Saturday, August 8

Month: February 2022

আইপিএল: সাকিবকে নিল না কোনো দল

আইপিএল: সাকিবকে নিল না কোনো দল

খেলা
ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেখানেই। প্রিয় তারকাকে কোন দল কত দরে কিনে নেয় সেটিই আলোচনার বিষয়। এবারের আইপিএল নিলামে চোখ রয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। কারণ নিলামে চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। বিশেষ করে অলরাউন্ডার সাকিব ও কাটার মাস্টার মোস্তাফিজকে কোন দল কত মূল্যে কিনে নেয় সেই আশায় চাতক পাখির ন্যায় চেয়ে আছেন ভক্তরা। তবে ভক্তরা আপাতত হতাশই হলো। অবিক্রীত রয়ে গেলেন সাকিব। কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি আপাতত। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ধারণা করা হচ্ছিল, সাকিবকে ফের কিনে নেবে কলকাতা। বাংলা ভাষাভাষির হওয়ায় দলটিতে তার গ্রহণযোগ্যতা অনেক। তা ছাড়া প্রোটিয়া তারকা এবি ডি ...
চীনকে ঠেকাতে সলোমন দ্বীপপুঞ্জে আবারও খুলছে মার্কিন দূতাবাস

চীনকে ঠেকাতে সলোমন দ্বীপপুঞ্জে আবারও খুলছে মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক
চীনের প্রভাব কমাতে ওশেনিয়া অঞ্চলের দেশ সলোমন দ্বীপপুঞ্জে আবারও দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার এই তথ্য জানান। খবর দ্যা গার্ডিয়ানের। ওশেনিয়া অঞ্চলে ক্রমশ চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় অঞ্চলটিতে নিজেদের উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। আট লাখ বাসিন্দার এ দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জের প্রতিবেশী দেশ ফিজি সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। ফিজি সফরে গিয়ে তিনি প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রে নতুন একটি দূতাবাস খোলার ঘোষণা দেবেন। ২৯ বছর আগে হোনিয়ারায় কূটনৈতিক উপস্থিতি কমানোর পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘোষণা এল। ১৯৯৩ সালে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারায় দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এখন সেখানে যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট রয়েছে। এই কনস্যুলেটের মাধ্যমে দেশটিতে কূটনৈতিক ...
রেললাইন ৯ ইঞ্চি ভাঙা, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারও যাত্রী

রেললাইন ৯ ইঞ্চি ভাঙা, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারও যাত্রী

বাংলাদেশ
বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেললাইন ভেঙে গেছে। ঘটনাস্থলে লাল কাপড় টাঙানোয় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের হাজারও যাত্রী। তবে এ ঘটনার পর রাজশাহী রুটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকালে বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেল ভাঙা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আড়ানী রেলস্টেশন মাস্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে চলে আসে। এ সময় লায়েব উদ্দিনসহ স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙা স্থান থেকে ৫০০ মিটার দূরে থামিয়ে দেওয়া হয়। শনিবার সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্...
লাশ হয়ে ফিরেছে একমাত্র ছেলে, কিছুতেই মেনে নিতে পারছেন না মা

লাশ হয়ে ফিরেছে একমাত্র ছেলে, কিছুতেই মেনে নিতে পারছেন না মা

বাংলাদেশ
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে প্রচণ্ড ঠাণ্ডায় মারা যাওয়া ইমরান হাওলাদারের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তবে ভাগ্যের চাকা পরিবর্তন করতে গিয়ে একমাত্র ছেলে ইমরান হাওলাদারকে হারিয়ে তার মা জামিলা বেগম পাগলপ্রায়। ছেলে লাশ হয়ে ফিরবে এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তার আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। শনিবার সকাল ৯টার দিকে মাদারীপুরে সদর উপজেলার পশ্চিম পিয়ারপুরে নিজ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। এদিকে ইমরানসহ মাদারীপুরের পাঁচ যুবক মারা যাওয়ার ২১ দিনেও কোনো মামলাই হয়নি। ফলে ধরাছোঁয়ার বাইরে দালালচক্র। এতে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে, অভিযুক্তদের ধরতে অব্যাহত রয়েছে অভিযান। শুক্রবার সকালে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ইমরানের মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। পরে লাশ এক নজর দেখতে ভিড় করেন পাড়া-প্রতিবেশী ও ...
প্রতি মাসে ইয়াবার কয়েকটি চালান ঢাকায় আনতেন মনির: র‌্যাব

প্রতি মাসে ইয়াবার কয়েকটি চালান ঢাকায় আনতেন মনির: র‌্যাব

বাংলাদেশ
রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকা থেকে বৃহস্পতিবার আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির ও জুবায়ের হোসেন নামের দুজনকে আটক করেছে র‌্যাব কক্সবাজারের ইয়াবা কারবারিদের চক্রের সঙ্গে যুক্ত ছিলেন আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির (৩৩)। সেখান থেকে তিনি ঢাকায় ইয়াবা আনতেন। এর পর তা সরবরাহ করা হতো রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে। এভাবেই ঢাকায় মাদকের একটি চক্র গড়ে তুলেছিলেন তিনি। অবস্থা এমন দাঁড়ায়, প্রতি মাসে কক্সবাজার থেকে ইয়াবার কয়েকটি চালান ঢাকায় আনতেন মনির। বিজ্ঞাপন বিজ্ঞাপন কিন্তু শেষ রক্ষা হয়নি। র‌্যাবের হাতে আটক হয়েছেন মনির। গত বৃস্পতিবার ঢাকার হাজারীবাগের মধুবাজার এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে পিচ্চি মনিরসহ জুবায়ের হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১৮ হাজার ৭০০ পিস ইয়াবা, ছয় গ্রাম আইস, দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্...
কানের পর্দা ফাটলে কী করবেন?

