেমায় শাবনূরের অভিনয় দেখেই ঢাকাই ছবিতে তিনি নায়িকা হয়েছেন বলে জানালেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘যখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু করার কথাবার্তা চূড়ান্ত হলো, এর পরই ওই ছবিটি দেখেছি। শাবনূর আপা নায়িকা ছিলেন। ছবিটি দেখার পর শ...
করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ৪৭৪৬

করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ৪৭৪৬

বাংলাদেশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশে। সোমবার করোনায় আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯২ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে ব...
যুক্তরাষ্ট্রে ৮ আরোহীসহ বিমান বিধ্বস্ত, ১ জনের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে ৮ আরোহীসহ বিমান বিধ্বস্ত, ১ জনের লাশ উদ্ধার

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা উপকূলে আট আরোহীসহ ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও আরও সাতজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার বিকালে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সোমবার কর্তৃপক্ষ এক আরোহীর মৃতদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। বাকি সাত আরোহীর কেউ আর বেঁচে নেই বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। খবর নিউইয়র্ক টাইমসের। সোমবার সন্ধ্যায় স্থানীয় পুলিশ কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অন্য যাত্রীদের খোঁজে তল্লাশি অব্যাহত থাকলেও এ দুর্ঘটনায় আর কেউ বেঁচে আছেন এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বিমানটির আরোহীদের অধিকাংশের পরিবার কারটেরেট পল্লীতে বসবাস করে বলে জানিয়েছে পুলিশ, কিন্তু তাদের পরিচয় প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, এক ইঞ্জিনের পিলাটাস পিসি-১২/৪৭ বিমানটি স্থানীয় সময় রোববার দুপুর প্রায় ২টার দিকে নর্থ ...
ইট পোড়ানোর বিকল্প পদ্ধতি উন্নয়নের নির্দেশ

ইট পোড়ানোর বিকল্প পদ্ধতি উন্নয়নের নির্দেশ

জাতীয়
বায়ুদূষণের পাশাপাশি সবচেয়ে দূষিত এলাকা চিহ্নিত ও দূষণ কমাতে পরিকল্পনা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ইট পোড়ানোর বিকল্প পদ্ধতির উন্নয়ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিটটি করেছিল। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। উপযুক্ত স্থানে বায়ুর মান পর্যবেক্ষণে ব্যবহৃত কন্টিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন (সিএএমএস) বসানো এবং বিপজ্জনক ও অস্বাস্থ্যকর বায়ু থেকে জনগণকে রক্ষা করতে অ্যালার্ট পদ্ধতি প্রবর্তন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর নির্দেশ...
শুভ জন্মদিন প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল

শুভ জন্মদিন প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল

বিনোদন
শুভ জন্মদিন বিখ্যাত প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল।‘বীর’, ‘শুটার’, ‘পাসওয়ার্ড’ এর মতো সফল ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন। গত বছরেই ইকবাল প্রযোজক থেকে পরিচালক হিসেবেও আত্নপ্রকাশ করেছেন। তিনটি ছবির ঘোষণা দিয়ে সম্প্রতি তিনি ‘রিভেঞ্জ’ ছবির এক লটের শুটিং শেষ করেছেন। এ ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন শবনম বুবলী ও রোশান। ফিল্ম ক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইকবাল। উল্লেখ্য গত বছরের মে মাসে গুলশানের একটি রেস্তরাঁয় মহরতের মধ্য দিয়ে শুরু হয় ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের কার্যক্রম। সম্প্রতি দিবাগত রাতে এফডিসিতে গানের শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয় এ চলচ্চিত্রের শুটিং। এই চলচ্চিত্রে বুবলী ও জিয়াউল রোশান জুটি বাঁধেন। শুটিংয়ের শেষ দিনে এসে পরিচালক মোহাম্মদ ইকবাল জানালেন, এ জুটিকে নিয়ে নতুন আরেকটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। রোশানের সঙ্গে চুক্তিপত্রে সই হয়ে গেলেও বুবলী মৌখিকভাবে সম্মত...
দেশের বৃহত্তম রাবার ড্যামে ফুটো, দুশ্চিন্তায় কৃষক

দেশের বৃহত্তম রাবার ড্যামে ফুটো, দুশ্চিন্তায় কৃষক

বাংলাদেশ
ভরা সেচ মৌসুমে রাবার ফুটো হয়ে অকেজো হয়ে পড়ে আছে দেশের বৃহত্তম দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম। এতে সেচ সংকটে পড়েছে এই রাবার ড্যামের ওপর নির্ভরশীল দিনাজপুরের দুটি উপজেলার ৯ ইউনিয়নের প্রায় ছয় হাজার হেক্টর জমি। ফলে চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওই এলাকার হাজার হাজার কৃষক। তবে রাবার ড্যামটি মেরামতের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্যানুযায়ী, কৃষিনির্ভর দিনাজপুরে সেচ সংকট কাটাতে গত ২০১১ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে আত্রাই নদীর মোহনপুর ব্রিজ এলাকায় একটি রাবার ড্যাম নির্মাণ শুরু করে সরকার। ১৩৫ মিটার দীর্ঘ দেশের বৃহত্তম এই রাবার ড্যামটি ২০১৩ সালের ২২ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খরা মৌসুমে এই ড্যাম ফুলিয়ে আত্রাই নদীর ৪৪ কিলোমিটার এলাকায় ধরে রাখা হয় পানি। আর সেই পানি দিয়েই দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার ...
অঙ্কুশের জন্মদিনে ভালোবাসার যে বার্তা দিলেন ঐন্দ্রিলা

অঙ্কুশের জন্মদিনে ভালোবাসার যে বার্তা দিলেন ঐন্দ্রিলা

বিনোদন
ভালোবাসা দিবসে ছিল অঙ্কুশের জন্মদিন। বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার আবেগঘন বার্তা দিলেন টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। প্রেমিকের বিশেষ দিনে ভালোবাসা উজাড় করে দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেয়ালজুড়ে ফেস্টুন, হলুদ-কালো বেলুন, পেছনে বেলুন দিয়ে বড় বড় করে লেখা— ‘হ্যাপি বার্থ ডে অঙ্কুশ’। বার্থ ডে বয় অঙ্কুশকে আদর করে জড়িয়ে ধরে রয়েছেন ঐন্দ্রিলা। প্রেমিকার কপালে আদর চুমু এঁকে দিচ্ছেন অভিনেতা। ক্যাপশনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঐন্দ্রিলা লিখেছেন— শুভ জন্মদিন আমার জীবনের সেই মানুষটাকে যে চিরকালের জন্য আমার হৃদয় অধিকার করে রেখেছে। যতটা সম্ভব, ততটাই ভালো কাটুক জন্মদিন। তুমি আমার কাছে হীরের মতো অঙ্কুশ। অঙ্কুশ-ঐন্দ্রিলার এই ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অঙ্কুশকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তারা। ছবিতে টালিউড তারকা জুটিকে ঘরোয়া...
পানি বেচে আরও লাভ চায় ঢাকা ওয়াসা মিথ্যা তথ্যে দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে ব্যর্থতার দায়ভার

পানি বেচে আরও লাভ চায় ঢাকা ওয়াসা মিথ্যা তথ্যে দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে ব্যর্থতার দায়ভার

অর্থনীতি
ঢাকা ওয়াসা পানি বিক্রি করে লাভ করছে। বিগত ৯ বছরে ধাপে ধাপে লাভের পরিমাণ বেড়েছে। এরপরও লাভ চায় প্রতিষ্ঠানটি। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণের ঘাড়ে পানির বিলের বোঝা চাপিয়ে দিতে চায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ ঢাকা ওয়াসা প্রশাসন। করোনা মহামারির মধ্যে পানির মূল্য বৃদ্ধির উদ্যোগ ঢাকাবাসীর জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা ওয়াসা থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০২০-২০২১ অর্থবছরে ঢাকা ওয়াসা প্রায় ৫০ কোটি টাকা লাভ করেছে। পানি সরবরাহকারী এবং পয়ঃবর্জ্য সেবার দায়িত্বপ্রাপ্ত এ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত অডিট প্রতিবেদনে এমন তথ্য মিলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত অর্থবছরে পানি বিক্রি করে ঢাকা ওয়াসা আয় করেছে ১ হাজার ২০১ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৫৪১ টাকা। আর স্যুয়ারেজ বিল থেকে আয় করেছে ৩৯১ কোটি ৪২ লাখ ৯ হাজার ৮৪৯ টাকা। আর অন্যান্য আয় দেখানো হয়েছে ১৬০ কোটি ৬...
ভালোবাসা দিবসে ৬৬১ বিয়ে

ভালোবাসা দিবসে ৬৬১ বিয়ে

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
মেক্সিকোতে স্থানীয় সময় গতকাল সোমবার জড়ো হয়েছিলেন ৬৬১ জুটি। ভালোবাসা দিবস উপলক্ষে সেখানে আয়োজন করা হয় গণবিয়ে। সেখানেই গাঁটছড়া বাঁধেন তাঁরা। ছিলেন ৭৪ বছর বয়সী ফ্রান্সেসকো কালভো ও ৬৮ বছরের রোসালিভা সিলভাও। সবার চোখে ছিল জল। তবে তা আনন্দের। মাস্ক পরা মুখেও হাসির ছাপ ছিল। বার্তা সংস্থা এএফপির খবর বলছে, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির শহরতলিতে এ গণবিয়ের আয়োজন করা হয়। সেখানে স্বামীর পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে সদ্য বিবাহিত রোসালিভা সিলভা বলেন, ‘আমি ভাবতেও পারিনি আবার সুযোগ আসবে। কিন্তু আবার ভালোবাসা এসেছে।’ তবে জোনাথন গার্সিয়া নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তির জন্য গণবিয়ের বিষয়টি পারিবারিক প্রথার মতো। তিনি এএফপিকে বলেন, ‘এর আগে এভাবেই আমার দুই বোনের বিয়ে হয়েছে। আমরা দেখলাম, এভাবে বিয়ে করেই অনেক সুখী ছিল তারা। এরপরই আমরা ভাবলাম, ঐতিহ্য হিসেবে গণবিয়ে চালিয়ে যাওয়া যায়।’ মেক্সিকোর সিউদাত নেজাহু...