কানের পর্দা ফাটলে কী করবেন?

লাইফস্টাইল
কানের পর্দা ফাটা একটা জটিল স্বাস্থ্যগত সমস্যা। দীর্ঘ শর্দি কাশি থেকেও অনেকের কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে। আবার আঘাত থেকেও পর্দা ফেটে যেতে পারে। এমন হলে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। সঠিক চিকিৎসা না পেলে বড় বিপদ হতে পারে। কানের পর্দা ছিদ্র হওয়ার প্রধান কারণ কানের ইনফেকশন। পানি জমে এই ইনফেকশন হতে পারে। আবার আঘাতজনিত কারণে পর্দা ফাটা অনেক কারণে গুরুত্বপূর্ণ। যদি এ সমস্যার ঠিকমতো চিকিৎসা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এ ছিদ্র এমনিতে সেরে যায়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইমপালস হসপিটালের নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. জাহীর আল-আমিন। কেন পর্দা ফাটে * বাতাসের ধাক্কা- কানের ওপর চড় মারলে যে বাতাসের চাপ হয় তাতে কানের পর্দা ফেটে যায়। কানের পাশে বোম ফাটলেও একই ক্ষতি হতে পারে। * পানির ধাক্কা- পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লে। * শব্দের ধাক্কা- দেখা যায় কানের পাশে প্রচণ্ড শব...
আইপিএল: কোন দল কত রুপিতে কাকে রেখেছে

আইপিএল: কোন দল কত রুপিতে কাকে রেখেছে

খেলা
ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম। ব্রিজেশ প্যাটেলের সৌজন্যে চলছে উদ্বোধনী ভাষণ। ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ নিলাম শুরুর আগেই উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে। বিভিন্ন দলও হাজির হয়েছে। নতুন ফ্রাঞ্চাইজি লখনউয়ের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। শাহরুখের কেকেআর থেকে নিলামে অংশ নিয়েছেন দলটির সিইও বেঙ্কি মাইসোর ও বোলিং কোচ ভরত অরুণ। এবারের আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। তারা হচ্ছেন - সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এবারের নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। আজ হবে ১৬১ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ। নিলামের আগেই তিনজ...
হিমেল বাতাসে জনজীবনে স্থবির, হিলিতে তাপমাত্রা ১১.৫

হিমেল বাতাসে জনজীবনে স্থবির, হিলিতে তাপমাত্রা ১১.৫

বাংলাদেশ
দিনাজপুরের হিলিতে তাপমাত্রা আরও কমেছে; এতে বেড়েছে শীতের প্রকোপ। শনিবার সকাল থেকে ঘন কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা মিলেছে। তবে উত্তরের হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষগুলো। হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার হিলিতে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিবেগে উত্তর-পশ্চিম দিক থেকে উন্নীত হতে পারে।...
গাজীপুরে সড়কে প্রাণ গেল নানি-নাতির

গাজীপুরে সড়কে প্রাণ গেল নানি-নাতির

বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে দুটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নানি ও নাতি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেংরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেগম (৪৫) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দিবাশ্বর গ্রামের আব্দুল কাশের স্ত্রী ও তার নাতি নাইম (সাড়ে ৩) ময়মনসিংহের পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের মো. সাদেকের ছেলে। নিহত নাইমের বাবা সাদেক জানান, এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিলে চাকরি করেন তিনি। সকালে হোসেনপুর থেকে নাইমকে নিয়ে এমসি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে অটোরিকশায় এমসি বাজার এলাকায় পৌঁছালে দুটি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাইম ও বেগম ঘটনাস্থলেই মারা যান। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস নিশ্চিত জানান, শিশুসহ দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।...
সার্চ কমিটির সঙ্গে প্রথম বৈঠকে যাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি

সার্চ কমিটির সঙ্গে প্রথম বৈঠকে যাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি

জাতীয়
নির্বাচন কমিশন গঠনের অংশ হিসাবে বিশিষ্টজনদের পরামর্শ নিতে আজ দুদফা বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি। সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে প্রথম দফায় বৈঠক বসবে বেলা ১১টায়। এতে বিশিষ্ট আইনজীবী, প্রশাসনের সাবেক শীর্ষ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে ২১ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথম বৈঠকে আমন্ত্রণ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ ও আলী ইমাম মজুমদার, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ, ফিদা এম. কামাল, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এমকে রহমান, ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান ও ড. আসিফ নজরুল, সাবেক অ্যাটর্নি জেনারেল এজি মাহমুদ আলী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক ডা. কামরু...